চ
চ দেবা
/tʃɔ d̪eba/ফাঁকি দেওয়া।
চআ
/tʃɔa/চাষ করা।
কাইল দইকনো চিরির আগারর ঘুটি চইমু।
চইত
/tʃɔit̪/বাংলা বছরের শেষ মাস।
‘চইতে চলিতা / বইশাগে নালিতা।’ — বরাক প্রবাদ
চইদ্দো
/tʃɔid̪d̪o/১৪ সংখ্যা বা সংখ্যক।
‘চানদোর চইদদো ডিংগা / জেবায় গেছে, / কলার বাকল অবায় জাউক।’ — বরাক প্রবাদ
চইর
/tʃɔir/নৌকার ছাদ।
বান্ডা নাও, চইরো বহুত মানু ধরব।
চউখ
/tʃɔukʰ/দর্শনেন্দ্রিয়; চোখ।
বুড়া বেটায় রাইত চউখে দেখে না।
চউখ লাল করা
/tʃɔukʰɔ lalɔ kɔra/রাগ দেখানো।
হরুতার লগে চউখ লাল করিআ কুনতা অয় না।
চউচাললিশ
/tʃɔutʃalɔlis/৪৪ সংখ্যা বা সংখ্যক।
চউতিশ
/tʃɔut̪is/৩৪ সংখ্যা বা সংখ্যক।
চউব্বিশ
/tʃɔubis/২৪ সংখ্যা বা সংখ্যক।
চউরাশি
/tʃɔurasi/৮৪ সংখ্যা বা সংখ্যক।
চউশইট
/tʃɔusɔiʈ/৬৪ সংখ্যা বা সংখ্যক। >> প্রাবা. দৃ. ‘চউষট্ঠি কোঠা গুনিআ লিএঁ ॥’ — ঠর্যা ১২
চউশি
/tʃɔusi/২৪ সংখ্যা বা সংখ্যক।
চংবং
/tʃɔŋbŋ/পাগলামি।
চংবং করিস নারে বাফ, মাতখান হুন।
চকচকা
/tʃɔkɔtʃɔka/উজ্জ্বল; নতুন; নির্মল।
থালবাসন হকলতা একেরে চকচকা।
চকমকর
/tʃɔkɔmɔkɔr/চিত্রবিচিত্র; জবরজং রং ও চিত্র বিশিষ্ট।
কিতা চকরমকর জামা এগু লইআ আনচস?
চকরমকর
/tʃɔkɔrɔmɔkɔr/চিত্রবিচিত্র; জবরজং রং ও চিত্র বিশিষ্ট।
কিতা চকরমকর জামা এগু লইআ আনচস?
চকা
/tʃɔka/পায়রা জাতীয় পাখি বিশেষ; চকোর।
চকি₂
/tʃɔki₂/চার পা-যুক্ত কাঠের চারকোণা আসন।
মউআ আইছইন বইবার চকি দেও।
চকুআ
/tʃɔkua/দ্র. চকা।
চখুত ধরা
/tʃɔkʰut̪ɔ d̪ʱɔra/দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়া।
মোর চখুত ধরছে কুটি (=ক্ষুদ্র) লেখা পড়তাম পারি না।
চখুশি
/tʃɔkʰusi/দেখাশোনা; তদারকি।
‘ভইশর আতো চখুশির ভার, / রেংকে তারা রিটারনিং অফিসার।’ — মাহতাবুর
চগুনত
/tʃɔɡunɔt̪/শুরু; সূচনা।
পইলা চগুনত বেরা লাগি গেছে, ই কাম সাবুদালে অইত নায়।
চট লাগা
/tʃɔʈɔ laɡa/যুক্ত হওয়া; লেপটে থাকা।
ফরিশর আঠাদি চট লাগাইলা।
চট₁
/tʃɔʈ₁/সংযুক্তি; একে অপরের সঙ্গে সেঁটে থাকা।
গাছে গাছে চট; ডালে ডালে চট।
চটকাল₁
/tʃɔʈɔkal₁/কাম সম্পর্কীয় রঙ্গরস করতে ভালোবাসে এমন।
তোর বউনা বড় চটকাল।
চটকালু
/tʃɔʈɔkalu/কাম সম্পকীয় রঙ্গরস করতে ভালোবাসে এমন।
তোর বউনা বড় চটকাল।
চটচটি
/tʃɔʈɔtʃɔʈi/দংশনকারী একপ্রকার ক্ষুদ্র বিষাক্ত কীট।
বেরো এজান দিলে চটচটিএ কামড়াইন।
চটপটা
/tʃɔʈɔpɔʈa/কাজেকর্মে চতুর।
ঘরবার হকল কামর লাগি চটপটা ছুগরা লাগে।
চটপটি
/tʃɔʈɔpɔʈi/কাজেকর্মে চতুরা।
চটু
/tʃɔʈu/ফাঁদ; চক্রান্ত।
ই ডাকতরর চটঅ পড়লে তেলে চুংগায় জাইব।
চটুআ
/tʃɔʈua/অকালপক্ক; যৌন বিষয়ে যে মাত্রাতিরিক্ত উৎসাহী।
তোর হরুগু বড় চটুআ, জুআন পুড়িনতে হিনানো গেলে লুকাইআ আউড়ে তনে চায়।
চটুআমি
/tʃɔʈuami/পাকামি; বখাটের মতো আচরণ; যৌনবিকার; যৌনকর্ম।
বাসনতির লগে চটুআমি করিস না, জে বেটি কিলাইদিব।
চটো
/tʃɔʈo/সঙ্গে; জড়িয়ে।
শিতর রাইত তুমার চটো ফইমু।
চট্
/tʃʈ/সংযুক্তি; একে অপরের সঙ্গে সেঁটে থাকা।
গাছে গাছে চট; ডালে ডালে চট।
চট্টশইট
/tʃɔʈʈɔsɔiʈ/৬৪ সংখ্যা বা সংখ্যক।
চট্টি
/tʃɔʈʈi/পিঠুনি।
চটটি লইলে বাছাধন শাবুদ অইবা।
চট্টিবাজ
/tʃɔʈʈibaz/যে প্রবঞ্চনা করতে অভ্যস্ত।
নাইফতাবেটা বড় চটটিবাজ, আরক বেটার জমিন ডাবিআ বআত।
চট্টোপাধ্যায়
/tʃɔʈʈopad̪ʱaj/তিনি। প্রথম পুরুষ সম্ভ্রমাত্মক একবচন। ‘‘মবা. তিনি/তেনি, আবা. তিনি এসেছে সম্ভবত অপভ্রংশ তিণ + তেহিং (তয়া) অথবা অপভ্রংশ তিনি
চড়া
/tʃɽা/চড়ুই পাখি।
চড়ানি
/tʃɔɽাni/চাপানো; রান্না বসানো।
বইরাতি আইজাইত্রা আবো রানধা চড়াইছ না নি?
চণ্ডনত
/tʃɔnɖɔnɔt̪/শুরু; সূচনা।
পইলা চগুনত বেরা লাগি গেছে, ই কাম সাবুদালে অইত নায়।
চতিনতি
/tʃɔt̪inɔt̪i/টালবাহানা; জোড়াতালি দেওয়া কাজ; বানানো কথা।
হি চতিনতি করব বাদে টেকা দিত নায়।
চদদু
/tʃɔd̪ɔd̪u/হতবাক।
কইলকাতার পাতালরেল দেখিআ মুই ত চদদু।
চদরি₁
/tʃɔd̪ɔri₁/ধনী ব্যক্তি; সম্মানজনক উপাধি।
রিয়াং বা রুকনি উপজাতিদের মধ্যে ধনী ব্যক্তিকে ‘চরি’ উপাধি দেওয়া হয়।
চদা
/tʃɔd̪a/বোকা; অবাক।
চদার লাখান উবাইস না ফট করি লাইন ধরি টিকেট ল।
চনদনি
/tʃɔnɔd̪ɔni/জ্যোৎস্না।
চনদনি রাইত।
চনা
/tʃɔna/দ্র. চন্নাত্।
চন্নাত্ না দিলে আইজকাইল কুনু কাম অয় না।
চনেছাতু
/tʃɔnetʃʰat̪u/চুরমার।
বনুআ আত্তিএ বাজারি-ঘর ভাংগিআ একেরে চনেছাতু করিলাইছে।
চন্চনা
/tʃɔntʃɔna/খুব শুকনো।
চন্চনা লাখড়ি; চন্চনা ধান।
চন্না
/tʃɔnna/দ্র. চননাত্
চন্নাত্ না ফিল্ল আইজকাইল কুনু কাম অয় না।
চন্নাত্
/tʃɔnnat̪/পয়সা; টাকা পয়সা।
চন্নাত্ না দিলে আইজকাইল কুনু কাম অয় না।
চর
/tʃɔr/চমরী গাইয়ের লোম দিয়ে তৈরি এক ধরনের পাখা বা ঝাড়ন।
বরাক উপত্যকায় চর বা চামর ওঝাগানে ওঝার দুহাতে শোভা পায়। ওঝা মনসামঙ্গল পালাগানে নানা বিচিত্র মুদ্রায় চামর দুলিয়ে গান করেন।
চরকি
/tʃɔrɔki/নাগরদোলা; উপর থেকে নিচে চক্রাকারে ঘুরবার মতো বিশাল দোলনা।
বরাক উপত্যকায় আগেকার দিনের বাঁশের তৈরি চরকি বা নাগরদোলার সন্ধান পাওয়া গেছে। তা অনেকটা চড়কপূজার চড়ক গাছের মতো। তবে দুজন নয়, ছজন চড়তে পারে।
চরজামা
/tʃɔrɔzama/ওঝা বা মনসামঙ্গলের গায়কগায়িকাদের পরিধেয় জামা বিশেষ।
গায়ে আটোসাঁটো পাঞ্জাবি ও পরনে কোঁচকানো ঘাঘরি। পাঞ্জাবি ও ঘাঘরি সন্ধিস্থলে কোমর বন্ধনী। ওঝা ব্যবহৃত এই পোশাকের নাম ‘চরজামা’।
চরা
/tʃɔra/নারিকেলের মালার তৈরি ডাটাওলা দুধ আওটানোর হাতা বিশেষ।
কাইনচনপুরি নাইরকল দি চরা সুনদর অয়।
চরাট
/tʃɔraʈ/নৌকার দুদিকের দুই গলুয়ের সঙ্গে যুক্ত ত্রিকোণ মঞ্চ।
নাওত পানি, হরুতারে চরাটো বআও।
চরুআ
/tʃɔrua/চরের বাসিন্দা।
চলতি₁
/tʃɔlɔt̪i₁/অবিরত চলে এমন; স্রোতযুক্ত।
গাংগর চলতি পানিত দুশ নাই।
চলতি্
/tʃɔlɔt̪i্/অবিরত চলে এমন; স্রোতযুক্ত।
গাংগর চল্তি পানিত দুশ নাই। ঠনি ্ঽ∫ঽlti
চা
/tʃa/জমিতে একবার হাল চালানোর কাজ।
চাইর চা দিছি, আরেক চা দিলে ঘুটি হজ অই জাইব।
চাই
/tʃai/সর্ষের দানার মতো ফুসকুড়ি বিশেষ।
গরমকালে আঙুলের ফাঁকে, বগলে ইত্যাদি স্থানে ‘চাই’ দেখা দেয়। চুলকায় ও জ্বালা করে। ফাটালে আঠালো রস বেরোয়।
চাইটবিট খাবা
/tʃaiʈɔbiʈɔ kʰaba/ছটফট করা।
বউগে তাইর মাইরে দেখতো করি চাইট বিট খার তেবো হড়িএ আইতে দে না।
চাইন ফিরা
/tʃainɔ pʰira/স্বাস্থ্য পুনরুদ্ধার হওয়া।
বিআর বাদে তাইর চাইন ফিরিছে।
চাইন₂
/tʃain₂/চাল থেকে ধান পৃথক করার ছিদ্র বহুল বাঁশ বা বেতের তৈরি ছাকনি বিশেষ।
চাইন দি চাইনিআ ধানগুইন আলগাও।
চাইনানি
/tʃainani/চালুনি দিয়ে চাল প্রভৃতি থেকে ধান পৃথক করা।
বাজারি ধানুআ চাউলটাইন চাইনাও।
চাইন্
/tʃain/চেকনাই; লাবণ্য; Physical Grace.
খানি আর তেলপানি পডায় তাইর চাইন ফিরিছে।
চাইন্ব
/tʃain/চাল থেকে ধান পৃথক করার ছিদ্র বহুল বাঁশ বা বেতের তৈরি ছাকনি বিশেষ।
চাইন দি চাইনিআ ধানগুইন আলগাও।
চাইর
/tʃair/চার সংখ্যা বা সংখ্যক।
চাইরগু
/tʃairɔɡu/চারটি; সামান্য পরিমাণ; কম সংখ্যক।
চাইরগু ভাত দে দ মাই!
চাউর
/tʃaur/বনসুপারির গাছ।
উঁচু ও বিশাল আকারের তাল জাতীয় গাছ। উচ্চতা ২৪ মিটার পর্যন্ত হয়। তালগাছের কান্ডের মতো গাঁটযুক্ত, শাখাহীন, গোলাকার ও উন্নত। তবে কাণ্ডের বাকলের রং নারকেল বা তালের চেয়ে সবুজ ঘন। চাউর গাছের পত্রদণ্ড খুব বড় এবং থাকে গাছের একেবারে মাথায়। ঘোড়ার লেজের মতো দেখতে সুদৃশ্য পুষ্পমঞ্জরী ঝুলে থাকে। গ্রীষ্মে এ গাছে ফুল ফোটে। ফল দূর থেকে দেখতে লিচুর মতো। পাকলে সবুজ রংটি বাদামি হলুদ হয়। খেতে সুপারির মতো। ভারতই এ গাছের জন্ম স্থান। বৈজ্ঞানিক নাম Caryota Urens.
চাউল মুরগা
/tʃaulɔ murɔɡa/বৃক্ষ বিশেষ। দ্র. চাউলমুগ্রা।
চাউলমুগ্রা
/tʃaulɔmuɡra/চিরসবুজ বৃক্ষ বিশেষ; চালমোগরা।
গাছটি ৩০-৩৫ হাত উঁচু হয়। চক্রপরিধি ৩-৪ হাত। শক্ত চামড়ার মতো পাতা, আগা চুচালো। গাছের গুড়ি থেকে শাখাসমূহ নিচের দিকে ঝুলে থাকে। ছোট ছোট হলদে ফুল পাতার কক্ষে ফোটে। ফল আতাফলের মতো, গোলাকার। বাদামি রং। ফলের বীজে যে তেল পাওয়া যায়, তা কুষ্ঠরোগসহ যাবতীয় চর্মরোগ নিরাময় করে। বরাক উপত্যকা, উত্তরকাছাড় জেলার বড়াইল পাহাড়মালায় এ গাছ প্রচুর জন্মে। বৈজ্ঞানিক নাম— Hydnocarpvs Kurzii Warb.
চাউলি
/tʃauli/পুরোপুরি সেদ্ধ হয়নি এমন; সেদ্ধর পরও চালের মতো রয়েছে এমন।
ভাতইতা চাউলি রইছে, পানি তুড়া দি ফিরিআ বআ।
চাওআচিতা করা
/tʃaoatʃit̪a kɔra/শুশ্রূষা করা।
‘হারাদিন পুজা দেও / জত পড় গিতা / বেমার অইলে বউএ / করে চাওআচিতা।’ — আনন্দ
চাং
/tʃaŋ/মাচান; বাঁশের তৈরি খাটের মতো মাচা।
বরাক উপত্যকার গ্রামের অনেক দরিদ্র পরিবারে বাঁশের মাচা তৈরি করে শয্যা পাতা হয়। উপজাতিদের মধ্যে মাচাশয্যার চল ঘরে ঘরে।
চাংগি
/tʃaŋɡi/বাঁশের শলা ও দড়ি দিয়ে তৈরি মাটি বহন করার ঝুড়ি বিশেষ।
বাঁক বা বাঁশের দণ্ড দিয়ে দুজনে বয়ে নিয়ে যায় ‘চাংগি’ ভর্তি মাটি।
চাংগো উঠা
/tʃaŋɡo uʈʰa/দাম্ভিক হয়ে ওঠা।
টেকা দুগগু অআয় গুলাম চাংগো উঠছইন।
চাংলাই
/tʃaŋlai/ছোটমাছ শুকাবার জন্য বাঁশের তৈরি চারকোণাকার ঝুলানো পাত্র।
চাংলাই অখান চুলার উফরে টাংগাইআ মখামাছটাইন উতু দেও গো বউ।
চাকলা
/tʃakɔla/ভূমিখণ্ড; গাছের বাকলের টুকরা; পালা; গোলাকার বস্তুখণ্ড।
চাকলাপুড়া
/tʃakɔlapuɽা/অজগর জাতীয় সর্প বিশেষ।
এই সাপ ১০-১২ হাত দীর্ঘ হয়ে থাকে। বেড়ে অন্তত আড়াই হাত। শরীরে কালো কালো ছোপ রয়েছে। স্বভাবে খুবই অলস। বরাক উপত্যকার বনেজঙ্গলে এই সাপ দেখা যায়। এরা আস্ত ছাগল পর্যন্ত গিলে খেতে পারে। এদের ‘বরাচিতি’ও বলে। দ্র. উলুপুড়া।
চাকানি
/tʃakani/চাকার মতো করে কাটা।
বাইংগন চাকাইআ বড়া বানা।
চাক্কা
/tʃakka/চাকা; Wheel.
গাড়ির চাকা; রথর চাক্কা।
চাক্কি
/tʃakki/ক্ষুদ্র চাকা; চাকার মতো গোলাকার বস্তু বা বস্তুর টুকরা।
এক চাকি অলদি।
চাক্লা
/tʃakla/ভূমিখণ্ড; গাছের বাকলের টুকরা; পাত্লা গোলাকার বস্তুখণ্ড।
চাখ
/tʃakʰ/মধুচক্র; মৌমাছি ভীমরুল বা বোলতার তৈরি খোপ সমন্বিত বাসা বা চাক।
চাছা
/tʃatʃʰa/কোনো ধারালো অস্ত্রাদির দ্বারা ছাল বা অমসৃণ অংশ তুলে ফেলা।
বা চাছা; ঘা চাছা; দাড়ি চাছা।
চাছাছুলা
/tʃatʃʰatʃʰula/পরিষ্কার ও সুন্দর; চাঁছা হয়েছে এমন; দাড়ি গোফহীন।
চাছাছুলা উঠান; চাছাছুলা মুখ।
চাছি
/tʃatʃʰi/দ্র. ‘চাছা’ বিশেষ্য।
চাটা₁
/tʃaʈa₁/গুড় দিয়ে পাকানো চিড়া মুড়ি তিল প্রভৃতির চ্যাপটা-গোলাকার মোয়া বিশেষ।
চাটাৢ
/tʃaʈaৢ/বিশেষ আকারের মাটির প্রদীপ।
ক্ষুদ্রাকার চ্যাপটা মাটির পাত্রে সর্যের তেলে সলতে ভিজিয়ে ‘চাটা’ তৈরি করা হয়।
চাটা্
/tʃaʈa্/গুড় দিয়ে পাকানো চিড়া মুড়ি তিল প্রভৃতির চ্যাপটা-গোলাকার মোয়া বিশেষ।
চাটি
/tʃaʈi/মুতা, তালপাতা বা বাঁশের বেতের তৈরি মাদুর।
চল বে, কাঠলগাছর তলে চাটি পাড়িআ বই।
চাট্টা
/tʃaʈʈa/আঠার দ্বারা আবদ্ধ; আঠার মতো যুক্ত।
গুড় গলিআ হকলতা চাটা লাগি রইছে।
চাড়₁
/tʃaɽ₁/মাটির বাসনের ভাঙা টুকরা।
আগে আমরা চাড়দিউ খেইড় খেলাইছি।
চাড়া ৢ
/tʃaɽা ৢ/বাদ্যযন্ত্রের মূল কাঠামো বা কঠিন অংশ।
মৃদঙ্গের পোড়া মাটির কাঠামো; তবলার ডাইনা বা ঢোলকের কাষ্ঠনির্মিত কাঠামো ইত্যাদিকেই ‘চাড়া’ বলা হয়।
চাড়া₂
/tʃaɽা₂/বাদ্যযন্ত্রের মূল কাঠামো বা কঠিন অংশ।
মৃদঙ্গের পোড়া মাটির কাঠামো; তবলার ডাইনা বা ঢোলকের কাষ্ঠনির্মিত কাঠামো ইত্যাদিকেই ‘চাড়া’ বলা হয়।
চাতল
/tʃat̪ɔl/বাড়ির কাছে রোদ পড়ে এমন জায়গা চেঁছেছোলে-লেপে ধানা ঝাড়া ও শুকানোর উপযোগী করে তোলা হয়, ওই স্থানকেই ‘চাতল’ বলে।
চাত্নি
/tʃat̪ni/এক প্রকার লেবু।
কাগজি বা পাতি লেবুর চেয়ে আকারে বড়। উঁচা নাভিযুক্ত। অগ্রভাগ ছুঁচলো। খোসা সাদা পুরু ও মিঠা। বহু কন্টকিত। ঝাড় বাঁধে। রসাল রুচিকর ও সুগন্ধি। ফলেও খুব।
চানকপালি
/tʃanɔkɔpali/কপালে সাদা চাঁদের মতো চিহ্ন আছে এমন।
চান কপালি ডেকি; চান কপালি গাই।
চানদর দশা
/tʃanɔd̪ɔrɔ d̪ɔsa/সুসময়।
তান এলকু চানদর দশা, জেবায় জাইন অবায় ভালা অয়।
চানদা
/tʃanɔd̪a/কোনো বিশেষ উদ্দেশ্যে বহু মানুষের কাছ থেকে সংগৃহীত টাকা; চাঁদা।
বরাক উপত্যকায় টাকা ছাড়াও ধান্যাদি শস্যও চাঁদা রূপে গৃহীত হয়।
চানদেড়া
/tʃanɔd̪eɽা/দোচালা ঘরের ডান ও বাম দিকে পাঁচকোণা বেড়া।
তুফানে চানদেড়া পড়ি গেছে।
চাননি
/tʃanɔni/চাঁদের আলোয় ভরা।
চাননি রাইত।
চানি
/tʃani/এক প্রকার লেবু।
কাগজি বা পাতি লেবুর চেয়ে আকারে বড়। উঁচা নাভিযুক্ত। অগ্রভাগ ছুঁচলো। খোসা সাদা পুরু ও মিঠা। বহু কন্টকিত। ঝাড় বাঁধে। রসাল রুচিকর ও সুগন্ধি। ফলেও খুব।
চাপি
/tʃapi/চাবি; Key.
তালা-চাপি; ঘড়ির চাপি।
চাপে
/tʃape/বাছবিচার না করে।
‘দিতায় দেওরে বাবা / হকরে এক মাপে, / ধন দিতে দেখি দেখি / রুজা (=রোজা) ধরতে চাপে।’ — আনন্দ
চাফে
/tʃapʰe/নির্বিচারে; কোনোপ্রকার ভেদাভেদ না করে।
কেও জানি বাদ না জায়, চাফে হকলরে একসের করি দিআ জাও।
চাবা
/tʃaba/চর্ব্য খাবার চর্বণের পর পরিত্যক্ত অংশ।
কুইআর খাইআ চাবা ফালাইছে।
চাম
/tʃam/চামড়া।
বানরামি করলে তোর লাড়ির চাম ছাড়াইলাইমু।
চামউকইন
/tʃamɔukɔin/চামড়ার উকুন বিশেষ।
দলবদ্ধভাবে ওরা যে কোনো প্রাণীর শরীরে আক্রমণ করে। চামড়ার মধ্যে লেপটে বসে রক্ত শোষণ করে। ইংরেজি নাম pubic louse।
চামপা কলা
/tʃamɔpa kɔla/এক রকম কলা; চাপা কলা।
মাঝারি আকারের সুলভ অথচ উৎকৃষ্ট কলা। চিনির মতো মধুর ও উপাদেয় বলে একে চিনিচামপাও বলা হয়। হাইলাকান্দি জিলার কাঠলিছড়া অঞ্চলের চাম্পা কলার মতো ভালো চাঁপাকলা কোথাও নেই।
চামরা
/tʃamɔra/পায়ের তলার চর্মরোগ বিশেষ; কড়া; corns.
তান পাওত চামরা, খলি পাওএ আটতা পারইন না।
চামার
/tʃamar/মুচি; যে চামড়ার কাজ করে।
উরো গাউত তিনঘর চামার আছইন।
চামিআ
/tʃamia/একপ্রকার চিরসবুজ বৃক্ষ।
এই গাছ বেড়ে আড়াই হাত উঁচু ৫০-৫৫ হাত পর্যন্ত হয়। গাছের বাকল সাদা ও মসৃণ। পাতা চামগাছের পাতা থেকেও বড় ও গোলাকার। সাদা ফুল। কাঠও সাদা। বৈজ্ঞানিক নাম— Hibiscus Macrophyllus.
চার
/tʃar/মাচা; লাউ কুমড়োর মাচান।
চার দিলে আনুআ লাউ লতেও লাউ ধরে।
চারা
/tʃara/অসহায় প্রাণী, মানুষ বা সম্পত্তি দেখাশোনা করবার লোক।
অতবড় বাড়ি পড়ি রইছে চারা নাই।
চালকদার
/tʃalɔkɔd̪ar/গাড়ি, যন্ত্র বা কোনো প্রতিষ্ঠান ইত্যাদি যে চালায় বা পরিচালনা করে।
চালকদার নাই, আখড়াখান কিলা চলব।
চালচড়া
/tʃalɔtʃɽা/চামচিকা; Titmouse.
ভুতর বাড়িত মানু কেও নাই খালি চালচড়া উড়িরা।
চালা
/tʃala/চালের অংশ; এক পাশের চাল।
দুচালা ঘর; চাইরচালা ঘর।
চালিআ₁
/tʃalia₁/ছোট চাল।
চালিআখান ছাই লাও।
চালিপিঠা₁
/tʃalipiʈʰa₁/চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠা বিশেষ।
মাইদো, চড়ার চালিপিঠা বানানির কিছা কও না!
চিউটি
/tʃiuʈi/অপুষ্ট ধান; যে পাকাধানে অপুষ্ট চালকণা থাকে।
তুফানে পলটিআ পড়ায় আসরা ধানো খালি চিউটি।
চিংলা
/tʃiŋla/বাঁশের ডাল বা কঞ্চি।
পালোর লাগি চিংলাআলা বা লাগব।
চিকচিকা
/tʃikɔtʃika/ঘন ও উজ্জ্বল।
চিকচিকা কালা।
চিকনা
/tʃikɔna/রোগা-পাতলা।
এলকুর ছুগরিন খালি চিকনা অইতা চাইন।
চিকা
/tʃika/গন্ধমুষিক; জংলি ইঁদুর।
তীক্ষ্ণমুখ, শরীরে তীব্র দুর্গন্ধ ও দুঃসাহসী এই ইঁদুর ঘরে বাস করে না; বাইরের জঙ্গলে গর্ত করে থাকে।
চিট
/tʃiʈ/রসিদ।
টেকা দিআ চিট লইস।
চিটকারি
/tʃiʈɔkari/দরজা-জানালার হুক।
চিটা
/tʃiʈa/চিটাগুড়।
ইক্ষুরস জ্বাল দেওয়ার সময় কালো রঙের ফেনিল অংশ পৃথক করে রাখা হয়। তা-ই শেষে ঘন হয়ে ‘চিটা’ হয়। তামাক মাখার জন্য চিটা আবশ্যক।
চিড়
/tʃiɽ/অপবাদ; উপহাস্য নাম।
ই হুকইনবেচরার চিড় কিতা জানস্ নি?
চিড়া ভিজা
/tʃiɽা bʱiza/কার্যোদ্ধার হওয়া।
টেকা না-খাবাইলে ইনো চিড়া ভিজিত নায়।
চিড়ানি
/tʃiɽাni/উপহাস করা।
ছলিলে মানে চিড়াইন।
চিতল পিঠা
/tʃit̪ɔlɔ piʈʰa/চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠা বিশেষ।
পিঠাটি চিতলমাছের পেটের মতো পুরু বলেই এই নাম। চালের গুঁড়ো ঈষৎ নুন সহযোগে ঘন করে গুলে তৈলরিক্ত কড়াইতে এক কাপ করে ঢেলে সরা দিয়ে মিনিট তিনেক রাখলেই পিঠা হবে। চাষের ঋতুতে গুড় বা মধু দিয়ে খাওয়ার রেওয়াজ। কেউকেউ বলেন, হাত ‘চিৎ’ করে গুলা কড়াইয়ের তলায় ফেলা হয় বলে এই নাম। অর্থাৎ চিৎ + তল > চিতল।
চিত্রা
/tʃit̪ra/বহুবর্ণ বিশিষ্ট।
আম্রার চিত্রা গাই পরইছে।
চিত্রাফাকরা
/tʃit̪rapʰakɔra/বহুবর্ণে চিত্রিত।
চিতরাফাকরা শাফ [=সর্প]।
চিত্রি₁
/tʃit̪ri₁/সাদা বা কোনো হালকা রঙের কাপড়ের মধ্যে বিন্দু বিন্দু কালো দাগ।
ঘামে গেনজিত চিতরি পড়ি গেছে।
চিত্রিৢ
/tʃit̪riৢ/জালিবেড়া।
জালের মতো ফাঁক ফাঁক সুদৃশ্য বেড়া বৈঠকখানা, ফুলবাগান, মণ্ডপ বা লতাকুঞ্জে দেখা যায়।
চিন
/tʃin/দাগ; অস্তিত্ব।
শইললো মারির কুনু চিন নাই।
চিনকারি
/tʃinɔkari/টনটন ব্যথা; খিঁচুনি; স্নায়ুর হঠাৎ ব্যথা।
কমরোর বিশে তাইন হেজাত, আখতা আখতা চিনকারি দেয়, আর চেচাইন।
চিনাজুক
/tʃinazuk/সূতার মতো লিকলিকে ছোট জোঁক।
চিনার
/tʃinar/কাঁকুড় জাতীয় ফল বিশেষ।
রিআংগর জুমখেতো ইবার জুমিআ চিনার ধরছে।
চিপকল
/tʃipɔkɔl/তিল সরিষা থেকে তেল বের করবার গাছের গুড়ি চিরে নির্মিত বড় জাঁতাকল বিশেষ; খরিআ।
চিপকলর পেরাইল তেলর সোআদ-গন্ আল্ল্গা (=বিশিষ্ট)।
চিপনি
/tʃipɔni/ল্যাম্প, লন্ঠন ইত্যাদির কাচের চোঙ।
চিপা
/tʃipa/সংকীর্ণ।
পথখান বড় চিপা দুগ্গু মানু একলগে জাবা জায় না।
চিপাচিপি
/tʃipatʃipi/ঘেঁষাঘেষি; অতি সংকীর্ণ; লাগালাগি।
চিপাচিপি ঘর; চিপাচিপি জাগা (=জায়গা)।
চিপানি
/tʃipani/নিষ্পেষিত করা।
জুরে চিপিলে আরো রস বারইব।
চিমটা
/tʃimɔʈa/ক্ষুদ্র সাঁড়াশি বিশেষ।
চিরকা
/tʃirɔka/শালিক জাতীয় একপ্রকার পাখি।
চিরকানি
/tʃirɔkani/গলা ফাটিয়ে চিৎকার করা।
হেই বারও, কিগে চিরকার, হরুতা পানিত পড়ল নি?
চিরল
/tʃirɔl/পাতলা কোমল ও ফালিফালি।
চিরল চিরল
/tʃirɔlɔ tʃirɔl/সূক্ষ্ম ও কোমল।
গাইনজার (=সিদ্ধি গাছ) চিরল চিলল পাত / গাইনজা খাইআ মগনো অইআ নাচে।— হ-য়-নাচে ভুলানাথ, বরাক গীত
চিরা
/tʃira/লম্বালম্বিভাবে ফালি করা।
আরাকশিএ গাছ চিরিত্রা।
চিরি
/tʃiri/দীর্ঘ জমিখণ্ড।
পুবর চিরি; পইছমর চিরি।
চিরিচিরি
/tʃiritʃiri/লম্বা ফালি ফালি।
চিরিচিরি বিননা / তিরিতিরি গাছ, / বাড়ির বিননা / চউবিশ আত — বরাকধাঁধা (= সুপারি গাছ)।
চিলকা
/tʃilɔka/বাঁশ বা কাঠের লম্বালম্বি ফালি।
বেতুআ বা’র অলা চিল্কা উনডে।
চিললা
/tʃilɔla/বাঁশ বা গাছের ফালি।
মুলি বা’ ফারিআ চাইর চিল্লা কর।
চিলা
/tʃila/উপলক্ষ; সুযোগ; ছুতো।
অউ উচিলায় উনকুটি ঘুরিআ আও। ?
চিলিম
/tʃilim/হুঁকোতে তামাক স্থাপনের ছোট মাটির পাত্র; কলকে।
তাইন একেরে চিলিম ভরিআ তামাকু খাইন।
চিল্লানি
/tʃillani/চিৎকার করা; আর্তনাদ করা।
পাওত জুকে ধরায় তাই চিললারি।
চুআ
/tʃua/যে ছিদ্র পথে জল প্রভৃতি তরল পদার্থ চুইয়ে পড়ে; যে ছিদ্র পথে মাটির নিচ থেকে জল উঠে।
জাংগালর তলে দি চুআবায় পানি জার।
চুআনি
/tʃuani/চুইয়ে পড়া।
তালর তিতা পানি ধারে চুআর।
চুংগা
/tʃuŋɡa/বাঁশের পর্ব দিয়ে তৈরি নল।
চুংগা দি ফু দিলে আগুইন চেতিব।
চুংগাপিঠা
/tʃuŋɡapiʈʰa/ডলু বাঁশের চুঙের ভেতর বিরন চাল ও জল ভরে সেটাকে খড়ের আগুনে পোড়া দিয়ে তৈরি পিঠা।
বরাক উপত্যকায় ক্ষেতে খামারে, উৎসবে পার্বনে এই চুংগাপিঠা উৎকৃষ্ট ও সমৃদ্ধ ভোজ। এটি ক্ষীর বা মাছের ঝুরা ভাজা দিয়ে খেতে হয়।
চুংগি
/tʃuŋɡi/ছোট চুঙ।
বা’র চুংগিত ফুতা হারাইআ মমবাততি বানানি জায়।
চুংগিপুক
/tʃuŋɡipuk/ধানের ক্ষতিকারক পোকা বিশেষ।
এটি আসলে একপ্রকার মথ। সাদা পাখনায় হালকা বাদামি রঙের ছোপের সমাহার। ঘাস জাতীয় পাতায় স্ত্রীপোকা পঞ্চাশটার মতো ডিম পাড়ে একসঙ্গে। পাতাকে ছোট ছোট করে কেটে মুখের লালা দিয়ে বানায় চোঙাকার বাসা। ধানের বৃদ্ধির সময়ে ওরা আক্রমণ করে। রাতের আঁধারে ওরা ধানগাছের সবুজ অংশ খেয়ে ফেলে। বৈজ্ঞানিক নাম— Parapoynx Stagnlis.
চুক
/tʃuk/জেদ; রোখ।
আমার চুক উঠলে ই টিলা দুইদিনে কাটিআ ধসাই দিমু।
চুকচুকানি
/tʃukɔtʃukani/রিরংসা।
হিনদি সিনেমা দেখিআ ছুগরাইন ছুগরিনত চুকচুকানি বাড়ি গেছে।
চুকচুক্ করা
/tʃukɔtʃuk kɔra/সঙ্গম করার ইচ্ছা প্রকাশ করা।
অত চুকচুক করস কিতা?
চুকলি
/tʃukɔli/কারো বিরুদ্ধে বদনাম বা সমালোচনা।
চুকলি গাবা
/tʃukɔli ɡaba/একের বিরুদ্ধে অন্যের কাছে বলে অসন্তোষ উৎপাদন করা।
ইতা লইআ তাই মোর বইনারির গেছে চুকলি গাইছে।
চুকলি লাগানি
/tʃukɔli laɡani/দ্র. চুকলি গাবা।
চুকা₁
/tʃuka₁/টক; অম্লস্বাদ।
বেলপই তনে তেতই চুকা।
চুকানি
/tʃukani/‘চুখানি’র উচ্চারণ ভেদ।
চুক্কা
/tʃukka/সংসারের ঝামেলা নাই এমন।
‘চুক্কা বেটায় উক্খা টানে।’ — আনন্দ
চুক্লা
/tʃukla/ফল সবজি ডিম ইত্যাদির খোসা।
বইদার চুকলাদি তুইন কিতা করতে?
চুখা
/tʃukʰa/তীক্ষ্ণ; যা ক্রমশ সরু হয়ে শেষ হয়েছে।
মনগাছর গচা অলা চুখা।
চুখানি
/tʃukʰani/তীক্ষ্ণ করা।
খুপিগুইন ভালা করি চুখাও।
চুখি
/tʃukʰi/তীক্ষ্ণ ও ধারালো লোহার ক্ষুদ্র দণ্ড।
এই দণ্ডটি ছিদ্র করার কাজে লাগে।
চুচরা
/tʃutʃɔra/চঞ্চলমতি (পুং)।
চুচা
/tʃutʃa/সারহীন শস্য।
ই-সালর ধানো চুচায় চুচা।
চুচা অআ
/tʃutʃa ɔa/মুখচুন করা; অপমানে লজ্জায় মুখ বিবর্ণ হওয়া।
চুরিত ধরা পড়িআ হি বাদে চুচা অইআ গেছে।
চুচুরি₁
/tʃutʃuri₁/আরশোলা; Cockroach.
চুচ্রি
/tʃutʃri/আরশোলা; Cockroach. ⇨ বরাক অঞ্চলে আরশোলার আরেকটি নাম ‘তেলচুরা’।
চুচ্রি১
/tʃutʃri১/চঞ্চলমতি (স্ত্রীং)। <math>\gg</math> পুংলিঙ্গে চুচরা। তেলাপোকার চাঞ্চল্য ছোট ছেলেমেয়েদের বেলায় আদরে আরোপিত।
চুছা
/tʃutʃʰa/প্রতারক; ধাউড়।
মানুগু বড় চুছা মাতর ঠিক নাই।
চুট₁
/tʃuʈ₁/আঘাত।
তার আটুত চুট লাগছে।
চুটকি
/tʃuʈɔki/ব্রাহ্মণ পণ্ডিত বা বৈষ্ণবরা নেড়া মাথার পেছন দিকে যে চুলের গুচ্ছ রাখেন তা; টিকি।
নবগুসাইর চুটকিত জটা ধরছে।
চুটৢ
/tʃuʈৢ/আঘাত।
তার আটুত চুট লাগছে।
চুট্টা
/tʃuʈʈa/দুষ্ট; চরিত্রের ঠিক নেই এমন।
চুটটা বেটায় টেকা তো দিলউ না পুড়িগুও ভাগাইআ নিল।
চুট্টামি
/tʃuʈʈami/দুষ্টামি; দুশ্চরিত্রের স্বভাব।
চুটটামির লাগি কুনুগে তারে দেখতা পারইন না।
চুতা
/tʃut̪a/দ্র. ছুত।
চুতিআ
/tʃut̪ia/চরিত্রহীন; দুষ্টবুদ্ধি সম্পন্ন।
চুতিআ মানরে কুনুদিন বাড়িত জাগা দিঅ না।
চুত্রা
/tʃut̪ra/এক প্রকার বুনো গুল্ম যার শুঁয়াবৃত পাতা গায়ে লাগলে খুব চুলকায় ও জ্বালা করে; বিছুটি গাছ।
বরাক উপত্যকায় তিন রকমের ‘চুতরা’ আছে। ১. ঘন সবুজ রঙের নরম গুল্ম। ফুল ধবধবে সাদা। শুঁয়ো খালি চোখে দেখা যায় না। নাম – ‘দেও চুতরা’। ২. সবুজ রঙের বড় গুল্ম। পাতা বড়বড়। পাতা শুঁয়ায় পরিপূর্ণ। একে বলে ‘বড়চুতরা’। ৩. লম্বা শুঁয়াযুক্ত ছোট আকারের পাতা বিশিষ্ট লতা গাছ। এর নাম ‘লতচুতরা’। এর পাতা শরীরে লাগলে অসহ্য জ্বালা ও চুলকানো সৃষ্টি হয়।
চুদা
/tʃud̪a/স্ত্রী সঙ্গম করা।
সমার্থ. চুদন দেবা; করা; করাকরি করা; ভখাই দেবা; হেটা মারা; পুন্দ মারা; পেলুআমি করা।
চুদুম
/tʃud̪um/বোকা; মোটা বুদ্ধি যার।
তুমার হালা বড় চুদুম, এক্তা কইলাম করল আরেকতা।
চুপপুততি
/tʃupɔput̪ɔt̪i/নীরবে; গোপনে; তাড়াতাড়ি।
উবাও, চুপপুত্তি ঘর তনে গিআ আই।
চুফা
/tʃupʰa/মুখ; মুখের কথা।
বেটি এমনে ধাড়া কিনতুক চুফা বড় দড়ো।
চুবরাচুবরি
/tʃubɔratʃubɔri/একটু খেয়ে স্বাদ গ্রহণ।
খাইলে পেট ভরি খা, চুবরাচুবরি করিস না।
চুবরানি
/tʃubɔrani/খাদ্যদ্রব্যের সামান্য গ্রহণ করে আস্বাদ নেওয়া; ঠুকরে খাওয়া।
কাঠল কটায় চুবরাইছে।
চুবাকাঠি
/tʃubakaʈʰi/ফাত্রা; ছিপের সূতোয় বাঁধা শোলা বা পাট কাঠির টুকরো যা জলেরওপর ভেসে থাকে।
চুরবাতি
/tʃurɔbat̪i/টর্চ বাতি।
আমরা কই টস, আগর মানে কইন চুরবাততি।
চুরবাত্তি
/tʃurɔbat̪t̪i/টর্চ বাতি।
আমরা কই টস, আগর মানে কইন চুরবাততি।
চুরা
/tʃura/ধান, সুপারি প্রভৃতি ছড়া থেকে ছিঁড়ে লওয়া।
অরলর (=অড়হড় ডাল) বিচিগুইন চুরাইলে দুই ডাইল অইব।
চুল
/tʃul/গাছের পাতা দিয়ে বানানো গেছো পিঁপড়ার বাসা।
আনদ্ধবাদ্য ঢুলের মতো দেখতে বলেই এরূপ পিঁপড়ার বাসাকে ‘ঢুল’ বলা হয়। রামডালা গাছে এরূপ ঢুল বেশি দেখা যায়।
চুললি
/tʃulɔli/চূড়া; শীর্ষ দেশ।
বড়াইল পাড়র চুললিত আমরা উঠিছি।
চুলা
/tʃula/উনান; আগুনের কুণ্ড।
চুলা লেপিআ আগুইন ধরাও।
চুলাত জাওআ
/tʃulat̪ɔ zaoa/অধঃপাতে যাওয়া।
দিনদিন জুআন পুআপুড়িন চুলাত জাইত্রা।
চুল্লা
/tʃulla/চুলের মতো অংশ; চুলের মতো আবর্জনা।
বাশর চুল্লা; নারকলির চুল্লা।
চেআর
/tʃear/চার পায়া ও হাতলযুক্ত আরামে বসার আসন; চেয়ার।
চেউমেউ
/tʃeumeu/বিড়াল ছানার ডাক।
চেং
/tʃeŋ/শৌল জাতীয় ছোট মাছ বিশেষ।
রং কালচে। লাফিয়ে চলা এর বৈশিষ্ট্য। এখানে একে ‘জিঅলমাছ’ (ঘরের পাত্রের জলে কিছুদিন জিইয়ে রাখা যায়) বলা হয়। পোয়াতিদের পথ্য।
চেংগড়বেংগড়
/tʃeŋɡɔɽbeŋɡɽ/যন্ত্রণায় লাফালাফি।
চেংগড়বেংগড় খাবা
/tʃeŋɡɔɽbeŋɡɔɽ kʰaba/যন্ত্রণায় গড়াগড়ি যাওয়া।
ভেংগুলর কামড়ে কুকুরে চেংগড়বেংগড় খার।
চেংগা
/tʃeŋɡa/মাছ রাখা ও বহন করার ঢাকনা যুক্ত টুকরি।
গুলবুদ্দিন আর সিরাই হরু মাছর চেংগা লইআ আগে বাজারো জাউকা গি।
চেংগানি
/tʃeŋɡani/সবল হওয়া; চাঙ্গা হওয়া।
মাছর ঝুল খাইআ খাইআ পিআরি থুড়া চেংগাইছে।
চেংটা
/tʃeŋʈa/তীব্র গন্ধযুক্ত; দুর্গন্ধযুক্ত; উগ্র।
কাথায়-কাপড়ে হরুতার মুতর চেংটা গন্দ্।
চেংড়া
/tʃeŋɽা/উঠতি বয়সি (ছেলে)।
চেংড়ার আবার রইদবান কিতা?
চেংড়ামি
/tʃeŋɽাmi/ছ্যাবলামি; অহেতুক চঞ্চলতা।
অত চেংড়ামি আমার ভাললাগে না।
চেংড়ি
/tʃeŋɽি/চেংড়ার স্ত্রী বাচক শব্দ।
চেংড়িফাল
/tʃeŋɽিpʰal/শারীরিক যন্ত্রণায় কাতর হয়ে লাফালাফি।
চেগরানি
/tʃeɡɔrani/ইংরেজি A’র মতো পা দুটি ফাঁক করা।
হি পাও চেগরাইছে।
চেগা
/tʃeɡa/কোমর সামনের দিকে বাঁকা এমন।
এরূপ কোমর বাঁকা লোকের হাঁটার সময় কোমর আগে চলে।
চেগাবেগা
/tʃeɡabeɡa/আঁকাবাঁকা; সোজা ও সুন্দর নয় এমন।
চেগাবেগা বা’য় মাড়ইল অইত নায়।
চেট
/tʃeʈ/পুরুষের লিঙ্গ; নারীর যোনি।
নারীর যোনিদেশকে বলে ‘হেটা’। দ্র. হেটা। অশ্লীল গালিগালাজে এই পুং ও স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করা হয়।
চেট দেখানি
/tʃeʈɔ d̪ekʰani/বাজে ভাবে ঠকানো।
অত টেকা খরচো করি তাইরে ভালা করলাম বাদে তাই চেট দেখাইলি।
চেটা
/tʃeʈa/অশ্লীল গালি বিশেষ [পুং]।
চেটি
/tʃeʈi/অশ্লীল গালি বিশেষ [স্ত্রীং]।
চেডু
/tʃeɖu/স্পর্শকাতরতা।
লেনজো আত দি দেখ ডামার চেত আছে নি?
চেড়েংগি
/tʃeɽেŋɡi/বিদ্যুৎ সহ বজ্র নিনাদ।
জে চেড়েংগি দিছে হরুতায় ডরাইছইন।
চেত₁
/tʃet̪₁/চেতনা; বুদ্ধি বা মনের জাগরণ।
জে জাতর চেত নাই হি জাত মরে।
চেতানি
/tʃet̪ani/উস্কে দেওয়া; নতুনভাবে গঠন করা।
ঠানডা লাগের, ধুনি চেতাও।
চেত্
/tʃet̪/সামান্যতেই মনে আঘাত লাগে এমন অবস্থা; ভাবপ্রবণতা; Sentiment.
তুড়া কিচ্ছু কইলেউ তাইর চেত লাগি জায়।
চেথানি
/tʃet̪ʰani/হয়রানি করা।
টেকা না দিলে অফিসহকলো বড় চেথাইন।
চেনা
/tʃena/গোরু মহিষাদি পশুর মূত্র।
বলদর চেনা পনচোগরবিত্ লাগে।
চেনানি
/tʃenani/(গোরু মহিষাদির) মূত্র ত্যাগ করা।
খেদাইস না গাইএ চেনার।
চেপ
/tʃep/ভার; Pressure.
ভাদমাস পড়তেই কামর চেপ পড়ছে, বারইবার ফুরসত নাই।
চেপচেপ
/tʃepɔtʃep/ভিজাভিজা; সামান্য জলে সিক্ত।
কাথাখান মুতে ভিজিলো আবো চেপচেপ করে।
চেপচেপা
/tʃepɔtʃepa/ভিজা; [ভূমিতে] সামান্য জল আছে এমন।
মেঘে-বারিশায় ঘরখান চেপচেপা থাকে।
চেপটি
/tʃepɔʈi/হাঁসের রোগ বিশেষ।
হাঁসের ডিমপাড়ার ঋতুতে এই রোগ হয়। এই রোগ হলে হাঁস লেপ্টে বসে থাকে এবং পেটের ব্যথায় ডানা ঝাপটায়।
চেফা
/tʃepʰa/বাঁশের শলাকা দিয়ে তৈরি কলসির মতো দেখতে মাছ ধরার ফাঁদ বিশেষ।
এটির নিচের দিকে মাছ ঢোকার জন্য যে দুটি পথ রাখা হয় তা খানিকটা চাপা, সেই জন্য এই নাম।
চেফ্টি
/tʃepʰʈi/হাঁসের রোগ বিশেষ।
হাঁসের ডিমপাড়ার ঋতুতে এই রোগ হয়। এই রোগ হলে হাঁস লেপ্টে বসে থাকে এবং পেটের ব্যথায় ডানা ঝাপটায়।
চেমছা
/tʃemɔtʃʰa/মাছ ধরার ত্রিভুজাকৃতি জাল বিশেষ।
এটি দিয়ে ছোট মাছ ধরা হয়। এই জালের দৈর্ঘ্য-প্রস্থ ‘পেলইন’ জালের দ্বিগুণ। দ্র. পেলইন।
চেমটা
/tʃemɔʈa/শুকিয়ে সংকুচিত হয়ে গেছে এমন।
মন (ফল বিশেষ) চেমটা না অইলে খাইতে খাউজায়।
চেমরা
/tʃemɔra/সব সময় ভেজা থাকে এমন; স্যাতসেতে।
চেমরা জাগাত আলু ফরাশি অয় না।
চেমা
/tʃema/কাজে উৎসাহহীন; দীর্ঘসূত্রী; কাজে অযথা বিলম্বকারী।
চেমামানু লইআ কামো জায় পাবা জায় না।
চেমা গাই
/tʃema ɡai/দীর্ঘসূত্রী ব্যক্তি।
চেমাগাই লসকররে দি জাতরা দলর মেনেজারি অইত নায়।
চেমা মেনদা
/tʃema menɔd̪a/দ্র. চেমা।
চেরা₁
/tʃera₁/শিশুগাছ; চারাগাছ।
নারকলির চেরা; কলার চেরা; গুআর চেরা।
চেরাচেপটা
/tʃeratʃepɔʈa/বিশৃঙ্খল; চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে এমন।
নাগো জাইগি, মোর ঘরো সারা চেরাচেপটা, কুনতা আটাইল নাই।
চেরাত্তি উঠা
/tʃerat̪t̪i uʈʰa/দরদ উথলে ওঠা; মমতার আবেগে বুক কেঁপে ওঠা।
‘মাইর ফাটে না মইর ফাটে, / ধাই বেটির চেরাত্তি উঠে।’ — বপ্র.
চেরাৢ
/tʃeraৢ/শিশুগাছ; চারাগাছ।
নারকলির চেরা; কলার চেরা; গুআর চেরা।
চেরি
/tʃeri/যৌবনবতী শূকরি।
চেললা
/tʃelɔla/রোগা; অস্থি চর্মসার।
এক হাপতার কামড়িএ হে চেললা অই গেছে।
চেলা
/tʃela/একপ্রকার বিষাক্ত বিছে; তেঁতুল বিছে।
চেলি
/tʃeli/লম্বা ফালি করা কাঠ।
‘আজার ছেদে নাও এক ছেদে চেলি।’ — বরাকপ্রবাদ