সাংখ্য চক্রবর্তী

অভিধান

59 entries


/ɔ/

অবস্থানবাচক ধাতু (verb-root meaning to be / to exist).

তাইর ঘরো এগু পুড়ি অইছে।

অআ

/ɔa/

জন্ম হওয়া; ঘটা; বৃদ্ধি পাওয়া।

তাইর ঘরো এক পুআ অইছে। (জন্ম হওয়া)

অআইল

/ɔail/

সম্পন্ন হয়ে গেছে এমন।

হরো হরো, অআইল ছালনো নুন দেবাত আইও না।

অই

/ɔi/

ওহে, বন্ধুস্থানীয়কে আহ্বান; অসম্ভ্রমাত্মক আহ্বান।

অই পানু, অবায় হুনি জা।

অইন

/ɔin/

বর্তমান অনুজ্ঞায় প্রথম পুরুষের সম্ভ্রমাত্মক ক্রিয়াবিভক্তি।

ধর্ + অইন = ধরইন।

অইবে

/ɔibe/

ওহে। বন্ধুস্থানীয়কে আহ্বান। মেয়েদের মধ্যে শব্দটি প্রচলিত।

অইবে মিনু, ইশকুলো জাইতে নানি?

অইল

/ɔil/

সম্পন্ন হয়েছে এমন; ঘটে গেছে এমন।

অইল কামর অশুদ (= ঔষধ) নাই।

অইলমিঅইল

/ɔilɔmiɔil/

উলটপালট; এলোমেলো, মিশ্রিত।

হকলতা ডুঅইল মিঅইল, আলগাইআ ঠিক করা লাগব।

অউ

/ɔu/

সাড়াজ্ঞাপক ‘আজ্ঞেহাঁ’।

মা ডাকছে: মন্‌টু! মন্টু সাড়া দিল: অউনু।

অকাত্

/ɔkat̪/

সামর্থ্য; উৎস; আয়।

অকাত আনমান জকাত।

অখেরি

/ɔkʰeri/

অন্তিম।

মানুগুইন বেশ উছ্লিগেছইন গি, এরার আখেরি দিন ঘনাইআ আর মনলয়।

অগো

/ɔɡo/

ওগো। পরিচিত নারীকে সম্ভ্রমাত্মক সম্বোধন। স্বামী-স্ত্রীর মধ্যে এই আহ্বান বা সম্বোধন খুবই প্রচলিত।

অগো, মোরে থুড়া ধরো।

অচনা

/ɔtʃɔna/

প্রহার ; পিটুনি।

বদমাশরে ইলা খেচনা দিমু আর ইমুখা আইত নারা।

অচামচো

/ɔtʃamɔtʃo/

গড়িমসি।

গচোমচো করলে গাড়ি পাইবায় কিলা? 📆 gɔc∫hɑ

অচিলা

/ɔtʃila/

এভাবে; এই কৌশলে।

অচিলা উফইত করলে মাছ বারইব।

অছু

/ɔtʃʰu/

বাঁশের বেতের তৈরি মাছ ধরার ফাঁদবিশেষ।

বরি বায় ডিটকুআয়, আছু বায় পেটকুআয়।

অজিরা

/ɔzira/

দৈনিক মজুরি বা পারিশ্রমিক; মজুরের কাজ।

তাইন আজিরাত গেছইন। ⇒ ঠিকাদারে তান দুইদিনর আজিরা কাটিআ থইছে।

অজোভুত

/ɔzobʱut̪/

বিচিত্র পোশাকে সেজেছে এমন; বিদঘুটে।

কিজাতর শাট এগু লাগাইছত, একেরে অজোভুত লাগের।

অটল

/ɔʈɔl/

চা’য়ের দোকান।

চল্ অটলো চা খাইআ আই।

অটাল

/ɔʈal/

প্রচুর।

চদরিবাড়ির আগে অটাল ধন আশলো।

অটেকটে লাগা

/ɔʈekɔʈe laɡa/

নাকাল হওয়া; সংকটে পড়া।

তাইন বেটাবেটির কাজিআর বিচারো গিয়া অটেকটে লাগিআ শেশ্‌।

অতবিল

/ɔt̪ɔbil/

অত সময়; এতক্ষণ।

তুইন অতবিল কানো আসলে?

অতার

/ɔt̪ar/

ওদের; ওর / এদের (demonstrative possessive).

অতার মাত মাতিআ ফয়দা নাই।

অতার লাগি

/ɔt̪arɔ laɡi/

এজন্য; সেইজন্য।

বেটাটার খাইসলত্ বাদ, অতারলাগি ছাড়িআ আইছি।

অতিআ

/ɔt̪ia/

এদিকে; বক্তার দিকে।

মোর ছাগিগু অতিআ আইছেনি?

অধ

/ɔd̪ʱ/

নির্দিষ্ট পরিমাণ ভূসম্পত্তি ভোগদখলের পরিবর্তে সংরক্ষিত বনাঞ্চলের আগাছা সাফ ও গাছের যত্নের জন্য বনাঞ্চলবাসীদের প্রদত্ত শ্রম।

অধ দেবা

/ɔd̪ʱɔ d̪eba/

জমি ভোগের পরিবর্তে শ্রমদান করা।

রিজারবো থাকতে গেলে হাপতাত্ একবার অধ দেবা লাগে।

অনতে

/ɔnɔt̪e/

চেয়ে (তুল্যার্থে)।

শরম অনতে মরণ ভালা।

অনে

/ɔne/

থেকে; হতে।

কাইল বিআল অনে বেমারিএ কুন্তা খার না।

অনো

/ɔno/

এখানে; এই স্থানে।

অনো ঘরর ভিটা বানাইও।

অনোর কাটকা হনো না হরানি

/ɔnorɔ kaʈɔka ɦɔno na ɦɔrani/

সামান্য কাজও না করা; অলস স্বভাব বোঝাতে।

হি বাড়িত আইলে অলা সাএব অয় অনোর কাটকা হনো হরায় না।

অন্‌না

/ɔn‌na/

একপ্রকার বেত গাছ। গল্লার মতো বড় আকারের বেত। ১০০–১৫০ হাত পর্যন্ত লম্বা হতে পারে। কাঁটা ও পাতা কালচে রঙের। বরাক উপত্যকার অরণ্যে, লুসাইপাহাড় ও বড়াইল পাহাড়ে এই বেত প্রচুর জন্মে।

অবিশ

/ɔbis/

মাতা বা পিতার মৃত্যুর পর শ্রাদ্ধাদি কার্যের পূর্ব পর্যন্ত শোকব্রতে ভক্ষণীয় ঘি-মাখা ভাত।

ইহ্, নাবালিক পুআয় অবিশ করের।

অবুঝ

/ɔbudʒʱ/

নির্বোধ; ভালোমন্দ জ্ঞান যার এখনও হয়নি (সাধারণত শিশু সম্পর্কে)।

বড় অবুঝ, দুশ করিলাইছে খেমা দেও।

অভিলম

/ɔbʱilɔm/

জয়ধ্বনি সহকারে কীর্তন বা ধর্মীয় উৎসবাদির সমাপ্তি ঘোষণা।

কির্তন শেশ, অভিলম দেও।

অমনে

/ɔmɔne/

সঙ্গে সঙ্গে; তখনই।

জেমনে বনুআ আতি লামছে অমনে কাপ ছুটছে হকলর।

অয়

/ɔj/

হাঁ। সম্মতি ও সমর্থন জানাতেই এটির ব্যবহার। ঘোষ ধ্বনি।

অয়, মাতখান হাচা।

অরিনারাইন

/ɔrinarain/

সোনালি রঙের উৎকৃষ্ট শালিধান। কাচসাদা অতি চিক্কণ মিহি চাল। স্বাদে সৌরভে এক বিরল উপাদেয় শস্য। রোগীর চমৎকার পথ্য। ব্রত ও পূজাপার্বণে লোকপ্রিয় উপচার; পূজার নৈবেদ্য প্রস্তুতে এর স্থান অগ্রে। সামান্য উঁচু জমিতে ফলন ভালো হয়।

অরিশ

/ɔris/

যে রোগে মলদ্বারের শিরায় পেঁয়াজদানার মতো গুটিকা হয় এবং প্রবল হলে বাহ্যির সময় জ্বালাযন্ত্রণা হয়, রক্ত পড়ে; Piles.

অলঅলা

/ɔlɔɔla/

নিবিড় নয় এমন; গায়ে গায়ে যুক্ত নয় এমন; অসংলগ্ন।

হরুমাছর পনাগুইন ধইআ লবন মাখিআ থ, অলঅলা অইব।

অলইদ

/ɔlɔid̪/

হলুদ; Turmeric (Curcuma longa Linn.). হলুদ অতি উত্তম ভেষজ; প্রমেহ, যকৃৎ-দোষ, এলার্জি ও বিষাক্ত ক্ষতের মহৌষধ।

বিআনে গুড়ে অলইদে খাইলে শইল্লর ভালা অয়।

অলইদচাকি

/ɔlɔid̪ɔtʃaki/

হলদে রঙের উৎকৃষ্ট কাঠ। অলইদচাকি ঋজু সুন্দর বৃক্ষ। বড় লম্বাটে পাতা — অনেকটা কদম পাতার মতো। ফুলও যেন কদমফুল।

অলকম

/ɔlɔkɔm/

কণ্ঠনালি; আলজিভের নিচের অংশ।

তিতা অশুধ অলকমো দিলেউ পেটো জাইবগি।

অলগর্দা

/ɔlɔɡɔrd̪a/

নিষ্কর্মা।

অলগর্দা অইআ ঘরো বইআ মুটেউ ফয়দা নাই, কুনুবায় গিআ কামউমর দাড়া করি।

অলগর্দা বলরাম

/ɔlɔɡɔrd̪a bɔlɔram/

কাজকর্মহীন এবং ইচ্ছেমতো যত্রতত্র ঘুরে বেড়ায় এমন লোক।

হে কুনতা করে না অলগর্দা বলরামর লাখান আটে দুকানে ঘুরাঘুরি করে।

অলমিখলমি

/ɔlɔmikʰɔlɔmi/

কামলা রোগ; Jaundice. পিত্ত দূষিত হয়ে তার নিঃসরণ ক্রিয়ার অভাব ঘটলে এই রোগ হয়। রোগীর সর্বাঙ্গ ও প্রস্রাব হালকা হলুদ রং হয়। কোষ্ঠকাঠিন্য, জ্বর, শরীরের অবসন্নতা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়।

খালি ঝারাইলে অলমিখলমি কমে না, পুড়িরে লইআ আসপাতালো জাও।

অলা

/ɔla/

এরকম; এভাবে।

অংকগু অলা কর তেউগি মিল্‌ব।

অলাঅলা

/ɔlaɔla/

সমস্ত বিবরণ; সবকথা।

‘গেছি হের করি আথে পাও-এ ধরি / কইলাম অলাঅলা / পরিক্কা দিতে আটিতে আটিতে / ছিড়িছে জুতার তলা।’

অলি

/ɔli/

চারটি। 🗢 একক বিশেষ। চারটি গোটা বস্তু মিলে এই একক।

জাটিংগা তনে কয়য়য়াল কয়লা য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়

অল্‌অল্

/ɔl‌ɔl/

উজ্জ্বলতা প্রকাশক ধ্বন্যাত্মক শব্দ। শব্দটির প্রয়োগ অদ্ভুত বা অতিপ্রাকৃত উজ্জ্বলতা বোঝানোর ব্যাপারে প্রসিদ্ধ।

সুনার পিনদাউরিএ কইননার শরিল অল অল করের।

অশ

/ɔs/

= অশলা। কোনো জমিতে বছরে দুবার শস্য উৎপন্ন হলে তাকে ‘দুঅশলা’ এবং একবার হলে ‘একঅশলা’ বলা হয়।

অশতর বাদা

/ɔsɔt̪ɔrɔ bad̪a/

অত্যন্ত অসৎ (ব্যক্তি)।

তুমি অশতর বাদা ইগুরে বাড়িত জাগা দিও না।

অশলা

/ɔsɔla/

বছরের উৎপন্ন (শস্য); চাষ।

ইবার দুঅশলায় কালামিয়ায় ভালা ধান পাইবা।

অস্থি

/ɔst̪ʰi/

ললাটের হাড়।

মা’র অস্থি তুলসির তলে রাখছি।

অহ

/ɔɦ/

যন্ত্রণাসূচক ধ্বনি।

মনে কন্ট পেলে এরূপ ধ্বনি ব্যক্ত করা হয়। অশ ე∫

অহ্

/ɔɦ/

যন্ত্রণাসূচক ধ্বনি। মনে কষ্ট পেলে এরূপ ধ্বনি ব্যক্ত করা হয়।