ঝ
ঝড়া
/dʒʱɽা/কাটাগাছ রোদ বৃষ্টিতে ফেলে রেখে শুষ্ক ও কঠিন করা হয়েছে এমন; Seasoned; পাকা।
ইজকাইলকুর দিনো ঝড়া গাছর তখতা পাইতায় কানো।
ঝড়ি
/dʒʱɽি/প্রবল বৃষ্টি; একবারের বর্ষণ।
কাইলকুর বিআলর এক ঝড়িএ বনদো পানি লাগি গেছে।
ঝাইআ
/dʒʱaia/শস্য ধ্বংসকারী একপ্রকার অতিক্ষুদ্র কালচে-ধূসর রঙের পোকা।
উরিঝারো ঝাইআ পুকে ধরি লাইছইন।
ঝাউক্রা
/dʒʱaukra/একপ্রকার চিরসবুজ বৃক্ষ।
ঝাওআ
/dʒʱaoa/দ্র. ঝাম্মা।
ঝাংকরতাল
/dʒʱaŋkɔrɔt̪al/একরকমের বড় করতাল।
ঝাকড়
/dʒʱakɽ/ঘন গুচ্ছ; ডালপালার জট; গাছের মুল বা ঝুরির জটা।
গাছর ডালে লতে একেরে ক্কড় বানধি রইছে।
ঝাকরানি
/dʒʱakɔrani/বেগে নাড়া দেওয়া।
গাছর আগাত উঠিআ ঝাকরাও, এওলা পড়ব।
ঝাকি₁
/dʒʱaki₁/ঢাকনাযুক্ত বেতের তৈরি সুদৃশ্য পাত্র বিশেষ।
বরাক উপত্যকায় আদি বাঙালি ও মণিপুরিরা 'ঝাকি' এখনও ব্যবহার করেন।
ঝাখা
/dʒʱakʰa/হাঁস বা মুরগির ছানা ঢেকে রাখার জন্য বাঁশের তৈরি খাঁচা।
আসর ছাওগুইন ঝাকাদি গুরি থ নাইলে কাউআয় নিবগি।
ঝাটা
/dʒʱaʈa/মাছ শিকারের অস্ত্র বিশেষ।
ঝাড়া লবা
/dʒʱaɽা lɔba/গালমন্দ করা।
'চুক্কা বেটায় উক্খা টানে গদে শরিল গাড়া, ফুড়াই গেলে তামাউক টিকি বউরে লইব ঝাড়া।' – আনন্দ
ঝানটি
/dʒʱanɔʈi/পতাকা; নিশান।
বউত মানু ঝানটি উড়াইআ জাইত্রা।
ঝাফ
/dʒʱapʰ/ছোট দোকান ঘরের সম্মুখের খোলা অংশের আচ্ছাদন।
ঝাফড়া
/dʒʱapʰɽা/অবিন্যস্ত গুচ্ছ; ঘন ও জট পাকানো গোছা।
গাছর ঝাফড়াত চল্ লুকাই রই।
ঝাফরি
/dʒʱapʰɔri/ছোট ছোট ছিদ্র যুক্ত বড় ঢাকনা বা বেড়া বা মাচান।
উরি ঝারর লাগি এখান ঝাফরি বানাইতাম।
ঝাফি
/dʒʱapʰi/সুদৃশ্য ঢাকনাওলা চারকোণা তোলা বেতের তৈরি পেটিকা; ঝাঁপি।
ঝাবড়া
/dʒʱabɽা/ঠোঁটের কোণা; ওষ্ঠ ও অধরের মিলন স্থল।
দাদির ঝাবড়া ঘাও, কুনতা খাইতা পারইন না।
ঝাবুড়
/dʒʱabuɽ/জলে ঝাঁপিয়ে পড়ে ডুব।
তার শরিল ঘসানি নাই দুই ঝাবুড় দি উঠিআ আইল।
ঝাম্মা
/dʒʱamma/অতিশয় পুড়ে যাওয়ার ফলে যে ইট ছিদ্র ছিদ্র ও হালকা হয়; খরপোড়া ইট।
ঝারা₂
/dʒʱara₂/সবেগে নাড়া দেওয়া।
মুই কিতা টেকার গাছনি, ঝারা মারলেউ ঝরঝরাইআ টেকা পড়ব।
ঝারানি
/dʒʱarani/মন্ত্রাদি দ্বারা বিষ নামানো।
মনারে শাফে কাটিছে, করামত আলি উঝায় ঝারার।
ঝালআফটা
/dʒʱalɔapʰɔʈa/দু-তিন রকমের সবজি একসঙ্গে মিশিয়ে বানানো ব্যঞ্জন বিশেষ; লাবড়া।
ঝালনা
/dʒʱalɔna/একপ্রকার বন্য বৃক্ষ।
ঝালা
/dʒʱala/ধাতুর পাত্রের তাপি।
পিত্লর কইলাগুত ঝালা লাগানি লাগব।
ঝালানি₂
/dʒʱalani₂/ভেতরের আবর্জনা তুলে ফেলা; পুকুর প্রভৃতির কাদা উদ্ধার করা।
পুরির মাছর টেকা দি পুকইর ঝালাইমু।
ঝিআওআও
/dʒʱiaoao/ঝিঁঝি পোকার ডাক।
ঝিংরোই
/dʒʱiŋroi/চিরহরিৎ সুগন্ধি বৃক্ষ বিশেষ।
ঝিক
/dʒʱik/সারিবদ্ধভাবে সাজিয়ে শুকোতে দেওয়া ইটের স্তূপ।
মেঘে ডাকের, ঝিকো চালি (= ক্ষুদ্র চাল) তুলি দেও।
ঝিনটি
/dʒʱinɔʈi/ঝাঁটি ফুল; কুরুবক ফুল।
ঝিফ
/dʒʱipʰ/শান্ত। কেবল পরিবেশ, আবহাওয়া ও রোগের বেলায় প্রযোজ্য।
তুফান ঝিফ লইছে।
ঝিফ লবা
/dʒʱipʰɔ lɔba/শান্ত হওয়া; উপশম হওয়া।
ঝিফইর
/dʒʱipʰɔir/ফাঁক ফাঁক বেড়া; ফাঁক যুক্ত মাচান।
ঝিমটিজাল
/dʒʱimɔʈizal/ছোট ছোট মাছ ধরার জাল বিশেষ।
ঝিম্ মারা
/dʒʱim mara/নিষ্ক্রিয় হওয়া; চুপ করে বসে থাকা।
'কুটি মিআ কেইস্ খেলাইআ এলকু মারছে ঝিম।' — আনন্দ
ঝুক
/dʒʱuk/যৌন উত্তেজনা; রমণ করার ইচ্ছা।
ডেকরা ছুগরিনতর ঝুক বেশ্।
ঝুক উঠা
/dʒʱukɔ uʈʰa/কামেচ্ছা জাগরিত হওয়া।
ঝুকাল
/dʒʱukal/কামুকী, কামোত্তেজনা প্রবল যার (= যে রমণীর)।
ঝুটা₁
/dʒʱuʈa₁/জুটা, দ্র.
ঝুটিমুটি
/dʒʱuʈimuʈi/ছোটখাটো চেহারার।
দেখাত ঝুটিমুটি, বেটার ভিতরে মাল (= জ্ঞান) আছে।
ঝুড়
/dʒʱuɽ/ডাঁসা; পুষ্ট; ঝুনো।
গুআ ঝুড় অইলেউ পাড়ি লাইমু।
ঝুপরানি
/dʒʱupɔrani/উপর্যুপরি ডুব দেওয়া ও সাঁতার কাটা।
গিআ দেখি হে পুকরিত খালি ঝুপরার।
ঝুপ্পুত
/dʒʱupput̪/বাচ্চাদের স্নান; জলে ঝাঁপানো।
ঝুফড়া
/dʒʱupʰɽা/ছোট ঝোপ।
বেকরির ঝুফড়াত টুনটুনিএ বাদা বানাইছইন।
ঝুফা
/dʒʱupʰa/ছোট ছোট গাছের ঝাড়; ঝোপ।
জালি বেতর ঝুফা
ঝুমটা
/dʒʱumɔʈa/গুচ্ছ; ঘনভাবে সন্নিবিষ্ট ক্ষুদ্র ফলের রাশি।
আগাত দুই ঝুমটা ভুবি পাককিছে।
ঝুমিআ
/dʒʱumia/প্রচুর পরিমাণে বা সংখ্যায়; ঘন ও গুচ্ছ হয়ে।
খালিবাড়িত গাছো অলা ঝুমিআ এওলা ধরছে।
ঝুরমুট
/dʒʱurɔmuʈ/দোদুল্যমান নারকোলের ছড়া।
'ডাব-নাইড়ল ঝুরমুট ঝুরমুট।' — বগীত
ঝুরা₁
/dʒʱura₁/গুঁড়া; চূর্ণ; ঝুরাভাজা।
'চুংগাপিঠার লগে মাই চেং মাছর ঝুরা, বেশরম দামানে কয় আরো দেও থুড়া।' — বরাকগীত
ঝুরুং
/dʒʱuruŋ/গভীর খাদ; পাহাড়ের জঙ্গলাকীর্ণ গহ্বর।
আত্তিমুড়ার ঝুরুংও পড়লে কেও তুকাইআ পাইত নায়।
ঝুলঝুলা
/dʒʱulɔdʒʱula/শিথিল; ঝুলা ভাবযুক্ত।
তাইর জামাগু গাত ঝুলঝুলা অই গেছে।
ঝুলা
/dʒʱula/কাঁধে বহনযোগ্য বড় থলে বিশেষ।
বরাক উপত্যকায় বৈষ্ণব-বৈষ্ণবীরা ঝুলা বয়ে বেড়ান।
ঝেং
/dʒʱeŋ/তেজ; ঝাল।
ধানু মরিচর ঝেং বেশ।
ঝেংগুআ
/dʒʱeŋɡua/তেজাল।
ঝেংগুআ মরিচ অইল কামরেংগা।
ঝেংড়া
/dʒʱeŋɽা/উগ্র।
হারাদিন ঘামিআ হিনান বুড়ান নাই, শইললো তনে ঝেংড়া গন্ধ বারর।
ঝেজরা
/dʒʱezɔra/ছিদ্রময়।
উলুএ পুথিখানরে কাটিআ ঝেজরা করি থইছইন।