সাংখ্য চক্রবর্তী

অভিধান

88 entries


শইলতা

/sɔilɔt̪a/

সৃক্ষ্ম বস্ত্রখণ্ডে পাকানো পলিতা।

লেমো শইলতা ভরো।

শইশ্শো

/sɔisso/

সরিষা।

নানারকম সর্বে : লাল শইশশো = সাধারণ সর্বে লাই = রাই সর্মে, ফিআলা = সাদা সর্ষে

শজে

/sɔze/

সহজে; অনায়াসে।

কুনোবায় গেল জদি তে হি শজে আইত নায়।

শনতো

/sɔnɔt̪o/

বিশ্রাম; বিরাম।

কুক্রর একতিল শতো নাই।

শনদয়

/sɔnɔd̪j/

সন্দেহ; সত্যতা নির্ণয়ে অনিশ্চয়তা।

বানানগু শুদদো নি কিতা নি মোর শনদর অর।

শনদুক

/sɔnɔd̪uk/

সিন্দুক; বড় ও মজবুত কাঠের বা লোহার বাক্স।

শনিবারি মরা

/sɔnibari mɔra/

দুর্দশাগ্রস্ত ব্যক্তি।

তান লাখান শনিবারি মরারে কিগে টানিত।

শনির দশা

/sɔnirɔ d̪ɔsa/

দুর্দশা।

আমার এলকু শনির দশা, কুনতায় কুনতা কুলায় না।

শমনদিক

/sɔmɔnɔd̪ik/

স্ত্রীর বড় ভাই।

মোর শমনদিক ডাকতর।

শমভাশ

/sɔmɔbʱas/

গরম তেলে মেথি কালিজিরা তেজপাতা লংকা দিয়ে ডাল-তরকারি সাঁতলানো।

ডাইল শমভাশ দিআ লামাইলাও।

শমা

/sɔma/

লেপা ; নিকানো। বইরাগনিএ বিআনে উঠিআউ চুলা দেপতা ঘর গমইন।

শমে

/sɔme/

সময়; অবসর।

একবার শমে করিআ আইও।

শয়

/sj/

অভ্যাস; স্বভাব।

জার জে শয় বুড়া অইলেও রয়।’ — বরাকপ্রবাদ

শয়আল

/sɔjal/

সমগ্র অঞ্চল; দেশ। আমবা. দৃ. ‘ভাগিনা সদৃশ গুরু নাহিক শয়াণে।’ — কৃকী শ জে ʃɔɪ̞ʒe

শরতা

/sɔrɔt̪a/

সুপারি কাটার যন্ত্র; যাঁতি।

ধার শরতা না অইলে গুআ জিরা কাটা অয় না।

শরিক

/sɔrik/

অংশীদার; Partner; share holder.

ই ধানকুটার মিলর শরিক মোর হরু চা (= ছোট চাচা)।

শরিকান

/sɔrikan/

একের বেশি অংশীদার।

টিলাবাড়ির জমিনর শরিকান পারা।

শরিকানা

/sɔrikana/

অংশীদারের প্রাপ্য অংশ; অংশীদারিত্ব।

মোর শরিকানা দিলাইলে মুই হরি জাইমু।

শরিল লরম অআ

/sɔrilɔ lɔrɔmɔ ɔa/

বয়সের ভারে দুর্বল হওয়া।

শরিল নরম অইব, আর কুনো ইতা জবর কাম করতাম পারমুনি।

শলই

/sɔlɔi/

দিয়াশলাই।

ঠানডায় শলই ভিজি গেছে, বগলর তলে থইআ উম দে।

শাইর

/sair/

করিতকর্মা; নিপুণ।

আগে কুনতা করত না, বিআর বাদে তাই শাইর অই গেছে।

শাইরআনা

/sairɔana/

করিতকর্মার মতো কথা বা কাজ; অভিজ্ঞের মতো আচরণ।

নিজর কাম করগি জা, ইনো আইআ শাইরআনা দেখাইস না।

শাউআ

/saua/

স্ত্রী জননেন্দ্রিয়।

শাউকাড়

/saukaɽ/

যে আড়ালে কোনো দুষ্কর্মে লিপ্ত হয় না; অসামাজিক কাজ করে না যে।

চুরি-চুছরামি জে করে না হে তো শাউকাড়র লাখান চলব।

শাউকাড়ি

/saukaɽি/

সাধুগিরি; সকলের সম্মুখে করার মতো কর্ম।

শাউকাড়ি করিআ আমার মাল আমি আনছি।

শাং

/saŋ/

তীক্ষ্ণ দণ্ড।

শাং হারানি

/saŋ ɦarani/

ক্ষতি করা; জব্দ করা।

মোর লগে তেড়িবেতেড়ি না, তানে শাং হারাইদিমু।

শাককি

/sakɔki/

কোনো বিষয় বা ঘটনা প্রত্যক্ষ করেছে যে।

ই খুনর সাক্কি পাবা মশকিল।

শাকিন

/sakin/

ঠিকানা; বাসস্থান।

মোর শাকিন নাগাটিলা, ডাক জামরিআ।

শাগ

/saɡ/

রেধে খাওয়ার উপযোগী লতাপাতা বা পাতসহ গাছ।

বাথুআ শাগ

শাজি

/sazi/

গাছ থেকে ফুল চয়ন করে রাখার পাত্র; ফুলের ডালা।

শাজি ভরি দুদফুল আনি।

শাদ

/sad̪/

শারীরিক বল বা কৌশল দিয়ে সহায়তা।

শাদ দেবা

/sad̪ɔ d̪eba/

শারীরিকভাবে কোনো কাজে সাহায্য করা।

আমরার শেশ অইলে তুমরার ধান দাওআত শাদ দিমু।

শাদা₁

/sad̪a₁/

মালিন্যহীন।

‘শাদা দিলো (হৃদয়ে) বাধা নাই।’

শাদাদিল

/sad̪ad̪il/

নির্মল অন্তর।

‘শাদাদিলো বাধা নাই।’

শাদাশিদা

/sad̪asid̪a/

সরল; মনে কুটিলতা নেই এমন।

আগর মানু আশলা শাদাশিদা।

শান₁

/san₁/

দেমাক; অভিমান।

অইসে রে-গো আর শান দেখাইস না।

শান্

/san/

দেমাক; অভিমান।

অইসে রে-গো আর শান দেখাইস না।

শাফর গাতো আত দেবা

/sapʰɔrɔ ɡat̪o at̪ɔ d̪eba/

বিপজ্জনক জিনিস হাতে লওয়া; বিপদ ডেকে আনা।

চুরাইমাল আনাত গেছেনি শাফর গাতো আত দিছে।

শাফর ঠেং দেখা

/sapʰɔrɔ ʈʰeŋ d̪ekʰa/

ভাগ্যোদয় হওয়া।

দিনর ভালা হে শাফর ঠেং দেখছে।

শাবুদ

/sabud̪/

মেরামত; মানসিক বা শারীরিক পীড়নের দ্বারা কারো চরিত্র সংশোধন।

ঘরর উগার শাবুদ করতে দুইরুজ লাগব।

শামাদানি

/samad̪ani/

তিনটি কাঁটাবিশিষ্ট লোহার যন্ত্র বিশেষ।

শায়

/saj/

সমর্থন; পক্ষে মত।

বাদকামো আমরার শায় নাই।

শার

/sar/

ফল সবজি প্রভৃতি খাদ্যবস্তুর উপকারক অংশ।

বেশ দিন ঘরো থইআ খাইলে বিলাততির শার জায়গি।

শালে

/sale/

জন্য; ফলে; কারণে।

তুইন কিঅর শালে ইনো আইলে?

শিআন₂

/sian₂/

প্রাপ্ত বয়স্ক।

পুড়ি শিআন অই জার জামাই-উমাই চাইও।

শিআনতি

/sianɔt̪i/

চাতুর্য; সেয়ানের কর্ম বা আচরণ; স্বার্থপরের মতো আচরণ।

জমিন বাটাবাটিত বড়ভাইএ শিআনতি করিআ ভালা চিরি তান বাটো রাখছইন।

শিআন্

/sian/

খুব চালাক। >> আমবা. দৃ. ‘তোক্লেঞিঁ বড় সিআন/ আপনে গুণিআঁ যান/ বড়ায়ি পরক বিনাসী।’ —কুকী শি

শিদা₁

/sid̪a₁/

ঋজু; বাঁকা নয় এমন।

শিদা চাইআ বেতুআ কাটিস।

শিননি

/sinɔni/

চিনি ময়দা কলা মিঠাই ইত্যাদি ঘটিত নৈবেদ্য।

শিরি

/siri/

ঠোঁট ও জিভ গোলাকার করে উৎপাদিত বাঁশির মতো ধ্বনি; শিস; সিটি।

তোর লগর অতায় শিরি দিত্রা, খেড়িত জাইতে।

শিলক

/silɔk/

দু বা চার পঙ্ক্তির ছন্দোবদ্ধ উপদেশ বাক্য; উপলব্ধিমূলক ছন্দোবদ্ধ প্রবচন।

চানইকো বুড়ায় কথায় কথায় শিলক কয়।

শিশ

/sis/

প্রদীপের শিখা; প্রদীপের শিখা থেকে নির্গত কালো ধোঁয়া।

লেমর শিশে বের কালা অই জার।

শিশবরি

/sisɔbɔri/

হুইল লাগানো বড় আকারের বড়শি; কল লাগানো বঁড়শি।

শুআবুলি

/suabuli/

প্রিয় কথা; প্রশংসার কথা; মিষ্টকথা।

‘গুআ মুখো শুআবুলি।’

শুইন

/suin/

ফাঁকা; খালি; জনহীন।

জেতু দেখছি নেনা ঘরো নাই মোর বুক শুইন অইগেলো।

শুংগু

/suŋɡu/

নাকে নাক দিয়ে স্পর্শ ও আঘ্রান করে আদর বা প্রীতি জ্ঞাপন।

রাধারমন গুসাইএ হকলরে শুংগু দিতা।

শুজা

/suza/

সহজ; অনায়াসে করা যায় এমন।

‘জানলে শুজা না-জানলে বুঝা (= বোঝা)।’

শুধপুরুশ্

/sud̪ʱɔpurus/

সৎ চরিত্রের ব্যক্তি।

মানরে জা-তা কইন তাইন বড় শুরুশ।

শুনাই

/sunai/

ছোট ছোট ছেলেদের লিঙ্গ।

শুবিতা

/subit̪a/

সহজ উপায়; সুবিধা; সুযোগ।

পানি আনার শুবিতা নাই জেন ইনো রইবায় কিলা?

শুরাখ

/surakʰ/

সন্তান বিয়োগজনিত শোক।

দুই পুড়ি মরার শুরাখে ডাইলর্ মা’র শরিল এখেরে আড়জিরা অই গেশলো; আইজ তিনদিন তনে তাইন হেজাত।

শুরানি

/surani/

মিশ্রিত করা।

অশুধর লগে পানি পুরাইআ খাইস্।

শুরুং

/suruŋ/

ভূগর্ভস্থ পথ।

রেলর শুরুং [= Tunnel]

শেফর

/sepʰɔr/

শেষরাত; রাতের অন্তিম প্রহর।

রুজার কালো শেফরর খানি (=আহার) ডাট অয়।

শেব

/seb/

সুবিধা; সুযোগ; অনুকূল অবস্থা।

একেরে একধাইরকা, বা কাটার শেব নাই।

শেবে

/sebe/

সুবিধাজনক অবস্থায়।

শেবে পাইলে বনরউ ধরি লাইমু।

শেম

/sem/

নিরেট; ফাঁপা নয় এমন।

অরতকি, নাগেশ্শর ইতা শেম লাকড়ি।

শেমিজ

/semiz/

স্ত্রীলোকের অন্তর্বাস বিশেষ।

শের

/ser/

ভারতীয় প্রাচীন বাজার ওজনের পরিমাণ বিশেষ; ১৬ ছটাক বা ৮০ তোলায় ১ সের।

‘এক সিকির ভারকে ‘সিকিতোলা’ বা ‘একসিকি’ কহে। একটাকার (পুরোনো কাঁচা টাকা) ভারকে এক ‘ভরি’ বা এক ‘তোলা’ কহে। ৪ সিকিতে ... ১ তোলা; ৫ সিকিতে ... ১ কাঁচ্চা; ৪ কাচ্চায় বা ৫ তোলায় ... ১ ছটাক; ১৬ ছটাকে বা ৮০ তোলায় ... ১ সের; ৪০ সেরে ১ মন। আবার ৪ ছটাকে ... ১ পোয়া; ৪ পোয়ায় ১ সের।’

শেশমেশ

/sesɔmes/

শেষ সময়; অন্তিম পর্যায়ে।

শ্গা ফুলানি

/sɡa pʰulani/

অভিমান করা।

জয়য়য় য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়

ষা

/sa/

সুপারি গণনার ধাপ বিশেষ অর্থাৎ ১০ গুটায় ১ ঘা। দ্র. গুটা।

এক ঘা গুআ মোরে দিস্।

ষের

/ser/

দেমাক ; হামবড়া ভাব। প্রয়োগ ঘটেই হয়তো ‘হামবড়া’ অর্থটি এসেছে।

চাউক্রি পাইআ তোর ঘের অই গেছে নি, মাতস না দেখি?

ষ্ণরাশি

/snɔrasi/

মোটাদানার বরবটি।

বরবটির চেয়ে চেপ্টা কিন্তু লম্বায় মাত্র চার-পাঁচ ইঞ্চি। বিচি কাজু বাদামের মতো। নানা রঙের হয়। নীল, লাল, বেগুনি ও মিশ্র রঙের। গাছ দূরকমের — গুল্ম ও লতা। গুল্ম ২০/২২ ইঞ্চির বেশি হয় না। লতা পাঁচ-ছয় ফুট। এদের বিচি অতি উপাদেয় ডাল। শীতের ফসল। ফলে প্রচুর।