স
সআ
/sɔa/এক ও তার চতুর্থাংশ; ১<sup>১</sup>/৪।
সআ পাচ টেকা [=> টাকা ২৫ পয়য়]।
সং
/sŋ/পরিবেশ।
পইসমো গাউর সং ভালা নায়।
সকড়া
/sɔkɽা/রান্না করা ভাত-ব্যঞ্জনের স্পর্শ; উচ্ছিষ্ট।
সকড়া বাসনগুইন জলতি (=তাড়াতাড়ি) মানজিলা।
সকারে
/sɔkare/সহিত; সহকারে; সমেত।
লংপদুনার চেরা জড় সকারে উনডাইআ আনিস, রুইতাম।
সকিল
/sɔkil/বিলাসী লোক।
‘বখিলর ধন সকিলে খায়, কাংগালর ধন গড়াগড়ি জায়।’ – বপ্ৰ
সগুনত
/sɔɡunɔt̪/‘চগুনত’ শব্দটির উচ্চারণভেদ।
সটা
/sɔʈa/লাঠি; লাঠির মতো দণ্ড।
সটি
/sɔʈi/বাঁশের ফলা।
সটির বের দড় অইব।
সণ্ডনত
/sɔnɖɔnɔt̪/‘চগুনত’ শব্দটির উচ্চারণভেদ।
সতমবরে
/sɔt̪ɔmɔbɔre/ধীরে ধীরে; সযত্নে।
চিফনিত ফাটার চিন ধরছে সতমবরে থইও।
সতিবতি
/sɔt̪ibɔt̪i/ছলচাতুরী; প্রতারণা।
গরুবেপারিএ বড় সতিবতি করইন।
সতোবতো
/sɔt̪obɔt̪o/পাগলাটে; যার মাথায় চিট আছে।
উজান তনে আইবার বাদে হে কিলা সতোবতো অই গেছে।
সতোরতো
/sɔt̪orɔt̪o/পাগলাটে; যার মাথায় চিট আছে।
উজান তনে আইবার বাদে হে কিলা সতোবতো অই গেছে।
সদদু
/sɔd̪ɔd̪u/বিস্ময়ে হতভম্ব।
তার কাণ্ড দেখিআ মুই তো সদদু।
সদরি₁
/sɔd̪ɔri₁/সকলের সামনে প্রকাশ করা যায় এমন; খোলাখুলি।
ঘুশখাবা এলকু সদরি কারবার।
সফরি
/sɔpʰɔri/পেয়ারা গাছ ও তার ফল; Guava.
ইবার গাছো ঝুমিআ সইঅদি সফরি ধরছে।
সফা
/sɔpʰa/পরিষ্কার; ময়লা বা আবর্জনাহীন।
সুটা দিআ ধইলে উআরখান সফা অইব।
সরু
/sɔru/মাছ, মাংস ইত্যাদির ঝোল।
‘মোরে বুঝাইলায় গো মাই এতে আর হেমতে। পাইলা ভাংগি মাছ গেল সরু রইল কেতে।’
সলম
/sɔlɔm/মুখমণ্ডলের হালকা চর্মরোগ বিশেষ।
সল্লা
/sɔlla/মন্ত্রণা।
‘সল্লা দিবার আছইন, ছলা (= সম্পদ) দিবার নাই।’ – বপ্র.
সসরাম
/sɔsɔram/কামলা রোগ; Jaundice।
সাই
/sai/স্থূলকায়; নধর।
নবদিপর কর্তা অলা সাই একবাটি তেল লাগে শইললো।
সাইক
/saik/সঠিক; যথাযথ।
সাইটপিট
/saiʈɔpiʈ/ছটপটানি।
পেটর বিশে হে মাটিত পড়িআ সাইটপিট করের।
সাইত
/sait̪/শুভারম্ভ; প্রথম শুভবিক্রয়; বউনি; দিনের বা কাজের শুভারম্ভ।
আবো সাইত অইছে না, বাকি দিতাম পারতাম নায়।
সাএবাইল
/saebail/উৎকৃষ্ট শালি ধান বিশেষ।
সাংড়া
/saŋɽা/বহনের যন্ত্র বিশেষ।
সাচ্চা
/satʃtʃa/খাঁটি; নির্ভেজাল; সৎ।
সাচ্চা মানু আইজকাইল কজন পাইবায়।
সাজ
/saz/যাতে ফেলে হুবহু একইরকম জিনিস তৈরি করা যায়; ফর্মা।
কারিগরে সাজ দি দেপতার মুখ বানাইত্রা।
সাজা
/saza/দালানের অঙ্গ বিশেষ।
সাট মু
/saʈɔ mu/চুল কাটার ধরন; চুলের ফ্যাশন।
গুল সাট ডুলাই সাট কদম সাট সাএবি সাট বাবু সাট
সাট ু
/saʈ ু/ইঁদুর মারার কল বিশেষ; পাখি ধরার ফাঁদ বিশেষ।
গেছে হাপতা মোর সাটো দুগগু কুড়া লাগ্শ্লা।
সাট₅
/saʈ₅/চুল কাটার ধরন; চুলের ফ্যাশন।
গুল সাট
সাটুআ
/saʈua/সাট মেশানো; একপ্রকার শস্যের সঙ্গে অন্যপ্রকার শস্যের দানা মিশেছে এমন।
সাটুআ ধান বিচর লাগি থইন না।
সাট্
/saʈ/জলপথে সহজে ভাসিয়ে নেওয়ার জন্য বেত দিয়ে বাঁধা বাঁশের সমষ্টির বহর বা বাঁশের ভেলার সঙ্গে যুক্ত কাঠের গুড়ি ইত্যাদি।
হেশর চাট চরো লাগি রইসে। সাট্s Saț
সাট্ব
/saʈ/মিশাল; একপ্রকার শস্যের মধ্যে অন্যপ্রকার শস্যের মিশে যাওয়া দানা।
মাড়ার আগেউ বিরনির সাট বাছিআ থইও।
সাতরাংগি
/sat̪ɔraŋɡi/প্রস্রাব সংক্রান্ত একপ্রকারের রোগ।
সানদা
/sanɔd̪a/ঘরের খুঁটির সঙ্গে বেত দিয়ে কড়িকাঠের জোড়া দেওয়া; বাঁধা।
খুটাগুইন ভালা করি সানদিও।
সাফ
/sapʰ/দ্র. সফা।
সাবা
/saba/ছাপ; দাগ।
আতর (=হাতের) সাব্বা।
সাবু
/sabu/তাল জাতীয় গাছের মজ্জা থেকে প্রস্তুত দানাদার পালো বা শ্বেতসার বীজ বিশেষ; সাগুদানা।
সাবুদ
/sabud̪/দ্র. শাবুদ।
সাবুদালে
/sabud̪ale/মুখ সামলে।
‘জামাই এ কয়, আমার লগে করছত্ নি থুথা, সাবুদালে মাত মাতিস্ দেখরে নি জুতা?’
সাব্বা
/saba/ছাপ; দাগ।
আতর (=হাতের) সাব্বা।
সামান
/saman/দ্রব্যসামগ্রী; মালপত্র।
সামান লইআ রিকশাত উঠি জাও।
সিউটি
/siuʈi/অপুষ্ট শস্যদানা; অপুষ্ট ধান।
সিংগেল
/siŋɡel/হাত দেড়েক লম্বা তরজা (= কেঁচানো বাঁশ) দিয়ে তিন বা চারখানি খাপে ঘন করে বোনা বেড়া।
সিংলা
/siŋla/বাঁশের কঞ্চি; গাছের চিকন ডাল।
সিংলা ধারো লইআ না বইলে খাইবার শমে মেউকরে বড় জালাইন।
সিকলিন দা
/sikɔlinɔ d̪a/বনজঙ্গল কেটে সাফ করার জন্য ব্যবহৃত লম্বা-পাতলা-ধারাল দা বিশেষ।
সিকা
/sika/পাত্র বা দ্রব্যাদি রাখার জন্য পাটের দড়ি দিয়ে বোনা ঝুলন্ত আধার বিশেষ।
‘তিন পুআর করে (= পরে) ঝি সিকা বাইআ পড়ে ঘি।’ —বরাকপ্রবাদ
সিকানি
/sikani/যন্ত্রণায় হাত-পা ছোঁড়া।
সিকানি দেখিআউ বুছি তাইর ইসিটিরিআ অইছে [Hysteria]।
সিজিল
/sizil/সম্প্রীতি; শৃঙ্খলা।
তারা ভাইএ ভাইএ সিজিল নাই।
সিধা অআ
/sid̪ʱa ɔa/কুস্বভাব শুধরানো।
ছদমা পড়লে বাছাধন সিধা অই জাইবা।
সিরাজ উদদুললার নাতি
/sirazɔ ud̪ɔd̪ulɔlarɔ nat̪i/বড়লোকের বা ক্ষমতাবান লোকের আদরের সন্তান [বিদ্রুপার্থে]।
তাইন কিতা সিরাজ উদ্দুললার নাতি আইছইননি জে হকলতা কইবার আগে তাও পাইলাইতা।
সিলাকলম
/silakɔlɔm/সুতীক্ষ্ণ মাথাযুক্ত স্বর্ণকারের যন্ত্র বিশেষ।
সুই
/sui/সেলাই করার সূক্ষ্ণ কাঁটা; ছুঁচ।
সুই দি দুই ভকি দিলেউ সেমিজগু পিনদা জায়।
সুইর না বায় কুড়ালর বাদা হারানি
/suirɔ na baj kuɽাlɔrɔ bad̪a ɦarani/সামান্য দুর্বলতার সুযোগে কারো ভয়ংকর ক্ষতি করা।
এরারে ভিত্রর কথা কইও না, শুজুগ পাইলে তারা সুইর না বায় কুড়ালোর বাদা হারাই দিবা।
সুখিলা
/sukʰila/সুখে আছে এমন; সুখযুক্ত।
পুআপুড়িন বিআ দিআ তাইন এলকু সুখিলা।
সুটা
/suʈa/কাপড় কাচার গুড়ো ক্ষার বিশেষ।
কাথা জতউ গাদ্দা অউক সুটা দি কুচিলে সাফ অইব।
সুনা আসরা
/suna asɔra/শালিধানের অন্তর্গত আসরা ধানের প্রকার বিশেষ।
সুনারাতা
/sunarat̪a/বোরো ধানের মধ্যে উৎকৃষ্ট ধান।
সুসতিআ
/susɔt̪ia/শ্রমবিমুখ; অলস।
সুসতিআ মানে বড় দুখ পাইন।
সেড়েংগি
/seɽেŋɡi/বজ্রসহ তীব্র বিদ্যুৎ চমক।
জে সেড়েংগি দের, ডর লাগে।
সেন
/sen/পুরুষের লিঙ্গ।
সেনদা
/senɔd̪a/ছিদ্র।
টিনর চালো সেনদা অই গেছে, উরে।
সেফ
/sepʰ/থুথু; মুখের লালা।
পথর মাঝে সেফ ফালানি বাদ।
সেফসেফা
/sepʰɔsepʰa/সিক্ত; জমি বা ভূমির গায়ে গায়ে জল রয়েছে এমন।
সেড়েংগির কালো সেফসেফা গুটিত কই উজাইবা।
সেমটা
/semɔʈa/সযত্নে তুলে রাখা।
খুদটাইন সেমটিলাম করি বিআনতর অতো কুলাই গেল।
সেমরা
/semɔra/স্যাঁতসেতে।
সেমরা জাগাত মিআর অইত নায়।
সেলপই
/selɔpɔi/একপ্রকার বন্য বৃক্ষ।
সেলেট
/seleʈ/শ্লেটপাথর; শ্লেটপাথরের তৈরি লিখিবার সরঞ্জাম।
মাটির সেলেট লেখার লাগি ভালা।
সেসরি
/sesɔri/সংকীর্ণ ঢালু মসৃণ পথ যেখানে স্বচ্ছন্দে শিশুরা ‘পিছলে পড়া’ খেলা খেলে; Slide।
সেসরি দেবা
/sesɔri d̪eba/ঢালু মসৃণ পথে খেলাচ্ছলে পিছলে পড়া।
ইখান সেসরি দি লামি জা।
স্টেআ
/sʈea/যে অনর্থক ফেউ ফেউ করে; বেহায়া।
স্থুংফাং
/st̪ʰuŋpʰaŋ/যার মুখে বড়বড় কথা, কাজের বেলায় কিছুই করার সামর্থ্য নেই।
মানুগু বড় ফুংফাং।