সাংখ্য চক্রবর্তী

অভিধান

107 entries


ছআ

/tʃʰɔa/

গুচ্ছ কাঁদি।

একছআ গুআ;

ছআছুতি

/tʃʰɔatʃʰut̪i/

যা স্পর্শ করা উচিত নয় তা স্পর্শ করে ফেলার ব্যাপার।

ছআছুতিএ দাউদ চউকউঠা ইতা হাসরে।

ছআৢ

/tʃʰɔaৢ/

স্পর্শ করা।

পরশ তনে আইআ মোরে ছইস না।

ছই

/tʃʰɔi/

নৌকা বা গোরুর গাড়ির চাল।

গুনটি নাওত ছই থাকে।

ছইতে মরডা

/tʃʰɔit̪e mɔrɔɖa/

সামান্য কষ্টে ভেঙে পড়ে এমন।

ধনি বাফর ছইতে মরডা পুড়ি আনিআ হেশে খলই ধরব কিগে।

ছইল

/tʃʰɔil/

আবদার; জেদ।

হরুতার ছইল টামানি এক কাম।

ছইল ধরা

/tʃʰɔilɔ d̪ʱɔra/

কোনো কিছুর জন্য জিদ ধরা; কোনোকিছু পাওয়ার জন্য কান্নাকাটি জুড়া।

মেলাত জাইবার লাগি পুআয় ছইল ধরছে।

ছইল ৢ

/tʃʰɔil ৢ/

কুম্ভীর; ভয়ংকর মানুষ খেকো মাছ বা জলজীব; জলের ভূত। Ţ

শখ আলার দিঘিত ছইল আশ্লা।

ছইলে ধরা

/tʃʰɔile d̪ʱɔra/

কুম্ভীরে ধরা; জলের ভূতে পাওয়া।

ছড়াত হরুতারে লামতে দিও না, ছইলে ধরব।

ছড়া

/tʃʰɽা/

পাহাড়ি ক্ষুদ্র নদী; পাহাড়-পর্বত থেকে নির্গত জলধারা।

পালইছড়া

ছড়ি

/tʃʰɽি/

গুচ্ছ; ছড়া; কাঁদির সমষ্টি।

এক ছড়ি কলা।

ছদমা

/tʃʰɔd̪ɔma/

প্রহার।

বাজারো ছদমা খাইআ বাছাধন সিদা অই গেছইন।

ছদমা খাবা

/tʃʰɔd̪ɔma kʰaba/

প্রহৃত হওয়া।

ছদমা খাইআ হি চুরি ছাড়িছে।

ছদমা দেবা

/tʃʰɔd̪ɔma d̪eba/

প্রহার করা।

গাউর মানে ধরিআ হিতারে ছদমা দিছইন।

ছদরি

/tʃʰɔd̪ɔri/

প্রকাশ্যে; সকলের সামনে।

মগর দেশ পড়ছে আর কিতা, হিগে মানু মারিআও ছদরি ঘুরের।

ছদ্রি

/tʃʰɔd̪ri/

প্রকাশ্যে; সকলের সামনে।

মগর দেশ পড়ছে আর কিতা, হিগে মানু মারিআও ছদরি ঘুরের।

ছপনচাশ

/tʃʰɔpɔnɔtʃas/

৫৬ সংখ্যা বা সংখ্যক।

ছমাইআ

/tʃʰɔmaia/

লম্বা গন্ধযুক্ত মরিচ বিশেষ।

ঝাল। শরৎহেমন্তে চাষ হয়। ফলন ভালো।

ছম্

/tʃʰm/

শুয়ে পড় [অনুজ্ঞায়]।

ছয়রো

/tʃʰɔjro/

পাড়া বেড়ানো।

তাইন ভাত দুগ্‌গু গিলিআউ ছয়রো বারই গেছইন গি।

ছরংগা

/tʃʰɔrɔŋɡa/

বাঁশের তৈরি ভেলার শ্রেণী।

আইজ ভাইরোবি তনে ছরংগা লামব।

ছল

/tʃʰɔl/

দুজনের জুটি।

হমান চাইআ চাইআ ছল ধর।

ছলা

/tʃʰɔla/

বস্তা।

ছলা ভরি ধান ল।

ছলা ২

/tʃʰɔla ২/

বস্তা।

ছলা ভরি ধান ল। বি. আলং] — অণ্ডকোষ; scrotum. ছলানি c∫hɔlani

ছলাকাক

/tʃʰɔlakak/

বক জাতীয় জলচর বৃহৎ পাখি বিশেষ; সারস পাখি।

ছলাকাক বিরাট আকৃতির সাদা-ধূসর রঙের পাখি। আকারে বড় শকুনের মতো, গলা খুব লম্বা। দাঁড়ালে মানুষের সমান উঁচু। চাষের জমিতে বা জলা জায়গায় বিচরণ করে। এদের খাদ্য দানা, শাকসবজি, পোকা ও মাছ।

ছলানি

/tʃʰɔlani/

উত্তেজিত করা।

তারে ছলাইস না বাদে হাথ (= শান্ত) করতে পারতে না।

ছলিআ

/tʃʰɔlia/

ভূতুড়ে; রাক্ষুসে।

চিতল হউল বুআল ইতা ছলিআ মাছ।

ছশইট

/tʃʰɔsɔiʈ/

৬৬ সংখ্যা বা সংখ্যক।

ছাইস

/tʃʰais/

চালের প্রান্তভাগ দ্বারা রক্ষিত ঘরের চারদিক; বারান্দা ও উঠানের মধ্যবর্তী স্থান।

ছাইসর মাটি জার গি।

ছাও

/tʃʰao/

পাখির বাচ্চা।

আসর (=হাঁসের) ছাও

ছাকনি

/tʃʰakɔni/

তরল পদার্থ ছাঁকবার পাত্র।

ধআ কাপড়দি এখান পানিছাকনি বানা।

ছাকা

/tʃʰaka/

ছাঁকনি দিয়ে ময়লা পৃথক করা।

গাংগর পানি ছাকিআ ভরিও।

ছাকাছাকা

/tʃʰakatʃʰaka/

ছাপ ছাপ; আবছা।

ছাকাছাকা লউ (= ছাপ ছাপ রক্ত)।

ছাগল বাশি

/tʃʰaɡɔlɔ basi/

থলিযুক্ত বাঁশি বিশেষ; BAG PIPE — A musical wind instrument, specially popular in Scotland. It has a leather windbag and pipes from which the music comes. One pipe plays the tune and the others make a soft sound which goes on at the same time. — G.D.

ছাড়ান

/tʃʰaɽাn/

তালাক; বিবাহবিচ্ছেদ।

সাইদুরে তার বউরে ছাড়ান দিলাইছে।

ছাতকি

/tʃʰat̪ɔki/

শাইল ধান বিশেষ।

ধানটি লাল রঙের ওপর কালো ফালি ফালি দাগ। সাদা চাল। বড় দানা। খেতে মন্দ নয়। ডাঁটা নরম।

ছাততা

/tʃʰat̪ɔt̪a/

বাঁশের বেত ও পাতার তৈরি ছাতা বিশেষ।

ছাতরাংগি

/tʃʰat̪ɔraŋɡi/

ভয়জনিত শারীরিক প্রতিক্রিয়া বা কম্পন।

কবরোর ধারো জাইতেউ সারা শরিল ছাতরাংগি দিআ উঠছে।

ছাতু

/tʃʰat̪u/

যব ছোলা প্রভৃতির চূর্ণ; গুঁড়া।

কুটিআ ছাতু করিআ থও।

ছাত্তি

/tʃʰat̪t̪i/

স্ত্রীলোকের ছাতা।

বেতের তৈরি পাতার ছাওয়া বাঁশের হাতল (=কুরা) যুক্ত কারুকার্যময় সুদৃশ্য ছাতা।

ছানদা

/tʃʰanɔd̪a/

বেত খুঁটি প্রভৃতি বাঁধা।

মাড়ইলর লগে খুটাগুইন ছানদিলাও।

ছানা

/tʃʰana/

আলোড়িত করা; ভাত-ব্যঞ্জনে মাখা; তচনচ করা।

'তিকর ভাত খায় না, ছানিআ ফালায়।' — বরাকপ্রবাদ

ছানি

/tʃʰani/

ঘরের চালে শন খড় বা টিন দিয়ে স্তরে-স্তরে বিন্যস্ত আচ্ছাদন।

ছাপা

/tʃʰapa/

নিচু হওয়া; বসে যাওয়া।

ছাপিআ জা নাইলে মুটি মুঢ়ো লাগি জাইব।

ছাফর

/tʃʰapʰɔr/

নিচু; বেঁটে।

ছাফর চকি।

ছাবড়া

/tʃʰabɽা/

সারহীন বস্তু; খোসা ইত্যাদি।

কুইআরর রস খাইআ ছাবড়া ফালাইদিও।

ছাবনা

/tʃʰabɔna/

চারাগাছ; ছোট গাছপালা।

ছাবনাগু কাটিঅ না বা, বড় অউক।

ছাবরা

/tʃʰabɔra/

গর্ভের ফুল; Placenta.

গর্ভের ফুলের সঙ্গে গর্ভস্থ সন্তানের নাভি রজ্জু সংযুক্ত থাকে।

ছাবল

/tʃʰabɔl/

মাটি ও পাথর খোঁড়বার লোহার ভারী অস্ত্র বিশেষ।

ছাবা

/tʃʰaba/

রস চুষে ফেলে দেওয়া খোসা ইত্যাদি।

ক চাইন, কুন ফলর ছাবা নাই?

ছাবুআ

/tʃʰabua/

অস্থায়ী রাস্তা; অস্থায়ী পুল; উপপথ।

রাস্তা বা পুল মেরামতির সময় সাময়িক যে বিকল্প রাস্তা বা পুল তৈরি করা হয়।

ছামরা

/tʃʰamɔra/

পায়ের তলার রোগ বিশেষ; কড়া; Corns.

ছাল পড়া কুত্তা

/tʃʰalɔ pɔɽা kut̪t̪a/

অত্যন্ত নির্লজ্জ ব্যক্তি।

হি ছালপড়া কুত্তা, শরম ভরম কুন্তা নাই, হিরিবার আইছে।

ছালন

/tʃʰalɔn/

ব্যঞ্জন; তরকারি।

দুদুর আতর ফেটিআ মাছ আর লাইর ছালন দি খাইলে খাইসলায় অলা সোআদ।

ছিআ

/tʃʰia/

উদুখলে ধান কুটার কাঠের দণ্ড; মুষল।

আমরা ঘাইলে-ছিআয় চিড়া কুটিমু।

ছিকডাল

/tʃʰikɔɖal/

ক্ষুদ্র বৃক্ষশাখা; ছোট ডালপালা।

ছিকডালো উঠিস না, ভাংগিআ পড়বে।

ছিকানি

/tʃʰikani/

যন্ত্রণায় হাত-পা ছোঁড়া।

হে আতপাও ছিকার ডাকতর আন।

ছিড়ান

/tʃʰiɽাn/

অত্যন্ত অভিজ্ঞ; নিপুণ।

পুকইর কাটার লাগি ছিড়ান কামলা লাগে।

ছিড়ানি

/tʃʰiɽাni/

বৃষ্টি বা জলস্রোতে মাটি ক্ষয়ে যাওয়া।

কদিনর মেঘে উঠান ছিড়াইলাইছে।

ছিতম

/tʃʰit̪ɔm/

ছড়িয়ে ফেলে নষ্টকরণ।

ধানর ছিতম দেখলে দুখ অয়।

ছিতরানি

/tʃʰit̪ɔrani/

ইতস্তত ছড়ানো; এলোমেলো করা।

হরুতা সামলাও নাইলে হইরো ছিতরাইবা।

ছিনাল

/tʃʰinal/

চরিত্র নষ্ট হয়েছে এমন।

ছিনাল বেটির কর ধরিস না, তেলে চুংগায় জাইব।

ছিন্নত্

/tʃʰinnt̪/

বিনাশ; ছিনিমিনি; উজাড়; অপচয়।

'মিল নাই তিন ভাই / তিনগুর তিনমত, / মামুজিএ করি দিলা / জাগাজমি ছিন্নত।' — আনন্দ

ছুইত

/tʃʰuit̪/

স্পর্শ সংক্রমণ; Contagion.

ছুইতলাগা

/tʃʰuit̪ɔlaɡa/

স্পর্শ সংক্রমণ ঘটা।

ছুইত লাগিআ তাইর বাউআতর বুড়ি আংগুল ফুলিছে।

ছুংগি খেইড়

/tʃʰuŋɡi kʰeiɽ/

ছোটদের খেলা বিশেষ।

ঘাসের আগায় গিঁট দিয়ে খেলাটি আরম্ভ হয়।

ছুচা

/tʃʰutʃa/

বেহায়া; যার কথার ঠিক নেই।

বেটাটা বড় ছুচা কইআ আইল না।

ছুচামি

/tʃʰutʃami/

বেহায়াপনা; নির্লজ্জের মতো আচরণ।

ছুচামি দাউড়ামি করিআ কদিন চলব।

ছুছু

/tʃʰutʃʰu/

কাঙালিপনা; পাওয়ার জন্য কাতরতা।

অতটেকা কামাইআও ছু ছু গেল না বেটার।

ছুছু করা

/tʃʰutʃʰu kɔra/

কাঙালের মতো আচরণ করা।

বউ-হরুতারে বাচাইত করি হারাটা জিবন তাইন ছু ছু করলা।

ছুটা

/tʃʰuʈa/

মুক্ত হওয়া।

চইদদো সাল বাদে তাইন জেল তনে ছুটিবা।

ছুড়ানি

/tʃʰuɽাni/

চাবি; তালা খোলার কাঠি।

'দেখছস বেটির ফুটানি, / কমরো বাদে ছুড়ানি।' — বরাক ছড়া

ছুত

/tʃʰut̪/

ছুতো; ত্রুটি; উপলক্ষ।

তালে আছে, ছুত পাইলেউ ফুচির না বায় আতি হারাই দিব।

ছুব

/tʃʰub/

দফা; খেপ্‌।

এক ছুব করিআ দম লইমু।

ছুবা

/tʃʰuba/

থোকা; ঘনবিন্যস্ত।

ঘা'র ছুবা; জেটমানর ছুবা; ধানর ছুবা।

ছুবা্

/tʃʰuba্/

থোকা; ঘনবিন্যস্ত। তামিল. চপ্পু = ঝোপ। ছুবা<sup>২</sup> c∫huba

ঘা'র ছুবা; জেটমানর ছুবা; ধানর ছুবা।

ছুবে

/tʃʰube/

সোজাসুজি; না থেমে।

খবর পাইআ ছুবে দউড়িআ আইছি।

ছুর

/tʃʰur/

কীটপতঙ্গের মুখের সূক্ষ্ম অগ্রভাগ; Antenna.

ইচার ছুর।

ছুলা

/tʃʰula/

নারকোল বা সুপারির খোসা; ছোবড়া।

ধুনাবাততির লাগি ছুলা কাটিআ রাখ।

ছেআ

/tʃʰea/

ছায়া।

মাধানকু ছেআ হরু অই জায়।

ছেই

/tʃʰei/

ডান বা বাম দিকে বাঁক নেওয়ার জন্য আদেশ।

ছেং ছেং

/tʃʰeŋ tʃʰeŋ/

শরীরের জ্বলুনি; গা জ্বলা জ্বলা অনুভব; জ্বালা।

উমাজ্জা গরমে শরিলো ছেং ছেং করের।

ছেটাং ছেটাং

/tʃʰeʈaŋ tʃʰeʈaŋ/

কড়া; যা শুনতে কানে বাজে।

তাইর ছেটাং ছেটাং মাত সইজজো অয় না।

ছেটাং ছেটাং করা

/tʃʰeʈaŋ tʃʰeʈaŋ kɔra/

রাগ ও বিরক্তি প্রকাশ করা।

তুমি হকলসময় ছেটাং ছেটাং কর এর শালে ত কামলা টিকইন না।

ছেত

/tʃʰet̪/

সাঁতলানোর আওয়াজ; পিঠা ভাজার শব্দ।

ছেত্ হুনিআউ বুঝছি মইএ পিঠা বানাইত্রা।

ছেত করি

/tʃʰet̪ɔ kɔri/

পূর্ব প্রস্তুতি ছাড়া; সামান্য কারণে।

তাইন ছেত করি হাটাই লাইছইন।

ছেদ

/tʃʰed̪/

দা, তলোয়ার প্রভৃতি অস্ত্রের আঘাত।

'আজার ছেদে নাও এক ছেদে চেলি।' — বরাক প্রবাদ

ছেদা

/tʃʰed̪a/

শজারু।

শাকসবজি, কচু, আনারস প্রভৃতির মূল খাদক কাঁটাদেহী ক্ষুদ্র জন্তু বিশেষ।

ছেদানি

/tʃʰed̪ani/

দা, কুডুল, কোদাল প্রভৃতি দিয়ে আঘাত করা।

আনদু ছেদাইলে অয় না, গাছর রগ চিনা লাগে।

ছেদ্

/tʃʰed̪/

দা, তলোয়ার প্রভৃতি অস্ত্রের আঘাত। আজার ছেদে নাও <math>\Rightarrow</math> এক ছেদে চেলি।’ — বরাক প্রবাদ

ছেন

/tʃʰen/

পুরুষের গুপ্তাঙ্গ।

ছেনদা

/tʃʰenɔd̪a/

ছিদ্র; যন্ত্র দিয়ে তৈরি ছিদ্র।

আগর দি অপার-হপার ছেনদা কর।

ছেনি

/tʃʰeni/

বাটালির মতো দেখতে পাথর বা লোহা কাটার শক্তিশালী অস্ত্র বিশেষ।

ছেনি না অইলে পাথর টুমানি জাইত নায়।

ছেপ

/tʃʰep/

থুথু; Spittle.

ছাচিত ছেপ ফালাইস না।

ছেপ দি লেপ দেবা

/tʃʰepɔ d̪i lepɔ d̪eba/

উপর উপর কাজ করা।

দুইদিন গেছে না পাকা ফাটি জার, ঠিকাদারে ছেপ দি লেপ দিছে।

ছেপা

/tʃʰepa/

গোলাকার নয় এমন; দুমড়ে গেছে এমন; তীক্ষ্ণ নয় এমন।

ছেপা কইলা।

ছেপাকুচা

/tʃʰepakutʃa/

দুমড়ে গেছে এমন; চেপ্‌টা হয়ে গেছে এমন।

পুননা ছেপাকুচা তশলাদি কিতা করতায়?

ছেমটা

/tʃʰemɔʈa/

সযত্নে তুলে রাখা।

পুথিখান ছেমটিছত নি?

ছেরা

/tʃʰera/

নরম পায়খানা; তরল পায়খানা।

ছেরা অইতে অইতে এলকু তাইন পুনো