সাংখ্য চক্রবর্তী

অভিধান

185 entries


জইর

/zɔir/

জীর্ণতা; রোদ-বৃষ্টিতে শোষিত হয়ে যাওয়া।

দলান ইখান রইদ-মেঘ খাইআ জইর।

জইর খাবা

/zɔirɔ kʰaba/

জীর্ণ হওয়া; বুড়িয়ে যাওয়া।

গাছগু জইর খাইলাইছে এরশালে কাটিছি।

জংগলা

/zɔŋɡɔla/

গভীর জঙ্গল।

রিআংহকলে জংগলার ভিতরে ঘর-বানাইআ থাকইন।

জংগার

/zɔŋɡar/

মরিচা; Rust.

লুআর বরতন রইদ না হুকাইলে জংগার পড়ে।

জংলি

/zɔŋli/

বন্য; জঙ্গলে থাকে এমন; জঙ্গলে জন্মেছে এমন।

পেটর ভুখে মানে জংলি আলু পুড়িআ খাইত্রা।

জকাত

/zɔkat̪/

দান; সৎকাজে ব্যয়।

‘অকাত আনমান জকাত।’ —বপ্ৰ

জকি

/zɔki/

বৃহদাকার বনজ বৃক্ষ বিশেষ।

‘বেশ বড় আকারের পর্ণমোচী বৃক্ষ। ডালপালা ছড়িয়ে গাছের উপরিভাগ অনেকটা গোলাকার হয়ে থাকে। বাকল গাঢ় বাদামি রঙের, পাতা যৌগিক। তিনটি বড় আকারের চকচকে পত্রক দিয়ে গঠিত। পত্রকগুলি সূক্ষ্মাগ্র, পুং ও স্ত্রী পুষ্প আলাদা গাছে জন্মায়। ফুল ছোট, সবুজাভ এবং গোছা বেঁধে থাকে। ফল কালচে নীল রঙের, মাংসল বেরি জাতীয়। প্রতি ফলে কয়েকটি চকচকে বীজ থাকে।’ —নলিনী

জগড়া

/zɔɡɽা/

বাঁশ বা কাঠের দণ্ডের আগায় সুতীক্ষ্ণ লোহার ফলকযুক্ত মাছ ধরার অস্ত্র বিশেষ; দেখতে অনেকটা বর্শার মতন; কোঁচ।

অলা বানডা চিতল জগড়ার হলা ভাংগি গেছে গি।

জট

/zɔʈ/

বিশৃঙ্খলভাবে জড়িয়ে যাওয়া চুল, পাট বা সূতা ইত্যাদি।

অ মাই, বেমার তনে উঠিছি, চুলো জট অগুইনতা কাকইরদি ভাংগি দে।

জট ভাংগা

/zɔʈɔ bʱaŋɡa/

জটিলতার অবসান হওয়া।

হেশে হবাড়ির সুনামামা মাঝে পড়িআ তারার জট ভাংগিছইন।

জট লাগা

/zɔʈɔ laɡa/

জটিলতার সৃষ্টি হওয়া।

ফাই মানে ফাইতা মাতিআ বেপার জট লাগাইছইন।

জটুল

/zɔʈul/

জন্ম থেকেই শরীরের মধ্যে থাকা লোমশ কালো বা লালচে দাগ।

মোর পুআর লাড়িত জটুল আছে।

জড়ি

/zɽি/

উদ্ভিদের ক্ষুদ্র শিকড়; রোগ উপশম করতে পারে এমন শিকড়; তুকতাক করার জন্য বিশেষ প্রক্রিয়ায় তোলা মন্ত্রপুত শিকড়।

মুল্লার জড়িএ ভালা কাম আইসে।

জদিন

/zɔd̪in/

যদি।

জদিন গাড়ি পাও না তে ফিরিআ আইও।

জদ্দা

/zɔd̪d̪a/

জরাগ্রস্ত; থুড়থুড়ে।

‘আগর মানু আটিআ জাইতা / কিঅর গাড়িঘুড়া / এলকুর মানু কম বয়সো / দেখতে জদ্‌দা বুড়া।’ —আনন্দ

জনার

/zɔnar/

বন্যজন্তু; শৃকর।

রাইত ধানো জনার পড়শ্লা। জনুন 130nun

জনার১

/zɔnar১/

ভুট্টা; মকাই জাতীয় শস্য বিশেষ।

ইবার টিপরায় অলা জনার অআইছইন।

জনার২

/zɔnar২/

বন্যজন্তু; শূকর।

রাইত ধানো জনার পড়ুলা।

জনুন

/zɔnun/

বদ্ধ পাগল।

পুআ মরা তনে মাই জনুন পাগল।

জন্তরি

/zɔnt̪ɔri/

সূক্ষ্মধাতুর তার টানানোর বহু ছিদ্রযুক্ত পাতযন্ত্র বিশেষ।

জব

/zɔb/

মুসলমানদের ধর্মবিহিত পশুবধ; জবাই।

জবর

/zɔbɔr/

শক্তিশালী; সাহসী।

রুইদাশ বড় জবর বাঘর মুখতনে পুআরে বাচাইছে।

জবান

/zɔban/

মুখের ভাষা; কথা।

অতদিন দুই এক মাত মাতিছইন কাইল হানজা, তনে তান জমান বন্দ্‌ অই গেছে।

জমজমানি

/zɔmɔzɔmani/

ধন-সম্পত্তির প্রাচুর্যতা।

বাফদাদার আমলর জমজমানি এলকু নাই।

জরনডা

/zɔrɔnɔɖa/

ঠোঁটের বেদনাযুক্ত ফুসকুড়ি। জ্বর হলে ঠোঁটের আশেপাশে লালবর্ণ অল্পস্ফীত ফুসকুড়ি দেখা দেয়, এগুলি জরনডা।

জরনডায় আসতা মুখো বিশ্ লাড়িতাম পারি না।

জরমো

/zɔrɔmo/

জন্ম।

ছয়তিশ বাংলার গুলা বাদে তান জরমো।

জরা

/zɔra/

গ্রাস; খাদ্যপিণ্ড।

একজরা ভাত খাইআ জা।

জরা বলা

/zɔra bɔla/

ভাত বা কোনো খাদ্যবস্তু মেখে পিণ্ড পাকানো।

হরু হরু জরা বলিআ মুখো দিলে ফটাফট হরুতায় ভাত খাইলাইন।

জললুশ

/zɔlɔlus/

জলে সিক্ত; জবজবে।

তাইনতাইন ছাত্তা না লইআ বারইশলা, বাদে মেঘে ভিজিআ জললুশ।

জলু

/zɔlu/

মুখ থেকে উৎপন্ন জল; লালা।

জলু পড়তে পড়তে নেনার থুতা ঘাড়া অ‍ই গেছে।

জাউ

/zau/

মাড়সহ ক্ষীরের মতো নরম ভাত।

জাংগা

/zaŋɡa/

মাচানের আড়কাঠ।

উগারর জাংগা উলুএ ধরিলাইছইন, ইগু বদলানি লাগব।

জাংগাল

/zaŋɡal/

উঁচু আল; যে আলের উপর দিয়ে যাতায়াত করা যায়।

জাংগাল বানধা

/zaŋɡalɔ banɔd̪ʱa/

ঘন ঘন আসা-যাওয়া করা।

খাইবার ছুর পাইলে অরেনডয় (= হরেন্দ্রয়) তুমার বাড়িত জাংগাল বানদিব।

জাংগাল ভাংগা

/zaŋɡalɔ bʱaŋɡa/

যাতায়াত বেড়ে যাওয়া।

ধনি বাফর অপরির লাখান পুড়িরে বিআ করতা করি মানে জাংগাল ভাংগিলাইতরা।

জাখ

/zakʰ/

গাদা; স্তূপ।

জাখঅ থইলে এমনেউ পাক্‌কিব।

জাখ মারা

/zakʰɔ mara/

ঠাসাঠাসিভাবে রাখা; বিশেষ প্রণালীতে ঘন বিন্যস্ত করা।

নেরার গললাটাইন জাখ মার্।

জাগল

/zaɡɔl/

সাবালক; সাবালিকা।

পুআপুড়িন জাগল অইবার আগেউ মউআ মরি গেলাগি!

জাগাচির

/zaɡatʃir/

যথাযথভাবে; সঠিক জায়গায়।

ডরি জাগাচির বআইও নাইলে মাছ হমাইতা নায়।

জাগাচির বআ

/zaɡatʃirɔ bɔa/

উপযুক্ত পদ লাভ করা।

ভুটো জিতিআ সুনাধন জাগাচির বইছইন।

জাগিআ

/zaɡia/

যজ্ঞডুমুর গাছ।

‘মাঝারি আকারের এই বৃক্ষটির বৈশিষ্ট্য হল এর ফল। ফলগুলি শাখা হতে গুচ্ছবদ্ধ অবস্থায় ঝুলতে থাকে। পাকা ফল লালচে রঙের। গাছের বাকল মসৃণ, লালচে বাদামি বা মরচে সবুজ। বাকলে মাঝে মাঝে ফাটল দেখা যায়। পাতা লম্বাটে সূক্ষ্মাগ্র। এপ্রিল হতে জুলাই পর্যন্ত ফল পাকে। পাতা ও ফল পশুখাদ্য। এই গাছের রস হতে পাখি ধরার আঠা তৈরি হয়। হিন্দুদের যজ্ঞের জন্য এর কাঠ প্রয়োজন। পাতা, বাকল ও ফল ভেষজ গুণযুক্ত।’ —নলিনী

জাগির

/zaɡir/

অতিথির মতো যেখানে থাকা-খাওয়ার জন্য মূল্য দিতে হয় না; ছোট ছোট ছেলেমেয়েদের পড়াবার বিনিময়ে বিনা খরচে কোনো গৃহস্থের বাড়িতে থাকা ও খাওয়ার ব্যবস্থা।

জাজিকলা

/zazikɔla/

দীর্ঘকায় কলা বিশেষ। একএকটি ছড়াতে কাঁদি কাঁদি কলা ধরে। খেতে ভালো। বরাক উপত্যকার উত্তরাংশে এর ফলন বেশি।

জাড়া

/zaɽা/

শক্ত জাতের [কুমড়ো ইত্যাদি সবজি]।

জাড়া কুমড়া

জাত ধইআ পানি খাবা

/zat̪ɔ d̪ʱɔia pani kʰaba/

জাতি বা বংশের বড়াই করা।

আইজকাইল টেকা লাগে, পড়া লাগে, জাত ধ‍ইআ পানি খাইলে কেও মানে না।

জাত মরা

/zat̪ɔ mɔra/

জাতি নাশ হওয়া।

জেতা খাও, যেগুর বাড়িত খাও, এলকু আর জাত মরে না।

জাত মারা

/zat̪ɔ mara/

ধর্মান্তরিত হওয়া।

হে জাত মারি লাইছে, ইনো আর কুনুদিন আইতো নায়।

জাতা

/zat̪a/

চাপ।

অলা মানু, পাওর জাতায় মানু মরত্রা।

জাতানি

/zat̪ani/

চাপ দেওয়া।

‘দুই পাও চেগরাইআ / মাঝে দি হারাইআ / জাতাইলে বুঝা জায় জেতা বুঝছ ইতা নায়।’ [শর্তা দিয়ে সুপারি কাটা।] —বরাক ধাঁধা

জাতিলা

/zat̪ila/

উৎকৃষ্ট প্রজাতির; মূল্যবান।

বড়াইল পাড়ো আজারেবিজারে জাতিলা গাছ আছে।

জাতে

/zat̪e/

যাতে; যাহাতে। প্রতিকার সূচক সংযোজক।

তুইন ইবার চিরি বের দে জাতে ছাগাছাগি না হমায়।

জান খাবা

/zanɔ kʰaba/

অনুনয়বিনয় করা।

মোর ধলা ডেকি বাগি নিবার লাগি কুন দিন তনে তাই জান খাইলারি।

জান্ডা

/zanɖa/

অনেককিছু দেখে-শোনে জ্ঞান লাভ করেছে এমন; অভিজ্ঞ।

জানডা মানরে দি চাল ছাবাইও।

জাব

/zab/

রং তৈরি করার উদ্ভিজ্জ দ্রব্য।

পরিমাণ মতো তেঁতুলবিচি সামান্য ভেজে বাদামি বাকল ফেলে সাদা অংশ বের করা হয়। এই সাদা সার অংশ ভিজিয়ে ঢেকিতে কুটতে হয়। এরপর তা সেদ্ধ করে নির্যাস করে নিলেই ‘জাব’ প্রস্তুত হবে। এই ‘জাব’ এ রং গুললে তা পাকারঙে পরিণত হয়। জাবলা কবabla

জাব১

/zab১/

কুড়া খইল মাখা কুচানো ও জলে ভেজানো খড় ঘাস ইত্যাদি গো-খাদ্য।

দুদাল গাইরে ভালা করি জাব দে।

জাব২

/zab২/

রং তৈরি করার উদ্ভিজ্জ দ্রব্য।

পরিমাণ মতো তেঁতুলবিচি সামান্য ভেজে বাদামি বাকল ফেলে সাদা অংশ বের করা হয়। এই সাদা সার অংশ ভিজিয়ে ঢেকিতে কুটতে হয়। এরপর তা সেদ্ধ করে নির্যাস করে নিলেই ‘জাব’ প্রস্তুত হবে। এই ‘জাব’ এ রং গুললে তা পাকারঙে পরিণত হয়।

জাবং

/zabŋ/

নোংরা পরিবেশে বসবাস করে এমন; খাদ্য গ্রহণে বাছবিচার নেই এমন।

হি একেরে জাবং জেতা পায় অতা খায়।

জাবড়া

/zabɽা/

আবর্জনা; বাঁশ-কাঠের পরিত্যক্ত অংশ।

খুটাণ্ড চাছিআ কিঅর লাগি জাবড়া বানারে।

জাবা

/zaba/

খোসা খড় ইত্যাদি আবর্জনা।

রসইঘরর জাবাটাইন তুলিআ ফালা।

জাবাজুতি

/zabazut̪i/

যে কোনো রকমের আবর্জনা।

উঠান জাবাজুতিএ ভরি গেছে।

জাবুড়

/zabuɽ/

জলের মধ্যে সম্পূর্ণ রূপে ডুবানো।

হারিগুতারে পুকরিত নি দুই জাবুড় দি লইআ আয়।

জামটা

/zamɔʈa/

গোছা।

ছুগরির চুলর জামটা কিলা বড়!

জামি

/zami/

দাঁতের মাড়ি।

নিমর ডাল দি দাত মানজিলে দাতর জামি দৃঢ় অয়।

জামির

/zamir/

লেবু।

ডাইলো জামির অইলে খাইতে মজা লাগে।

জায়

/zaj/

স্বচ্ছন্দতা; সুবিধা।

জায় পাবা

/zaj paba/

কোনো কাজে স্বচ্ছন্দতা আসা; কোনো কাজ করতে সুবিধা পাওয়া।

বিআনে উঠিআ কামো ধরলে জায় পাইবায়।

জারইল

/zarɔil/

জারুল গাছ।

বড় আকারের গাছ। বাকল পুরু ও ধূসর রঙের। প্রচুর শাখা-প্রশাখা বিস্তার করে। শীতে পাতা ঝরে। বর্ষায় হালকা বেগুনি রঙের ফুলে ভরে যায় গাছ। ছায়া সুনিবিড় শীতল।

জারখ

/zarɔkʰ/

অবৈধ সন্তান; অশিষ্ট গালি বিশেষ।

জারখ পুআ।

জারজির

/zarɔzir/

পৃথকান্ন; নিজের রোজগারে নিজে আলাদা খায়-থাকে এমন।

মাই থাকতে চাইর ভাইর এক চুলা আশলো এলকু জারজির।

জারমনি

/zarɔmɔni/

কচুরিপানা।

পুকইর জারমনিএ লইলাইছে।

জারা

/zara/

সহ্য করা।

কিলা জে তাই ইতার ছইল জারিত!

জাল

/zal/

দড়ির ফাঁদ; সূতার তৈরি মাছ ধরার ফাঁদ।

বরাক উপত্যকায় নানা রকমের জাল আছে। যথা, মহাজাল; রেগজাল; লাঠি জাল, ঝাকি জাল, খুটি জাল; চেমসা ইত্যাদি। জান, j3al

জাল১

/zal১/

দড়ির ফাঁদ; সূতার তৈরি মাছ ধরার ফাঁদ।

জাল২

/zal২/

দেবর বা ভাশুরের স্ত্রী।

‘নিম তিতা পিত্‌ তিতা / তিতা ভেরেনডার ছাল, / হকল তনে বেশ তিতা / বইনে বইনে জাল।’ — বরাক প্রবাদ

জালা

/zala/

অঙ্কুরিত ধান।

জমিন হজ, জালা বাইন দিলাও।

জালি

/zali/

লাউ কুমড়ো শশা ইত্যাদির কচি ফল।

কুমড়ার জালি।

জালিবেত

/zalibet̪/

চিকন ও উৎকৃষ্ট একপ্রকার বেত।

জালিবেতের আসবাবপত্রের খুব কদর। এই বেত মজবুত অথচ নমনীয় এবং অতি মসৃণ। চকচকে।

জালিম

/zalim/

যার কর্মক্ষমতা ও সহিষ্ণুতা অসাধারণ।

তুমার জুগালি বড় জালিম, একফুটি চা খাইআ হারাদিন কাম করে।

জিঅন্ত

/ziɔnt̪/

বেঁচে আছে এমন; সজীব।

ডাকতর দেখাইলে জিঅন্ত মানুগু মরে না।

জিঅন্তে

/ziɔnt̪e/

জীবিতাবস্থায়।

হাই নাই, পুআপুড়ি নাই, মুই এলকু জিঅন্তে মরা।

জিঅল

/ziɔl/

বহুদিন বাঁচে এবং জলে জিইয়ে রাখা যায় এমন। কাহ্নাঞিঁ/ কুলের নন্দন/ আহ্মারে দিলেঁ আভএ।’ — কুকী। জি অল<sub>s</sub> 13iol

জিঅল মাছ (যেমন - কই, মাগুর, শিঙি, শোল)।

জিঅল১

/ziɔl১/

বহুদিন বাঁচে এবং জলে জিইয়ে রাখা যায় এমন।

জিঅল মাছ (যেমন – কই, মাগুর, শিঙি, শোল)।

জিআ

/zia/

ত্রিভুজাকৃতি মাছ ধরার জালের (পেলইন) সম্মুখস্থ বাঁশের দণ্ড।

খেও মারতেউ মুড়াত লাগিআ পেলনির জিআ ভাংগি গেছে।

জিআনি

/ziani/

বাঁচানো; জীবিত করা।

বেউলায় লখাইরে জিআইসলি।

জিওলতিতা

/ziolɔt̪it̪a/

তিতা স্বাদ বিশিষ্ট একপ্রকার ব্যঞ্জন; শুক্তানি।

লংপদুনা (দ্র.) ও রুজইপাতা (দ্র.), রসুনকোয়া, আন্দাজমতো নুন-লংকা-জিরা-হলুদ ফোড়ন দিয়ে গরমজলে সেদ্ধ করা হয়। এরপর শুকনো গুড়ো করা পাটপাতা ছেড়ে দিলে তৈরি হয় উপকারী এই শুক্তোটি। বহুমূত্র রোগে ও অন্যান্য পেটরোগেও এটি পথ্য রূপে গণ্য করা হয়।

জিগইর

/ziɡɔir/

গায়ের জোর।

জিগইর নাই বেটায় পুলরকাম করত পারব নি?

জিগাইর

/ziɡair/

হৈ হল্লা; চেঁচামেচি; কোনো বিষয় নিয়ে শোরগোল করা।

ইতা দেখিআ বিআবাড়ির মানে লইছইন জিগাইর।

জিগার

/ziɡar/

জানবার ইচ্ছা; জিজ্ঞাসা।

জেতা জেতা পার না জিগার করি জান।

জিগির

/ziɡir/

কলরব; কোনো ঘটনা বা বিষয় নিয়ে ব্যাপক হট্টগোল বা গুজব।

গনেশর দুদখাবা লইআ চাইরোবায় জিগির উঠলো।

জিত্তা

/zit̪t̪a/

জীবিত; বেঁচে আছে এমন।

বেটি আবো জিত্তা রইছে লগালগ আসপাতালো লইআ চল।

জিনকি

/zinɔki/

যৌবন সুলভ ব্যবহার; যৌবনের তেজ।

জুআনি ছুগরি, জিনকি ত দেখাইব।

জিনকি উঠা

/zinɔki uʈʰa/

ভীমরতিতে ধরা।

অউ বুড়াকালো তাইর জিনকি উঠিছে, হরুতা ফালাইআ আরক বেটার লগে ভাগিছে।

জিনারি

/zinari/

একপ্রকার পর্ণমোচী বৃক্ষ।

এ গাছের পাতা অনেকটা বাঁশের পাতার মতো। আকারে সামান্য ছোট। ৬০ ফুট উঁচু হয়। বেড় ১০ হাত পর্যন্ত হতে পারে। কাঠ খুব মসৃণ। বৈঠা তৈরির আদর্শ কাঠ।

জিন্নাত

/zinnat̪/

মুসলমানদের ভূত; মামদোভূত।

হরুকুটিরে জিন্নাতে ধরলো, বাদে জে হালে মুল্লা আনাইআ ছাড়াইছইন।

জিবকড়া

/zibɔkɽা/

তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সদ্যজাত শিশুর জীবাত্মা অপহরণ করে অন্য নারীর গর্ভে সংস্থাপন।

জিবরা

/zibɔra/

জিভ।

মোর জিবরাত গুটাগুটা, খাইলে জলে।

জির

/zir/

কেঁচো; Earthworm.

জিরে মাটি তুলিলে জমিনো ফাস অয়।

জিরাকাটা

/zirakaʈa/

চিকন করে কাটা হয়েছে এমন; জিরার মতো সরু করে কাটা হয়েছে এমন।

জিরাকাটা গুআ।

জিরানি

/zirani/

বিশ্রাম করা।

ব, অনো থুড়া জিরাই।

জিলকানি

/zilɔkani/

শরীরের ব্যথা হঠাৎ হঠাৎ তীব্র হয়ে ওঠা।

থুড়া বাদে বাদে খালি আটুত জিলকায়।

জিলকি

/zilɔki/

বিদ্যুতের চমক।

মেঘ তুফান আর জিলকিএ ডর করের।

জিল্লতি

/zillɔt̪i/

দুঃখকষ্ট; লাঞ্ছনা।

দালিদ্দর অইলে জিল্লতির হেশ নাই।

জুআন

/zuan/

যৌবনবান; যৌবনবতী।

জুআন ছুগরা ভিক্‌খো কেনে?

জুআনকি

/zuanɔki/

যৌবনের কর্মশক্তি।

জুআনকি কচুপাতার পানি।

জুআনি

/zuani/

যোগাড় করা; মনে উপস্থিত হওয়া।

জুআফ

/zuapʰ/

সাড়া; উত্তর।

বউত ডাকিলাম জুআফ পাইলাম না।

জুআফ দেবা

/zuapʰɔ d̪eba/

সাড়া দেওয়া।

রাইত এক ডাকে জুআফ দিও না।

জুআফ লৱা

/zuapʰɔ lৱা/

তন্ত্রশক্তির সাহায্যে ভূত বা প্রেতাত্মাকে জিজ্ঞাসাবাদ করা।

অমইশশার রাইত মুললায় জুআফ লইবা।

জুআর

/zuar/

নাক থেকে রক্তপতন; Epistaxis; মস্তিষ্কের রক্ত।

তাইর নাকেমুখে জুআর লামের।

জুআল

/zual/

লাঙলাদি টানার জন্য গোরু বা মোষের কাঁধে যে কাঠের বা বাঁশের দণ্ড বসিয়ে ঈশ দিয়ে লাঙলের সঙ্গে যুক্ত করা হয়।

জুআল দি দামাজুড়া জুতিলা।

জুইত

/zuit̪/

মানান; স্বচ্ছন্দতা; কাজকর্মে সুবিধা।

পইলা কামো হুমাইআ জুইত পাবা জায় না।

জুং

/zuŋ/

ক্রোড়; গরম লেপের অভ্যন্তর।

মায় নেনারে জুংগো লইআ বইছে।

জুংগানি

/zuŋɡani/

তন্দ্রায় বার বার ঢুলে পড়া; ঝিমানো।

জাত্রা দেখাত গেলে তাই খালি জুংগায়।

জুংগি

/zuŋɡi/

বাঁশ বেতের তৈরি ধান রাখার বৃহৎ আধার।

জুক পিছলা

/zukɔ pitʃʰɔla/

জোঁকের শরীরের মতো অত্যন্ত পিচ্ছিল।

‘লইছি ছাত্তি লইছি বেগ / তিনদিন অইছে পড়ছে মেঘ, / কেমনে করতাম বাজার-আট / জুকর পিছলা গাংগর ঘাট।’ — আনন্দ

জুকর মুখো চুন

/zukɔrɔ mukʰo tʃun/

যথোপযুক্ত জবাব।

এমেলেরে আইজ জুকর মুখো চুন দিছি চুচা অইআ গেছইন গি।

জুকাড়

/zukaɽ/

উলুধ্বনি।

হানজা মিলাই জারগি জুকাড় দেও।

জুখা

/zukʰa/

কোনোকিছুর মাপ লওয়া।

‘হাতপেচি ফুতা দিআ / জামাইরে জুখিলা কইনার মাত্র।’ — বরাকগীত

জুগালি

/zuɡali/

মিস্ত্রী বা কারিগরের সাহায্যকারী।

রাজমেসতইরর দুগগু জুগালি লাগে।

জুগ্

/zuɡ/

মাথা দিয়ে মার্ [অনুজ্ঞায়]।

জুটা১

/zuʈa১/

এঁটো; সামান্য খাওয়া হয়েছে এমন [কোনো খাবারে]; কেউ মুখ দিয়েছে এমন।

কেওরর জুটা সফরি মুই খাই না।

জুটা২

/zuʈa২/

গুচ্ছ; থোকা।

জুটাত কটা করি লেচু আছে?

জুটা্ব

/zuʈa্b/

গুচ্ছ; থোকা।

জুটাত কটা করি লেচু আছে? জুত 13ut

জুড়

/zuɽ/

দুটিতে যুক্ত; যমজ।

জুড় আম

জুড়া

/zuɽা/

মূল্যবান কিছু কিনে সযত্নে রাখা; পরিশ্রম করে সম্পত্তি বানানো।

ই সারা জমিন খেত-বাড়ি হকলতা আমি একলা কাম করি জুড়িছি।

জুড়ানি

/zuɽাni/

শীতল হওয়া; শীতল করা।

তুমারে পাইআ আমার জানটা জুড়াইগেছে।

জুড়ি

/zuɽি/

যুগল; যারা একসঙ্গে কাজ করে।

একজুড়ি মাটি কমেলা।

জুত১

/zut̪১/

জমির মালিকের কাছ থেকে কয়েক বছরের জন্য চাষের স্বত্বে যে জমি গ্রহণ করা হয়।

ই চিরি আমার নায় বা, জুত জমিন খেত করিআর।

জুত২

/zut̪২/

বলদের কাঁধে জোয়াল বেঁধে দেওয়ার দড়ি। দড়িটি জোয়ালের হলির সঙ্গে লাগানো থাকে।

জুতা

/zut̪a/

গোরু বা মোষকে জোয়াল কাঁধে দিয়ে চাষের কাজে লাগানো।

জুনাক

/zunak/

চাঁদের আলো।

ফটফটা জুনাক, হাগো একফুটি মেঘ নাই।

জুনিআ

/zunia/

বিষহীন একপ্রকার ছোটজাতের সাপ।

জুনিপুক

/zunipuk/

জোনাকি পোকা।

বারিশাত হানজা মিলাইলেউ বনর ধারো জুনিপুক উড়ইন।

জুব্বা

/zuba/

বাকশক্তি ও শ্রবণশক্তি রহিত।

জুম

/zum/

পার্বত্য অঞ্চলের চাষ পদ্ধতি বিশেষ।

জুমিআ

/zumia/

যারা জুম পদ্ধতিতে চাষাবাদ করে।

জুরি

/zuri/

ছোট নালা; জল নির্গমনের জন্য ক্ষুদ্র নালি।

জুরি কাটি দে, পানি হুকাউক।

জুরি রানদা

/zuri ranɔd̪a/

র্যাদা বিশেষ। ১/৪ ইঞ্চি ফলা (Blade) যুক্ত রানদা। এটি দিয়ে কাঠের বরগা প্রভৃতিতে খাঁজ (Channel) কাটা হয়।

জুলাইআ

/zulaia/

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত; ব্যক্তিগত মালিকানাধীন।

গাড়ির সিট কেওরর জুলাইআ নায়।

জুলাফ

/zulapʰ/

মল নিঃসারক বা কোষ্ঠ শুদ্ধির ওষুধ।

তুল. আ. জুলাব। ‘The Purgative root of a plant first brought from Jalapa or Xalapa in Mexico.’

জুশ১

/zus১/

অল্প সেদ্ধ দিয়ে বের করা নির্যাস; নুনমশলা মেশানো রস।

পইলফার জুশ

জুশ২

/zus২/

উৎসাহ।

খেড়িত জুশ না উঠলে জিতা জায় না।

জে

/ze/

যে; নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু।

জে আইশলা তাইন মোর ভায়রা।

জেং

/zeŋ/

তেজ।

হরুমরু ছুগরির অত জেং।

জেগা

/zeɡa/

স্থান; জমি।

গাড়িখানো একেরে হিদল গাইনজা বআর জেগা নাই।

জেছা

/zetʃʰa/

যে কোনো জন।

হ গাউর জেছারে কইলেউ পিমাই এ খবর পাইবা।

জেছাতা

/zetʃʰat̪a/

যে কোনো কিছু।

তুইন জা, খানির জেছাতা লইআ আয়।

জেঠ

/zeʈʰ/

বাংলা সনের দ্বিতীয় মাস; জ্যৈষ্ঠ মাস।

জেত

/zet̪/

যখন; যে সময়ে।

জেত্ জাইবায় হেত্ মোরে লগে নিও।

জেতা

/zet̪a/

যা; যাকিছু; যেসব বস্তু; যেসব বিষয়।

জেতা পাও সেমটিআ থ।

জেতাইআ

/zet̪aia/

যে দিকে।

জেতাইআ ভইশর পাল গেছইন হতাইআ আউগাই চল।

জেতিআ

/zet̪ia/

যে দিকে।

জেতিআ থাকি বনরবেটা আইশলো হতিআ ফিরি গেছে গি।

জেতু

/zet̪u/

যখন।

জেতু হি আইব হেতু মাল লইব।

জেতুকু

/zet̪uku/

যখন; যে সময়ে।

‘জেতুকুর জেতা’। —বপ্ৰ.

জেন

/zen/

যেখান; যে জায়গা।

জেন তনে আইসলায় হনো ফিরিআ জাও।

জেনো

/zeno/

যেখানে; যে জায়গায়।

চিল্লানি হুনিআ জেগু জেনো আশ্লা দউড়িআ আইছইন।

জেব

/zeb/

জামার পকেট।

জেব তনে কিগে টেকা মারি দিছে।

জেবলা

/zebɔla/

যে সময়ে; যখন।

জেবলা তুমরা জাইবায় হরুনেনারে নিও।

জেবলাকু

/zebɔlaku/

যখন, যে সময়ে।

‘জেবলাকুর জে চল।’ —বপ্ৰ.

জেবায়

/zebaj/

যে দিকে।

জেবায় পারো দউড়িআ নিভো।

জেব্লাকু

/zeblaku/

যখন, যে সময়ে।

'(জবলাকুর জে চল।' — বপ্র. দ্র. জেব্লা। জেরায় ক<math>3eba</math>ĕ

জেমনে

/zemɔne/

যেভাবে; যে প্রকারে।

জেমনে তাইরে বাচানি জায় অমনে কর।

জের

/zer/

রেশ; আগের হিসাবের অবশেষ; কাজের অবশেষ।

আবো জের মিটিছে না।

জেরা

/zera/

নিকৃষ্ট; বাতিল।

মোর কানদি তনে কুললের দুগ্‌গু বা জেরা জেরা।

জেরা কাটা

/zera kaʈa/

নিকৃষ্ট বলে বাতিল করা।

ঠিকাদারে কানদির কআ কআ বা জেরা কাটিব।

জেলা

/zela/

যে রকম; যে কৌশলে।

তাই জেলা ঘুগরি ভাগিআ গিআ বিআ করত পারত নায়।

জেসা

/zesa/

যে কেউ।

জেসায় জেসাতা করউক তুমি মনদি পড়।

জেসাকলে

/zesakɔle/

যে কোনো প্রকারে; যে কোনো কৌশলে।

তুমি জেসাকলে একগু চাউকরি লইআ দেও মোরে।

যাও

/zao/

অভিজ্ঞতাসম্পন্ন ও চালাক। ঘটেছে। বাংলাতে ধূর্ত এখানে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ও বুদ্ধিমান।

মামলা খেলাইতে ঘাগু মানর লগে জুক্তি করা ভালা।

যুগনি

/zuɡɔni/

আলু মটর সেদ্ধ করে মশলা সহযোগে তেলে ভাজা।

চায়ের দোকানে এই মুখরোচক খাবার খুবই চলে।

যুটনি

/zuʈɔni/

সেদ্ধ ডাল ঘোঁটার দণ্ড। > ঘুটা

লোহা, পেতল, কাঠ এমন কি বাঁশের ঘুটনিও বরাক উপত্যকায় দুর্লক্ষ নয়।

যুডডি

/zuɖɔɖi/

ঘুড়ি ; Kite।

কটুএ হারাদিন বনদো বইআ ঘুডডি উড়ায়।

যুড়া

/zuɽা/

যে কাঠের টুকরোর উপর খাঁজ কেটে তারবাদ্যের তারগুলি টেনে বিন্যস্ত রাখা হয়; Bridge. যে বাঁকানো শক্ত তার বা লৌহ খণ্ডের উপর ছাতা টানিয়ে রাখা হয়।

যুনজানি

/zunɔzani/

দলা পাকিয়ে ঢুকানো; ভাঁজ করে ঢুকানো

দেশওআলি বেটিনতে কমরো হাড়ি ঘুনজিআ মাথাত বুঝা লইআ লাড়ি নাচাই নাচাই রুশে আটিআ জাইন।

যেংগুর

/zeŋɡur/

বাঘের ডাক।

রাইত অইলে পাড়র ধারো বাঘরামে ঘেংগুর ছাড়ে।

যেট

/zeʈ/

কয়েক রকম সবজি দিয়ে একসঙ্গে রান্না করা ব্যঞ্জন।