ট
টউ
/ʈɔu/পিতলের তৈরি পুরু ও ভারী হাঁড়ি বিশেষ।
বরাক উপত্যকার বাঙালি হিন্দু ও মণিপুরিরাই কেবল ‘টউ’ ব্যবহার করেন।
টং
/ʈŋ/মাচা উপর ঘর।
টংগি
/ʈɔŋɡi/বাড়ির বাইরে অবস্থিত বৈঠকখানা।
বেরু (=বাইরের) মানরে টংগিত বআইও।
টংটংগা
/ʈɔŋʈɔŋɡa/খুব লম্বা; খুব উঁচু; শাখা-প্রশাখাহীন।
তার বএশ নাই দেখতেউ টংটাংগা।
টক্
/ʈk/নেশা; অভ্যাস।
ধূমপান, চা, পানসুপারি ইত্যাদি খাওয়ার অভ্যাস।
টক্কর
/ʈɔkkɔr/প্রতিযোগিতা।
দুই মিত্তার মাজে ঢুলক বাজানির টক্কর অয়।
টক্টক্ করা
/ʈɔkʈɔk kɔra/আসক্তির দরুন পান করার ইচ্ছে হওয়া।
মোরে ফকির বেটায় কইলা, 'এগ্গু বিড়ি দে বা, বড় টক্টক করের।’
টটক্ করা
/ʈɔʈɔk kɔra/আসক্তির দরুন পান করার ইচ্ছে হওয়া।
মোরে ফকির বেটায় কইলা, ‘এগু বিড়ি দে বা, বড় টটক করের।’
টনটনি
/ʈɔnɔʈɔni/অল্প সময় অন্তর অন্তর; ঘন ঘন।
তাই বরি দি টনটনি পুটি লাগারি।
টনাররি
/ʈɔnarɔri/দ্র. টননাতি।
টন্নাতি
/ʈɔnnat̪i/টন্ করে; পলক না-পড়তে।
হে টননাতি হউলগু লাগাই দিছে।
টন্নাত্তি
/ʈɔnnat̪t̪i/টন্ করে; পলক না-পড়তে।
হে টননাত্তি হউলগু লাগাই দিছে।
টন্নাররি
/ʈɔnnarɔri/দ্র. টননাত্তি।
টপাটপ
/ʈɔpaʈɔp/তাড়াতাড়ি।
দিতেউ হে টপাটপ খাইলাইছে।
টর্
/ʈr/কোল। কোর/উর। টর ৢur
হই-বে, তোর অগে কানদের, উরো ল।
টাইআ
/ʈaia/ঠান্ডা।
আত দিআ দেখি মা'র পাও একেরে ঠাইআ!
টাইট
/ʈaiʈ/খুব আটোসাটো।
টাইট জামা পিনদিস না।
টাইন১
/ʈain১/নিকট; কাছে।
ইনো কেওরর টাইন টেকা পাইতায় না।
টাইন₁
/ʈain/নিকট; কাছে।
ইনো ফেরের টাইন গিআ পাইতাম না।
টাইন২
/ʈain২/বহুত্ববোধক প্রত্যয়। মানে—গুলো, সমষ্টি, রাশি ইত্যাদি।
বইটাইন; দেরুটাইন; হইরোটাইন; মেঘটাইন; চাউলটাইন; মানুশটাইন।
টাইন₂
/ʈain/মূল; অংশ; সমষ্টি; প্রত্যয়।
ফোন বাড়ির, নেতকটাইন, হায়েরটাইন, মেছাটাইন, মাছটাইন, মানুষটাইন।
টাইল
/ʈail/সিকি ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি চওড়া ফলা বিশিষ্ট কাঠ ছেদনের অস্ত্র বিশেষ; বাটালি; Chisel
টাউআ
/ʈaua/গলাধাক্কা।
একই টাউআয় হিগে হবাড়ি ছাড়িছে।
টাউআইআ
/ʈauaia/ঘাড়ে ধরে।
বেশ বেরাচেরা করলে টাউআইয়া খাবাইদিমু।
টাউআনি
/ʈauani/ঘাড়ে ধরে ঝাঁকানো।
হি রু ঘাড়ো ধরি টাউআর।
টাউট
/ʈauʈ/যে প্রতারণা করে; ধাউড়।
‘মাতে উঠে ঠুটে এমন টাউটে / লইছে আমার লগ। / ‘থ’ দিআ থই / মনে মনে কই / হেশেনি দিলায় ঠগ।’ –আনন্দ
টাংক
/ʈaŋk/টিনের তৈরি বাক্স।
কাপড়ো করপুল দি টাংকো থইলে পুকে কাটইন না।
টাংগল
/ʈaŋɡɔl/মহিষের গলায় বাঁধার কাঠের দণ্ড।
টাংগি
/ʈaŋɡi/বাটালি; Chisel — A cutting tool with a long flat blade that has a sharp edge at the end.
‘আউত্রা টাংগি বাইশখান / চুরে নিল গি তিনখান / রইল কখান?’ — বরাক ধাঁধা।
টাংগুটটি
/ʈaŋɡuʈɔʈi/ডাংগুলি; একহাতি কাঠের দণ্ড দিয়ে খেলা বিশেষ।
টাক
/ʈak/পাখিদের তাড়ানোর জন্য ব্যবহৃত বাঁশের তৈরি কর্কশধ্বনি বাদ্য বিশেষ।
পাকনা ধানো পাখি পড়া, টাক বাজাও।
টাকা
/ʈaka/সেলাই দিয়ে বা বেঁধে আটকানো।
পইলা কুনুমতে টাকিছি বাদে সিলাই করমু।
টাকি
/ʈaki/ছাগলের চর্মরোগ বিশেষ।
টাখ
/ʈakʰ/ঘরের দেয়াল সংলগ্ন বই প্রভৃতি রাখবার বাঁশের তৈরি তাক; Shelf.
টাখ তনে রামায়ণখান ল।
টাট
/ʈaʈ/পাটের বস্তা কেটে বানানো মাদুর; পাটের তৈরি বড় ও পালা আচ্ছাদন।
চাটি-ধাড়া কুনতা নাই, মাটিত টাট পাতিআ রাইত কাটাই।
টাটু
/ʈaʈu/দড়ি তৈরির উপকরণ; পাটের নাল।
টাটু বলা
/ʈaʈu bɔla/দ্র. টাটুআ বলা।
টাটু ভাংগা
/ʈaʈu bʱaŋɡa/পাট, উদাল প্রভৃতি চিরে চিরে বিন্যাস করা।
টাটুআ
/ʈaʈua/পাঁক খাওয়ানো পাটের নাল; উদাল বা পাটের নাল।
টাটুআ বলা
/ʈaʈua bɔla/পাটকে পাঁক খাওয়ানো।
বিআন তনে দুদু এ টাটুআ বলিত্রা।
টাটুআ্
/ʈaʈua্/পাঁক খাওয়ানো পাটের নাল; উদাল বা পাটের নাল।
চিরে চিরে রাখা পাটকে বাঁশির মতো বাঁশের দণ্ড দিয়ে পাঁক খাইয়ে নাল বানিয়ে ওই দণ্ডের মধ্যে পরিপাটি করে রাখা হয়। এই নাল দিয়েই দড়ি বলা 2য।
টাট্টি
/ʈaʈʈi/বাঁশ বা সুপারি গাছের খোলকের ঘন বেড়া।
পথতনে চুলা দেখা জার, দইনেদি একখান টাটটি দেও।
টান দেবা
/ʈanɔ d̪eba/কমে যাওয়া।
কাইল গুলার পানি ঢেফা আশল আইজ বিআন তনে পানিএ টান দিছে।
টান পড়া
/ʈanɔ pɽা/অভাব হওয়া; কম হওয়া।
ডাইল বেশ আনিঅ নাইলে বাদে টান পড়ব।
টান ু
/ʈan ু/বেশি।
টান বএস (= বয়য়স)
টান১
/ʈan১/মমতা; আসক্তি।
ভাইর লাগি বনির অলা টান!
টান২
/ʈan২/বেশি।
টান বএস (= বয়স)।
টানটান মাত
/ʈanɔʈanɔ mat̪/কটু কথা।
তান টানটান মাতে কুন্তা করতে ভালা লাগে না।
টানপাড়া
/ʈanɔpaɽা/দ্রুত পদক্ষেপ।
টানপাড়ায় আউগাও, নাইলে গাড়ি ছাড়ি দিব।
টানা দেবা
/ʈana d̪eba/গলাধঃকরণ করা; জোরে ভাত প্রভৃতি গেলা।
খাস না তে উঠি জা, টানা দিস না।
টানানি
/ʈanani/মাছ প্রভৃতি সাঁতলানো; সামান্য তেলে ভেজে নেওয়া।
আগে লাচো (= মাছ বিশেষ) গুইন টানাও।
টানাপিঠা
/ʈanapiʈʰa/চালের গুঁড়োর পিঠা বিশেষ।
টান্
/ʈan/মমতা; আসক্তি।
ভাইর লাগি বনির অলা টান!
টায়টায়
/ʈajʈaj/পাত্রে যতটুকু ধরে ততটুকু।
ডেরামো পানি টায়টায় ভরিও।
টাল
/ʈal/স্তূপ।
টাল মারা
/ʈalɔ mara/স্তূপাকার করে রাখা।
দেরুটাইন রসইঘরর দারিত টাল মারো।
টালটিবালটি
/ʈalɔʈibalɔʈi/কথায় ও কাজে অসামঞ্জস্য।
ইলা টালটিবালটি ভালা নায়।
টালি
/ʈali/দ্র. ভুল।
টাশটুশ
/ʈasɔʈus/সোজাসুজি ও স্পষ্টভাবে।
আমি লুকাইআ কুন্তা মাতি না, জেতা কইমু টাশটুশ – দুনিআ টুটউক আর ফাটউক।
টিকর
/ʈikɔr/বিস্তৃত সমতলভূমির মধ্যবর্তী উঁচুস্থান বা টিলা।
স্থান নাম: হরিটিকর; আলিটিকর; টিকরবসতি।
টিকা
/ʈika/ঠেকনা; ঠেকনা দণ্ড।
ঢিকা না লাগাইলে উগার ভাংগি পড়ব। দ্র. ডিক; ডিকনা।
টিকি
/ʈiki/মাকু আকৃতির কাঠের তৈরি বাদ্য; কাঠের তৈরি করতাল। লা ভাষার অভিধান ও ভাষাতত্ত
এই কাঠের করতালের আওয়াজ কোমল মধুর- টিক্টিক্। তাই এই নাম। বাউল, টগ্গা বা লোকগীতিতে এটি বাজানো হয়।
টিকি১
/ʈiki১/অঙ্গার গুড়ো করে তাতে গোবর মিশিয়ে গুলে প্রস্তুত জ্বালানি বড়ি বিশেষ; টিকা।
দেখতে কালো বাতাসার মতন।
টিকি২
/ʈiki২/মাকু আকৃতির কাঠের তৈরি বাদ্য; কাঠের তৈরি করতাল।
টিকিু
/ʈikiু/অঙ্গার গুড়ো করে তাতে গোবর মিশিয়ে গুলে প্রস্তুত জ্বালানি বড়ি বিশেষ; টিকা।
দেখতে কালো বাতাসার মতন।
টিটকারি
/ʈiʈɔkari/ধিক্কার; নিন্দাসূচক বা বিদ্রূপাত্মক উক্তি।
বাদ কাম করলে মানে টিটকারি দেইন।
টিট্ লাগা
/ʈiʈ laɡa/খাওয়ার পাতে কারো লোলুপ দৃষ্টি পড়ার ফলে আহারীর বদহজম হওয়া; কারো কুনজরের ফলে ফল বা সবজির গাছ নিষ্ফলা হওয়া। দ্র. ডিট্।
িটট লাগিআ কুমড়ার জালি পচি পচি পড়ের।
টিপ
/ʈip/হাতের আঙুলের অগ্রভাগে যতটুকু ধরে।
একটানে সাধুএ তিনটিপ গাইনজা মারি দেয়।
টিপবাতি
/ʈipɔbat̪i/টর্চ লাইট।
টিপবাত্তি
/ʈipɔbat̪t̪i/টর্চ লাইট।
আঙুলের ডগা দিয়ে চাপ মেরে টর্চ জ্বালানো হয়, তাই এই নাম। দ্র. চুরবাত্তি।
টিপরাইআ
/ʈipɔraia/মুখে পাতি বা reed লাগানো বাঁশের বাঁশি।
টিপরাইআ বাঁশির
/ʈipɔraia bãsir/নীরবে কর্ম সম্পাদন করা।
‘উনদামুখা বেটিএ টিপাত্ ভইশ মারে।’ —বপ্র.
টিপা
/ʈipa/ছিপি; শিশি প্রভৃতির কর্ক।
শিশিনর ঢিপা লাগাই থ।
টিপাত্ ভইশ মারা
/ʈipat̪ bʱɔisɔ mara/নীরবে কর্ম সম্পাদন করা।
‘উনদামুখা বেটিএ টিপা ভইশ মারে।’ – প্র.
টিপুটেংগা
/ʈipuʈeŋɡa/একপ্রকার টকমিষ্টি ফল বা তার গাছ।
টিফা
/ʈipʰa/হাত দিয়ে চাপ দেওয়া; ডলা।
মা'র পাঅত বিশ, তুড়া টিফাইআ দে।
টিফানি
/ʈipʰani/ঝিমানো; তন্দ্রায় ঢুলে পড়া।
পড়াত বইলেউ হে খালি টিফায়।
টিফারা
/ʈipʰara/ঘুমকাতুরে; প্রায়ই ঝিমোয় এমন।
টিফারা মেকুর হর খাইবার জম।
টিল্লু
/ʈillu/মাথার খুলির পেছনের হাড়।
টুকনা কলম
/ʈukɔna kɔlɔm/নেটবুলি (দ্র.) জাতীয় স্বর্ণকারের সরঞ্জাম বিশেষ।
টুকরি
/ʈukɔri/বাঁশ বা বেতের তৈরি গোলাকার ঝুড়ি বিশেষ।
ইবার তারা ক টুকরি শেখরগন্দ্ [= আলু বিশেষ] পাইছইন?
টুকরিভার
/ʈukɔribʱar/বাঁকের দুদিকে দড়ি বা বেত দিয়ে দুটি টুকরি ঝুলিয়ে তৈরি শস্যাদি বহন করার ভারযন্ত্র বিশেষ।
চাউল বেপারর লাগি দুইজুড়া টুকরিভার বানাইতাম।
টুক্
/ʈuk/নদীর গতি পরিবর্তনের ফলে যে বিস্তৃত চরভূমির সৃষ্টি হয় তা ক্রমে ঘাসে-গাছে সবুজ হলে ‘টুক’ বলা হয়।
লিলবিরর টুক্।
টুক্না কলম
/ʈukna kɔlɔm/নেটবুলি (দ্র.) জাতীয় স্বর্ণকারের সরঞ্জাম বিশেষ।
টুনকি
/ʈunɔki/আঙুলের আগা দিয়ে মৃদু আঘাত।
গালো পিড়া, টুনকি দি ফালা।
টুনগুন
/ʈunɔɡun/নলচালা, বানমারা, বশীকরণ প্রভৃতি তুকতাক; তন্ত্রকর্ম।
টুনগুন করা
/ʈunɔɡunɔ kɔra/তুকতাক করা।
টুনডি
/ʈunɔɖi/টুনডার স্ত্রীবাচক শব্দ; অঙ্গহীনা। টুন্ডা
টুন্কি
/ʈunki/আঙুলের আগা দিয়ে মৃদু আঘাত।
গালো পিফ্ড়া, টুনকি দি ফালা। টু
টুন্ডা
/ʈunɖa/হাতের সবকটি আঙুল নষ্ট হয়েছে এমন; বিকলাঙ্গ।
টুনডা বেটা লেখপড়া হিখিআ এলকু বাবু।
টুন্ডামুন্ডা জগন্নাথ
/ʈunɖamunɖa zɔɡɔnnat̪ʰ/নিষ্কর্মা লোক।
অবা, কামো যাও টুনামুনডা জগননাথরে কেও খানি দিত নায়।
টুন্ডি
/ʈunɖi/টুনডার স্ত্রীবাচক শব্দ; অঙ্গহীনা।
টুপা
/ʈupa/বনভোজন; Picnic
ইবার খাসপুর গিআ টুপা খাইমু।
টুপা১
/ʈupa১/বনভোজন; Picnic.
ইবার খাসপুর গিআ টুপা খাইমু।
টুপা২
/ʈupa২/বোরো ধান বিশেষ।
টুপিরভাটা
/ʈupirɔbʱaʈa/আউশ ধান বিশেষ।
টুপিরভাট্টা
/ʈupirɔbʱaʈʈa/আউশ ধান বিশেষ।
অনুষ্কৃল সোনালি রঙের মাঝারি দানার ধান। চাল সাদা। উৎপাদন ভালো। খেতেও মন্দ নয়।
টুমা
/ʈuma/টুকরা; খণ্ড।
কুইআর খান তিনটুমা কর।
টুলা
/ʈula/যে মাটির পাত্রে তুষ জ্বেলে আগুন জিইয়ে রাখা হয়।
টুলাগু আউগাই দে, তাইন বিড়ি ধরাইতা।
টুল্লি
/ʈulli/ঘরের চূড়া; ঘরের চালের সর্বোচ্চ অংশ।
বছরে বছরে টুললি ছাওআনি লাগে নাইলে উরে [=ঘরে বৃষ্টি পড়ে]।
টুশা
/ʈusa/ফোস্কা।
টুশা উঠা
/ʈusa uʈʰa/ফোস্কা পড়া।
লাকড়ি ফারতে ফারতে মোর আতো টুশা উঠিত।
টে কইতে টেংরা বুঝা
/ʈe kɔit̪e ʈeŋra budʒʱa/আকার ইঙ্গিতে উদ্দেশ্য অনুমান করা; মুখের কথা শোনে ভেতরের কথা বুঝতে পারা; হাবভাবে মনোভাব বোঝা।
বছাইবুড়ায় টে কইতে টেংরা বুঝতো পারে।
টেংগর
/ʈeŋɡɔr/পাজি; দুষ্ট।
টেংগা
/ʈeŋɡa/টক; অম্লস্বাদ বিশিষ্ট।
পুকরির পারর গাছর আম পাকলে টেংগা।
টেংটোংগাইআ
/ʈeŋʈoŋɡaia/লাফিয়ে লাফিয়ে; ঠেকনা দিয়ে দিয়ে।
টেংরা
/ʈeŋra/শল্কহীন জনপ্রিয় ছোট মাছ বিশেষ। মাছটির পাঁকনার কাছে দুটি ও পিঠে একটি তীক্ষ্ণ ও বিষাক্ত কাঁটা আছে। বরাক উপত্যকার সোনালি টেংরা অতি উপাদেয়। বড় জাতীয় টেংরার নাম ‘ঘুলাটেংরা’। ≪ বৈজ্ঞানিক নাম Macrones Vittalus
টেংরা১
/ʈeŋra১/শল্কহীন জনপ্রিয় ছোট মাছ বিশেষ।
টেংরা২
/ʈeŋra২/ইঁচড়ে পাকা; অশিষ্ট কথা বলে এমন [ছেলে]।
টেংরামি
/ʈeŋrami/দুষ্টামি; অশিষ্ট কথা বলা; টেংরা লোকের স্বভাব।
কুটিনে বড় টেংরামি মাতে।
টেংরাৢ
/ʈeŋraৢ/|আলং] — ইঁচড়ে পাকা; অশিষ্ট কথা বলে এমন [ছেলে]।
টেংরি
/ʈeŋri/টেংরা, এর স্ত্রীবাচক বিশেষণ।
টেংশি
/ʈeŋsi/সামান্য টকস্বাদ বিশিষ্ট।
হিটা ছালন টেংশি ত অইবউ।
টেকই
/ʈekɔi/টুনটুনি পাখি; Tailor Bird.
টেকনি
/ʈekɔni/ঠেকিয়ে রাখবার জন্য ব্যবহৃত দড়ির গাঁট; ঠেকিয়ে রাখবার জন্য ব্যবহৃত কাঠের দণ্ড।
টেকর
/ʈekɔr/হাতের আঙুলের পিঠ দিয়ে জোরে আঘাত।
‘টেকর’ সাধারণত মাথায় মারা হয়। চুলোচুলির মতো টেকর মারার প্রচলন মেয়েদের মধ্যেই বেশি।
টেকা উড়ানি
/ʈeka uɽাni/অপব্যয় করা।
টেকা উড়াইও না বাদে পচতাইবায়।
টেকা১
/ʈeka১/ডালা দিয়ে চালের গুড়ি (= চূর্ণ) বা শস্যের অনাবশ্যক অংশ বিশেষ পদ্ধতিতে পৃথক করা।
গুড়িটাইন টেকিলাও বাদে ভাজিবায়।
টেকা২
/ʈeka২/টাকা, ভারতীয় মুদ্রার একক।
সেরে একটেকা কম লও।
টেকাু
/ʈekaু/টাকা, ভারতীয় মুদ্রার একক।
সেরে একটেকা কম লও।
টেকাৢ
/ʈekaৢ/ডালা দিয়ে চালের গুড়ি (= চূর্ণ) বা শস্যের অনাবশ্যক অংশ বিশেষ পদ্ধতিতে পৃথক করা।
গুড়িটাইন টেকিলাও বাদে ভাজিবায়।
টেকি
/ʈeki/টাকার নোট বা মুদ্রা।
টেনাই
/ʈenai/শরীরের স্বাভাবিক বাড় নেই এমন।
টেনাই পুআয় ভার বইতো পারব নি?
টেনাই লাগা
/ʈenai laɡa/স্বাভাবিকের চেয়ে কম বাড়া।
গাছগু টেনাই লাগি রইছে ফাশউশ কুনতা দেও।
টেপ
/ʈep/মাছ ধরবার জন্য বড়শিতে গাঁথা খাদ্য।
টেপা
/ʈepa/গাছের পাতায় জমে থাকা বৃষ্টি বা কুয়াশার অজস্র জলবিন্দু।
টেপায় মোর আগচালা খাইলাইছে।
টেপা পড়া
/ʈepa pɽা/গাছ থেকে অনবরত ট্যাপ্ ট্যাপ্ করে জল পড়া।
টেপি
/ʈepi/ক্ষুদ্র; অল্প বয়সের।
কইর (= কই মাছের) টেপি (= বাচ্চা)।
টেপিটুলা
/ʈepiʈula/অতি সাধারণ শ্রেণীর মানুষজন।
টের
/ʈer/হুঁশ।
টের পাবা
/ʈerɔ paba/হুঁশ হওয়া; জানতে পারা।
নিজর ঘাড়ো পড়লে হকলেউ টের পাইন।
টেরটেরাইআ
/ʈerɔʈeraia/ধীরে ধীরে হেলেদোলে পা ফেলে।
পুআয় ন’মাশো টেরটেরাইআ আটা হিখিলাইসে।
টেরা
/ʈera/বাঁকা [চোখের চাহনি]; সামঞ্জস্যহীন।
ছুগরিগুর দেখলাম হকতাউ ভালা খালি টেরা।
টেরাচেংগামি মাত
/ʈeratʃeŋɡami mat̪/বাঁকা কথা।
মালিকর টেরাচেংগামি মাতে মুই কাম ছাড়িছি।