সাংখ্য চক্রবর্তী

অভিধান

179 entries


খআ

/kʰɔa/

কচি; অপুষ্ট।

খআ বরই খাইন না।

খআনি

/kʰɔani/

খুলে ফেলা; তুলে ফেলা।

গছা বেশ ডাবিগেছে ডাকতর বেটায় খআইবা।

খই ফুটানি

/kʰɔi pʰuʈani/

অনর্গল কথা বলা।

দুই বছর পুরিছে না ছুগরিএ খই ফুটায়।

খইআ

/kʰɔia/

কই জাতীয় ছোট মাছ বিশেষ।

আঁশযুক্ত সুস্বাদু মাছ। সবুজ-লাল রঙে চিত্রিত, সুন্দর। কদর আছে ভালোই।

খইআ বিরইন

/kʰɔia birɔin/

বিন্নি ধানের প্রকার বিশেষ।

লাল-সোনালি-সাদায় চিত্রিত ধান। খইআ মাছের মতো। তাই এই নাম। চাল সাদা। উৎপাদন ও স্বাদ মন্দ নয়।

খইড়কা

/kʰɔiɽka/

অতি ক্ষুদ্র মাছ বিশেষ।

দিয়াশলাইয়ের কাঠির মতো ক্ষুদ্র লম্বাটে মাছ। নদীতে বসবাস। রূপালি রং। ঝাঁক বেঁধে ঘোরে। খেতে সুস্বাদু।

খইর

/kʰɔir/

কানের ভেতরের ময়লা।

খইল

/kʰɔil/

জাল বোনার যন্ত্র বিশেষ।

দেখতে মাকুর মতো। আকারে ছোট। সুতো জড়ানো থাকে।

খচা

/kʰɔtʃa/

মাটিতে গর্ত করার জন্য ব্যবহৃত কাঠের চোখা দণ্ড।

মাটি লরম, খচা দি গাত বানাও।

খচি

/kʰɔtʃi/

অপরিণত গাছ।

পাড়ু (= পাহাড়) থনে কয়গু ঝাউকার খচি আনমু।

খটাই

/kʰɔʈai/

জলে ভাসমান গাছের গুঁড়ির সমষ্টি।

জলপথে কাঠ বা গাছের গুঁড়ি সহজে ভাসিয়ে নেওয়ার জন্য রাশিকৃত ভাসমান বাঁশের সঙ্গে অনেকগুলি গাছের কাণ্ড বা গুঁড়ি বা কাটা গাছ শক্ত করে বাঁধা হয়। অনেকটা বড় ভেলার মতো। এই গাছের গুঁড়ির সারিবদ্ধ ভেলাকে ‘খটাই' বলে।

খটানি

/kʰɔʈani/

ধানগাছ থেকে ধানের ছড়া ছিঁড়ে লওয়া।

ধান-তুবারা হকলে তুবাইন জতগু, খটাইন তার তনে বেশ।

খটিআ

/kʰɔʈia/

দেখতে ছোটখাটো কিন্তু চালাকিতে দঢ় এমন।

খটিআ ছুগরারে লগে ল, তেউ গি কাম অইব।

খঠপ খঠপ

/kʰɔʈʰɔpɔ kʰɔʈʰɔp/

খড়ম পায়ে হাঁটার আওয়াজ।

সইন্নাসি বেটায় খঠপ খঠপ করি জাইতা আইতা।

খঠপ খঠপ্

/kʰɔʈʰɔpɔ kʰɔʈʰp/

খড়ম পায়ে হাঁটার আওয়াজ।

সইন্নাসি বেটায় খঠপ খঠপ করি জাইতা আইতা। া ভাষার অভিধান ও ভাষাত ত্ত

খড়ি

/kʰɽি/

শ্লেটে বা ব্ল্যাকবোর্ডে লেখার মাটির পেনসিল বিশেষ; Chalk.

খড়োজং

/kʰɔɽোzŋ/

ক্ষমতাশালী; রাগী ও প্রতাপশালী।

মোর হড়ি অলা খড়োজং, জেলা খুশি অলা চলতায় খেমতা নাই।

খণ্ডল

/kʰɔnɖɔl/

যিনি আয়ুর্বেদ প্রণালীতে হাড় ভেঙে যাওয়া বা স্থানচ্যুতির চিকিৎসা করেন।

আড্‌ডি ভাংছে খনডলর গেছে জা।

খতখুশ

/kʰɔt̪ɔkʰus/

কাঠে দাগ কাটার যন্ত্র বিশেষ।

ছুতোরেরা ব্যবহার করেন।

খনকার

/kʰɔnɔkar/

রাজমিস্ত্রীর সরঞ্জাম বিশেষ।

উলুম দিয়ে পরিমাপ করবার স্কেল, যা উলুমের সঙ্গে যুক্ত থাকে।

খনতি

/kʰɔnɔt̪i/

মাটিতে গর্ত করার কাজে ব্যবহৃত অস্ত্র বিশেষ; খুন্তি।

খনদক

/kʰɔnɔd̪ɔk/

গভীর গর্ত।

খনদকো পাও হমানিএ আতি আটকিছে।

খনাস

/kʰɔnas/

দুষ্ট; থাকে শাসন করা কষ্টকর।

নআ গাইগু বড় খনাস।

খন্ডল্

/kʰɔnɖl/

যিনি আয়ুর্বেদ প্রণালীতে হাড় ভেঙে যাওয়া বা স্থানচ্যুতির চিকিৎসা করেন।

আড্ডি ভাংছে খন্ডলর গেছে জা।

খন্নাস

/kʰɔnnas/

দুষ্ট; থাকে শাসন করা কন্টকর।

নআ গাইগু বড় খন্নাস। ব্যবহারে লিঙ্গভেদ নেই।

খবিস

/kʰɔbis/

দুষ্ট; যে অন্যের অমঙ্গল চিন্তা করে।

হাসই একটা খবিস, ইগুর লগে চললে তোর তেলে চুংগায় জাইব।

খবিস্

/kʰɔbis/

দুষ্ট; যে অন্যের অমঙ্গল চিন্তা করে।

হাসই একটা খবিস্, ইগুর লগে চললে তোর তেলে চুংগায় জাইব।

খয়ের

/kʰɔjেr/

একপ্রকার পর্ণমোচী বৃক্ষ।

মাঝারি আকার। ৩৫-৪০ ফুট উঁচু হয়। বেড় ৩-৪ ফুট। পাতার আকৃতি তেঁতুল থেকেও ছোট। বাকল ফাটাফাটা কালচে রং। কাঠের রং লালচে খয়েরি। ফুল ছোট ছোট। জানুয়ারি মাসে ফুল ফোটে। বৈজ্ঞানিক নাম— Acacia Catechu.

খরখরা

/kʰɔrɔkʰɔra/

শুকনো; রস শুকিয়ে গেছে এমন।

খের হুকাইআ একেরে খর্খরা।

খরছল্লা

/kʰɔrɔtʃʰɔlla/

কুমতলব।

‘বারে আল্লা আল্লা ভিরে খরছল্লা।' – বপ্ৰ

খরানি

/kʰɔrani/

ঝিঁঝি পোকা।

মেঘ নাই, হারাদিন ঘরানি পুকর ডাক।

খরিআ

/kʰɔria/

বেতের তৈরি বৃত্তাকৃতি পাত্র।

‘লুকাই গেছে ফরির কলম দুআত কানো গেল্ অশুধ করতাম পাইছি না খরিআ ছিপা তেল।' — আনন্দ

খরো

/kʰɔro/

কড়া; তীক্ষ্ণ।

মাটি খুড়ের না, লাংগল খরো করি দেও।

খলই

/kʰɔlɔi/

বেতের তৈরি কলসাকৃতি বহনযোগ্য মাছ রাখার আধার।

খলই কমরো বানদিআ পেলইন বাও।

খলই ধরা

/kʰɔlɔi d̪ʱɔra/

কারো সঙ্গে থেকে ফাইফরমাশ খাটা।

আমার কাম থইআ বুড়ার খলই ধরতাম পারতাম নায়।

খলটা

/kʰɔlɔʈa/

মাছের মাথা বা গলা।

টেংরার খলটা আলগাইআ ভাজিস্।

খললানি

/kʰɔlɔlani/

পাত্র থেকে জল উপছে ওঠা।

হই বে, কম করি ল, বড় কইলাহ্ খল্লাইব।

খলা

/kʰɔla/

মইয়ের দুপাশের দণ্ড সংযোগকারী শলাকা।

চাউরর (= গাছবিশেষ) খলা শজে ভাংগে না।

খলি

/kʰɔli/

ছোট টুকরা।

গুআর খলি; কুমড়ার খলি।

খল্লামা

/kʰɔllama/

পেছনে সরে আসা; পিছিয়ে পড়া; পশ্চাদপসারণ করা; পিছু হটা।

‘আগুইলে ঠাই নাই, খল্লালে হাতার।' — বপ্ৰ.

খশটি

/kʰɔsɔʈi/

কটুস্বাদ যুক্ত।

আম আবো কশটি রইছে।

খশি

/kʰɔsi/

অণ্ডকোষের শুক্রবাহী নাড়ীকে ছিন্ন করে যে পুরুষ ছাগলকে প্রজনন ক্ষমতাহীন করা হয়েছে; খাসি।

তাজা খশির মাংশ তেলে পুছপুছা থাকে।

খশ্টি

/kʰɔsʈi/

কটুস্বাদ যুক্ত।

আম আবো কশটি রইছে।

খাইআ কাম নাই

/kʰaia kamɔ nai/

কাজের কোনো ব্যস্ততা নেই; কোনো প্রয়োজন নেই।

খাইআ কাম নাই— এমেলের মিটিংগো গিআ কিতা অইত।

খাইআ পাতা ফারা

/kʰaia pat̪a pʰara/

উপকারীর উপকার অস্বীকার করা।

মোর গেছ তনে পুনজি লইআ বেপার করল এলকু হি খাইআ পাততা ফারে।

খাইড়

/kʰaiɽ/

খাঁজ; গাঁট; পর্ব।

খুটার মুখো খাইড় কাট।

খাইত

/kʰait̪/

স্বভাব; অভ্যাস ও সংসর্গের ফলে যে চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয়; সহজাত প্রবৃত্তি।

‘চামর মুরা বল্দর খাইত, না অয় সিধা না অয় পাইত।' –বপ্ৰ.

খাইত্

/kʰait̪/

স্বভাব; অভ্যাস ও সংসর্গের ফলে যে চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হয়; সহজাত প্রবৃত্তি।

চামর মুরা বল্দর খাইত, না অয় সিধা না অয় পাইত।’ —বপ্র. খা

খাইম

/kʰaim/

দৃঢ়ভাবে সংযুক্ত; স্থায়ী।

কাএংলার খুটা কুড়ি বছরর লাগি খাইম্।

খাউজ

/kʰauz/

চুলকনি, itching.

খাউজে রাইত ঘুম অয় না।

খাউজ উঠা

/kʰauzɔ uʈʰa/

রিরংসা জাগা।

নটি বেটিনতর বেটাইন দেখলেউ খাউজ উঠে।

খাউজড়িআ

/kʰauzɔɽিa/

শাইল ধান বিশেষ।

সোনালি রঙের ধান। খুব মিহি সাদা চাল। ফলন কম।

খাউজলি

/kʰauzɔli/

চর্মরোগ বিশেষ; পাঁচড়া। Scabies — Contagious Parasitic skin disease; বিখাউজ।

খাউজানি

/kʰauzani/

চুলকানো।

ঘামামাচি এ খালি খাউজার।

খাউজ্লি

/kʰauzli/

চর্মরোগ বিশেষ ; পাঁচড়া।

Scabies – Contagious Parasitic skin dis- ease ; বিখাউজ।

খাউদ্রা

/kʰaud̪ra/

ইদুর বা আড়শোলায় কেটেছে এমন।

খাউন্দ্রা হাড়ি (= শাড়ি)।

খাউরি

/kʰauri/

মাছ প্রভৃতি শিকারের টোপ।

হিদল দি বড়মাছর খাউরি দিমু।

খাং

/kʰaŋ/

প্রেত রূপী আত্মা; ভূত। গ্রাম্যদেশের হিন্দুদের বিশ্বাস এই যে, ঈশ্বরে ভক্তিহীন সংসারাসক্ত লোক মরলে এক বিশেষ আকুতি নিয়ে তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। এরা রূপ পরিগ্রহ করে ফসল নষ্ট করে, রোগ ছড়ায়, দুর্ঘটনা ঘটায়, শান্তির বিঘ্ন ঘটায়। এদেরকে বরাক বাংলায় ‘খাং’ বা ‘পুশকর’ বলা হয়।

খাক

/kʰak/

তুচ্ছ; নগণ্য।

‘খানি (= আহার) খাক, জবান লাখ।'— বপ্ৰ.

খাকরা খাকরি

/kʰakɔra kʰakɔri/

বিষয়-সম্পত্তির অধিকার নিয়ে ঝগড়া; চাকরি পাওয়ার জন্য খোয়াখোয়ি।

‘লেখাপড়া হিখাইআ দিব নি চাকরি তারারউ পুয়ের না খালি খাকরাখাকরি।' — আনন্দ

খাকলাশ

/kʰakɔlas/

টিকটিকি জাতীয় প্রাণী বিশেষ; গিরগিটি।

এরা দেহের রং বদলায়। তাই এদের নাম বহুরূপী। বরাক উপত্যকায় বহুরকমের বহুরূপী বা কাঁকলাস দেখা যায়। বিশেষত বড়াইল পাহাড়, ছাতাচূড়া পাহাড় ও লুসাই পাহাড় এলাকায়।

খাখাই

/kʰakʰai/

কল্পিত ভয়ংকর সরীসৃপ।

কানদিস না, খাখাই এ আইআ ধরব।

খাগড়া বিরইন

/kʰaɡɔɽা birɔin/

বিরন ধানের প্রকার বিশেষ।

শালি ধানের অন্তর্গত। বড় দানার হালকা সোনালি ধান। চাল সাদা। সুগন্ধযুক্ত ও সুস্বাদু। ভালোই ফলে।

খাটা

/kʰaʈa/

পছন্দ হওয়া।

লিলুআ হাড়িখান মোর অলা খাটিছে।

খাটাল

/kʰaʈal/

রান্নাঘর; ভেতরের ঘর, যা মেয়েদের ঘর বলে পরিচিত। বরাক উপত্যকার গ্রামদেশে রান্নাঘরই অন্তঃপুরের ভূমিকা নিয়ে থাকে।

আতপাও না ধইআ খাটালো হমানি মুই জারিতাম পারি না।

খাটুআ

/kʰaʈua/

কচ্ছপ। ‘খাঠুআ’ কচ্ছপের প্রজাতি বিশেষ। এদের বিচরণ স্থলেই বেশি।

খাড়ল

/kʰaɽl/

অতি কাছাকাছি দুটি জলাশয়ের সংযোগকারী ক্ষুদ্র নালা; জলনালী।

খাড়লো চেফা বআইলে মাছ হমাইবা।

খাড়ল্লি

/kʰaɽlli/

কাকবন্ধ্যা; যে নারী একবার মাত্র সন্তান ধারণ করেছে। দ্র. থাড়ি।

খাড়া

/kʰaɽা/

সোজা হয়ে দাঁড়িয়ে আছে এমন।

খাড়া পাড় (= পাহাড়); খাড়া গাছ; খাড়া মানু।

খাড়াই

/kʰaɽাi/

উচ্চতা।

ঘরর খাড়াই ন আত।

খাড়ু

/kʰaɽু/

হাত ও পায়ের মল জাতীয় ধাতুর অলংকার।

মা'র চিন অউ দুইগেছা খাডু।

খাডুআ

/kʰaɖua/

কোনো জমিখণ্ডের অধিকাংশ ধানচারা রোপণের পর চারার অভাবে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে।

আলির লাগি খাডুআ ইখান রইল।

খাড়ুআ

/kʰaɽুa/

কোনো জমিখণ্ডের অধিকাংশ ধানচারা রোপণের পর চারার অভাবে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে।

আলির লাগি খাড়ুআ ইখান রইল।

খাড়ুআ মারা

/kʰaɽুa mara/

অবশিষ্ট অংশে চারারোপনের কাজ সম্পন্ন করা।

খাড়ুল্লি

/kʰaɽুlli/

কাকবন্ধ্যা; যে নারী একবার মাত্র সন্তান ধারণ করেছে।

খান

/kʰan/

এই অনুসর্গীয় প্রত্যয়টি বস্তুবাচক নামমূলে যোগ হয়। মানে ‘খানা’।

আতখান

খানদা

/kʰanɔd̪a/

ফলের গুচ্ছ। বাংলায় কাঁদি মানে ছড়া। যেমন, কলার ছড়া। কিন্তু বরাক উপত্যকায় কলা প্রভৃতি ফলের ছড়ার মধ্যে ১২/১৬ টা ফলের এক একটি স্তবক থাকে তাদের ‘খানদা’ বা ‘কানদা’ বলা হয়।

ই কুলপইত কলার ছড়িত (= ছড়াতে) কুললে পাচখানদা কলা আছে।

খানি

/kʰani/

খাওয়াদাওয়া; ভোজ; আহার।

মানে দুইবালা পেটভরি খানি পাইত্রা না আর সরকারর বড় বড় মাত।

খাফ

/kʰapʰ/

বাঁশ ফেঁড়ে যে লম্বালম্বি ফালি অংশ বের করা হয়; বাঁশের চটি।

এক মুলিবা'য় চাইরখান খাফ অইব।

খাফ ধরা

/kʰapʰɔ d̪ʱɔra/

আক্রমণের জন্য প্রস্তুত থাকা; ওতপাতা।

উনদুর ধরতো করি মেউরিএ খাফ ধরছে।

খাফনা

/kʰapʰɔna/

ঝিনুক জাতীয় ডিম্বাকৃতি চেপ্টা জলজীব।

গুগলি জাতীয় ‘খাফনা’ খাল বিল পুকুরে থাকে। খাপের [= খালের] ভেতর নিজেকে সুরক্ষিত করে বলে এই নাম। এটি আদিবাসী ও উপজাতিদের প্রিয় খাদ্য।

খাফরা

/kʰapʰɔra/

হালির [= ধানের চারা] মরা পাতা; ধানের চারার মধ্যে উদগত আগাছা।

বিরনির আলিত বড় (= বেশি) খাফরা অয়।

খাফরাইন

/kʰapʰɔrain/

ধানের চারার মরাপাতা, আগাছা ইত্যাদি সাফ্ করার জন্য ব্যবহৃত চিরুনির মতো কাঠের সরঞ্জাম।

খাফ্

/kʰapʰ/

বাঁশ ফেঁড়ে যে লম্বালম্বি ফালি অংশ বের<sup>ু</sup> করা হয়; বাঁশের চটি।

এক মুলিবা'য় চাইরখান খাফ অইব।

খাবলা

/kʰabɔla/

থাবা দিয়ে যতটুকু ধরা যায়।

এক খাবলা চাউল।

খাবলা মারা

/kʰabɔla mara/

হাতের থাবা দিয়ে কারো দেহের মাংসল স্থানে ধরা।

তাই খাবলা মারি মোর উরাতর লউ বার করিলাইছে।

খাবা

/kʰaba/

জীবনযাপন; বেঁচে থাকা।

এলকুর দুনিআত বিনাকামে খাবা মশকিল।

খাবাখাবি

/kʰabakʰabi/

কোনো কাজে দ্বিধাবোধ।

হিগু বুড়ি জার তুইন খাবাখাবি করডে।

খামখাম

/kʰamɔkʰam/

খাই খাই; খাওয়ার প্রবল ইচ্ছা।

হরুতা ইতায় হারাদিন খালি খামখাম করইন।

খামরাখামরি

/kʰamɔrakʰamɔri/

খাবার নিয়ে ঝগড়া; বিষয়-সম্পত্তি নিয়ে লড়াই।

বুড়া মরার বাদে ভাইআইনতে ভাইআইনতে জমিন লইআ খামরাখামরি করি মরিজাইত্রা।

খার

/kʰar/

কলাগাছের ছাই; কলাগাছের ভস্ম থেকে প্রস্তুত পানীয় বিশেষ।

ডিমাসা কাছাড়ি, রুকনি এবং কুকি উপজাতির বিভিন্ন প্রশাখার মধ্যে ‘খার’ পানীয়র চল্ বেশি। অসমিয়ারা বিভিন্ন ব্যঞ্জনে খারের ব্যবহার করে।

খারা

/kʰara/

ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁক বিশিষ্ট বড় আকারের বাঁশের খাঁচা বিশেষ।

মুরকির খারা

খারা্

/kʰara্/

ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁক বিশিষ্ট বড় আকারের বাঁশের খাঁচা বিশেষ।

মুরকির খারা আসর (= হাঁসের) খারা

খারুআ

/kʰarua/

যে অল্প সময়ে কোনো সামগ্রী নষ্ট করে ফেলে বা হারিয়ে ফেলে।

খারুআ আইশে, দুইদিনে খাইলাইত।

খাল

/kʰal/

বাকল; চামড়া।

উদালর খাল দি দড়ি অয়।

খাল ফালানি

/kʰalɔ pʰalani/

মান-অপমান বোধ ত্যাগ করা; লজ্জা ত্যাগ করা।

কিতা করমু, পেটর লাগি খাল ফালাইআ অনো চাউকরি করিআর।

খালতা

/kʰalɔt̪a/

আড়ের বা আড়কাঠের শাখা।

খালি

/kʰali/

শুধু [প্রতিষেধক]।

খালি খাইআ ঘুমাইআ কাটাইলে অইত নায় কুনতা করা লাগব।

খালো ধরা

/kʰalo d̪ʱɔra/

আত্মমর্যাদায় আঘাত পাওয়া; মনে আঘাত পাওয়া।

‘কইন্না বেটিএ কই দিছে তে আনলায় কেনে। ইখান হুনিআ বুড়া বেটির ধরি লাইছে খালো কমরো কাপড় পেচ মারি উঠি গেছে ফালো।' - মাহতাবুর

খাল্

/kʰal/

বাকল ; চামডা।

উদালর খাল দি দড়ি অয়।

খাল্তা

/kʰalt̪a/

আড়ের বা আড়কাঠের শাখা দ্র. আড়।

খাল্বাট

/kʰalaʈ/

যান চলাচল যোগ্য সড়কের নিচ দিয়ে পাকা জল নির্গমন পথ।

খাসলত

/kʰasɔlɔt̪/

বদস্বভাব; কদাভ্যাস।

‘খাসলত জায় না মইললে কাথার তলে কুইলে।' - বরাক প্রবাদ

খাস্লত

/kʰaslɔt̪/

বদস্বভাব ; কদাভ্যাস।

‘খাসলত জায় না মইললে কাথার তলে কুইলে।’ — বরাক প্রবাদ

খিআইত

/kʰiait̪/

বদনাম, অপবাদ; নিন্দাকর নাম। কারো স্বভাবে বা কাজে অসঙ্গতি বা অদ্ভুত আচরণ দেখে তাকে উপহাস করার জন্য যে বিশেষ ‘নাম’ এ ডাকা হয় তা-ই ‘খিআইত’।

তান খিআইত হকলে জান ইন।

খিআইত কাড়া

/kʰiait̪ɔ kaɽা/

বদনাম গেয়ে বেড়ানো।

গাউএ গাউএ গিআ হে আমার খিআইত কাড়ের।

খিনি

/kʰini/

‘টুকু’ অর্থে এই পরিমাণ বাচক অনুসর্গীয় প্রত্যয়টি ব্যবহৃত হয়।

ইতিকিনি। ইতিখিনি [= এই সামান্যটুকু]।

খিরন

/kʰirɔn/

আনদ্ধ বাদ্যযন্ত্রের চামড়ার উপর ঘন কালির প্রলেপ।

মৃদঙ্গ, তবলা প্রভৃতিতে সঠিক ‘বোল' তোলার জন্য ‘খিরন' দেওয়া হয়।

খিরা

/kʰira/

কাকুড় জাতীয় ফল বিশেষ; শসা।

মাটিআ খিরা গরমো তিরাশ মিটায়।

খিরানি

/kʰirani/

দুধ দোহন পাত্র।

পিলর খিরানি দি বাফে খিরাইন।

খিরিমিরি

/kʰirimiri/

গভীর।

তলে দি চাইলে পাও কাপে জে খিরিমিরি ঝুরুং।

খিরু

/kʰiru/

মগজ; মেধা।

পুআটার একেরে খিরু নাই।

খু

/kʰu/

সেঁদিয়ে যাওয়া; লুকিয়ে থাকা।

‘খাসলত জায় না মইললে, কাথার তলে খুইলে।' - বরাকপ্রবাদ

খুআ

/kʰua/

কুয়াশা।

শিতর দিন শজে কুআ ভাংগে না।

খুআফ

/kʰuapʰ/

দিবাস্বপ্ন; কল্পনা।

ই কানডো চখুর আগে দেখছি, খুআফ নায়।

খুচ

/kʰutʃ/

ভাঁজ পড়েছে এমন।

‘মুখ কালা কপাল খুচ, এরে দেখলে তিন দুশ।' — বরাকপ্রবাদ

খুচ ধরা

/kʰutʃɔ d̪ʱɔra/

চামড়ায় বা কাপড়ে অনাকাঙ্ক্ষিত ভাঁজ পড়া; জরাগ্রস্ত হওয়া।

খুচি

/kʰutʃi/

নিপাট ভাঁজ।

হমান করি হাড়ির খুচি দে।

খুচিধরা

/kʰutʃid̪ʱɔra/

যে বা যারা শিশুসন্তান চুরি করে নিয়ে যায়; ছেলেধরা।

হরুতারে একলা ছাড়িঅ না, খুচিধরা বারইছে।

খুজনাউলি

/kʰuzɔnauli/

যে চায়; যাচক।

‘কার বাড়িত কিতা ধরে, তারা জানইন ভালা, এর উফরে রাইত পুআইলে খুজনাউলির জালা।' — আনন্দ

খুজা

/kʰuza/

চাওয়া; যাচ্ঞা করা।

গাছো কুন্তা ধরলেউ মানে খুজইন।

খুটা

/kʰuʈa/

ঠোঁট দিয়ে কুড়িয়ে খাওয়া।

পারয় সারা ধান খুটিলাইছে।

খুটা দেবা

/kʰuʈa d̪eba/

দোষ দেওয়া; গঞ্জনা দেওয়া।

তাই মোরে হুদদাহুদদি খুটা দিল।

খুটি ধরা

/kʰuʈi d̪ʱɔra/

কর্দমাক্ত পিচ্ছিল স্থানে পায়ের বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে ধরা বা চলা।

হে কুনুরকম খুটি ধরিয়া পাড়া দের।

খুটির জুর

/kʰuʈirɔ zur/

চলার শক্তি।

খুটির জুর নাই, নাইলে পুআর আতেদি চাইলাম না অনে।

খুতকাড়া

/kʰut̪ɔkaɽা/

দোষ বার করা।

মোর হড়িএ হকলতাত খুত কাড়ইন।

খুতি

/kʰut̪i/

খুচরো পয়সা রাখার ছোট থলে।

তুমার খুতিত্ কতর ভাংতি আছে।

খুদমানিক

/kʰud̪ɔmanik/

ছোট থানকুনি।

‘এইটি মণ্ডুকপর্ণী, যাকে আমরা চলতি কথায় থুলকুড়ি বা থানকুনি বলি। কোচবিহার অঞ্চলে একে বলে মানামানি, অবশ্য বাংলা ও মালাবার ভিন্ন এই মণ্ডুকপর্ণী বা থানকুনি সমগ্র ভারতে ‘ব্রাহ্মী' বলে পরিচিত।' –চিব। এটি আয়ুর্বেদ চিকিৎসার প্রসিদ্ধ বনৌষধি। বোটানিক্যাল নাম Centella japonica ফ্যামিলি Umbelliferae.

খুদরা

/kʰud̪ɔra/

শীতকালীন শাক বিশেষ।

দেড় থেকে তিন ফুট উঁচু গাছ। ছোট ছোট সবুজ রঙের পাতা। নরম কাঁটা থাকে। কোমল স্বাদু ও পুষ্টিকর। নদীর পাড়ে ও সবজি ক্ষেতে এমনিতেই জন্মে, চাষ করতে হয় না।

খুদা

/kʰud̪a/

খনন করা; উৎকীর্ণ করা।

নিল করি কুআ খুদিআর।

খুদি খুদি চাবা

/kʰud̪i kʰud̪i tʃaba/

খুঁটিয়ে খুঁটিয়ে দেখা।

আগে কইন্না দেখাত গেলে হকলতা খুদি খুদি চাইতা।

খুদুনি

/kʰud̪uni/

খুদের তৈরি পিঠা বিশেষ; রান্না করা খুদ।

আইজ দুইদিন তনে হরুতা খুদুনি খাইআ আছইন।

খুদ্মানিক

/kʰud̪manik/

ছোট থানকুনি। > খুদ্রা 研阅不 মণ্ডুকপর্ণী বা থানকুনি সমগ্র ভারতে ‘ব্রাহ্মী’ বলে পরিচিত।' — চিব এটি আয়ুর্বেদ চিকিৎসার প্রসিদ্ধ বনৌষধি।

‘এইটি মণ্ডুকপর্ণী, যাকে আমরা চলতি কথায় থুলকুড়ি বা থানকুনি বলি। কোচবিহার অঞ্চলে একে বলে মানামানি, অবশ্য বাংলা ও মালাবার ভিন্ন এই

খুদ্রা

/kʰud̪ra/

শীতকালীন শাক বিশেষ।

দেড় থেকে তিন ফুট উঁচু গাছ। ছোট ছোট সবুজ রঙের পাতা। নরম কাঁটা থাকে। কোমল স্বাদু ও পুষ্টিকর। নদীর পাড়ে ও সবজি ক্ষেতে এমনিতেই জন্মে, চাষ করতে হয় না।

খুনদা

/kʰunɔd̪a/

পাহাড়ের গহ্বর।

বড়াইল পাড়র কুনদায় কুনদায় কতজাতর সাফ।

খুপরি

/kʰupɔri/

গৃহপালিত পাখির খাঁচা বা ঘর; বাসোপযুক্ত নয় এমন অপরিসর ঘর।

গুপি বাজারর এক খুপরিত রইত।

খুপিআ

/kʰupia/

বাঘের বাচ্চা; ছোট জাতের বাঘ বিশেষ।

খুফা

/kʰupʰa/

খোঁপা; বিন্যস্ত ও বদ্ধ কেশ।

‘চুল নাই বেটি চুলর লাগি কানদে, কচুপাতাতাদি ডিফা দিআ উচ্চা খুফা বানদে।' - বরাক প্রবাদ

খুমখুমা

/kʰumɔkʰuma/

হৃষ্টপুষ্ট।

নেনাগু খুমখুমা অইছে।

খুম্খুমা

/kʰumkʰuma/

হৃষ্টপুষ্ট।

নেনাগু খুমখুমা অইছে।

খুরা

/kʰura/

চেয়ার, টেবিল, খাট চৌকি প্রভৃতির পা; পায়া।

খুরাক

/kʰurak/

ওষুধের মাত্রা; Dose.

বিআন বিআল এক খুরাক করি অশুধ খাইও।

খুরাকি

/kʰuraki/

ভরণপোষণের খরচ; প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

খেতর ধানে ছয়মাসর খুরাকি অয় না।

খুলা

/kʰula/

যা সাঁতলানো হয়েছে; ভাজা।

খুলামাছদি এলকু খাইলা।

খুলা দেবা

/kʰula d̪eba/

মাছ প্রভৃতি সাঁতলানো।

বও, আমি মাছ খুলা দিলাই।

খুলি

/kʰuli/

বাঁশের চালে বা বেড়ায় প্রস্থে বিন্যস্ত গোটা গোটা বাঁশের (= রুআর) প্রান্তভাগে ফালি বাঁশ দিয়ে তৈরি আবরণ বা খোল।

খুলি মজবুত করি বানদিও বা।

খেইড়

/kʰeiɽ/

খেলা; তামাশা।

আমরা রুজ বিআলে বড়ড়ি খেইড় খেলাই।

খেউত

/kʰeut̪/

যা সম্পূর্ণভাবে সারেনি অল্প বাকি রয়েছে এমন অবস্থা।

যেমন, কারো শরীরে ঘা হয়েছে; চিকিৎসার পর দৃশ্যত শুকিয়ে গেলেও ভেতরে ঘা রয়েছে— এই অবস্থাকে ‘খেউত' বলা হয়।

খেও

/kʰeo/

জলে জাল ফেলা ও তোলা।

আগে আনুআত পেলইন দি দুই খেও মারলেউ একবেলার মাছ অই জাইত।

খেও মারা

/kʰeo mara/

মাছ ধরার উদ্দেশ্যে জলে জল ফেলে টেনে তোলা।

জারমনির পেনার তলে খেও মার, হিংগি কই হমাইবা।

খেওআ

/kʰeoa/

নৌকায় পাড়ি।

খেওআর কড়ি দেওআই লাগে।

খেওআনি

/kʰeoani/

যে খেয়ার নৌকা পারাপার করে; খেয়ামাঝি।

‘গাং পারইআ খেওআনি কার হালা।' — বরাক প্রবাদ

খেং

/kʰeŋ/

অঙ্কুর; বীজ বপন করলে তা থেকে যা প্রথম বের হয়।

আলু এ খেং দিলাইছে।

খেংগা

/kʰeŋɡa/

ফ্যাঁকড়া।

কামগু অলা খেংগা লাগাই থইছে — না করা জার, না ছাড়া জার। — ত্রিশঙ্কু অবস্থা।

খেংটা

/kʰeŋʈa/

খুব রোগা ; হাড়সার।

খেংটা পুড়িনতর হাট বেশ।

খেগলানি

/kʰeɡɔlani/

জোরে ফাঁক করা।

ভালা করি খেগলা, নাইলে হমাইত নায়।

খেড়া

/kʰeɽা/

নব যৌবনবান মহিষ শাবক।

স্ত্রীলিঙ্গে খেড়ি। প্রথম যৌবনে উপনীত চঞ্চল যুবক যুবতীর বেলায়ও শব্দদুটি প্রযোজ্য। তবে তা প্রয়োগ করবেন রঙ্গরস করতে পারেন এমন সম্পর্কিত কেউ।

খেড়িঅল

/kʰeɽিɔl/

খেলোয়াড় ; ক্রীড়াপটু ব্যক্তি।

ফুডবলর বড় খেড়িঅল আশলা তাইন। খেড়ি<sub>২</sub> kheṛi

খেতেখেতে

/kʰet̪ekʰet̪e/

সুড়সুড়ি।

বগলো হাত দিলেউ মোর বড় খেতেখেতে লাগে।

খেদরানি

/kʰed̪ɔrani/

কাতর ভাবে বলা; মিনতি করা।

সুরয় কুনদিন তনে খেদরার তাইরে এগগু ছাগি বাগি দিতাম।

খেদুড়ি

/kʰed̪uɽি/

তাড়ানোর জন্য পেছনে দৌড়। লাফালাফি জাএ। অনন্ত বাসুকি তারে খেদাড়িআ খাএ।’ — শূন্যপুরাণ] আঞ্চলিক বাংলায় ‘খেদুড়িআ’ বরাকবাংলার ‘খেদুড়ি’।

একই খেদুড়িএ বন্দ্ পার করি দিছি বইতলরে।

খেদুড়ি লবা

/kʰed̪uɽি lɔba/

বিতাডনের উদ্দেশ্যে কারো পেছনে দ্রুত ধাবমান হওয়া। — কাউকে তাড়ানোর জন্য সশস্ত্র ছুটে যাওয়া।

চুররে অলা খেদুড়ি লইছি আর ভাগিআ জাইত পারছে না।

খেপ

/kʰep/

দফা ; কিস্তি।

জেতা মাল আছে দুই খেপে জাইবিগ।

খেমতা

/kʰemɔt̪a/

সামর্থা।

‘খাবাইবার খেমতা নাই বেটা কমনি তিন মাউগর হাই। —বরাকপ্রবাদ

খৈল

/kʰoil/

তিল সর্ষে ইত্যাদির তেল নিঃসৃত করার পর যে অসার ভাগ অবশিষ্ট থাকে; খোল।

খইলে ভালা সার অয়।

খোআস

/kʰoas/

স্বভাব ; অভ্যাস।

গাইগুর খোআস বড় বাদ, রাইত ঘরো আয় না।

খোআস্তি

/kʰoast̪i/

বদ স্বভাব আছে এমন।

খোআসতি বেটিনতর কপালো সুখ <mark>নাই</mark>। > শব্দটি স্ত্রীপুরুষ উভয়বাচকেই প্রযোজ্য।