হ
হ
/ɦ/দূরনির্দেশক উপসর্গ; ‘অপর’ বা ‘অন্য’ বোঝাতে এর ব্যবহার।
হ-হ
/ɦɔ-ɦ/গোরু-মোষকে থামানোর নির্দেশ ধ্বনি।
হআ
/ɦɔa/শোয়া।
নেনারে আগে হআও বাদে রানধাত লাগো।
হআদ
/ɦɔad̪/খাদ্যবস্তুর আস্বাদ।
দুদুর কাঠলর বেনজন বড় হআদ অয়।
হইরো
/ɦɔiro/দানা জাতীয় শস্য; সরিষা।
সরিষা থেকে খাবার তেল বেরোয়। মশলা রূপেও এর ব্যবহার প্রসিদ্ধ। আছে বাংলার কাসুন্দিও।
হইরোর ভিতরে ভুত
/ɦɔirorɔ bʱit̪ɔre bʱut̪/প্রতিকারের মধ্যেই ক্ষতিকর উপাদান।
পুলিশু জেনো চুর, চুরি তনে হিনো বাচাইতো কুনে?
হউ
/ɦɔu/ওই; ঐ।
হউ কিতা দেখা জার?
হউজ
/ɦɔuz/দলবদ্ধ ভূত বিশেষ।
এ জাতীয় ভূত দলবদ্ধভাবে চলাফেরা করে। দলেও থাকে ভারী। কোনো দুর্ঘটনা বা যুদ্ধে মানুষ একসঙ্গে মরলে নাকি এদের উৎপত্তি হয় জনশ্রুতি এরূপই।
হউজর পাল
/ɦɔuzɔrɔ pal/উপদ্রবকারী জনতা।
গাড়িত তনে লামতেউ হউজর পালে বেরিলাইছইন।
হউর
/ɦɔur/শ্বশুর; স্ত্রী বা স্বামীর পিতা।
তাইর হড়ি খন্নাস হউর ভালা।
হংগা
/ɦɔŋɡa/শস্যাদির সৃক্ষ্ম অগ্রভাগ; কীটপতঙ্গাদির মুখের ছুঁচালো ডগা।
ভেড়াপাওআ ধানর হংগা অলা লাম্বা আর চুখা।
হক
/ɦɔk/যথার্থ; সত্য; ন্যায্য।
‘হক মাতো ভাত নাই।’ — বরাকপ্রবাদ
হকল
/ɦɔkɔl/সব; সকল; সবকিছু; সমস্ত।
হকল পড়ড়া
হকল মাতো আংগা দেবা
/ɦɔkɔlɔ mat̪o aŋɡa d̪eba/সব বিষয়ে কিছু না কিছু বলা।
আবো তোর মুতর গন্ধ গেছে না, হকল মাতো আংগা দেস কিতা?
হকলখিনি
/ɦɔkɔlɔkʰini/সবটুকু; সবখানি; সবখানা।
পরমাননোত হকলখিনি মধুর দিও না।
হকলতা
/ɦɔkɔlɔt̪a/যা কিছু আছে সব; সবকিছু।
গুলা আইঅর হকলতা টিলবাড়িত পার কর।
হকু
/ɦɔku/ন্যায্য অধিকার; ন্যায়্য প্রাপ্য; স্বত্ব।
আমার হক আমি পাইতাম তুমি ইনো মাতরা কিতা?
হক্কারি
/ɦɔkkari/হঠাৎ; নিজের অজ্ঞাতসারে।
‘হকমাত হক্কারি বারয়।’ — বরাকপ্রবাদ
হগরা
/ɦɔɡɔra/কোনোকিছুতে যার মন বসে না এমন।
হগরা বেটাইনতে কুনতা করতা পারইন না।
হগরাৢ
/ɦɔɡɔraৢ/মাছ ধারার যন্ত্র বিশেষ। ধরার ফাঁদ। এর ভেতর ডানপালা ও মাছের খাবার রাখায় হয়।
বাঁশের লম্বা শলা দিয়ে তৈরি বড় আকারের মাছ
হগরি
/ɦɔɡɔri/হগরার স্ত্রীবাচক শব্দ।
হচা
/ɦɔtʃa/প্রস্রাব বা পায়খানা করার পর জল গ্রহণ করা।
হচিলা
/ɦɔtʃila/ওইভাবে; ওই কৌশলে; আগের মতো।
হচিলা করিআ দেখ, বারয় নি।
হচুবা
/ɦɔtʃuba/আনাড়ি; পারদর্শী নয় এমন।
হচুবা কামলা।
হচুবা খুলা
/ɦɔtʃuba kʰula/তেলমশলা ছাড়া ভাজা।
হজা
/ɦɔza/দুধার সরু ও তীক্ষ্ণ এমন বাঁক বা দণ্ড।
ছজা দিয়ে ধানের মুটা গেঁথে খেতের জমি থেকে বাড়িতে বয়ে আনা হয়। দ্র. ফুজা
হজাগ
/ɦɔzaɡ/জেগে আছে এমন; সচেতন।
হি অলা হজাগ, তেবো ঠগ খাইলাইল।
হটিআ
/ɦɔʈia/একপ্রকার পর্ণমোচী বৃক্ষ। পোমা জাতীয় গাছ। পাতাও পোমার মতো। ৫০-৬০ ফুট উঁচু হয়। বেড় ৬ হাত পর্যন্ত হয়ে থাকে। বাকল পুরু, চিচির। কাঠ লাল ও খুব শক্ত। ক্যাপসুল আকারের ফল। এই কাঠ দিয়ে মোটরগাড়ির কাঠামো নির্মাণ করা হয়। বৈজ্ঞানিক নাম— Chikrassia Tabularis.
হড়ি
/ɦɽি/শাশুড়ি; স্ত্রী বা স্বামীর মাতা।
‘হউল মাছর লেংগুড় কালা, / কুন মুলকো হুনছো হড়ি ভালা।’ — বরাক প্রবাদ
হতাই
/ɦɔt̪ai/বিমাতা; সমা।
তাই হতাইর গেছে মানু অইসে।
হতি
/ɦɔt̪i/সতিন সম্বন্ধীয়; সতিনের গর্ভজাত।
দেখবায় গো, তুমার হতিপুআয় তুমারে বুড়াকালো চাইব।
হতিআ
/ɦɔt̪ia/ওইদিকে; দূরের দিকে; বিপরীত দিকে।
ডামাগু বড় বদমাইশ, অতিআ খেদাইলে হতিআ জায়।
হতিন
/ɦɔt̪in/পতির অপর পত্নী।
‘দুই হতিন জার ঘরো / মাতে মাতে কাজিআ করে / আয়ু থাকতে হাই মরে।’ — বরাকপ্রবাদ
হতিপুআ
/ɦɔt̪ipua/সৎপুত্র; সতিনের ছেলে।
হতিপুড়ি
/ɦɔt̪ipuɽি/সৎকন্যা; সতিনের মেয়ে।
হথ
/ɦɔt̪ʰ/নির্যাস; রস; লেবু, কমলালেবু প্রভৃতি ফলের খোসার তৈল জাতীয় পদার্থ।
জারির (=লেবুর) হথ লাগলে তিকি লাগে।
হদ
/ɦɔd̪/মনের ইচ্ছা; সাধ।
আমদা টেকা পাইআ তাইন গাড়ি লইতরা বাড়ি বানাইত্রা এখেরে হদ মিটাইলাইতরা।
হদ্দার
/ɦɔd̪d̪ar/এক প্রকার রোগ। গলা, নাভি বা বুকে প্রথম বেদনাযুক্ত কালো কালো ফুসকুড়ি দেখা দেয়। গলায় হলে ধীরে ধীরে সমস্ত গলা প্যাঁচিয়ে ফুসকুড়ি ওঠে। ব্যথা বাড়ে। শুরুতে চিকিৎসা না করালে রোগীকে বাঁচানো দায় হয়। এই রোগের লোকায়ত টোটকা চিকিৎসা খুবই কার্যকরী।
হনা
/ɦɔna/বাহু ও কাঁধের সংযোগস্থল।
ধানর ভার বইতে বইতে মোর হনাত বিশ।
হনি
/ɦɔni/বানমারার (দ্র.) সময় ওঝা বা তান্ত্রিক কর্তৃক বেঁধে দেওয়া ‘মৃত্যুর কালসীমা’।
বান মারার সময় হনি করলে লগে লগে উস্তাদর গেছে জাবা লাগে নাইলে রুগি বাচানি জায় না।
হনি করা
/ɦɔni kɔra/বাণ মেরে মৃত্যুর সময় বেঁধে দেওয়া।
হনি না করায় আবো বেটা মরের না।
হনো
/ɦɔno/দ্র. হিনো।
হফা
/ɦɔpʰa/গোরুমহিষের মুখের ঠুলি।
খেতে কাজের সময় গোরু-মোষেরা যাতে ধান না খেতে পারে সে জন্য ওদের মুখে বেতের তৈরি ঠুলি পরানো হয়। এই ঠুলির নাম ‘হুফা’।
হবদ
/ɦɔbɔd̪/চেতনা; সাড়; অনুভব শক্তি।
হবরায়
/ɦɔbɔraj/উল্টোপিঠে; অপরপাশে।
টিলার হবরায় গরুএ ঘা খাইত্রা।
হবায়
/ɦɔbaj/ওইদিকে।
গরুর গুইট হবায় গেছইন।
হবে
/ɦɔbe/এইমাত্র; সবেমাত্র।
মুই হবে বাজারো আইআ হুমাইছি।
হমডুফ
/ɦɔmɔɖupʰ/সমান করে অগ্রভাগ কাটা হয়েছে এমন; সমভাবে মোড়ানো হয়েছে এমন।
রুআর বা’গুইন (=বাঁশগুলো) হমডুফ আলউ।
হমবাইল
/ɦɔmɔbail/গবাদি পশুর দাঁতের পুনরুদ্গম।
ইবার ডেকিএ হমবাইল পুরাইব।
হমবাইল পুরানি
/ɦɔmɔbailɔ purani/গোমহিষাদির দাঁতের পুনরুদ্গম সম্পূর্ণ হওয়া।
হমভরে
/ɦɔmɔbʱɔre/ধীরে ধীরে; সতর্কতার সঙ্গে; সমানভাবে ভর দিয়ে।
বিচর কইলা ইগু অলা ভার, হমভরে বার করিঅ নাইলে ফাটি জাইব।
হমলা
/ɦɔmɔla/রোপণের পর চারাগাছ মাটি থেকে রস গ্রহণ করে তাজা ও সবুজ হওয়া।
আসরার রুআ আবো হমলিছে না।
হমাগা
/ɦɔmaɡa/লম্বা ছিপছিপে।
তাই বাটটি তাইর হাই হমাগা।
হমানি
/ɦɔmani/ভেতরে প্রবেশ করা।
অলা মানু, ভিড় ঠেলিআ কুনুকলে গিআ হমাইছি।
হর
/ɦɔr/দুধের সর।
সর হলো দুগ্ধজাত খাদ্যের মধ্যে সবচেয়ে উপাদেয়।
হরই
/ɦɔrɔi/দুদিক চাপা গোলাকার ছোট বেতের পাত্র।
এই পাত্রে ভাজা সর্যে ভরে ‘চিপকল’ নামক পেষণযন্ত্রে স্থাপন করে পিষে তেল বার করা হয়। এই তেলকে ‘পেরাইল তেল’ বলা হয়। পেরাইল তেল মানে ঘানির তেল।
হরইন
/ɦɔrɔin/ঝাড়ু।
ঘর হুরিবার লাগি রেমার হুরইন ভালা।
হরা
/ɦɔra/হাঁড়ির মুখের মাটির ঢাকনা।
এখন এলুমিনিয়াম প্রভৃতির ‘হরা’ও পাওয়া যায়।
হরাদ
/ɦɔrad̪/মৃতব্যক্তির সদগতির উদ্দেশ্যে শ্রদ্ধা সহকারে দান, পিণ্ডদান ও বৈদিকশাস্ত্র বিহিত অন্যান্য শুভ অনুষ্ঠান; শ্রাদ্ধানুষ্ঠান।
কাইল মোর মাইর বছরকি হরাদ।
হরানি
/ɦɔrani/সরানো; স্থানান্তরিত করা।
পচাগানদ্রা অতা হরাও।
হরাবেরা
/ɦɔrabera/উপদ্রব; কাজের সময় সম্মুখে হাঁটাহাটি।
জলতি খাইআ গাড়ি ধরতাম এলকু হরাবেরার শময় নায়।
হরাবেরা করা
/ɦɔrabera kɔra/উপদ্রব করা; হাঁটাহাটি করে কাজের শৃঙ্খলা ভাঙা; কাজে বাধা দেওয়া।
কামর শময় ইনো হরাবেরা করিস না।
হরিং
/ɦɔriŋ/হরিণ; Deer।
হরিফ
/ɦɔripʰ/চঞ্চল স্বভাবের; শিশুসুলভ চঞ্চল।
নআ বউ বেটি বড় হরিফ।
হরু মুখে বড় কথা
/ɦɔru mukʰe bɔɽ kɔt̪ʰa/সামান্য লোকের মুখে সম্মানিত মানুষের নিন্দা।
বড় ডাকতরর মাত মাতিলে আমার হরু মুখে বড় কথা অই জার নাইলে মাতিলাম অয়।
হরুউচা
/ɦɔruutʃa/ছোটমতন; বেঁটে খাটো।
রায় সাএব হরুউচা সুন্দর আলা।
হরুতা
/ɦɔrut̪a/ছোট ছেলেমেয়েরা; শিশুরা।
লিঙ্গভেদ নেই। ছেলে ও মেয়েদের ক্ষেত্রে সমান ভাবে ব্যবহৃত হয়।
হলকা
/ɦɔlɔka/সঠিক স্থান থেকে সরে যাওয়া; স্থানচ্যুত হওয়া; ফসকে যাওয়া।
টাইট করি ধর নাইলে খুটা হলকিব।
হলম্
/ɦɔlm/অভিবাদন; নমস্কার।
শইললো পাও লাগলে হলম করইন।
হলহলা
/ɦɔlɔɦɔla/শলাশলা; অসংলগ্ন।
হলহলা মখামাছ
হলা
/ɦɔla/ওইরকম; ওইপ্রকার।
হলা দিন আর আইত নায়।
হলাং
/ɦɔlaŋ/দরজার চৌকাঠের নিচের কাঠ; গোবরাট; Door-sill।
হলাংগো পাও লাগলে ভকৃতি করইন।
হলি
/ɦɔli/জোয়ালে সংযুক্ত খাড়া দণ্ডদ্বয়। হালে বলদজোড়া জুড়ে দিতে দণ্ড দুটির প্রয়োজন হয়। জুতের সাহায্যে হলির সঙ্গে বলদদুটিকে পৃথক পৃথক করে বেঁধে দিয়ে হাল চাষ করা হয়।
হলে
/ɦɔle/তাড়াতাড়ি।
হলে আয়, নাইলে হকলে ফালাইআ জাইবাগি।
হশ
/ɦɔs/ঢিলা; শিথিল, প্রশ্রয়।
‘হশ পাইআ লাংগে / ঘর দুআর ভাংগে।’ — বরাক প্রবাদ
হসকল্লা
/ɦɔsɔkɔlla/ঢিলেঢালা স্বভাবের; শিথিলহস্ত।
হসকল্লা মানর আতোতনে পড়িআ অতাহতা ভাংগেউ।
হাই
/ɦai/স্বামী; Husband.
‘হারাদিন এলেবেলে, / হাই আইতে বারাভানে।’ — বরাক প্রবাদ
হাইর
/ɦair/সারি; পঙ্ক্তি।
গুআর গাছর হাইর
হাইল
/ɦail/হেমন্তকালে যে ধান পাকে; শাইলধান।
আইলাকানদিত অলা ভালা ভালা জাতর হাইল ধান ফলে।
হাউআ
/ɦaua/নারীর গুপ্তাঙ্গ; যোনি; the female genital passage.
হাউআ মারাউনি
/ɦaua marauni/চরিত্রহীনা; অশ্লীল গালি বিশেষ।
হাউআমারাউনি বেটিএ মোরে খাইছে।
হাউকি
/ɦauki/চিৎকার করে ডাকা; হাঁক।
জেমনে হাউকি মারছি অমনেউ হকল বারইছইন।
হাউদ
/ɦaud̪/সৎলোক; ধর্মপ্রাণব্যক্তি।
‘চুর দশ দিন হাউদর একদিন।’
হাউলকা
/ɦaulɔka/ধান ভানার দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে ধানের অধিকাংশ চালে রূপান্তরিত হয়।
হাউলকানি
/ɦaulɔkani/দ্বিতীয় পর্যায়ের ধান ভানা।
একমন বিরইন হাউলকাইছি, আরো দশ কাঠি রইছে।
হাউস
/ɦaus/মনের সাধ; মনোবাসনা।
‘হাউসে পিনধাইআ কান / কচু দিতে জায় পরান।’ — বরাকপ্রবাদ
হাও
/ɦao/পাতা প্রধান সবজি; শাকপাতা।
পালই হাও
হাওন
/ɦaon/বাংলা বছরের চতুর্থ মাস; শ্রাবণ মাস।
হাওনভাদোত খেতোআল মানে খানিবনির ফুরসত পাইন না।
হাংগানি
/ɦaŋɡani/রাষ্ট্র করা।
তোর পেংগর বইনারিএ ইতামাত বনডক জুড়ি হাংগাইছে।
হাকাড়
/ɦakaɽ/কণ্ঠার হাড়; clavicle।
হরুতারে ইলা লটকাইআ ধরইন না, হাকাড় ডুলি জাইব।
হাখ
/ɦakʰ/শঙ্খের তৈরি হাতের অলংকার বিশেষ; শাঁখা।
হাখ ইন্দু বিআতির চিন।
হাখম্
/ɦakʰm/ধরনি (দ্র.) ছাড়া দুটি বাঁশের পুল।
দুদু হাখম্ পারইতা পারতা নায়।
হাখাড়
/ɦakʰaɽ/কণ্ঠার হাড়; কাঁধের অস্থিসন্ধি; Articulatio humeri.
হরুতার হাখাড়ো তেল মানজিলে কান্ধ মজবুত অয়।
হাগ
/ɦaɡ/আকাশ; পরলোক।
অলা মেঘ, হাগো এগগু তেরা নাই।
হাগচুআ
/ɦaɡɔtʃua/অতি উঁচু চিরহরিৎ বন্য বৃক্ষ বিশেষ। ‘হাগচুআ’ মানে ‘আকাশ স্পর্শ করে আছে যে’। এ গাছ ৯০-১০০ ফুট পর্যন্ত উঁচু হতে দেখা যায়। বেড়ে মাত্র ৪ হাত। পাতা সুন্দিগাছের পাতার মতো। কাঠও সুন্দির মতো সোনালি-সাদা। বাকল সাদা।
হাগর
/ɦaɡɔr/আকাশ; স্বর্গ।
আখতা চাইআ দেখি, হাগরে নগরে এক ধলা বইরাগিবেটা উবাই রইছে।
হাগর তেরা
/ɦaɡɔrɔ t̪era/দুর্লভবস্তু; সুন্দরী শিক্ষিতা ও সম্ভ্রান্ত কন্যা।
‘দামদে জেমনে দেখলা বেরা / কইলো, আনুকখানি তাই হাগর তেরা।’ — আনন্দ
হাগরে-নগরে
/ɦaɡɔre-nɔɡɔre/আকাশে পাতালে; বিশাল জায়গা জুড়ে।
হাগাটালি
/ɦaɡaʈali/দারকিনা জাতীয় অতিছোট মাছ বিশেষ। মাথার উপর চাপা। ওই চাপা জায়গায় তৃতীয় নেত্রের মতো চকচকে একটি চিহ্ন রয়েছে। আঁশযুক্ত এই মাছ সারাদিন ভেসে বেড়ায়। এ মাছ কেউ খায় না।
হাচ
/ɦatʃ/যে আধারের মধ্যে ফেলে কোনো বস্তুর আকার দেওয়া হয়; Mould।
হানদেশর হাচ (সন্দেশের ছাঁচ)
হাচরা
/ɦatʃɔra/রোগ প্রভৃতি সংক্রমিত হওয়া।
ইগুর ধারো বেশ্ গইস্ না বেমার হাচরিব।
হাচরানি
/ɦatʃɔrani/এক পাত্র থেকে অপরপাত্রে ঢালা।
মুরমুরি শাগ পটাংগিত হাচরাও।
হাচা
/ɦatʃa/সযত্নে ধরে রাখা; সঞ্চয় করা।
জইবন কার লাগি হাচিত্র্য থরে।
হাচা ৢ
/ɦatʃa ৢ/সত্য; যথার্থ।
হাচা মাত।
হাচা১
/ɦatʃa১/সঞ্চয় করা; ভাঁড়ারে সযত্নে তুলে রাখা।
পুন্না বাসনইতা হাচিআ থও বাদে কাম আইব।
হাচাউ
/ɦatʃau/সত্যিই; ঠিকই; সত্যিসত্যি।
হাচাউ হি চাউরি পাইছে নি?
হাচি
/ɦatʃi/মাটির ঘড়া; মাটির ছোট কলসি।
হাচিত্ করি পানি আন।
হাছরা
/ɦatʃʰɔra/সংক্রমিত হওয়া।
বেশ গআগয়ি করিস না বেমার হাছরিব।
হাজ
/ɦaz/সজ্জা; বেশভূষা।
বুড়া বেটির হাজ দেখরায়নি?
হাজবাগি
/ɦazɔbaɡi/ফুলের পাঁপড়ির মতো কাটা তক্তা যা নৌকার কিনারায় সংযুক্ত থাকে। নৌকার সৌন্দর্য বৃদ্ধিই হাজবাগির কাজ।
হাজম
/ɦazɔm/সদ্য; সদ্যকৃত; সদ্যপ্রসূত।
হাজম আইআউ জারায়গি নি?
হাজম পুতরে বাফ ডাকানি
/ɦazɔmɔ put̪ɔre bapʰɔ ɖakani/অসম্ভবকে সম্ভব করে তোলার ব্যর্থ চেষ্টা।
একইদিনে খাসলত বদলানি আর হাজম পুতরে বাফ ডাকানি হমান।
হাজা
/ɦaza/সজ্জিত হওয়া; বেশভূষা পরিধান করা।
কইননা হাজিতরা।
হাজাপাড়া
/ɦazapaɽা/সজ্জিত হওয়া; পোশাক পরিধান, কেশচর্চা, অঙ্গ প্রসাধন ইত্যাদি।
বউআইনতর (=বধূদের) হাজাপাড়া শেশ অইলে বারইআ আউকা।
হাঠ
/ɦaʈʰ/রাগ; অভিমান; ক্ষোভ।
ছুগরিগুর বড়ো হাঠ।
হাঠ ভাংগানি
/ɦaʈʰɔ bʱaŋɡani/মান ভঞ্জন করা; অভিমান ভাঙানো।
কতো কলে কততা কইলাম তেবো তাইর হাঠ ভাংগের না।
হাঠ মারা
/ɦaʈʰɔ mara/অভিমান করা।
তাই আইজ হাঠ মারি না খাইআ ইশকুলো গেছে গি।
হাঠানি
/ɦaʈʰani/রাগ করা; অভিমান করা।
ইতা মাতায় তাই হাঠাইছে।
হাড়
/ɦaɽ/বাঁশ বা কাঠের নির্মিত বহনযোগ্য আরোহণী; মই; Ladder।
হাড় লাগাইআ চালো উঠ।
হাড়গিলা
/ɦaɽɡila/পাথুরে টিলার মধ্যবর্তী সরু পথ। অনেকটা গিরিপথের মতো। গিরিপথ দীর্ঘ হতে পারে কিন্তু ‘হাড়গিলা’ দীর্ঘপথ হয় না। যে সব স্থানে দুপাশে অবস্থিত পাথুরে টিলা বা পাহাড় পায়ে-হাঁটা-পথকে সরু ও বিপজ্জনক করে তোলে সেই পথাংশকেই ‘হাড়গিলা’ বলা হয়।
হাড়া
/ɦaɽা/গোরু চলাচলের সরু পথ; দুই বাড়ির মাঝ সীমানা দিয়ে বা দুই টিলার মাঝখান দিয়ে লোক চলাচলের সংকীর্ণ রাস্তা।
হাড়াই
/ɦaɽাi/যে লোহার যন্ত্র দিয়ে কিছু চেপে ধরে কাজ করা হয়; সাঁড়াশি বিশেষ।
ইগু হাড়াইর চিপে হারাইআ চেপটা করা লাগব।
হাড়্
/ɦaɽ্/কাঁধে ঝুটি থাকা বলদ; বৃষ।
ডেকিএ ডাকিছে হাড়র অনো লইআ জা।
হাত
/ɦat̪/কাঁদছে না এমন; শান্ত।
দুদ খাইআ নেনা হাত অইছে।
হাত করা
/ɦat̪ɔ kɔra/শান্ত করা; কান্না নিবারণ করা।
হরুতাগুরে হাত কর দ মাই।
হাত ঘাটর পানি খাবানি
/ɦat̪ɔ ɡʱaʈɔrɔ pani kʰabani/নাস্তানাবুদ করা।
হে মোরে চিনছে না হাত ঘাটর পানি খাবাইআ ছাড়িমু।
হাতন
/ɦat̪ɔn/সমা।
হাতাইশ
/ɦat̪ais/২৭ সংখ্যা বা সংখ্যক।
খালি হাতাইশটা ডলু বা’ রইছে।
হাতার
/ɦat̪ar/সাঁতার।
হরুকালো হাতার হিখিলে পানির ডর নাই।
হাথ
/ɦat̪ʰ/শান্ত; কাঁদছে না এমন।
হাথ হরুতারে কানদানি মোর ভালা লাগে না।
হাথকরা
/ɦat̪ʰɔkɔra/শিশুর কান্না থামানো; শান্ত করা।
তুমার নেনা হাত কর গো।
হাদা
/ɦad̪a/ইচ্ছা।
‘খাইবার নাই, খেলাইবার হাদা।’ — বরাক প্রবাদ
হাদা খাবানি
/ɦad̪a kʰabani/সাধভক্ষণ।
হাদাকরি
/ɦad̪akɔri/নিজের ইচ্ছায়; নিজে নিজে।
‘হাদা করি কান পিনধাইআ / এলকু মরি কানদিআ কানদিআ।’ — বরাক প্রবাদ
হাদানি
/ɦad̪ani/আয়ত্তে আনা; বশীভূত করা।
‘বউ হাদাইলে বিআর রাইত।’ — বরাক প্রবাদ
হান
/ɦan/অস্ত্র ঘষে ধারালো করার পাথর বিশেষ।
‘হানর চাকা উল্টা ঘুরে / ঘড়ির চাকায় তায়, / সেলুনর চেআরইতা / ঘুরে চাইরোবায়।’ — আনন্দ
হানজড়
/ɦanɔzɽ/জুড়ি; সমান সমান দুটি; জোড়া। পশুর বেলায় প্রযোজ্য।
হানজড়র এগগু দামা বাতিছে।
হানজাবালা
/ɦanɔzabala/সন্ধ্যাবেলা।
‘হাই মইললো হানজাবালা, / কানদি উঠইন পতাবালা।’ — বরাক প্রবাদ
হানদেশ
/ɦanɔd̪es/দ্র. পুরিপিঠা।
হাপতা
/ɦapɔt̪a/ক্রমান্বয়ে সাতদিন; সপ্তাহ।
গেল হাপতার তলপ আবো পাইছে না।
হাফ
/ɦapʰ/হাড়; নাড়ি; শরীরের কবজা।
হাফটিআ
/ɦapʰɔʈia/জাপটে; সাপের মতো বেষ্টন করে।
তাই নেনারে হাফটিআ ধরিআ দউড়াইছে।
হাফডুলা
/ɦapʰɔɖula/শরীরের হাড় বা নাড়ি স্থানচ্যূত হওয়া।
চাল তনে পড়িআ তার হাফ ডুলিছে।
হাবুই
/ɦabui/সকল; সবাই; সব।
আমরা হাবুই একলগে জাইমু।
হাবুইতা
/ɦabuit̪a/সবকিছু।
‘আমরা খাই জেমন / গরুর লগে ঘাস, / তারা হাবুইতা বুঝইন / উকালতি ফাস।’ — আনন্দ
হাবুগেছি
/ɦabuɡetʃʰi/সবগাছি।
হাবুগেছি খের ফেনিত তুলিলাও।
হামসা
/ɦamɔsa/অঞ্চল; Region। এখানে পরগণা বা তার চেয়ে ছোট বা বড় মোটামুটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলই ‘হামসা’।
হামি
/ɦami/দা, খুনতি, কাস্তে প্রভৃতির বাটের মুখে লাগানো গোলাকার লোহার বেড়ি।
হামুক
/ɦamuk/ঝিনুক জাতীয় কঠিন আবরণযুক্ত জলচর প্রাণী বিশেষ; শামুক।
হামুক কাফনা খাইলে আসে (=হাঁসে) বারোমাস ডিম পাড়ইন।
হায়
/ɦaj/চলার শক্তি; কাজ করা বা চলাফেরার ক্ষমতা।
‘এক পুআ শক্তিধর / তনুত্ নাই হায় / পাও দুখান ফরিংগা / আটিতে বাললায়।’ — আনন্দ
হায়াত
/ɦajাt̪/পরমায়ু।
কালামিআর হায়াত আছে নাইলে ঝুরুংগো রিশকা লইআ পড়িআ কেউ বাচে নি!
হার
/ɦar/অন্তর; মন।
হাইর মাত মাতিতেউ হারো ধরি লাইসে নি?
হারর কুটুম
/ɦarɔrɔ kuʈum/অন্তরঙ্গ বন্ধু বা আত্মীয়।
অতদিন আমিউ তারে চাইলাম, বিআর বাদেউ হউরবাড়ির মানু তার হারর কুটুম।
হারা
/ɦara/পঙ্ক্তি; সারি।
ইনো দুই হারা বের না দিলে অইত নায়।
হারাদিন
/ɦarad̪in/সারাদিন; দিনভর।
হারাদিন কাম করি জুগাইছি কুললের এক কাঠি চাউল।
হারানি
/ɦarani/প্রবেশ করানো; ঢুকানো।
সুজুগ পাইলে হে ফুসির না বায় আত্তি হারাই দিব।
হারি
/ɦari/পতি; সারি।
আগর হারিত্ বইজাও।
হারু
/ɦaru/ফলের শাঁস; কোনোকিছুর উৎকৃষ্ট অংশ; শ্রেষ্ঠ অংশ: নিষ্কর্য। ‘কালা কানাই ধলা ফুল হার ফালাইআ বাকল তুল।’ —বরাক ধাঁধা (মুরতা গাছ ও বেত) হার<sub>্</sub> har
হারুইতা
/ɦaruit̪a/সবকিছু।
আমরা খাই জেমন গরুর লগে ঘাস, তারা হাবুইতা বুঝইন উকালতি ফাস।’ — আনন্দ
হারো ধরা
/ɦaro d̪ʱɔra/অন্তরে আঘাত পাওয়া।
হাচা মাত মাতিলে হকলরু হারো ধরে।
হাল
/ɦal/কাঁটা; শরীরে বিদ্ধ কাঠ বা বাঁশের তীক্ষ্ণ খণ্ড।
ঝুরুংগো লামলো হাল হমাইছে তার পাওত।
হালচাল
/ɦalɔtʃal/অবস্থা; গতিক; ঘটনার গতি; খবর।
তুমরার হবায় ভুটর হালচাল কিতা বা মউআ?
হালা
/ɦala/পত্নীর ছোট ভাই।
আমার হালহালি নাই।
হালি
/ɦali/পত্নীর ছোট বোন।
হাল্লত
/ɦallɔt̪/অবস্থা; দশা। খারাপ অবস্থা, দুঃখকষ্ট বা দুর্দশা বোঝাতে ‘হাল্লত’ ব্যবহৃত হয়।
মোর হাল্লত্ বড় বাদ একতা বেমারে মরি জাইআর তার উপরে চাতল তনে ধান নিছইন গি চুরে।
হি
/ɦi/সে; প্রথম পুরুষ একবচন পুংলিঙ্গ।
হিঅর
/ɦiɔr/শুয়ে থাকা ব্যক্তির মাথার দিক।
উতরেদি হিঅর দেইন না।
হিআ
/ɦia/সেলাই; সেলাইয়ের কাজ।
তোর কাথা হিআ অই গেছে নি?
হিআল
/ɦial/শেয়াল। শেয়ালের চেহারা কুকুরের মতন হলেও মুখ আরো ছুঁচোলো, লেজ লোমশ কিন্তু বাঁকানো নয়। গায়ের রং বাদামি পেট সাদাটে। চোখের মণি গোল নয় ডিম্বাকার। ভয় পেলে লেজ থেকে দুর্গন্ধ বেরোয়। ইঁদুর, হাঁস-মুরগি, ফলমূল সবই খায়। অতি চতুর ও বুদ্ধিমান প্রাণী।
হিআলমুত্রা
/ɦialɔmut̪ra/একপ্রকার আগাছা জাতীয় উদ্ভিদ। পতিত জমি, রাস্তার ধার, নদীর পাড় সব জায়গাতেই এই ঋজুকাণ্ডের বীরুৎ জাতীয় গাছটি জন্মায়। শাখাপ্রশাখা ও পাতা রোমশ। পাতার কিনারা করাতের দাঁতের মতো। হালকা বেগুনি আভাযুক্ত সাদা ফুল। গাছটি উগ্র গন্ধযুক্ত। বৈজ্ঞানিক নাম Vernonia Cinera (L.) Less.
হিআলর জুকতি
/ɦialɔrɔ zukɔt̪i/যে যুক্তি থেকে কোনো কাজের ফল আশা করা যায় না।
দুই দিন বাদে বাদে হিআর জুকতি করিআ কামর কাম কুনতা অইত নায়।
হিআলর হিং
/ɦialɔrɔ ɦiŋ/অলীক বস্তু।
হিউলি
/ɦiuli/বিবাহের আবশ্যকীয় মাঙ্গলিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বিবাহের তিনদিন গঙ্গাকে আহ্বান করা হয়। একটি মাটির পাত্রে ঘিলা (দ্র.), কাটারি, কাঁচা কলা, সূতা, ধান, ধূপ, পানবাটা, নতুনবস্ত্র রাখা হয়। এই উপচারপূর্ণ পাত্রটি মাথায় করে সধবা নারীরা বিবাহ এবং বরবধূর বিবাহ-উত্তর জীবনের সুখ সমৃদ্ধির কামনা নিয়ে নদী বা জলাশয়ে গিয়ে নানা শুভ-আচরণের মাধ্যমে গঙ্গাদেবীকে আহ্বান করে বর প্রার্থনা করেন। গীত গেয়ে গেয়ে। এই ‘হিউলি’ অনুষ্ঠানটি বিয়ের অধিবাসের দিন, বিয়ের দিন ও চতুর্থ মঙ্গলের দিন অনুষ্ঠিত হয়। এবং বর ও কনে উভয়ের গৃহেই।
হিং
/ɦiŋ/পশুর মাথার দীর্ঘ শক্ত ও তীক্ষ্ণ হাড় বিশেষ; শিং।
‘অরিন মরে হিংগে’ — বরাক প্রবাদ
হিং দেবা
/ɦiŋ d̪eba/সিঁধ কাটা।
এক রাইতে তিন ঘরো হিং দিলাইছইন চুরে।
হিংগা
/ɦiŋɡa/শুকানোর জন্য সাজিয়ে রাখা জ্বালানি কাঠের স্তূপ। খাঁড়া করে বাঁশ পুতে তার চারদিকে # এই চিহ্নটির মতো জ্বালানি কাঠ সাজিয়ে রাখা হয়। এই সাজানো কাঠের স্তূপকেই বলে ‘হিংগা’।
হিংগা দিলে লাকড়ির চাইরোবায় রইদ লাগে এরলাগি জলতি হুকায়।
হিংগাইর
/ɦiŋɡair/সূচীতীক্ষ্ণ কাঁটা বিশিষ্ট জলজ ফল বিশেষ; পানিফল। এই জলজ লতানো গাছটির পাতা লালচে। জলের ওপর ভেসে থাকে। পাতার বোটা নরম ফাঁপা। ফুল সাদা। ফলে শক্ত দুটি কাঁটা ও একটিমাত্র বীজ থাকে। পুকুর, বিল, ডোবা প্রভৃতি জলাশয়ে জন্মে। এর ফল ভিটামিন ও অন্যান্য খাদ্যগুণে সমৃদ্ধ।
‘বইনারি গো বইনারি / হিংগাইর তুলাত জাইতায় নি / হিংগাইরে দিল খুচা / বইনারি অইলা বুচা।’ — বরাক ছড়া
হিংরাইন আওয়াল
/ɦiŋrainɔ aojাl/একপ্রকার বন্য বৃক্ষ। এই গাছ ৪০-৫০ ফুট উঁচু হয়। বেড়ে ৭-৮ হাত। ধুতুরার পাতার মতো পাতা। ফল কাঁটায় আবৃত। অতি শক্ত কাঠ। ঘরবাড়ি নির্মাণে ব্যবহৃত হয়।
হিকটা
/ɦikɔʈa/ওইটা; অন্যটি; অপরটি।
হিকটা কিতা?
হিকটাইন
/ɦikɔʈain/ওইগুলো; অন্যগুলো।
হিকটাইন তুমার ইকটাইন মোর।
হিখা
/ɦikʰa/শেখা; অনুশীলন করা; শিক্ষা গ্রহণ করা; অধ্যয়ন করা।
ভালা পড়ড়াহকলে রুজর পড়া রুজ হিখইন।
হিখানি
/ɦikʰani/শেখানো; শিক্ষা দেওয়া।
ছয়ফুল মিআর গেছে গেলে তাইন কবিগান হিখাইবা।
হিগু
/ɦiɡu/সে [অসম্ভ্রমার্থে]।
অতবিল তনে হিগু কানো গেছে?
হিগুইন
/ɦiɡuin/ওরা [অসম্ভ্রমার্থে]।
হিগুইন কুনবায় নিভিছইন বিচরাইআ পাইআর না।
হিচা
/ɦitʃa/সেচন করা।
ডাংগার গুটিত ডষ্কাদি পানি হিচিমু।
হিজা
/ɦiza/সেদ্ধ হওয়া; নরম হওয়া।
‘শাইর কাটি সরলা / ঝিংগা রানধে হিজে না।’ — বরাক ছড়া
হিজা্ব
/ɦiza্b/সেদ্ধ হওয়া; নরম হওয়া। বরাক বাংলায় হিঝ্ বা হিজ্। দ্র. মজা।
‘শাইর কাটি সরলা ঝিংগা রানধে হিজে না।’ — বরাক ছড়া
হিটা
/ɦiʈa/বাসি; টাটকা নয়; আগের দিনে প্রস্তুত এমন [খাদ্যবস্তু ইত্যাদি]।
হিটা বেনজন মুই খাইতু না।
হিটি
/ɦiʈi/পোড়া তামাক; গুল।
হিটি দি দাত মানজিলে দাত ভালা রয়।
হিটি মেলানি
/ɦiʈi melani/দাঁত বের করে হাসা। ক্রিয়াটি ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়।
হিটি হিটি করা
/ɦiʈi ɦiʈi kɔra/অহেতুক দাঁত বের করে হাসা।
কুনতা বুধ পাস নি, খালি হিটিহিটি করস।
হিটিমিটি
/ɦiʈimiʈi/ছোটখাটো; কম পুঁজির।
সবিএ পথর ধারো হিটিমিটি একখান চা’র অটল দিসে।
হিতা
/ɦit̪a/ওইগুলি; ওরা [অসম্ভ্রমাত্মক]।
হিতা পানিত রইতে রইতে পচের।
হিথান
/ɦit̪ʰan/শায়িত ব্যক্তির মাথর দিক; শিয়র।
হিথানো বালিশ দিআ ঘুমা।
হিদল
/ɦid̪ɔl/বিশেষ পদ্ধতিতে পচানো শুকনো মাছ। পুঁটি, তেলেশ প্রভৃতি মাছ শুকিয়ে বিশেষ পদ্ধতিতে পচিয়ে হিদল তৈরি করা হয়। ত্রিপুরা; বরাক উপত্যকা ও পূর্ববঙ্গের বাঙালি ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের কুকি ডিমাসা মণিপুরি রিয়াং চাকমা প্রভৃতি উপজাতিদের অতি প্রিয় খাদ্য।
‘গরিবর গরিবানা / হিদল দি চালিপিঠা খানা।’ — বরাকপ্রবাদ
হিদল গাইনজা
/ɦid̪ɔlɔ ɡainɔza/জনাকীর্ণ।
বাস ইখান হিদল গাইনজা, উঠতায় পারতায় নায়।
হিদলর মচা
/ɦid̪ɔlɔrɔ mɔtʃa/দুমড়ে মুচড়ে ব্যবহারের অনুপযোগী করা হয়েছে এমন বস্তু।
পড়বার নামে নাই বই খানাইন হিদলর মচা বানাইআ থইছে।
হিনান
/ɦinan/জলে অবগাহন।
মাই হিনানো গেছইন।
হিনো
/ɦino/সেখানে; ওইস্থানে; আগের জায়গায়।
তুইন ইনো রইস মুই হিনো জাইমু।
হিমইল
/ɦimɔil/শিমুলগাছ; বড়জাতের তুলার গাছ বা ফুল।
তুশক জাজিম বালিশ হিমইল তুলাদি বানাইন।
হির
/ɦir/পাতা বা ফলের শির; উচ্চরেখা।
ঝিংগার হির
হিরহির
/ɦirɔɦir/ভয়ার্ত শিহরণ।
শাফইগু শইলো লাগতেউ হিরহির করি উঠিছে।
হিরানি বলা
/ɦirani bɔla/ঠাণ্ডায় শরীর স্পন্দনহীন হওয়া; কোনো কারণে রক্তবাহী শিরায় রক্ত চলাচল বন্ধ হওয়া।
জারমনির তলর পানি বড় ঠান্ডা আতপা ও হিরানি বলিলায়।
হিরিবার
/ɦiribar/পুনরায়।
গেশলে গি নু, হিরিবার ঘুরিআ আইলে কি?
হিল
/ɦil/পাথর।
তালর বিচি হিলর লাখান, ফাটানি জায় না।
হু-উ-উক
/ɦu-u-uk/অতিদূর থেকে ডাকতে এই ধ্বনিগুচ্ছ ব্যবহৃত হয়।
হুঅর
/ɦuɔr/শূকর; Hog। ধূসর ও কালো রঙের একগুঁয়ে বুনো জন্তু। ওদের দাঁত তীক্ষ্ণ ও খুব শক্ত। ওরা ধান, কচু, আনারস গাছ বাঁশের করিল ইত্যাদি খায়।
হুআগ
/ɦuaɡ/মমতা মাখা আদর বা যত্ন; ভালোবাসা; সোহাগ।
হরুতারে বেশ হুআগ দেখাইস না।
হুআগর ঢেকি
/ɦuaɡɔrɔ ɖʱeki/[ব্যঙ্গার্থে] অতিপ্রিয় বস্তু।
নেও, তুমার হুআগর ঢেকিইগু লইআ জাও।
হুআগর বিলাই
/ɦuaɡɔrɔ bilai/[ব্যঙ্গার্থে] অতিপ্রিয় জন।
তুমার হুআগর বিলাইএ কিতা করছইন দেখ আইআ।
হুআগি
/ɦuaɡi/সোহাগপ্রাপ্তা।
তাই বাফর হুআগি।
হুং
/ɦuŋ/দ্র. হুংগা ১।
হুংগা
/ɦuŋɡa/জারজ সন্তান; অবৈধ যৌন সম্পর্কের ফলে জাত শিশু।
ইগু তার বাফর জন্মা নায়, হুংগা।
হুকইন
/ɦukɔin/রোদের তাপে শুকিয়ে রাখা মাছ।
পতাবালা হুকইন পুড়া দি পানি ভাত খাইআ আলো জাই।
হুকনা
/ɦukɔna/রস শুকিয়ে গেছে এমন; শুকনো।
হুকনা লাকড়ি
হুকুকা
/ɦukuka/শূন্যগর্ভ; কিছু নেই এমন; খালি।
গাছর ভিতর হককা।
হুক্কা
/ɦukka/শূন্যগর্ভ; কিছু নেই এমন; খালি।
গাছর ভিতর হুক্কা।
হুগা
/ɦuɡa/আঁশযুক্ত নদীর ছোটমাছ বিশেষ। রূপালি রং। চকচকে চেপটা মাছ। তৈলাক্ত ও অতি সুস্বাদু। গন্ধ অনেকটা ইলিশ মাছের মতো। বাংলাদেশে একে ‘চাপিলা’ও বলা হয়।
হুজা
/ɦuza/দুধার সরু ও তীক্ষ্ণ এমন বাঁক বা দণ্ড। হুজা দিয়ে ধানের মুটা গেঁথে খেতের জমি থেকে বাড়িতে বয়ে আনা হয়।
হুতা
/ɦut̪a/শয়ন করা; শুয়ে পড়া; শুয়ে থাকা।
‘মামলত লইতে খেরো হুত।’ — বরাক প্রবাদ
হুদদাহুদদি
/ɦud̪ɔd̪aɦud̪ɔd̪i/মিছামিছি। দ্র. হুদদা
হুদা
/ɦud̪a/মিথ্যা; অযথা।
হি বেশিরভাগ হুদ্দা মাতে।
হুদ্দর
/ɦud̪d̪ɔr/এক মায়ের গর্ভজাত।
মুখ দেখলেউ বুঝা জার তাই তুমার হুদ্দর বইন।
হুদ্দা
/ɦud̪d̪a/মিথ্যা; অযথা।
হি বেশিরভাগ হুদ্দা মাতে।
হুদ্দাহুদ্দি
/ɦud̪d̪aɦud̪d̪i/মিছামিছি।
হুধা
/ɦud̪ʱa/ধানের চারাগাছের মরাপাতা আগাছা ইত্যাদি সাফ করা; ধানের চারা বা যেকোনো গাছের চারার চারপাশের ঝঞ্জাল পরিষ্কার করা; ধানের বীজ বা চারা শোধন করা।
বিআলে আসরার আলিগুইন হুরিতে হুধিআ হুরিস।
হুনদা
/ɦunɔd̪a/হুনদা গাছ, ফুল, ধান্য, দূর্বা, ধূপ, বাতি সহযোগে বিয়ের আগের দিন রাতের অনুষ্ঠান; বিয়ের অধিবাস।
হুনদি
/ɦunɔd̪i/উৎকৃষ্ট বেতগাছ বিশেষ। চিকন মজবুত বেতগাছ। ৫০০-৭০০ হাত দীর্ঘ হতে পারে এই বেত। অতি উৎকৃষ্টমানের এই বেত ঘুনে ধরে না, পোকায় কাটে না। নষ্টও হয় না সহজে। হুনদি বেতের তৈরি আসবাবপত্র বাজারে দামে বিক্রি হয়। বরাক উপত্যকায় এই বেত প্রচুর জন্মে। বৈজ্ঞানিক নাম— Calamus Guruba.
হুনা
/ɦuna/শ্রবণ করা; শোনা।
তুমরার হকল মাত হে আউড়ে উবাইআ হুনছে।
হুনাপানি
/ɦunapani/ধানের প্রথম ফুল। ধান পুষ্পিত হলে ধানের গর্ভের দুধ বা ক্ষীর সঞ্চিত হয়। এই ক্ষীর থেকেই সোনার ধান হয় বলে একে হুনাপানি বলে।
হাইলধানো হুনাপানি আইছে।
হুনার
/ɦunar/সোনারূপার গহনাদি নির্মাণ করে যে; স্বর্ণকার; সোনারূপার অলংকার নির্মাণকারী হিন্দুজাতি বিশেষ।
হুনারি
/ɦunari/স্বর্ণকারের বৃত্তি; সোনারূপার অলংকার তৈরির কাজ।
হুনারে হুনারি বাদ দিআ এলকু হুকইন বেপার করে।
হুপি
/ɦupi/বাঁশের চুঙ্ দিয়ে তৈরি মাছ ধরার ফাঁদ বিশেষ।
হরুহরু খাড়ালো হুপি বআইলে ই মেঘো চেং-কই হমাইবা।
হুফরা
/ɦupʰɔra/ভেতর শূন্য এমন; ফাঁপা।
ই বড়া গাছর ভিতর হুফরা।
হুফরাগাছ
/ɦupʰɔraɡatʃʰ/বীরুৎ জাতীয় জলাভূমির উদ্ভিদ বিশেষ; শোলাগাছ। বহু শাখাযুক্ত এই গাছটি এক মিটার থেকে দেড় মিটারের মতো লম্বা হয়। পাতা যৌগিক। দেখতে আমলকি পাতার মতো। ফুল রেসিম পুষ্পবিন্যাসে পাতার কক্ষে থাকে। ফল শিম জাতীয়। গাছটি জলাভূমিতে উৎপন্ন হয়। হুফরাগাছের নরম সাদা কাণ্ড দিয়ে টুপি, মুকুট, দেবদেবী প্রতিমার সাজ-অলংকার ও নানা শিল্প প্রস্তুত করা হয়।
হুফা
/ɦupʰa/গোরুমহিষের মুখের ঠুলি। খেতে কাজের সময় গোরু-মোষেরা যাতে ধান না খেতে পারে সে জন্য ওদের মুখে বেতের তৈরি ঠুলি পরানো হয়। এই ঠুলির নাম ‘হুফা’।
হুফা লাগাইআ দামাগুইনতরে দি মাড়া দিস্।
হুমানি
/ɦumani/ভেতরে প্রবেশ করা।
অলা মানু, ভিড় ঠেলিআ কুনুকলে গিআ হমাইছি। > প্রাবা. দৃ. ‘কাঅ বাক চিয় জসু ণ সমায়।’ চর্যা ৪০ ‘দুহিল দুধু কি বেন্টে ষামায়।’চর্যা ৩৩
হুরইন
/ɦurɔin/ঝাড়ু।
ঘর হুরিবার লাগি রেমার হুরইন ভালা।
হুরতর
/ɦurɔt̪ɔr/চতুর ও স্বার্থপর।
তানে কম হুরতর দেখছনি, তলে তলে তান মামলত তাইন মারত্রা।
হুরা
/ɦura/ধানের চারা তোলা; ধান, সর্ষে প্রভৃতির চারাগাছ বা গাছ তোলা।
আলি হুরা
হুরি
/ɦuri/পাখাওলা উপদেবতা বিশেষ; রূপকথার ডানাওলা সুন্দরী নারী বিশেষ।
হুরিত
/ɦurit̪/রেহাই; নিস্তার।
‘মিছা মাতো হুরিত নাই।’ — বরাক প্রবাদ
হুরু
/ɦuru/ছোট; সরু।
হুরুতা
/ɦurut̪a/ছোট ছেলেমেয়েরা; শিশুরা। লিঙ্গভেদ নেই। ছেলে ও মেয়েদের ক্ষেত্রে সমানভাবে ব্যবহৃত হয়।
হুলাহুলি
/ɦulaɦuli/দ্র. উলাউলি; উলির ঘর।
হুলুতুবা
/ɦulut̪uba/দ্র. হস্কল্লা।
হুসকা
/ɦusɔka/সহজে খোলা যায় এমন গেরো। অনেকটা Bowline-এর মতো। তবে হুসকা গিঁটের একটি মোড় ধরে টানলেই খুলে যায়।
হুসকিআ পড়া
/ɦusɔkia pɽা/হঠাৎ খসে পড়া; গিঁট খুলে পড়ে যাওয়া।
আখতা হুকিআ পড়িআ দইর পাতিল ভাংগি গেছে।
হে
/ɦe/প্রথম পুরুষ একবচন অসম্ভ্রমাত্মক পুংলিঙ্গ; সে; He।
হেওত
/ɦeot̪/জল সেচনের পাত্ৰ বিশেষ।
ডাংগার গুটিত হেওত দি পানি হিছিস্।
হেওরা
/ɦeora/একপ্রকার বুনো গাছ; শেওড়া গাছ। ‘রোগা গ্রন্থিল বৃক্ষজাতীয় গাছ। গাছে সাদা তরুক্ষীর রয়েছে। পাতা ছোট, গাঢ় সবুজ। ফুল ছোট, এক লিঙ্গ। পুং ও স্ত্রীপুষ্প এককভাবে বা ছোট গোছায় থাকে। বাকল নরম, ধূসর রঙের। ফল মটর বীজের মতো। পাখিরা এই ফল বেশ পছন্দ করে।’ — নলিনী। এই গাছ ভেষজ গুণযুক্ত। এর তরুক্ষীর হাত-পা ফাটায় উপকারী। এর পাতা শিরিষ কাগজের মতো পালিশের কাজে ব্যবহার করা যায়। কাঠ থেকে কাগজ হয়। বৈজ্ঞানিক নাম— Streblus Asper Lour.
হেওলা
/ɦeola/জলাশয়ে বা জলা জায়গায় জন্মায় এমন অপুষ্পক স্বভোজী সমাঙ্গদেহী চুলের মতো সবুজ উদ্ভিদ বিশেষ; শেওলা।
হেং
/ɦeŋ/শরীরের জুলুনি; গা জুলা জুলা অনুভব; জালা।
উমাজ্জা গরমে শরিলো ছেং ছেং করের।
হেংগা
/ɦeŋɡa/স্বামী-স্ত্রীরূপে বসবাস; বিবাহ ছাড়া স্বামী-স্ত্রী রূপে বসবাস করার সামাজিক স্বীকৃতি পাবার অনুষ্ঠান। বরাক উপত্যকার আদি অধিবাসী ডোম, চণ্ডাল, পাটনি, দাস, কৃষিজীবী শূদ্র জাতিদের মধ্যে ‘হেংগা’ বা ‘সাঙ্গা’ অতি প্রাচীনকাল থেকে প্রচলিত। বৈদিক শাস্ত্রানুসার বা সামাজিক বিধি অনুযায়ী বিবাহ ছাড়াও কোনো পুরুষ ও স্ত্রী ‘হেংগা’ বা ‘সাঙ্গা’র মাধ্যমে স্বামী-স্ত্রী রূপে বসবাসের অধিকার পায়। বিপত্নীক, স্ত্রী পরিত্যক্ত, বিধবা, স্বামী পরিত্যক্তারাই কেবল ‘হেংগা’ করতে পারে। কুমার-কুমারীরা পারে না।
হেংলা
/ɦeŋla/অত্যন্ত রোগা; লিকলিকে।
চুর ইগু দেখতে হেংলা অইলেও শইললো জুর আছে।
হেগ্রা
/ɦeɡra/ফিকে; পাংশুবর্ণ; অনুজ্জ্বল।
হেগরা রংগর জামা
হেজা
/ɦeza/অসুস্থ হয়ে বিছানা গ্ৰহণ।
তিনদিন তনে হে হেজাত।
হেজা লবা
/ɦeza lɔba/অসুস্থ হয়ে শয্যা গ্রহণ করা।
বা’কাম তনে আইআউ তাইন হেজা লইছইন।
হেটি
/ɦeʈi/মন্দ স্ত্রীলোক।
হেড়কি
/ɦeɽki/উদ্ধত আচরণ।
এলকুর পুআইনতে বাফর লগেও হেড়কি দেখাইন।
হেত
/ɦet̪/তখন; সে সময়ে।
জেত হি আইশলো হেত মাতখান মাতিলে না কেনে?
হেতু
/ɦet̪u/তখন; সে সময়ে; ওইসময়।
হেদা
/ɦed̪a/তাপ দেওয়া; রোদ বা আগুনের তাপে গরম করা; সেকা।
নেনাগুরে ভালা করি হেদিও।
হেনেতেনে
/ɦenet̪ene/অহেতুক সময় কাটানো।
হেনেতেনে না করিআ জেসা এক কামো লাগ।
হেনোশ
/ɦenos/নাকের শ্লেষ্মা; শিকনি।
নেনার উঠ বাইআ হেনোশ পড়ের, মুছি দে।
হেমতে
/ɦemɔt̪e/সেই রকম; ওইভাবে; উল্টোভাবে।
হেমতে ধরিআ আনো, নাইলে হুসকিআ পড়ব।
হেমনে
/ɦemɔne/ওই রকম; আগের মতো।
চাটির মুড়ি হেমনে বাইন দেও।
হেমান
/ɦeman/একরোখা; কাণ্ডজ্ঞানহীন ও জেদি; নৃশংস।
হেমানর লাখান দামারে বাইড়িস না।
হের
/ɦer/ছিদ্র; ফাঁক।
তাই বেরর হেরে দি হকলতা দেখছে।
হের মারা
/ɦerɔ mara/খুঁত না রাখা।
হের মারি কাম কর।
হেরা
/ɦera/তারা; ওরা; তাহারা; উহারা। প্রথম পুরুষ বহুবচন সর্বনাম।
হেরা খবর দিছইন শমবারে কইননা দেখাত আইবা।
হেরান
/ɦeran/শ্রমসাধ্য কাজের ফলে অবসন্ন; ক্লান্ত; পরিশ্রান্ত।
মদনে দিনভর লাকড়ি ফারিআ বড় হেরান অইসে।
হেরেকুসে
/ɦerekuse/মাঝে মাঝে।
বনরউ হেরেকুসে বাজারো উঠে।
হেরেহেরে
/ɦereɦere/মাঝেমাঝে।
মউআ, হেরে হেরে আইও বা।
হেলকু
/ɦelɔku/তখন; সেই সময়ে; আগেই।
হেলকু আইলে না কেনে?