ল
ল
/l/ক্রয় করা।
পুজা আইঅর, বাবা জামা লইতাম।
লআ
/lɔa/লওয়া; গ্রহণ করা।
আতো লআ; কানধো লআ; লগে লআ।
লইন
/lɔin/গাভীর স্তন।
গাইএ উলইন লামাইছে, পরইবার দিন আইজার।
লইল
/lɔil/গুলতি ; প্রাচীনযুগের পাথর ছুড়ার যন্ত্র।
Catapult – A froked stick with elastic, used by boys to shoot small stones and pel- lets. I রামায়ণে রামানুজ ভরত ‘গুলইল’ ব্যবহার করতেন বলে বরাক লোকশ্রুতিতে শোনা যায়।
লউ
/lɔu/রক্ত; blood।
তাইর নাকারি ফাটিআ লউ পড়ের।
লং
/lŋ/লবঙ্গ; Clove; গরম মশলা বিশেষ।
লংগর তেল দাতর লাগি ভালা।
লংগর
/lɔŋɡɔr/লোহার তৈরি শৃঙ্খল; Fetters.
পাগলা কুনকারে লংগর দি বানধিছইন।
লংচাক
/lɔŋtʃak/বুনো শিম। শিরিষ গাছের মতো গাছ। বাকল মসৃণ পর্ণমোচী, পাতা শিরিষের চেয়ে চকচকে। এই শিম প্রায় দেড়ফুট দীর্ঘ হয়। এখানকার উপজাতিদের প্রিয় সবজি। বৈজ্ঞানিক নাম— Parkia Romburghii
লংলি
/lɔŋli/খারাপ চরিত্র যুক্তা; দুশ্চরিত্রা; গালি বিশেষ।
লংলিবেটিরে কেওরর বাড়িত জাগা দিও না।
লকড়ি
/lɔkɽি/টাকাপয়সা।
চাউল-গুদামো চাউকরি করিআ হে বউত মালকড়ি বানাই লাইছে।
লখটালখটি
/lɔkʰɔʈalɔkʰɔʈi/ঝুলোঝুলি।
লখা
/lɔkʰa/খেতে ভালোবাসে এমন; উপাদেয় খাদ্যে লোভ আছে এমন।
তোর হরুগু বড় লখা, ভালা কুনতা দেখলেই খালি খাইত।
লখাই
/lɔkʰai/সকলের ছোট ও প্রিয়পুত্র।
মোর লখাই নাঅইলে মুই পাড়া ডুলাই না।
লগ
/lɔɡ/সঙ্গ; সংসর্গ।
তুমার লগ কুনোদিন ছাড়তাম নায়।
লগর
/lɔɡɔr/সমবয়সী; সমান বয়স এমন।
বাফর লগর মানর লগে ইলা মাতইন না।
লগালগ
/lɔɡalɔɡ/তাড়াতাড়ি; অবিলম্বে।
গুলার পানিএ ঘর বুড়াইলার লগালগ ভুরো উঠ আর চল।
লগি₁
/lɔɡi₁/সহচর; সঙ্গী।
লগি পাইলে তাইরে দিমু।
লগুটটি
/lɔɡuʈɔʈi/গুটির লৌকিক খেলা বিশেষ। যনি কুড়িটি গুটি থাকবে। সকলের গুটি একত্র করে খেলা শুরু হয়। ডানহাতে উলটে সাধ্যমতো গুটি অধিকার করবে প্রত্যেকে। এগুলি হাতগুটি। এক একটি হাত গুটি শূন্যে ছুড়ে ছড়ানো গুটি অধিকার করে খেলুড়েরা। যে বেশি গুটি অর্জন করবে সেই জিতবে।
এই খেলাটি দুজন, চারজন, ছজন বা আটজনে খেলতে পারে। প্রত্যেকের কাছে মূলধন স্বরূপ
লগুন
/lɔɡun/ব্রাহ্মণাদির গলায় ধারণীয় যজ্ঞসূত্র; পৈতা।
লগে
/lɔɡe/সঙ্গে; সাথে।
'পিরিতর ইলা গুন / পানর লগে জেলা চুন।' — বরাকপ্রবাদ
লগেলগে
/lɔɡelɔɡe/কাছে কাছে।
শরিল নরম (=দুর্বল), এর লাগি তান লগে লগে আইছি।
লজত
/lɔzɔt̪/আস্বাদ।
গুড়র হর খাইআ দামান বেটার লজত লাগছে।
লটকনি
/lɔʈɔkɔni/যাতে কোনোকিছু লটকে রাখা হয়।
ছলান্ড রসই ঘরর লকনিত থ।
লটকালটকি
/lɔʈɔkalɔʈɔki/ঝুলোঝুলি।
গাছো উঠি বানদরর লাখান হে লটকালটকি করে।
লটরবটর
/lɔʈɔrɔbɔʈɔr/গাঁটগাটুরি; ছোটবড় বোঁচকা বুচকি সহ নানা জিনিসপত্র।
সাধুএ তান লটরবটর লইআ আইআ আমরার বাড়িত উঠিছইন।
লটিআ
/lɔʈia/বাইন জাতীয় মাছ বিশেষ; বাইন জাতীয় সামান্য বড় সামুদ্রিক মাছ। নদীতেও এ মাছ পাওয়া যায়। বরাক উপত্যকা ও উত্তরপূর্ব ভারতের উপজাতিদের এই মাছের সুটকি খুবই পছন্দ। তার অন্য নাম লটকা মাছ।
লটিবালটি
/lɔʈibalɔʈi/কথায় ও কাজে অসামঞ্জস্য।
ইলা টালটিবালটি ভালা নায়।
লড়
/lɽ/দৌড়।
লড়খড়া
/lɔɽkʰɽা/নড়ে গেছে এমন; নড়বড়ে।
লড়খড়া দাত।
লড়বড়ি
/lɔɽbɽি/কানের দোল বা ঝুমকা।
'আসে (=হাঁসে) উনা মুরকিএ দুনা ছাগলে পিনধায় লড়বড়ি সুনা।' — বরাকপ্রবাদ
লড়া₂
/lɽা₂/নড়া; চলা; সরা।
অলা গরম, গাছর এগগু পাতা লড়ের না।
লড়ানি
/lɔɽাni/নড়ানো; আন্দোলিত করা।
রাইত ভুতে ফরিশ গাছ লড়ায়।
লণ্ডন
/lɔnɖɔn/ব্রাহ্মণাদির গলায় ধারণীয় যজ্ঞসূত্র; পৈতা।
লত
/lɔt̪/লতা; লতা জাতীয় গাছ।
উরির লত।
লতা
/lɔt̪a/কচু গাছের লতানো শেকড়।
গুআ কচুর আর থুনি কচুর লতা হিদল দি খাইতে আনুকখা হআদ।
লতি
/lɔt̪i/কানের দোদুল্যমান অধোভাগ।
ই ছুগরির কানর লতি এখেরে নাই কানা করতে কিলা?
লনি
/lɔni/নবনী; দুধের মাখন।
'সিকা ছিড়ি লনি খায় কিশনে / জশোদারে দেখিলে পলায়।' — বরাকগীত
লপতে
/lɔpɔt̪e/মুহুর্তে।
এক লপতে মিলাই গেছে আন্ধারিত।
লফা লফা গিলা
/lɔpʰa lɔpʰa ɡila/বড় বড় গ্রাসে গলাধঃকরণ করা।
'কামলায় দেখিআ কয় / উপরআলার লিলা, / দ-আতে শুরু করছে / লফা লফা গিলা।' — আনন্দ
লফ্লফ্
/lɔpʰlpʰ/লুব্ধতা; লালসা।
'মিটঠাত্ ললফ্ তিতাত্ থু-থু।' — বরাক প্রবাদ
লবর
/lɔbɔr/নল খাগড়ার তৈরি; কাঠের হাতল ও পিতলের নিভযুক্ত।
লবর কলম।
লর₁
/lɔr₁/ছুতা; ভান।
হে লর করিআ ফুতি রইছে।
লরাধাইআ
/lɔrad̪ʱaia/দরিদ্র; সাংসারিক ব্যয় কুলানের সঙ্গতি নেই এমন।
লরাধাইআর লাখান চলিআর, হরুতারে ভালা করি ভাত-কাপড় দিতাম পারিআর না।
লরালরা
/lɔralɔra/ফালি ফালি।
হাড়ি ইখান ফারিআ লরালরা অই গেছে।
লরি
/lɔri/গাছি; ছড়া।
একলরি আর (=হার), হাতলরি আর।
লর্
/lr/ছুতা; ভান।
হে লর করিআ ফুতি রইছে।
ললই
/lɔlɔi/লিপ্সা।
খাইতে খাইতে তার ললই বাড়ি গেছে।
ললই দেবা
/lɔlɔi d̪eba/লোভ দেখানো; প্রশ্রয় দেওয়া।
ললই দিলে মানু মুড়ো উঠইন।
ললকারি
/lɔlɔkari/খাদ্যের লোভে মুখ বাড়িয়ে অগ্রসর। শব্দটি মূলত জোকের মুখ বাড়িয়ে খাদ্য খোঁজার ব্যাপারটি বোঝাত। এখন এটি অর্থ প্রসারণে 'লোভের বশবর্তী হয়ে কোনো ভোগ্যবস্তুর প্রতি ধাবিত' অর্থেই ব্যবহৃত হয়।
বারিশাত ই পথো জুকে ললকারি দেইন।
ললাম₁
/lɔlam₁/লতা বিশেষ।
পান আকৃতির বড় বড় পাতা। কমলার চেয়ে বড় সবুজ ফল। পাকলে কমলা রং হয়। টক স্বাদ বিশিষ্ট।
ললাম্
/lɔlam/লতা বিশেষ।
পান আকৃতির বড় বড় পাতা। কমলার চেয়ে বড় সবুজ ফল। পাকলে কমলা রং হয়। টক স্বাদ বিশিষ্ট।
ললি
/lɔli/দোলনা।
গাছের ডালে বা বাথানের বিমে দড়ি টানিয়ে পিঁড়ি বসিয়ে এখানকার গ্রামাঞ্চলে দোলনা বা ললি টাঙানো হয়।
লসকা
/lɔsɔka/শিথিল হয়ে নুয়ে পড়া বা ঝুলে পড়া।
বুড়ির গলার মাশ্ লসকিসে।
লসকাইল
/lɔsɔkail/শিথিল হয়ে ঝুলে পড়েছে এমন।
লসকাইল বুচি।
লা
/la/আঠা; গালা; Gum; Glue।
লা দি চিঠির মুখ মারিস।
লাই₁
/lai₁/রাই সরিষা; বড়বড় পাতার সবুজ শাক বিশেষ।
প্রসিদ্ধ শাকপাতা। সর্ষের পাতার চেয়ে লাইপাতা অনেক বড়। শীতের শ্রেষ্ঠ শাক।
লাইগ
/laiɡ/আঠালো।
ছাট থাকলে বিরইন পিঠা লাইগ অয় না।
লাইগ লাগা
/laiɡɔ laɡa/জোড়া লাগা; নেশাগ্রস্ত হওয়া।
কড়া দুই ছিলিমেউ তার লাইগ লাগি গেছে।
লাইম্লা
/laimla/ঋতু অতিক্রান্ত হওয়ার পর; চাষের শেষ পর্যায়ে।
ইবার মেঘর লাগি আউখেত লাইমলা অইছে, ধান কম অইব।
লাইশেমফি
/laisemɔpʰi/কার্পাস তুলোর তৈরি হালকা শীত নিবারক ভারি চাদর বিশেষ।
মণিপুরিরা 'লাইশেমফি'-র আবিষ্কর্তা। তাদের কুটিরশিল্পজাত এই কার্পাস তুলোর চাদর যেমন সুন্দর তেমনি ঈষৎ শীতে খুবই উপযুক্ত গাত্রাবরণ।
লাউ
/lau/একতারা।
পাকা লাউয়ের শাঁস ফেলে শুকিয়ে বাঁশের দণ্ড ও একটিমাত্র তার সংস্থাপন করে এই বাদ্যযন্ত্র নির্মাণ করা হয়। বাউলরাই এটি ব্যবহার করে থাকেন।
লাউলাউ
/laulau/পানসে ও জলীয়।
অলইদ মরিচ নাই, বেনজন ইতা এখেরে লাউলাউ অই গেছে।
লাংগ্
/laŋɡ/উপপতি।
দুগ্গু পুআ থইআ তাই লাংগর লগে ভাগি গেছে।
লাংফাং
/laŋpʰaŋ/হীনপ্রকৃতি; বাজে।
লাংফাং বেটা; লাংফাং কাম।
লাকি
/laki/আসরা ধানের প্রকার বিশেষ। মাঝারি আকারের দানা। সাদা ধান সাদা চাল। স্বাদ ও উৎপাদনে মন্দ নয়।
লাকি বিরইন
/laki birɔin/বিন্নি ধানের প্রকার বিশেষ। লম্বাটে মাঝারি সাদা ধান। চালও সাদা। খুব আঠালো। স্বাদ ও উৎপাদন ভালো।
লাক্ড়া
/lakɽা/নেকড়ে বাঘ।
কাইল হানজাবালো লাকড়ায় তানে পাকড়াইশলো।
লাখ
/lakʰ/সাবালক; যোগ্য।
বিআর লাখ পুড়ি; খাইবার লাখ চিনার।
লাখা
/lakʰa/আগে থেকে তৈরি; Readymade.
এলকু পুজাত লাখা জামাউ লইন, সিলাইন না।
লাখান
/lakʰan/মতো [উপমাদ্যোতক]।
সনজিদার লাখান হক মাত্রা না-ডরারা পুড়িন মুই দেখছি না।
লাগ₁
/laɡ₁/নাগাল; সঙ্গ।
তারে পথো লাগ পাইছি।
লাগপাড়
/laɡɔpaɽ/শ্রেণীবদ্ধ পাহাড়।
লাগপাড় তনে তারা ডলুবা' আনছইন।
লাগপানি
/laɡɔpani/বন্যার ফলে প্লাবিত নদী খাল বিল পুকুর একাকার হয়ে যাওয়া জলদৃশ্য।
লাগপানি দেখাত মানু জাইত্রা।
লাগবাজ
/laɡɔbaz/ঝগড়াঝাঁটি; মারামারি।
কেওরর লগে লাগবাজ করিও না।
লাগা₁
/laɡa₁/ঝগড়াঝাঁটি করা; মারামারি করা।
হরুতার লগে তুইন লাগস কিতা?
লাগাই বাজাই কআ
/laɡai bazai kɔa/সামান্য ব্যাপার বা বিষয়কে বড় করে প্রচার করা।
'কুনু কাম নাই তার / অনো হনো বর, / এন কথা তান গেছে / লাগাই বাজাই কর।' — মাহতাবুর
লাগালাগা
/laɡalaɡa/পাশাপাশি; কাছাকাছি।
আমরা দিঅজন লাগালাগা ঘরো রই।
লাগালাগি
/laɡalaɡi/বিবাদ; মারামারি; শত্রুতা।
ভাইএ ভাইএ লাগালাগি, এর লাগি উঠানর মাঝে দি বের।
লাগ্ব
/laɡ/বিবাদ; শত্রুতা।
তার লগে মোর লাগ।
লাচো
/latʃo/রুই জাতীয় ছোট মাছ বিশেষ। রুই জাতীয় হলেও লম্বায় মাত্র ২০ থেকে ২৫ সেমি. হয়। ওজনে ২৫০ গ্রাম। আঁশযুক্ত। চকচকে রূপালি রং। অতি সুস্বাদু ও উপাদেয়। বাজারে খুব কদর। নদীর মাছ।
লাছাড়ি
/latʃʰaɽি/পাঁচালির ৮/৮/৮ মাত্রার ছন্দ বিশেষ, কাহিনী।
লাটই
/laʈɔi/শাইল ধানের প্রকার বিশেষ। ধানের রং খয়েরি। চাল সাদা মাঝারি দানা। সুস্বাদু। উৎপাদন মন্দ নয়।
লাটি
/laʈi/ছোট চেং মাছ। একেবারে পোনামাছ নয়। পোনা থেকে সামান্য বড় হলে 'লাটি' বলা হয়।
লাটো
/laʈo/ছোট বড় বা উৎকৃষ্ট নিকৃষ্ট নির্বিশেষে একসঙ্গে।
লাউ বিলাততি লাটো লইলে লাভ অইব।
লাঠা₂
/laʈʰa₂/গোলমাল; কোন্দল।
পানচাইত অফিসো দুইদলে লাঠা লাগছে।
লাড়
/laɽ/বিষ্ঠার দলা।
হে লামবা লামবা দুই লাড় আগিছে।
লাড়া
/laɽা/নাড়া দেওয়া; ঘাঁটানো।
লাবড়াটাইন লাড়িস, মুই তুড়া বারে তনে আই।
লাড়া লাগা
/laɽা laɡa/গোলমাল লাগা।
হে দুইজন দি লাড়া লাগাইআ দুরই তনে তামা চার।
লাড়াই
/laɽাi/যুদ্ধ; ঝগড়া; হাতাহাতি।
লাড়ি
/laɽি/নিতম্ব; Hip।
'উচ্চা বুচি লাউআ (লাউয়ের মতো ভারী) লাড়ি, / তেউ গি পিনধো ঢাকাই হাড়ি।' — বরাকপ্রবাদ
লাড়িআ
/laɽিa/আঁশহীন অতি সুস্বাদু নদীর মাছ বিশেষ।
পাবদা জাতীয় মাছ। মাঝারি আকার। চেপ্টা। হালকা নীলচে রূপালি রং। আধ কিলোগ্রাম পর্যন্ত বড় হয়। অনেকেই এই মাছ খান না। কারণ, চোখের সামনের মাছটি বিষ্ঠা খায়।
লাড়িআলি
/laɽিali/স্থূল ও প্রশস্ত নিতম্ব যুক্তা; নিতম্বিনী।
পাড়িজাতো লাড়িআলি বেটিন বেশ।
লাড়িএ করতাল বাজা
/laɽিe kɔrɔt̪alɔ baza/ভয়ে শরীর কাঁপা।
হাইকউটো উঠিলে হকল বেটাইনতরউ লাড়িএ করতাল বাজে।
লাডু
/laɖu/নাড়ু।
মুড়ির লাডু; খইর লাডু।
লাড্ডু
/laɖɖu/গোল মিঠাই বিশেষ।
তিলর লাড্ডু; মুড়ির লাড্ডু।
লাড্ডু অইআ লাগা
/laɖɖu ɔia laɡa/উঠেপড়ে লাগা।
চা গিআ, জামাইএ লাড্ডু অইআ খেতর কামো লাগছে।
লাথর কাঠল
/lat̪ʰɔrɔ kaʈʰɔl/সমাজে মূল্যহীন ও ঘৃণ্য ব্যক্তি।
বইরাগি অইআ ইলা বাদ কাম করলে তাইন লাথর কাঠল অইবা।
লাদ
/lad̪/পশুর মলপিণ্ড।
কয় লাদ গুফর বাইংগনউরাত দিস।
লাদা
/lad̪a/বিষ্ঠা ত্যাগ করা।
উবা করা, ডামায় লাদিতো।
লাদুশ
/lad̪us/ঘন ও আঠালো।
বাইংগন আর বিলাততি দিলে বেনজন লাদুশ অয়।
লানডি
/lanɔɖi/দোকানের সারি।
কুটিনাটি জিনিশ লাডির দুকানো পাইবায়।
লানতি
/lanɔt̪i/লাঞ্ছনা; হয়রানি; ক্লেশ; দুঃখজনক অবস্থা; দুর্গতি।
বেংকো তনে লউন লইআ অলা লানতি পাইছি।
লাবড়া
/labɽা/লাউ, মিঠাকুমড়া প্রভৃতি পাঁচরকম তরকারির মিশ্রণে প্রস্তুত ব্যঞ্জন।
বরাক উপত্যকায় থোড়, ডেখ, মিঠাকুমড়া, চালকুমড়া, লাউ, আলু, শিম, বেগুন বা শীতকালের কপি, মুলা, কচু ইতাদি বিবিধ তরিতরকারির মিশ্রণে 'লাবড়া' প্রস্তুত করা হয়। খিচুড়ির সঙ্গে লাবড়া সকলের প্রিয়।
লাভেমুলে তল অআ
/labʱemule t̪ɔlɔ ɔa/সমূহ ক্ষতি হওয়া।
নাও বুড়িআ তার লাভেমুলে তল অইল।
লামলুস খাবা
/lamɔlusɔ kʰaba/নাকাল হওয়া।
অফিশো জাও, ফলনার গেছে জাও, করতে করতে বউত লামলুস খাইলাম তেবো পেনশন কাগচ আবো আত লইছে না।
লামা
/lama/উপর থেকে নিচে আসা; অবতরণ করা।
গিআ দেখি, চুরে গুআর ছই লইআ গাছ তনে লামের।
লায়
/laj/ধীরে; আস্তে।
'লায় আটে বয় না / তার লাগাল কেও পায় না।' — বরাকপ্রবাদ
লায়লায়
/lajlaj/ক্রমশ; ধারাবাহিক ভাবে।
লায়লায় আমরা খালি তলে দি জাইআর।
লার
/lar/লম্বা দড়িতে গাথা অনেকগুলি বঁড়শির সারি। মাছ ধরার জন্য নদী বা বড় জলাশয়ে টোপ দিয়ে এপার-ওপার পাতা হয়।
লারি
/lari/গাছি; ছড়া।
একলরি আর (=হার) হাতলরি আর।
লাল অআ
/lalɔ ɔa/ধনী হওয়া।
ইশকুলর হরুতার বিনপইশি চাউল মারিআ তাইন লাল অইছইন।
লাল বাতি জলা
/lalɔ bat̪i zɔla/কারবারে দেউলিয়া হওয়া।
ইলা টেকা উড়াইলে দুইদিনে বেপারর লাল বাতি জলিব।
লালচ
/lalɔtʃ/কিছু পাওয়ার জন্য প্রবল ইচ্ছা।
মানর লালচ দিনদিন বাড়ের।
লালচি
/lalɔtʃi/লোভী।
এলকু হকলউ টেকার লালচি।
লালি
/lali/বাঁশ বা বেতের পিঠের শক্ত সবুজ ছাল।
লালি দি ছানদিবার বেত বানাইও।
লাল্
/lal/খুব মূল্যবান মণিমুক্তা; রত্ন সদৃশ বস্তু যা মানুষের ভাগ্য ফেরায়।
তালইবেটার কুনতা আশলো না, বেংগর লাল পাইআ এলকু মিরাশদার।
লাস
/las/খুব ভালো করে পেষা হয়েছে এমন; আঠালো।
লাসা
/lasa/আঠালো।
লি
/li/যুক্তার্থে ও বিশেষণ গঠনে এর ব্যবহার।
আঠা + লি = আঠালি (= আঠাযুক্ত); পিঠা + লি = পিঠালি (= চালপিষা)।
লিঅড়া
/liɔɽা/যে সর্বদা অপরের কাছে টাকার জন্য হাত পাতে।
অভাবে মোরে লিঅড়া বানাইছে।
লিআড়া
/liaɽা/অভাবগ্রস্ত; সংস্থানহীন।
কামধাম নাই, বড় লিআড়া অই গেছি।
লিক₁
/lik₁/চাকার দাগ; মাটিতে গাড়ি বা রথের চাকার যে রেখা পড়ে।
অইতো লিক, ইতায় বনদেদি গাড়ি মারিআ গেছইন।
লিকলিক
/likɔlik/স্বাদ গ্রহণের জন্য জিভের কম্পন।
জুকে লিকলিক করা।
লিকলিকা
/likɔlika/হালকা ও পাতলা; সরু এমন।
লিকলিকা বেত; লিকলিকা ছুগরি; লিকলিক করছে।
লিক্
/lik/চাকার দাগ; মাটিতে গাড়ি বা রথের চাকার যে রেখা পড়ে।
অইতো লিক, ইতায় বনদেদি গাড়ি মারিআ গেছইন। লিক<sub>, lik</sub>
লিগি
/liɡi/সহচর; সঙ্গী। লগি<sub>s</sub> logi
লগি পাইলে তাইরে দিমু।
লিম
/lim/খোঁজ; পাত্তা।
ভুটর আগে কলেকলে টেকাগুইন বাটিলা মুই লিম পাইলাম না।
লিল
/lil/নীলবর্ণ; কাপড়ে ব্যবহারের নীল রং।
লিলুআ
/lilua/নীল রং যুক্ত; নীলাভ।
লিলুআ হাড়ি।
লিল্লা
/lilla/দান; বিনিময় ছাড়া যা পাওয়া যায়।
রাগ ইখান মুই লিল্লা পাইসলাম।
লুআ
/lua/খনিজ ধাতু বিশেষ; লৌহ।
লুআ দি দা কুদাল তবল কাচি কততা বানাইন।
লুআড়া
/luaɽা/লোহার কড়াই।
লৌহনির্মিত কড়াই ছাড়া অন্য ধাতুর কড়াইকে লুহাড়া বলা হয় না।
লুআড়ি পুক
/luaɽি puk/ধানের একপ্রকার ক্ষতিকর পোকা; পামড়ি পোকা; Rice Hispa। পোকাটি কালো রঙের। প্রায় তিন মিলিমিটার লম্বা। গায়ে কাঁটা আছে। প্রত্যেক স্ত্রীপোকা গড়ে ৫৫টি ডিম পত্রকলার অভ্যন্তরে পেড়ে থাকে। ৩-৪ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে এবং ধানের পাতার সবুজ অংশ খেয়ে ধান গাছকে খড়ের মতো করে দেয়। বৈজ্ঞানিক নাম— Dicladispa Armigera.
লুককা
/lukɔka/মশাল।
বনপারার কালো মানে দল বানদিআ লুক্কা জালাইআ জাইতা।
লুকলুক
/lukɔluk/রসাল ও পাকা ভাব সূচক।
খারা নাই, ভুবি পাককিআ লকলুক করের।
লুকলুকা
/lukɔluka/পাকা ও নরম; পাকা ও রসাল।
লুকলুকা কাঠলর রস চিপিআ পিঠা বানাইন।
লুকলুকি
/lukɔluki/কুলজাতীয় টক-মিঠা-কষায় স্বাদবিশিষ্ট ফল। ১৫/২০ হাত উঁচু গাছ। পাতা সরু আগা বিশিষ্ট। গাছের কাণ্ডে ও শাখায় কাঁটার গুচ্ছ থাকে। কাঁচা ফল সবুজ। ডাঁশা হলে লালচে-বেগুনি। পাকলে নরম ও মিষ্টি হয়। আকার কুলের মতোই। বৈজ্ঞানিক নাম— Flacourtia Cataphracta.
লুকুত লুকুত
/lukut̪ɔ lukut̪/দুগ্ধে পুরুষ্ট স্তনের দোলা।
হরুতার মার বুনিএ লুকুত লুকুত করের।
লুক্কা
/lukka/মশাল।
বনপারার কালো মানে দল বানদিআ লুক্কা জালাইআ জাইতা।
লুচ্চা
/lutʃtʃa/নষ্ট চরিত্র। এই বিশেষণটি কেবল পুরুষের বেলায় প্রযোজ্য।
লুছড়ানি
/lutʃʰɔɽাni/মাটিতে ফেলে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া; টেনে হেঁচড়ে বিরক্ত করা।
চুর নি কি ভালামানু নি, নাজানিআ বেটারে লুছড়াইআ লইআ জাইতরা।
লুট
/luʈ/নামকীর্তন উপলক্ষে ভক্তদের সমাবেশে কলা, বাতাসা, সন্দেশ ইত্যদি প্রসাদ ছুড়ে দেওয়া।
হরিনামকীর্তন, রথযাত্রা প্রভৃতি অনুষ্ঠানে লুটের ব্যবস্থা আছে।
লুড়া
/luɽা/ঘর লেপাপোচার কাজে ব্যবহৃত কাপড়ের ন্যাকড়া বা কলাগাছের পাচল।
কলার পাচলর লুড়ায় লেপা সুন্দর অয়।
লুড়ি
/luɽি/ন্যাকড়ার অতিক্ষুদ্র অংশ।
তেনা দি লুড়ি বানাইআ শিশিনর ঢিফা লাগা।
লুত
/lut̪/ঘামে সিক্ত; বৃষ্টির জলে ভেজা; জবজবে।
গরমে ঘামে তাই একেরে লুত।
লুতুর লুতুর
/lut̪urɔ lut̪ur/হৃষ্টপুষ্ট শিশুর হাঁটাচলার ভঙ্গি।
মোর নাতিএ লুতুর লুতুর করি হারা বাড়ি ঘুরে।
লুতুরভুতুর
/lut̪urɔbʱut̪ur/তুলতুলে ও হৃষ্টপুষ্ট শরীর বিশিষ্ট।
হরুবালা তাই লুতুরভুতুর আসলো।
লুদ্রাই
/lud̪rai/প্রসিদ্ধ রুদ্রাক্ষ বৃক্ষ। জলপাইয়ের মতো পাতা। হালকা সবুজ রং। ফল ভুবির মতো। ফল ধরে যখন, মনে হয় গাছ মালা পরেছে। বৈজ্ঞানিক নাম Elaeocarpus Ganitrus.
লুন্দ
/lund̪/ভুঁড়ি; পেটের চর্বি।
লুন্দ বাড়লে বেমার বাড়ে।
লুবা
/luba/লুফে নেওয়া।
আমি ঝাকরাইআ কমলা ফালাইমু তুইন লুবিস্।
লুবালুবি
/lubalubi/শূন্যে ছোড়া ও ধরার খেলা।
চল, হরু বল দি লুবালুবি খেলাই।
লুভানি
/lubʱani/টোপ দিয়ে বিশেষ কৌশলে মাছকে প্রলোভিত করা।
হে লুভাইআ পাবাখলই চেং মারছে।
লুর বআ
/lurɔ bɔa/অনবরত চুয়ানো; নিকাশের পথ তৈরি হওয়া।
জাংগালর তলেদি পানির লুর বই গেছে।
লুর₁
/lur₁/তরল পদার্থ নিকাশের পথ।
কইলার পানি চুআই চুআই লুর ধরি লাইছে।
লুর্
/lur/যাতায়াতের ছোট পথ; সুড়ঙ্গ।
উন্দরে লুর পাইআ ভাগিছে।
লুলা₁
/lula₁/জল শোষণ করে নরম হওয়া।
বিরইন চাউলটাইন পানিত থ, লুলিব।
লুলি
/luli/দোদুল্যমানতা।
লুলোক
/lulok/নাকের অলংকার বিশেষ; বেশর।
'গুধার এক বউ দুই বউ নাকর লুলোক, / মাঝঘরো বইআ গুধায় লাগাইছে ঢুলক।' — বরাকগীত
লুসকান
/lusɔkan/লোকসান; ক্ষতি।
বেপারো লাগি তান বউত টেকা লুসকান অইছে।
লেআ
/lea/লেহন করা।
গাইএ বাইচচারে লের।
লেই
/lei/নরম ও তরল।
বুড়া মানর লগে লেই ভাত রানধিও।
লেই পাতা
/lei pat̪a/স্বার্থের জন্য ভাব করা; সম্পর্ক গভীর করা।
উঝার বাড়ির লগে নআবাড়িত লেই পাতিছইন।
লেইনজা
/leinɔza/বর্শা জাতীয় অস্ত্র বিশেষ।
লেইনজা দি পারাইআ হেশে হুঅর অগুরে মারছইন।
লেইস কাটা
/leisɔ kaʈa/দাঁড়ি খেলার পার্শ্ববর্তী সীমারেখা দিয়ে গলে যাওয়া।
লেইস₁
/leis₁/শক্ত ফিতা যা পোশাকে ব্যবহৃত হয়।
জামার কমরো আতো লেইস লাগাইলে ফিট অইব।
লেইস্
/leis/শক্ত ফিতা যা পোশাকে ব্যবহৃত হয়।
জামার কমরো আতো লেইস লাগাইলে ফিট অইব।
লেউআ
/leua/মাছ ধরার ত্রিকোণাকার ক্ষুদ্র জাল। জালখানির বুকের গভীরতা বেশি, অনেকটা গর্তের মতন।
লেউংড়র লাগাল না পাবা
/leuŋɽrɔ laɡalɔ na paba/চেষ্টা সত্বেও সাক্ষাৎ না পাওয়া।
চাইরদিন গিআ হারছি, মুললার লেউংড়র লাগালউ পাইআর না।
লেউংড়ে লেউংড়ে
/leuŋɽে leuŋɽে/পেছনে পেছনে।
ভুট আইলেউ দেখস না, একজন আরকজন লেউংড়ে লেউংড়ে ঘুরিতরা।
লেউড়া
/leuɽা/শাড়ি মোড় বা আঁচল মাটিতে ঘষে যাওয়া।
অ-গো, তুমার রেফার মুড় লেউড়ার, অখান ঠামাও।
লেওড়া
/leoɽা/অশ্লীল গালি বিশেষ।
লেংগইর
/leŋɡɔir/সারি; মানুষের সারি।
গাংপারেদি লেংগইর, মানু জাইত্রা।
লেংগুড়
/leŋɡuɽ/লেজ।
'হউল মাছর লেংগুড় কালা, / কুন মুলকো হুনছো হড়ি ভালা।'
লেংগুড় পরডা কুত্তা
/leŋɡuɽ pɔrɔɖa kut̪t̪a/দাগি অপরাধী।
লেংগুড় পরডা কুত্তারে কিগে না চিনে!
লেংগুড় পাইত করা
/leŋɡuɽ pait̪ɔ kɔra/নিয়মকানুন মেনে শৃঙ্খলাবদ্ধভাবে চলা; চরিত্র বা আচরণ শুধরানো।
ইবার ভুটো ডুশ্ খাইআ এলকু তাইন লেংগুড় পাইত করছইন।
লেংগুড় লাড়া
/leŋɡuɽ laɽা/শৃঙ্খলা ভঙ্গ করা।
হি লেংগুড় লাড়িছে গতিকেউ দল তনে তারে বার করি দিছইন।
লেংটা
/leŋʈa/নগ্ন; উলঙ্গ।
কুমভো মেলাত শয়ে শয়ে লেংটা সাধু আইন।
লেংটি
/leŋʈi/কৌপীনের মতো পরবার কাপড়ের টুকরো; অন্তর্বাস বিশেষ।
রিআংগে আগে লেংটি পিনধিতা।
লেংড়া
/leŋɽা/খোড়া; Lame।
গাছ তনে পড়িআ হে লেংড়া।
লেংরা
/leŋra/চোরকাঁটা; ঘাস জাতীয় ফুলের গাছ। রাস্তাঘাটে প্রচুর জন্মে। এর কাঁটার মতো ডাটা লম্বা লম্বা অতি ক্ষুদ্র ক্ষুদ্র ফুলে পূর্ণ হয়। কাপড়ে লাগলেই কাঁটার মতো বিঁধে যায়। বৈজ্ঞানিক নাম Andropogon Aciculatus.
লেংলেং
/leŋleŋ/উচ্ছৃঙ্খলতা; প্রগলভতা; নির্লজ্জ আচরণ।
বিআ বাড়িনতো ছুগরিনতে বড় লেং লেং করইন।
লেচু
/letʃu/টক-মিঠে ছোট দানাদার ফল বিশেষ; লিচু।
হরুবিচির লেচুর হার বেশ মিঠাও বেশ।
লেচ্ছড়
/letʃtʃʰɽ/অভাবের দরুণ যে অতি কষ্টে ধার-কর্জ বা ভিক্ষা ইত্যাদি করে সংসার চালায়।
কদিন আর দুনিআত লেচ্ছড় অইআ থাকতাম।
লেজারতি
/lezarɔt̪i/অভাবজনিত ক্লেশ।
গুলায় ধানপান নিছে গি, বড় লেজারতিত পড়ছি ই সাল।
লেজুড়
/lezuɽ/লেজ; Tail.
লেট
/leʈ/মহিষ যে কর্দমাক্ত স্থানে শুয়ে থাকে।
ভইশ এলকু লেটো।
লেটা লাগা
/leʈa laɡa/ঝঞ্ঝাট বাধা।
চুরির মাল বাটাবাটি লইআ তারার মাজে লেটা লাগছে।
লেটা₁
/leʈa₁/হাত-পা ছড়িয়ে শুয়ে থাকা।
বিআনতো বালা তাই বিছনাত লেটিছে আবো উঠের না।
লেটাত
/leʈat̪/আছাড়।
ঘরতনে বারইতেউ হে খাইল এক লেটাত।
লেঠা
/leʈʰa/ঝামেলা।
লেঠা লাগলে সজে মিটে না।
লেঠা লাগা
/leʈʰa laɡa/দ্র. লেটা লাগা।
লেড়
/leɽ/বীর্য; শুক্রশোণিত।
লেড়া
/leɽা/অশ্লীল গালি বিশেষ।
লেডু ধনাই
/leɖu d̪ʱɔnai/সব সময় অর্থাভাব লেগে থাকে যার।
লেডুধনাই বেটার গেছে মোর পুড়ি বিআ দিআ মরতাম নি?
লেতড়
/let̪ɽ/অতিবৃদ্ধ; জরাগ্রস্ত।
মোর দুদু এখেরে লেতড় তেবো অতাহতা কাম করইনউ।
লেতরা
/let̪ɔra/অপরিষ্কার; ময়লা জমে আছে এমন।
লেতরা জাগা; লেত্রা মানু।
লেতলেত
/let̪ɔlet̪/সিক্তভাব জ্ঞাপক; ভিজা ও নরম।
মুতে ভিজিআ কাতাখান লেতলেত করের।
লেতলেতা
/let̪ɔlet̪a/ভিজা; জলীয় ও নরম।
পাকেপানিএ একেরে লেতলেতা।
লেতিফেতি
/let̪ipʰet̪i/সামান্য লোক; গুরুত্বহীন লোক।
ভুটর বাদে আমরার লাখান লেতিফেতি মানরে আর জিগায় কিগে?
লেদা
/led̪a/বিষ্ঠা ত্যাগ করা; হাগা।
লেনজি
/lenɔzi/দা, কাঁচি, খুন্তি প্রভৃতির লেজ।
দা'র লেনজি ভাংগি গেছে।
লেনদাই পেনদাই
/lenɔd̪ai penɔd̪ai/কাচ্চা বাচ্চা।
তাইর লেনদাই পেনদাই লইআ অতখান জাইব কিলা?
লেন্জ
/lenz/লেজ; Tail।
'শাফ মারি লেনজো বিশ।' — বরাকপ্রবাদ
লেন্জুড়
/lenzuɽ/লেজ; Tail. T
প্ত. লিন্জ্।
লেন্জ্
/lenz/লেজ; Tail।
'শাফ মারি লেনজো বিশ'। — বরাকপ্রবাদ ‘জার গাই পড়ে উড়ো তাইন ধরইন লেনজো-মুড়ো’ — বপ্র.
লেফ₁
/lepʰ₁/তুলাভরা শীত নিবারক গাত্রাবরণ; লেপ।
হাফলংগর শিত লেফেউ ধরে না।
লেফা₁
/lepʰa₁/গোবর ও মাটি মিশিয়ে লেপন করা; নিকানো।
মণিপুরিনতে রুজ পাকঘর লেপইন।
লেফ্
/lepʰ/তুলাভরা শীত নিবারক গাত্রাবরণ; লেপ।
হাফলংগর শিত লেফেউ ধরে না।
লেবইর
/lebɔir/আমলকির মতো দেখতে একপ্রকার টকফল। লেবইর গাছ ১০/১২ হাত উঁচু হয়। পাতা গোল গোল ছোট ছোট। ফল হালকা হলদে-সবুজ। পাকলে হলদে হয়। দেখতে আমলকির মতো হলেও রসালো ও টক। এর পাতা চর্মরোগে উপকারী।
লেম
/lem/বাতি বিশেষ।
ছোট শিশি বা দোয়াতের মুখে চুঙ বসিয়ে সলতে দিয়ে বাতিটি তৈরি করা হয়। মিঠা তেল বা কেরোসিন দিয়ে জ্বালানো হয়।
লেলা
/lela/সোজা থাকতে পারে না এদিক-ওদিক দোলে এমন; ল্যাতলেতে; সহজে নোয়ানো যায় এমন।
আতর লেলা বা'য় লগি অইত নায়।
লেলানি
/lelani/এদিকে-ওদিক নোয়ানো; বাঁকা করা; সোজা বা খাড়া বাঁশ প্রভৃতিকে নত করা।
লেসরা
/lesɔra/যে কাজ করতে অনেক সময় নষ্ট করে; দীর্ঘসূত্রী।
লেসরা কামলাগুরোয় আগে টেকা নেইন গি বাদে ছমাস লাগাইআ কাম করি দেইন।
লেসরামি
/lesɔrami/লেসরার আচরণ, দীর্ঘসূত্রতা।
কামো লেসরামি মোর দুই চউকর বিশ্।
ল্লাকি
/llaki/মূল্লার ঝাকফুঁক ইত্যাদি ক্রিয়াকর্ম।
ডাকতরি মুল্লাকি হকলতা করাইলাম তেবো মোর কুনতায় কুনতা অইল না।