সাংখ্য চক্রবর্তী

অভিধান

253 entries


গআ

/ɡɔa/

শরীরে শরীরে ঘষা; গায়ে গা লাগানো; কাছে আসা।

হে কলে কলে গিআ তাইর অবায় গর।

গআনি

/ɡɔani/

কাটানো; অতিবাহিত করা।

কুনুবায় কুনু কাম-ধাম নাই, উফাশে-কাফাশে দিন গাআইআর।

গই

/ɡɔi/

লোক-সমাগম; বহুলোকের সমাবেশ বা আসাযাওয়া।

বিআ বাড়িত গই গেছে না তে কিতা?

গইআ গইআ

/ɡɔia ɡɔia/

আস্তে আস্তে; একটু একটু করে।

মোর বুকুত গইআ গইআ পুআমরার আগুন জলের (= জ্বলছে)।

গইবি

/ɡɔibi/

গুপ্ত; বাইরে অপ্রকাশিত।

গইবি ধন পাইআ বাউল এলকু রাজা।

গগা

/ɡɔɡa/

কণ্ঠনালি; গলদেশ।

তুমার গগাত গুটা, ডাকতর দেখাও।

গগা ফুলানি

/ɡɔɡa pʰulani/

অভিমান করা।

জয়বায় গগা ফুলাইআ বইরইছে।

গচরমচর

/ɡɔtʃɔrɔmɔtʃɔr/

অহেতুক সময় ব্যয়; বিলম্ব।

কিতা অতবিল গচর মচর করডায়, গাইট বুচকা বান্ধ আর আটো।

গচোমচো

/ɡɔtʃomɔtʃo/

গড়িমসি।

গচোমচো করলে গাড়ি পাইবায় কিলা?

গছা

/ɡɔtʃʰa/

গ্রহণ করা; দায়িত্ব নেওয়া।

পুড়িরে দামানে গছিছে নি?

গছা১

/ɡɔtʃʰa১/

কাঁটা; মাছের হাঁড়।

মনর গাছা মাছর গছা

গছা২

/ɡɔtʃʰa২/

গ্রহণ করা; দায়িত্ব নেওয়া।

পুড়িরে দামানে গছিছে নি?

গছানি

/ɡɔtʃʰani/

(ণিজন্তে) গ্রহণ করানো।

বউত্তা কইআউইআ হেশে মালামাল হকলতা মাজরে গছাইছি।

গজ

/ɡɔz/

মাছের পিঠ।

হারুতারে গজ দিও না পেটি দিও।

গজ১

/ɡɔz১/

দুই হাত (৩৬) পরিমাণ।

দুই গজ মারগিন লইঅ।

গজ২

/ɡɔz২/

ঘরের পাশের সংকীর্ণ স্থান; দুই ঘরের সন্ধিস্থলের অপরিসর জায়গা।

কুদাল হুরইন ইতা গজেদি থইছি।

গজ৩

/ɡɔz৩/

মাছের পিঠ।

হারুতারে গজ দিও না পেটি দিও।

গজ৪

/ɡɔz৪/

গরুর গাড়ির ধুরার সংলগ্ন কাঠের দণ্ডগুলি; চাকার পাখি; Radiating Bars of wheel; spoke.

গজব

/ɡɔzɔb/

বিপদ।

মোর জুক্তি না হুনলে তোর গজব অইব।

গজা

/ɡɔza/

ময়দা ও চিনি দিয়ে বানানো মিঠাই বিশেষ।

ময়দার বড় আকারের লেচি করে তেলে ভেজে ঘন চিনির রসে মেখে এটি প্রস্তুত করা হয়। এরকম আরো মিঠাই হল খাজা, খুরমা, চিনিপুরি ইত্যাদি।

গজানি

/ɡɔzani/

কাউকে খরচ করতে বাধ্য করা।

ভানুএ লটারিত টেকা পাইছে, চল্ হকলে মিলি তারে গজাই।

গজু

/ɡɔzu/

গরুর গাড়ির ধুরার সংলগ্ন কাঠের দণ্ডগুলি ; চাকার পাখি।

Radiating Bars of wheel; spoke.

গড়ই

/ɡɔɽi/

ছোট চেংমাছ।

ছোট চেংমাচের আঁশ ছাড়ানো হয় মাটিতে গড়িয়ে গড়িয়ে। এই গড় গড় করে গড়ানো থেকেই ছোট চেঙের নাম গড়ই।

গড়ইল

/ɡɔɽil/

কুমির জাতীয় উভচর প্রাণী বিশেষ; গোসাপ; Iguana.

গড়গড়ি

/ɡɔɽɡɽি/

কণ্ঠনাড়ি।

আখতা হে তোমার গড়গড়িত টিপামারি ধরছে।

গড়গড়ি১

/ɡɔɽɡɽি১/

কণ্ঠনাড়ি।

আখতা হে তোমার গড়গড়িত টিপামারি ধরছে।

গড়গড়ি২

/ɡɔɽɡɽি২/

একপ্রকার শাক চচ্চড়ি।

প্রথম শিমবিচি বা মটর ভেজে নিয়ে খানিকটা সিদ্ধ করে নিতে হয়। এরপর মিষ্টিকুমড়ো শাকের সঙ্গে শিমবিচি বা মটর ভাজা মিশিয়ে নুন, লংকা, জিরা ও হলুদ ফোড়ন দিয়ে তৈরি হয় ‘গড়গড়ি'। কুমড়ো শাকের সঙ্গে শিমবিচি বা মটর গড়গড় করে নেড়েচেড়ে এটি প্রস্তুত হয় বলেই এই নাম।

গড়গড়ি্

/ɡɔɽɡɽি্/

একপ্রকার শাক চচ্চড়ি।

প্রথম শিমবিচি বা মটর ভেজে নিয়ে খানিকটা সিদ্ধ করে নিতে হয়। এরপর মিষ্টিকুমড়ো শাকের সঙ্গে শিমবিচি বা মটর ভাজা মিশিয়ে নুন, লংকা, জিরা ও হলুদ ফোড়ন দিয়ে তৈরি হয় ‘গড়গড়ি’। কুমড়ো শাকের সঙ্গে শিমবিচি বা মটর গড়গড় করে নেড়েচেড়ে এটি প্রস্তুত হয় বলেই এই নাম।

গড়ি

/ɡɽি/

ধারালো দিকের বিপরীত পার্শ্ব; দা, কুডুল, তলোয়ার ইত্যাদির ধারালো দিকের উলটো পিঠ।

দা'র গড়ি দিউ লুআ গাড়া জায়।

গতর

/ɡɔt̪ɔr/

শরীর।

পুরলর ছুলাদি গতর মরজাইলে সাফ অয়।

গতাগতি

/ɡɔt̪aɡɔt̪i/

গায়ে গা লাগিয়ে বসা, চলা, কথা বলা।

গরমর জালা (জ্বালা) একতা তার উফরে তুইন গতাগতি করডে।

গদ

/ɡɔd̪/

খাওয়ার ইচ্ছা; ক্ষুধা।

পেটো নাই গদ বেটা বই গেছে খাবাত।

গদলা

/ɡɔd̪ɔla/

মোটা; স্থূল।

ডেখ গদলা করি কাটিস না, বারিক কর।

গদলামি

/ɡɔd̪ɔlami/

কোনো কাজের কাজ না করে আড্ডা মেরে বেড়ানো।

বুড়া বাফে কাম করের আর পড়ড়া (= শিক্ষিত) শিআন (= সাবালক) পুআয় গদলামি করের।

গদাজাল

/ɡɔd̪azal/

পাখি ধরার আয়তাকার জাল বিশেষ।

পাশাপাশি সমান্তরালভাবে দুটি সমান মাপের আয়তাকার জাল চতুর্দিকে দণ্ডযুক্ত করে বাসানো থাকে। দুটি জালের মাঝখানে দুফুট ফাঁক থাকে। এই ফাঁকা স্থানে ঘুঘুপাখি বসানো থাকে। বেতের পাতা দিয়ে কৃত্রিম ঝোপ তৈরি করে সেই ঝোপের ভেতর শিকারি বসে থাকে। দুটি জাল থেকে টানানো দড়ি তার হাতে ধরা থাকে। জালে ওপর দানা ছড়িয়ে দেওয়া হয়। দানার লোভে পাখিরা এসে জালে বসে। যে জালটিতে পাখি বেশি বসবে অন্য জাল দিয়ে তড়িৎবেগে ঝাপটা মারবে। ফলে পাখিরা জালে বন্দি হবে।

গদিশাইত

/ɡɔd̪isait̪/

হালখাতার অনুষ্ঠান।

ব্যবসা প্রতিষ্ঠানের চলতি হিসাবের খাতার হিসেব নিকেশ শেষ করে নতুন বছরের হিসাবের খাতার আনুষ্ঠানিক শুভ সূচনার নাম ‘গদিশাইত’। বাঙালিরা ‘গদিশাইত’ করেন পয়লা বৈশাখ আর অন্যান্যরা ‘রাম-নবমীতে।

গদ্লা

/ɡɔd̪la/

মোটা; স্থূল।

ডেখ গদলা করি কাটিস না, বারিক কর। — কোনো কাজের নয় এমন।

গন

/ɡɔn/

গন্ধ।

ঘামিলে কেওরর কেওরর শইললো পচা গন করে।

গনইআ

/ɡɔnɔia/

যিনি মানুষের ভাগ্য গণনা করেন; জ্যোতিষী।

‘তিথি নক্ষত্রানুসারে গ্রহগণের গতি দ্বারা শুভাশুভ নিরূপণকারী ব্রাহ্মণজাতি বিশেষ।' — বাভা। বরাক উপত্যকায় কিন্তু কোনো জাতিবিশেষের অন্তর্গত গণককেই [গ্রহাচার্য] বোঝায় না, গণনা করে ভবিতব্য বলে দেন, হারিয়ে যাওয়া বস্তুর সন্ধান জানিয়ে দেন এমন যে কোনো লোককেই — গণইআ’ বলা হয়।

গনধি বিরইন

/ɡɔnɔd̪ʱi birɔin/

শালিধানের অন্তর্গত উৎকৃষ্ট বিরন ধান।

বিন্নিধানের মধ্যে এমন সুস্বাদু ও উপাদেয় আর নেই। ধানের রং সোনালি-কালো। চাল দুধসাদা। সৌগন্ধের জন্য এর নাম প্রসিদ্ধ। আঠালো। চুংগাপিঠার জন্য আদর্শ চাল।

গনরোই

/ɡɔnɔroi/

সুগন্ধি গাছ বিশেষ।

পর্ণমোচী। ৬০-৬৫ ফুট উঁচু হয়। বেড় ১০ হাত পর্যন্ত হতে পারে। পাতা ভুবির মতো। ফুল ফুটলে সুগন্ধে মাতিয়ে দেয়। গাছ কাটলেও বহুদূর পর্যন্ত গন্ধ যায়। ফল ছোট ছোট। জুন মাসে ফুল ও জুলাই মাসে ফল ধরে।

গন্ধি

/ɡɔnd̪ʱi/

অতি উগ্রগন্ধযুক্ত বীরুৎ জাতীয় উদ্ভিদ।

বরাক উপত্যকা সহ উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলের ছায়াময় স্থানে উদ্ভিদটি প্রচুর জন্মে। উদ্ভিদটি গ্রন্থিকন্দযুক্ত। পাতার বোঁটা বেশ লম্বা। পাতার আকৃতি কচুপাতার মতো। ফুল সবুজ রঙের মঞ্জরীপত্র দিয়ে ঢাকা থাকে। অগস্ট-সেপ্টেম্বরে ফুল হয়। এই গাছের রস মাথায় লাগালে উকুন মরে যায়। সবজি হিসাবে এর ব্যবহার এ উপত্যকার পুরোনো বাসিন্দাদের মধ্যে এখনো চল আছে। এই গাছ থেকে বিস্ফোরক দ্রব্যের উপাদান তৈরি হয়।

গফ

/ɡɔpʰ/

গল্প গুজব; কথোপকথন।

কামর নামে নাই, হে চা খার আর গফ করের।

গফ মারা

/ɡɔpʰɔ mara/

লম্বাচওড়া কথা বলা।

মাইর গেছে মামার বাড়ির গফ মারিস না।

গফর মই

/ɡɔpʰɔrɔ mɔi/

গল্পবাজ স্ত্রীলোক।

তাইন গফরই মই, গফ পাইলে খানিউনি ফাউরিলাইন।

গফিআ

/ɡɔpʰia/

যে গল্প করতে ভালোবাসে; গল্পবাজ।

তুমার পিআ বড় গফিআ।

গমা

/ɡɔma/

লেপা; নিকানো।

বইরাগনিএ বিআনে উঠিআউ চুলা দেপতা ঘর গমইন।

গয়রো

/ɡɔjro/

প্রকাশ করা হয়নি এমন; অনির্ণীত।

হউ রাতকুর কথা এলকু গয়রো থাকউক্।

গরজনা

/ɡɔrɔzɔna/

ঘাড়।

‘ঘাড়র নাম গরজনা / বারো পইসার নাম তিন আনা।' – বপ্র

গরদনা

/ɡɔrɔd̪ɔna/

ঘাড়; ঘাড় সমেত মাথা।

গরদিশ

/ɡɔrɔd̪is/

দুঃখকষ্ট; দুর্ভাগ্য।

দেশবাড়ি ছাড়িআ আইআ বড় গরদিশ করিআর।

গরন

/ɡɔrɔn/

গ্রহণ; Eclipse.

‘পৃথিবী ও চন্দ্র নিজনিজ কক্ষপথে পরিভ্রমণ করিতে করিতে এমন অবস্থায় উপস্থিত হয় যে, কখনও সূর্যের সম্মুখে অবস্থিত পৃথিবীর ছায়া চন্দ্রকে আচ্ছাদন করে, কখনওবা চন্দ্রের ছায়া পৃথিবীর উপর দিয়া চলিয়া যায়, তখন সূর্যকে দেখা যায় না। সূর্য ও চন্দ্রের এইরূপ আচ্ছাদনকে উহাদের গ্রহণ বলে।' — ভারত ও ভূমণ্ডল

গরমাই

/ɡɔrɔmai/

রাগ; দাপট; অহংকার।

তুইন মোর ধারো গরমাই দেখাইস না।

গরসি

/ɡɔrɔsi/

ছোট ছোট গাছের খুঁটি।

ঝাউকরার গরসি দি দারির খুটা অইব।

গরা

/ɡɔra/

বাঁশ ও কাঠের দণ্ড।

গাছ আড়ো তুলতে দুগু গরা লাগব।

গরিবর দুআরো আত্তির পাড়া

/ɡɔribɔrɔ d̪uaro at̪t̪irɔ paɽা/

সাধারণ লোকের বাড়িতে বিখ্যাত লোকের পদার্পণ।

আউকা আউকা উঝাবেটা, আইজ কিলা কিলা গরিবর দুআরো আর্তির পাড়া পড়ল।

গর্জন

/ɡɔrzɔn/

বনভূমির উচ্চশির মহীরুহ বিশেষ।

এই গাছ লম্বায় ১০০ হাতের মতো হয়। গুড়ির বেড় ২০ হাত পর্যন্ত হয়। সরল ঋজু বৃক্ষ। নিচের দিকে ডালপালা থাকে না। প্রায় সমস্ত ডালই গাছের উপরের দিকে থাকে। গাছটির বাকল বাদামি রঙের। লম্বা ফাটল যুক্ত। পাতা বেশ বড়, চাম গাছের পাতার মতো। ফুল পাতার কক্ষে ধরে। ফল ডিম্বাকৃতি সামান্য লাল। ফল ৩-৪ সেমি হলেও ফলে দুটি ১২-১৮ সেমি লম্বা পাখা থাকে। গর্জন গাছ থেকে ধূনা ও তেল হয়।

গর্ভোধনি

/ɡɔrbʱod̪ʱɔni/

মা; জননী।

‘আরিএ কানদইন পরিএ কানদইন / একোই চাটিত বইআ। / গরভোধনি মাইএ কানদইন / ডুল্লির অবায় চাইআ।।' — বগী

গর্সি

/ɡɔrsi/

ছোট ছোট গাছের খুঁটি।

ঝাউকরার গরসি দি দারির খুটা অইব।

গলই

/ɡɔlɔi/

গলই; নৌকার দুইপ্রান্তের সংকীর্ণ স্থান।

আগগলই; পিছগলই।

গলা করা

/ɡɔla kɔra/

চিৎকার করে কলহ করা।

মা পুড়িএ বড় গলা করইন।

গলাটিকনি

/ɡɔlaʈikɔni/

গৃহপালিত জন্তুর গলায় বাঁধবার দড়িতে গলায় ফাঁস না-লাগার জন্য একটি গাঁট দেওয়া হয়, একেই গলাটিকনি বলে।

গলার গেছে আবা

/ɡɔlarɔ ɡetʃʰe aba/

পেট পরিপূর্ণ হওয়া।

'জিলাপি খাইতে খাইতে / গলার গেছে আইছে, / ইজাতর মিঠাইর লাগ / বউত দিনে পাইছে।' — আনন্দ

গলিভাই

/ɡɔlibʱai/

অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু; সখা; গলায় গলায় ভাব এমন বন্ধু।

‘গলিভাই' এর প্রতিশব্দ মান্য বাংলায় নেই। ‘গলিভাই'র সম্পর্ক কেবল বন্ধুত্ব নয়; একসঙ্গে কাজ করা, চলাফেরা, একে অন্যকে আপ্রাণ ভালোবাসা, একই রকম রুচি পছন্দ। এমন কী তারা একই নারীতে আসক্ত হলেও যাদের সম্পর্ক নষ্ট হয় না তারাই ‘গলিভাই'।

গল্ফা জাল

/ɡɔlpʰa zal/

মাছ ধরার জাল বিশেষ।

গলফা জালের জালিছিদ্র ২০ বর্গসেন্টিমিটার থেকে ১০০ বর্গসেন্টিমিটার। দৈর্ঘ্য ১০০ হাত থেকে ২০০ হাত আর প্রস্থ ১৫ হাত থেকে ২০ হাত পর্যন্ত হতে পারে। এ জাল দিয়ে শুধু বড় মাছ ধরা হয়।

গল্লা

/ɡɔlla/

শন, নেরা (খড়) প্রভৃতির আঁটি বা মুটা।

পাচকুড়ি গল্লা। ১৮ ইনচি গল্লা।

গল্লা ঘুরানি

/ɡɔlla ɡʱurani/

শাসন করা; দাদাগিরি করা।

ভুটো জিতিলে তাইন হিরিবার গল্লা ঘুরাইবা।

গল্লা১

/ɡɔlla১/

শন, নেরা (খড়) প্রভৃতির আঁটি বা মুটা।

পাচকুড়ি গল্লা। ১৮ ইনচি গল্লা।

গল্লা২

/ɡɔlla২/

বড় ও দীর্ঘ বেত বিশেষ।

বরাক উপত্যকায় উৎপাদিত বেত সমূহের মধ্যে গল্লা সবচেয়ে বড় ও লম্বা। অনাবেত, রাংগিবেত।

গা

/ɡa/

শরীর।

তাইর গা ফুটফেচরায় ভরি গেছে।

গা গারা

/ɡa ɡara/

ন্যাওটা; অনুরক্ত।

বনররেটা (=বাঘ) পিরর গাগারা অই গেছে কেওররে কুনতা করে না।

গা ঝিকাইর দেবা

/ɡa dʒʱikairɔ d̪eba/

ভয়ে হঠাৎ কেঁপে ওঠা।

হউ রাইতকুর ইতা মনো অইলে এবউ মোর গা ঝিকাইর দেয়।

গা পালা অআ

/ɡa pala ɔa/

দুশ্চিন্তা দূর হওয়া; কোনো দায়িত্ব থেকে মুক্ত হওয়া।

পুড়িগু বিআ দিআ গা পালা অইছে।

গা মারা

/ɡa mara/

শরীর গুটিয়ে জায়গা করে দেওয়া।

তুড়া গা মারো, বুড়া বেটিগুরে বইবার দেও।

গা লাগানি

/ɡa laɡani/

মনোযোগ দেওয়া।

হে গা লাগাইলে অতবিলে বেরখান অইজাইত।

গা-গতর

/ɡa-ɡɔt̪ɔr/

শরীর; দেহের অঙ্গপ্রত্যঙ্গ।

গাগতর খাটাইআ পেট গুরে তে পিঠ গুরে না।

গাঅ

/ɡaɔ/

শরীর।

ইগুরে দেখলেউ মোর গাঅ জলে (= জ্বলে)।

গাইআ

/ɡaia/

গাই থেকে জাত বা উৎপন্ন।

গাইআ ঘি

গাইআড়ি

/ɡaiaɽি/

চাউলের সিদ্ধপিঠা তৈরির ছিদ্রযুক্ত মেটে হাঁড়ি।

বাজার তনে এগগু গাইআড়ি লইআ আনিও।

গাইআড়ি পিঠা

/ɡaiaɽি piʈʰa/

সিদ্ধ পিঠা; ‘গাইআড়ি’ নামক মাটির পাত্রে প্রস্তুত পিঠা বিশেষ।

গাইআড়ি পিঠা বা মেড়াপিঠা বরাক উপত্যকার প্রসিদ্ধ পিঠা। চালের গুঁড়ি সুগন্ধ করে ভেজে নিয়ে জল সহযোগে ঠেসে দলা পাকানো হয়। গুড়েভাজা নারকোল পিঠার পেটে ঢুকিয়ে বা নিরেট করে বানানো হয় পিষ্টক গুটিকা। নানা আকারের। গাইআড়িতে পিষ্টক গুটিকা ভরে কলাপাতা দিয়ে তার ওপর সরা ঢাকনা দিতে হয়। জল ফুটতে থাকা অপর একটি হাঁড়ির মুখে এটি বসাতে হবে। নামিয়ে নিতে হবে চল্লিশ মিনিট পর। এই পিঠা খাওয়ার সময় হল ভাদ্র-আশ্বিন।

গাইট

/ɡaiʈ/

গাঁট; Knot.

নাইড়লর দড়ি দি ভালা করি গাইট দেও।

গাইড়

/ɡaiɽ/

[অশি.] পায়ু Anus; যোনি Vagina.

গাইড় ফাটা

/ɡaiɽ pʰaʈa/

কাহিল হওয়া; কাতর হওয়া।

হইরর বশ্তা বইতে বইতে গাইড় ফাটি জার।

গাইড়ো হামানি

/ɡaiɽো ɦamani/

শুনতে পাওয়া; বুঝতে পারা।

অতবিল ধরি ডাকিআর গাইড়ো হমার না নি?

গাইনছা

/ɡainɔtʃʰa/

গা মুছবার কাপড়।

মণিপুরি গাইনছা;

গাইনজা

/ɡainɔza/

গাঁজা ; সিদ্ধিগাছের পাতা থেকে তৈরি মাদকদ্রব্য।

‘গাইনজার চিরল চিরল পাত— গাইনজা খাইআ মগ্নো অইআ নাচে, নাচে ভুলানাথ।’ — বরাক গীত

গাইনজা মারা

/ɡainɔza mara/

অবাস্তব কথা বলা; লম্বা চওড়া কথা বলা।

তুমার লাখান সিদামানু পাইআ বেটায় একসারা গাইন্জা মারের।

গাইনজা১

/ɡainɔza১/

ঠেসে ঢুকিয়ে দেওয়া।

গাড়িত মানু গাইনজিসে মুরকির খারার লাখান।

গাইনজা২

/ɡainɔza২/

গাঁজা; সিদ্ধিগাছের পাতা থেকে তৈরি মাদকদ্রব্য।

‘গাইনজার চিরল চিরল পাত— / গাইনজা খাইআ মগ্‌নো অইআ নাচে, / নাচে ভুলানাথ।' — বরাক গীত

গাইনজা্

/ɡainɔza্/

ঠেসে ঢুকিয়ে দেওয়া।

গাড়িত মানু গাইনজিসে মুরকির খারার লাখান।

গাইব করা

/ɡaibɔ kɔra/

আত্মসাৎ করা।

আটকুরার ধন গাইব করলে বাদে পিড়ে (= পীড়িত করে)।

গাইব্

/ɡaib/

নিখোঁজ; অদৃশ্য হয়ে গেছে এমন।

টেকাগুইন গাইব অই গেছে।

গাইরং

/ɡairŋ/

একপ্রকার ছোট মাছ।

দাড়কিনা মাছের মতো দেখতে চেপ্‌টা। ক্ষুদ্র দানার পাতি। নদীতে পাওয়া যায়। খেতে ভালো।

গাইল

/ɡail/

কটুবাক্য।

অত জে গাইল খায় তেবো তাইর ফুটেনা (= শুধরায় না)।

গাইলা

/ɡaila/

গর্ত।

উফর তনে পাথর পড়িআ উঠান গাইলা অইছে।

গাউ

/ɡau/

গ্রাম; বসতি।

কুন গাউ তনে আইসস্ বেটা?

গাউআলা

/ɡauala/

গ্রামবাসী; গোটাগ্রামের লোকজন।

তুমার ভজঘটো মাত অতা গাউআলায় মানতা নায়।

গাউআলি

/ɡauali/

গ্রাম সম্বন্ধীয়; গ্রামজাত; গ্রামের ভাব ও বৈশিষ্ট্য যেখানে বা যাতে সুলভ।

ইতা গাউআলি বেপার শরো বুঝতা নায়।

গাউক

/ɡauk/

ক্রয়কারী বা খদ্দের।

চুলাইর দুকানো হানজা অইলেউ গাউকর পারা।

গাও

/ɡao/

শরীর।

তাপ উঠিছে গাও উদলা করিস না।

গাং

/ɡaŋ/

নদী।

‘তুমি জে গাংগর মাছ / আমি হউ গাংগর চিল।' — বরাকপ্রবাদ

গাংগি

/ɡaŋɡi/

নদীজাত; নদী সম্বন্ধীয়।

লাসো গাংগি মাছ

গাগচ

/ɡaɡɔtʃ/

মনোযোগ; উদ্যোগ।

গাগচ করা

/ɡaɡɔtʃɔ kɔra/

আগ্রহী হওয়া; চেষ্টা করা।

ক বার কইলাম তেবো হে গাগচ করল না।

গাগ্‌লা

/ɡaɡ‌la/

আঁশহীন আড়জাতীয় মাছ বিশেষ।

দেখতে আড়ের মতো হলেও চেহারায় কিছুটা খাটো। কালচে-ঘি রং। নদীতে বসবাস। স্বাদু।

গাছর আগাত উঠা

/ɡatʃʰɔrɔ aɡat̪ɔ uʈʰa/

অহংকারে স্ফীত হওয়া।

চাউকরি এখান পাইআ হি গাছর আগাত উঠি গেছে, মাতেউ না।

গাছা

/ɡatʃʰa/

প্রদীপ রাখার স্তম্ভ।

গাছুআ

/ɡatʃʰua/

গাছে থাকে এমন; গেছো।

গাছুআ আলদ (= বিষধর সর্পবিশেষ); গাছুআ বেং।

গাছুনি

/ɡatʃʰuni/

যে নারী গাছে উঠতে জানে।

গাছ বায় গাছুনি, / মাছ মারে মাছুনি।

গাছে

/ɡatʃʰe/

কাছে; নিকটে।

হিদিন বড় পুড়িএ কর, ‘মাই নাই কার গাছে জাইতাম।'

গাছো তুলি মই হরানি

/ɡatʃʰo t̪uli mɔi ɦɔrani/

উৎসাহ দিয়ে কাউকে দায়িত্বপূর্ণ কাজে প্রবৃত্ত করিয়ে নিজের সরে পড়া।

দেখ, তুমরার কথায় কামর ভার লইছি বাদে গাছো তুলি মই হরাইও না।

গাটা

/ɡaʈa/

চৌহদ্দির বাঁশের বেড়ায় লাগানো বাঁশের দরজা।

গাটা না লাগাইলে গরুবয়ার হমাইআ মিআর খাইলাইবা।

গাটিআ

/ɡaʈia/

গাঁট যুক্ত।

গাটিআ বা পুকেখারা থাকে।

গাটিআরা

/ɡaʈiara/

মোটাসোটা; শক্তপোক্ত দেহ যুক্ত।

অবতি মাল দেখতে জেলা গাটিআরা খায়ও অলা।

গাট্টা

/ɡaʈʈa/

স্থূলদেহী; মোটা ও শক্ত সমর্থ।

দেখতে গাটটা অইলে কিতা অইব বেটা কুনু কামর নায়।

গাট্‌টা গুট্টা

/ɡaʈ‌ʈa ɡuʈʈa/

মোটাসোটা শক্তসমর্থ।

‘গাট্‌টা গুটা' আম্‌ম ভালা।' — বরাক প্রবাদ

গাড়া

/ɡaɽা/

মাটিতে ঢুকানো।

মুগইর দি দুই বাড়ি দিলে খুটা এমনেউ গাড়িব।

গাড়াউনি

/ɡaɽাuni/

গভীর কাদাময় স্থান; গাড্ডা।

হাড়াবায় বড় গাড়াউনি বয়ার গাড়ি জাইব।

গাড়িআ

/ɡaɽিa/

অলস প্রকৃতির।

গাড়িআ মানর জিবনো কুনতা অয় না।

গাড়িআ হুঅর

/ɡaɽিa ɦuɔr/

অত্যন্ত অলস ও দীর্ঘসূত্র।

কামলা ইগু গাড়িআ হুঅর কুনু কাম তারেদি লাগালগ করানি জায় না।

গাত

/ɡat̪/

গর্ত; গহ্বর।

উনদুরর গাত

গাততিউসা

/ɡat̪ɔt̪iusa/

তীক্ষ্ণ অগ্রভাগযুক্ত কাঠের ভারী খনন দণ্ড বিশেষ।

গাততিউসা দি গাত করিআ চারর খুটা গাড়ো।

গাতা

/ɡat̪a/

বড় গর্ত; ডোবা।

লামার গুটিত গাতা অইত।

গাথনি

/ɡat̪ʰɔni/

যে তীক্ষ্ণ শলাকা দিয়ে কোনোকিছু বেঁধা হয়।

গাথনি দি খাতা সিলি করইন।

গাদ

/ɡad̪/

তরল পদার্থের নিচে জমে থাকে যে ময়লা; ঘনরস।

ফিটকিরি দিলে পানির গাদ তলে বয়।

গাদদি

/ɡad̪ɔd̪i/

স্তৃপ ; থরে থরে রাখা অনেকগুলি বস্তু।

এক গাদদি বই; এক গাদদি কাগচ; গাদদি গাদদি টেকা; গাদদির গাদদি হাড়ি।

গাদ্‌দা

/ɡad̪‌d̪a/

পড়াশোনায় অমনোযোগী; কাজেকর্মে ভালো নয় এমন।

না পড়লেউ পড়াত গাদ্‌দা অইন।

গাদ্‌দামি

/ɡad̪‌d̪ami/

নোংরামি।

গাদ্দামি জারতাম পারি না গতিকে বকাবকি করি।

গাদ্দি

/ɡad̪d̪i/

গাদ্দার স্ত্রীবাচক শব্দ।

গাদ্দি২

/ɡad̪d̪i২/

স্তূপ; থরে থরে রাখা অনেকগুলি বস্তু।

এক গাদদি বই;

গান্দ্রা

/ɡand̪ra/

পচা; নোংরা। বাজারের বা অন্যকোনো পচা, বাসি বা অস্বাস্থ্যকর খাবারের বেলায় শব্দটি প্রযোজ্য।

অটলর গান্দ্রা খানি খাইআ তান পেটো ধরছে।

গান্দ্রাউনি

/ɡand̪rauni/

আবর্জনায় পরিপূর্ণ স্থান; দুর্গন্ধময় জায়গা।

গান্দ্রাউনিত পাড়া দিছো হিনান করি আও।

গান্ধি পুক

/ɡand̪ʱi puk/

ধানের গন্ধি পোকা; Gundhi Bug.

এটি ধানের ক্ষতিকর পোকা। স্ত্রীপোকা ধান পাতার তলপিঠের মাঝশিরা বরাবর ১০ থেকে ২০ সারিতে বাদামি রঙের চকচকে অজস্র ডিম পাড়ে। চার-পাঁচ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। ধানে থোড় আসার পর এরা আক্রমণ করে। ধানে চাল ধরার আগেই এরা হুল ফুটিয়ে দুধের মতো তরল সার খেয়ে ফেলে। এদের গায়ে ঝাঁঝালো গন্ধ আছে বলেই এই নাম।

গাপপু মারা

/ɡapɔpu mara/

সুযোগ বুঝে আত্মসাৎ করা।

হিগে খাফ ধরছে, কোনদিন গা মারি জমিনগুইন নিবগি।

গাবিন

/ɡabin/

গর্ভবতী; পোয়াতি।

গাবিন গাইরে হমান জাগাত ডিগ্রা দিস।

গার

/ɡar/

ধান প্রভৃতি শস্যের ভাণ্ডার বা গোলা।

ঘরের মাচায় তৈরি ধানের গোলা।

গার গাট্টামি

/ɡarɔ ɡaʈʈami/

শরীরের শক্তি প্রদর্শন।

কলর কাম গার গাটটামিএ অয় না।

গারি

/ɡari/

পুরু; Thick.

রাগ ইখান জেলা গারি অলা উম।

গালা

/ɡala/

(পাকা ফল) টিপে (বিচি) বার করা: (ছোট মাছ) টিপে (পেটের ভড়) বের করা।

কাঠলর রআগুইন গালিআ বিচি লও।

গালা১

/ɡala১/

(পাকা ফল) টিপে (বিচি) বার করা; (ছোট মাছ) টিপে (পেটের ভড়) বের করা।

কাঠলর রআগুইন গালিআ বিচি লও।

গালা২

/ɡala২/

মাছের চোয়ালের তীক্ষ্ণ কাঁটা।

গালা৩

/ɡala৩/

লাঙলের নিম্নাংশের বাঁকা জায়গা।

গালা ফালের ঠিক উপরে ও ঈশের নিচের বাঁক।

গালামারা

/ɡalamara/

মাছের তীক্ষ্ণ কাঁটা দিয়ে বেঁধা।

হিংগিএ গালা মারলে শাফর লাখান বিশ উঠে।

গালি

/ɡali/

বাঁধ বা আল কেটে তৈরি জল নিষ্কাশনের পথ।

পুকরির গালিত চেফা বআ, মাছ হমাইবা।

গিআইত

/ɡiait̪/

স্বজাতির ঘনিষ্ঠ লোক; আত্মীয়স্বজন; একবংশের বংশধর।

ইনো জাতিগিআইত নাই থাকমু কিলা!

গিআন

/ɡian/

বোধ; বোঝবার ক্ষমতা।

অততা কওআর বাদেও তাইর গিআন অইল না।

গিড়ানি

/ɡiɽাni/

বাঁকা কথা শোনানো; ব্যঙ্গ করা।

অত গিড়াইস্ না।

গিথা

/ɡit̪ʰa/

বেঁধা; সূঁচ দিয়ে পরপর যুক্ত করা।

কান গিথা; টেপ গিথা।

গিদড়

/ɡid̪ɽ/

সবসময় অপরিচ্ছন্ন থাকে এমন।

গিদড়র লাখান থাকলে বেমার ত অইব।

গিরতাইন

/ɡirɔt̪ain/

গৃহকর্ত্রী; গৃহস্থের স্ত্রী।

গিরস না পাইলে গিরতাইনর আতে গুআ দিআ আইও।

গিরধনি

/ɡirɔd̪ʱɔni/

শকুন পাখি।

গিরধনিএ মরা জনতু খাইআ আমরার ভালা করইন।

গিরমাই

/ɡirɔmai/

দেমাক; গর্ব।

জাতর গিরমাই দেখাইস না।

গিরসতি

/ɡirɔsɔt̪i/

গৃহস্থের কাজকর্ম; সংসারী মানুষের বৃত্তি বা ঘরবাড়ি চাষবাস।

তান বড় গিরসতি, কেরেচ লবন ছাড়া কুনতা লইন না।

গিরস্

/ɡirs/

যে চাষবাস বা ঘরবাড়ি নিয়ে থাকে; সংসারী লোক।

গিরস বাড়িত আছইন নি?

গিরস্তি

/ɡirɔst̪i/

গৃহস্থের কাজকর্ম; সংসারী মানুষের বৃত্তি বা ঘরবাড়ি চাষবাস।

তান বড় গিরসতি, কেরেচ লবন ছাড়া কুনতা লংদেন না।

গিরো

/ɡiro/

বন্ধক।

পিত্লর টউগু গিরো দিআ কুললে কুড়িটেকা পাইছি।

গিলট

/ɡilɔʈ/

স্বাভাবিক অবস্থায় যে বস্তু নরম থাকার কথা তার মধ্যে সৃষ্টি হওয়া কঠিন অংশ। গাল বা স্তন ইত্যাদি শরীরের নরম অংশে সৃষ্টি হওয়া কঠিন মাংসপিণ্ড। পাকা পেঁপে, কলা প্রভৃতির ভেতর শক্ত অংশ। কোনো তরল পদার্থ জমে ভেতরে ভেতরে কঠিন হয়ে যাওয়া অংশ।

গু খারা গরু

/ɡu kʰara ɡɔru/

কুচরিত্র ও বেহায়া।

বেটা গুখারা গরু; সুনদরি বউ থইআ আরকবেটির পিছে দউড়ার।

গুঅর কিট

/ɡuɔrɔ kiʈ/

অত্যন্ত স্বার্থপর ও ঘোর সংসারী।

এলকুর মানু অইছইন গুঅরকিট, নিজরে ছাড়া কুনতা বুঝইন না।

গুআ

/ɡua/

সুপারি।

গুআর আটি (= সুপারির হাট)

গুআকচু

/ɡuakɔtʃu/

কচু বিশেষ।

বেশ বড় আকারের কচু। এর কন্দ খুব দীর্ঘ হয়। খাদ্যগুণে ও উপাদেয়তায় তুলনাহীন। এর পাতা, পাতার বাগু, কন্দ সবই উত্তম আনাজ।

গুআকুটনি

/ɡuakuʈɔni/

পানসুপারি কুটবার (গুঁড়া করবার) বাঁশের চুংগা ও বাটালি।

গুআপান দেবা

/ɡuapanɔ d̪eba/

নিমন্ত্রণ করা; কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো।

বাপর হরাদো হকলরে গুআপান দিছি।

গুআমুরি

/ɡuamuri/

মশলা রূপে ব্যবহৃত সুগন্ধি শস্য বিশেষ; মৌরি; Aniseed.

তাই পানর লগে গুআমুরি খায়।

গুআমুরি আসি

/ɡuamuri asi/

(আলং) মুচকি হাসি।

বউনার গুআমুরি আসিএ বইনারি ভুলছইন।

গুআমুরি চুল

/ɡuamuri tʃul/

(আলং) ঘন কালো কোঁকড়ানো চুল।

উসতাদ জাকির উশেনর চুল অলা সুনদর গুআমুরি চুল।

গুআরই

/ɡuarɔi/

উৎকৃষ্ট শালিধান বিশেষ।

শুঙ্গযুক্ত চিকন সাদা-সোনালি ধান। চাল সাদা। সুগন্ধি ও সুস্বাদু। ফলেও খুব। জলাভূমি ভিন্ন সবরকম জমিতে উৎপন্ন হয়। পথ্য ছাড়াও উৎসব ব্রতানুষ্ঠানে এর লোকায়ত ব্যবহার দেখা যায়।

গুইআ

/ɡuia/

গুপ্তচর; পুলিশের চর।

‘কুন গুইআয় দিচ্ছে কইআ / পুলিশ আইছে উৎ পাইআ নাম ধাম জিগার।' — মাহতাবুর

গুইট

/ɡuiʈ/

পাল; দল; সমষ্টি।

এক গুইট ছাগাছগি লইআ বেপারিবেটা বাজারো জাইত্রা।

গুংগইর

/ɡuŋɡɔir/

ঢেঁকি বা উখল মুষলে একচোটে যতটুকু ধান ভানা যায়।

আরক গুংগইর দিলে হাউলকা অইব।

গুংঘি

/ɡuŋɡʱi/

কাঁধ; পিঠের যে অংশে শিশুদের বহন করা হয়।

গাড়িঘুড়া নাই, হেশে তানে গুংঘিত করি আটিআ আশপাতালো গেছি।

গুগরা

/ɡuɡɔra/

মেটে উচ্চিংড়ে।

গুগরা মাটিতে গর্ত করে থাকে। লাফিয়ে লাফিয়ে চলে। ক্রমাগত সমস্বরে চিরিকচিরিক কট কট ঝিনঝিনি ইত্যাদি কানফাটানো রব করে। অনেকেই একে ঝিঁঝি পোকার দলে ফেলেন। কিন্তু ঝিঁঝি পোকার মতো এর পাখা নেই।

গুছা

/ɡutʃʰa/

গুচ্ছ; আটি; চুল, ঘাস ইত্যাদির সমষ্টি।

লাইমলা আসরা রুইলে গুছাত আলি (=ধানের চারা) বেশি দিও।

গুছি

/ɡutʃʰi/

নৌকার দুই কিনারে যে দুটি করে বাঁকানো তক্তা সংযোজিত থাকে।

গুছি দেবা

/ɡutʃʰi d̪eba/

ধান্যরোপণের শুভ সূচনা করা।

জমিন হজ্, ভালা দিন চাইআ গুছি দিমু।

গুছি২

/ɡutʃʰi২/

নৌকার দুই কিনারে যে দুটি করে বাঁকানো তক্তা সংযোজিত থাকে।

গুছির দিন

/ɡutʃʰirɔ d̪in/

ধানরোপণের জন্য নির্দিষ্ট শুভদিন।

পানজি (পঞ্জিকা) চাইআ গুছির দিন ঠিক কর।

গুজ

/ɡuz/

পিঠের গাঁট।

হাড়র (ষাঁড়) গুজ থাকে।

গুজা

/ɡuza/

কুঁজো; শিরদাড়া ভেঙে বেঁকে গেছে এমন; Humpbacked.

‘গুজারও মনে কয় সুজা অইআ ফুতিত।' — বরাক প্রবাদ

গুটমা

/ɡuʈɔma/

অত্যন্ত মোটাসোটা।

গুটমা বইরানির গান মনকাড়া।

গুটা

/ɡuʈa/

একটা; সুপারি গণনার একক।

বরাক উপত্যকার সুপারি গণনার পদ্ধতি : ১ টায় — ১ গুটা ১০ গুটায় — ১ ঘা ১০ ঘা’য় — ১ পাওআ ৪ পাওআ বা ৪০ ঘা’য় — ১ ভি

গুটা১

/ɡuʈa১/

ফল।

গাছো ফুল দের গুটা আবো ধরছে না।

গুটা২

/ɡuʈa২/

একটা; সুপারি গণনার একক।

বরাক উপত্যকার সুপারি গণনার পদ্ধতি: ১ টায় ১ গুটা; ১০ গুটায় ১ ঘা; ১০ ঘা'য় ১ পাওআ; ৪ পাওআ বা ৪০ ঘা'য়...

গুটা্

/ɡuʈa্/

ফল।

গাছো ফুল দের গুটা আবো ধরছে না।

গুটি

/ɡuʈi/

নুড়িপাথর।

সড়ক তনে গুটি আন ফুল গুটি খেলাইমু।

গুটো

/ɡuʈo/

বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণ লীলা সম্পর্কীয় গীতিনাট্য।

বরাক উপত্যকায় কার্তিক মাসে প্রায় সব গ্রামেই গ্রামীণ যাত্রাগান অনুষ্ঠিত হয়। এর মধ্যে শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা প্রধান। সমতল মঞ্চে কথা, গান, অভিনয়, নৃত্য ইত্যাদিতে জমাটি এই গীতিনাট্য। গোষ্ঠলীলার নানা পালাও রয়েছে। যেমন- রাখাল রাজা; সুবলমিলন; কালীয়দমন; গোষ্ঠগমন; মানভঞ্জন। এসব পালাগানের ভাষায় বরাক উপত্যকার আঞ্চলিক ভাষার প্রভাব বিস্তর।

গুড়া

/ɡuɽা/

নৌকার ভেতরে পাশাপাশি সংযুক্ত কাঠের বর্গা বা তক্তা। নৌকাকে নৌকার মতো করে ধরে রাখার জন্য নৌকার ভেতরে পাশাপাশি বর্গা গেঁথে ডান ও বাঁদিক মজবুত করে সংযুক্ত করা হয়। গুড়া দুরকমের ১. বড় গুড়া, যা নৌকার উপরিভাগে গাঁথা থাকে। সংখ্যায় কমপক্ষে পাঁচ। ২. পানিগুড়া, এগুলি নৌকার ভেতরের তলায় সংযোজিত থাকে তলাকে দৃঢ়বদ্ধ করার জন্য।

আফাল উঠের গুড়াত বইরও।

গুড়ি

/ɡuɽি/

চালের গুঁড়া; তণ্ডুল চূর্ণ।

ঘাইলে ছিআয় গুড়ি কুটিলা, বিআলে চিতল পিঠা অইত।

গুড়ি১

/ɡuɽি১/

চালের গুঁড়া; তণ্ডুল চূর্ণ।

ঘাইলে ছিআয় গুড়ি কুটিলা, বিআলে চিতল পিঠা অইত।

গুড়ি২

/ɡuɽি২/

গাছের প্রধান কাণ্ডের একেবারে নিচের অংশ যেখান থেকে মূল বেরিয়েছে।

তেতই গাছর গুড়ি অনতে কাটা জাইত নায়।

গুড়িত না থাকা

/ɡuɽিt̪ɔ na t̪ʰaka/

প্রকৃত প্রয়োজনে অনুপস্থিত থাকা; কাজের বেলায় অক্ষমতা বা অনীহা প্রকাশ করা।

‘জেতা দেখতা খাইতা অতা / খাওআর গুড়িত নাই, / তালর হানদেশ খাইতা কইত্রা / কানো গিআ পাই।' — আনন্দ

গুত

/ɡut̪/

বংশ, কুল।

‘বাফে না গুতে, / চুংগা ভরি মুতে।'

গুতা

/ɡut̪a/

ধাক্কা; আঘাত।

ডামায় গুতা মারি তার কমর হাফ ডুলাইলাইছে।

গুতা খাবা

/ɡut̪a kʰaba/

(আলং) প্রতারিত হওয়া।

তার লগে কারবারো লাগিআ গুতা খাইছ তেবো তুমার হুশ অয় না।

গুতুম

/ɡut̪um/

ছোট মাছ বিশেষ।

হাতের কনিষ্ঠা আঙুলের মতো আঁশহীন ছোট মাছ। পাঁকাল মাছের মতো শরীরটা পিচ্ছিল। তবে ঠোঁট ভোঁতা। মেরুদণ্ড ছাড়া আর কোনো কাঁটা নেই। খেতে ভালো।

গুধা আওয়াল

/ɡud̪ʱa aojাl/

একপ্রকার বৃক্ষ।

ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাত উঁচু হয় এই গাছ। চামগাছের পাতার মতো পাতা তার। ফল ধরে শিমের মতো, তবে শিমের চেয়ে অনেকগুণ বড় ও লম্বা। গুধা আওয়ালের গাছ কেটে ফেলে রাখলে কয়েক বছর পর এর গুড়ি বা কাণ্ড পাষাণে রূপান্তরিত হয়ে যায়।

গুনজা

/ɡunɔza/

গুঁজে রাখা; বীজ বপন করা।

হাড়ির মুড় কমরো গুনজিআ উবা দউড় দে।

গুনটি

/ɡunɔʈi/

গুনটানা বড় নৌকা বিশেষ।

এ জাতীয় নৌকার ওপর ছোট ঘর, পাল ও গুনটানা থাকে। বাণিজ্য উপলক্ষে থাকা-খাওয়া ও মাল বহনের জন্য গুনটি নাও ব্যবহৃত হয়।

গুনডিলা

/ɡunɔɖila/

সূতার গুলে।

লালকামা নিলকামার গুনডিলা মোর টাইন আছে।

গুনা রানদা

/ɡuna ranɔd̪a/

র‍্যাঁদা বিশেষ; কাঠের সুক্ষ্ম ও মসৃন কাজে ব্যবহৃত র্যাদা।

গুন্দ্রা

/ɡund̪ra/

রাগে গর্জন করা।

বনদো তনে আইআ খানি না পাইলে হি গুরিব।

গুপেগাপে

/ɡupeɡape/

আনাচে কানাচে।

সড়কে সড়কে মেলেটারি ঘুরিতরা আর গুপেগাপে চুরি-চামারি খুন-আংগামা অর।

গুফতি

/ɡupʰɔt̪i/

হাতিধরার কাজে ব্যবহৃত লোহার পরিচালন যন্ত্র।

ভারী ও তীক্ষ্ণ তিরের ফলার মতো যন্ত্র। লৌহনির্মিত। হাতলে ছিদ্র করে একগাছা দড়ি লাগানো থাকে। হাতি ধরার সময় মাহুত এ যন্ত্র দিয়ে খুঁচিয়ে হাতিকে চলার সংকেত দেয়। এক অনুচ্চারিত হাতি চালনার পরিভাষা।

গুফর

/ɡupʰɔr/

গোরুর গু; গোবর।

মহিষের গু'কেও বরাক বাংলায় গোবর বলা হয়।

গুমরা

/ɡumɔra/

বিষণ্ণ; মন খারাপ হয়েছে এমন।

খালি গুমরা অইআ থাকস, কিতা অইছে তোর?

গুমরামুখি

/ɡumɔramukʰi/

গোমড়ামুখো মেয়ে; যে নারীর মুখ সর্বদা বিষণ্ণ থাকে।

গুমড়ামুখিরে বিআ করিআউ মোর সংসার ভাংগিছে।

গুমাইট

/ɡumaiʈ/

বেগুন জাতীয় বড় আকারের গুল্ম।

গাছটি বেগুন গাছের মতো হলেও আকারে বেগুনগাছ থেকে বেশ বড় হয়। পাতা ত্ৰিশ থেকে পঁয়ত্রিশ সেমি. পর্যন্ত লম্বা আঠারো থেকে চব্বিশ সেমি. চওড়া হয়। শাখা, বোঁটা, ফল ঘন সূক্ষ্ম নরম রোমে পরিপূর্ণ। পাতার মধ্যশিরায় পালা কাঁটা থাকে। ফল গোলাকার সবুজ ও স্বাদে টক। পাকলে লালচে হয়। ভেষজ গুণ সম্পন্ন এই ফল প্লীহা ও যকৃতের রোগে উপকারী। এই ফলের টক বরাক উপত্যকায় পথ্য রূপে গণ্য। এই গাছ যেখানে সেখানে হয় না। যত্ন সহকারে রোপণ করতে হয়।

গুমানি

/ɡumani/

মাটিতে রাখা ভেজা ধান গরমে নষ্ট হওয়া।

ভিজা ধান মাটিতে থইলে গুমাইব।

গুর

/ɡur/

বেতের পাতা দিয়ে তৈরি ঝোপ যেখানে পাখি শিকারি লুকিয়ে থাকে।

গুরচি কাটা দেবা

/ɡurɔtʃi kaʈa d̪eba/

চিকন করে কাটা।

পনা মাছ রানধিমু, আলু ডেংগা গুরচি কাটা দিস।

গুরচিকাটা

/ɡurɔtʃikaʈa/

মিহি ও পাতলা করে কাটা হয়েছে এমন।

নালিশাগ গুরচিকাটা না অইলে খাবা জায় না।

গুরধা

/ɡurɔd̪ʱa/

বুকের পাটা; সাহস।

গুরধা থাকলে তুইন বনো একলা জাইবে।

গুরন

/ɡurɔn/

পত্র উদ্ভিদ।

আনারস গাছের মতো। পাতায় দানা নেই। আনারস পাতা থেকে মোটা ও নরম। ফুল সাদা ও সুন্দর। গোরু মহিষের গলা ও যকৃৎ সংক্রান্ত রোগের মহৌষধ।

গুরমা

/ɡurɔma/

নপুংসক; পুরুষত্বহীন ব্যক্তি।

বিআর বাদে টের পায় তাইর হাই গুরমা।

গুরমানি

/ɡurɔmani/

হিজড়ানি; স্ত্রীত্বহীন নারী।

খালি টেকার লাগি হি গুরমানিরে হেংগা করছে।

গুরা

/ɡura/

আচ্ছাদিত করা।

পুকউক পড়বা দুদটাইন গুরো।

গুরিআ

/ɡuria/

ঘরের চালে ব্যবহৃত ও ক্ষয়প্রাপ্ত পুরোনো ছন বা খড়।

গুরিআ দি কানবাজার (= চালের কিনারা) চাইলাও।

গুরিআনা

/ɡuriana/

গায়ের বর্ণ গৌর এমন।

মোর বাফ কালিআনা মা গুরিআনা।

গুরুমা

/ɡuruma/

নপুংসক ; পুরুষত্বহীন ব্যক্তি।

বিআর বাদে টের পায় তাইর হাই গুরমা।

গুরুষা

/ɡurusa/

বুকের পাটা; সাহস।

গুরধা থাকলে তুইন বনো একলা জাইবে।

গুল১

/ɡul১/

পোড়া তামাক।

গুল দি দাত মানজিলে জামি দড় অয়।

গুল২

/ɡul২/

গোল আকার বিশিষ্ট।

আগে গুল করি গুল্লা বানাও।

গুলইল

/ɡulɔil/

গুলতি; প্রাচীনযুগের পাথর ছুড়ার যন্ত্র; Catapult - A forked stick with elastic, used by boys to shoot small stones and pellets.

রামায়ণে রামানুজ ভরত ‘গুলইল' ব্যবহার করতেন বলে বরাক লোকশ্রুতিতে শোনা যায়।

গুলমালা

/ɡulɔmala/

বিশেষ আকৃতির কর্ণিক।

একফুট দীর্ঘ ৫/৬ ইঞ্চি প্রস্থ টিনের তৈরি কর্ণিক রাজমিস্ত্রীরা পালিশের কাজে এটি ব্যবহার করেন।

গুলা১

/ɡula১/

বন্যা।

ছয়তিশ বাংলার গুলাত আমি ভুর বাইছি, এলকু বএশ আনদাজে বুঝ।

গুলা২

/ɡula২/

ঢেঁকির মুষলের মাথায় লাগানো লোহার বলয় বা বেড়ি।

ঢেকির গুলা খুলিআ চিড়া কুটা জায়।

গুলাই রানদা

/ɡulai ranɔd̪a/

অর্ধাচন্দ্রাকার ফলাযুক্ত র‍্যাঁদা বা রানদা।

কাঠে গোলাকার খাঁজ তৈরি করতে এটি ব্যবহৃত হয়।

গুলাল

/ɡulal/

সুমিষ্ট ফলের বৃক্ষ বিশেষ।

গাছটি ২৫ হাত পর্যন্ত উঁচু হয়। পাতা ঘন সবুজ। আমপাতার মতো। ফল গোলাকার ভেতরে তিনটে থেকে চারটি কোয়া থাকে। কোয়াগুলি সুমিষ্ট। বিচি সুপারির মতো হলেও লম্বাটে। ফলটি পাকলে হলুদ রঙ হয়। গাছটি বিরল।

গুল্লা

/ɡulla/

গোরুর গাড়ির চাকার কেন্দ্রে ব্যবহৃত গোলক; Ball Bearings.

গুশটিগাড়া

/ɡusɔʈiɡaɽা/

আত্মীয়স্বজন; স্বজাতীয় লোকজন।

দুদুর হরাদো গুশটিগাড়া হকলউ আইআ একখানো জমিলা।

গুসা

/ɡusa/

ক্রোধ; অভিমান।

গুসা করি হে একই আছাড়ে বাকশো ভাংগিলাইছে।

গেউর

/ɡeur/

শ্যাওলা; জলের শ্যাওলা জাতীয় ময়লা।

ই পুকরিত হিনাইলে গেউর লাগি জায়।

গেংগানি

/ɡeŋɡani/

কাতর অনুরোধ করা; অনুনয় করা।

পাঅত ধরি জেতু গেংগাইব হেতু আর জারিতাম পারিনা, টেকা দেই।

গেড়িমেড়ি

/ɡeɽিmeɽি/

অহেতুক বিলম্ব।

হকলতাত গেড়িমেড়ি করিস না, দরকারি কাম জলতি কর।

গেতি

/ɡet̪i/

শক্তমাটি, পাথর প্রভৃতি কাটবার দুমুখো কুডুল বিশেষ; Pickaxe.

মবা. দৃ. ‘নাহি গাঁতি ধার / বিশাই না ধরে সেউনি।' — কবিকঙ্কন মুকুন্দ দাস

গেনা

/ɡena/

ক্রমে ক্রমে সংকীর্ণ হয়ে পাহাড়ের ভেতর ঢুকে যাওয়া সমতল ভূমি; দুই পাহাড়ের মাঝখানের অতি অপরিসর সমভূমি।

বাঘটিলার গেনাত ডলু বা'র পারা।

গেন্‌ডা

/ɡen‌ɖa/

গাঁদাফুল; Indian Marigold.

এ উপত্যকায় আজারিগেনডা, পুড়া গেনডা, কাউআ গেনডা, করপুল গেনডা ইত্যাদি নানা প্রকারের গাঁদাফুল দেখা যায়।

গেন্তি

/ɡent̪i/

শক্তমাটি, পাথর প্রভৃতি কাটবার দুমুখো কুডুল বিশেষ; Pickaxe. >> মবা. দৃ. ‘নাহি গাঁতি ধার বিশাই না ধরে সেউনি। — কবিকঙ্কন মুকুন্দ দাস

গেরাকল

/ɡerakɔl/

তারের বান্দ (=বাঁধা) টেনে মজবুত করবার জন্য ব্যবহৃত শিকল বিশেষ।

গেরাকলা

/ɡerakɔla/

মোটা আকৃতির একপ্রকার কলা।

আঠালো ও বিশ্রীরকমের শক্ত বিচিতে পরিপূর্ণ থাকায় কলাটি কেউ খেতে চায় না।

গেল

/ɡel/

গত।

গেল হাপতা;

গেল্

/ɡel/

গত।

গেল হাপতা; গেল বছর।

গোড়জাল

/ɡoɽzal/

থলিযুক্ত মাছধরার জাল বিশেষ।

৪০০ হাত দীর্ঘ দরার (দড়ি) মাঝখানে ২০ হাত থলিযুক্ত জাল। তিনজন লোক একটি নৌকা দিয়ে এই জাল বায়। এ জাল দিয়ে ছোট-বড় সবরকমের মাছ ও কচ্ছপ ধরা হয়।

গোপাট

/ɡopaʈ/

গোরু চলাচলের পথ।

গোপাটে দি উড়পাক গাবিন গাই লইআ জাবা জাইত নায়।