সাংখ্য চক্রবর্তী

অভিধান

59 entries


/e/

কর্তৃ ও করণ কারকের বিভক্তি।

মাএ কইছইন কামড়িত বেল খাইন।

এইআ

/eia/

বিস্ময়, আনন্দ ও উল্লাসসূচক ধ্বনি।

এই আ! পাইছি পাইছি।

এইন

/ein/

ইনি।

এইন আমার হড়ি।

এউক্রিআ

/eukria/

একগুঁয়ে।

বনুআ হুঅর এউকরিআ থাকইন। বাং এক + ফা. রুক + আ > একরুকা অপিনিহিত বিপর্যাসে ‘এউকরিআ’।

এউতি

/eut̪i/

হেমন্ত ঋতু; কার্তিক অগ্রহায়ণ মাস। যে সময়ে বৃষ্টি জল কাদায় রাস্তাঘাট মাখামাখি হয় না অর্থাৎ শুকনা সময়।

‘ফলনার মাতে আর এউতি পথে হমান।’

এউরিআ

/euria/

একগুঁয়ে।

বনুআ হুঅর এউকরিআ থাকইন।

এওত

/eot̪/

হেমন্ত ঋতু; শুকনো সময়।

এওতর দিন পাকচাক নাই বন্দ্ কুনাকুনি জাবা জায়।

এওলা

/eola/

ত্রিফলার অন্যতম প্রসিদ্ধ ফল; আমলকী।

‘আওলা কমলা পানি/আল লবলী বদরী/বোহারী করঞ্জ করণে।’ —কৃকী

এংগাম

/eŋɡam/

মেহন্ত; খাটুনি।

আরাকশি কামো বড় এংগাম, জান বার করিলায়।

এংলা

/eŋla/

উঁচুজাতের বৃক্ষ বিশেষ।

উৎকৃষ্ট কাঠ। লাল রং। ঘরের খুটির জন্য প্রশস্ত।

এক গিতো আরক রাগ

/ekɔ ɡit̪o arɔkɔ raɡ/

সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বিষয়ের উত্থাপন।

বেমারর কথা জিগানিএ তুমি দেখি এক গিতো আরক রাগ ধরলায়।

এক পথে তিন কাম করা

/ekɔ pɔt̪ʰe t̪inɔ kamɔ kɔra/

দুই উদ্দেশ্য সাধন করা।

বিআনে বারইলে এক পথে তিন কাম করিআ আইমু।

এককইশ

/ekɔkɔis/

২১ সংখ্যা বা সংখ্যক।

একখানো

/ekɔkʰano/

একস্থানে; একজায়গায়।

হকল মালামাল একখানো করিআ গনো।

একচুলা

/ekɔtʃula/

একান্নবর্তী।

মনর বাড়ির চাইর ভাই আবো একচুলা।

একজাউরি

/ekɔzauri/

হাতের কাজ গুটিয়ে আনার পর যে পরিপাটি অবস্থা।

ধান মাড়া দিয়া হুকাইআ এক জাউরি অইলে তুমার অনো জাইমু।

একটিপ্

/ekɔʈip/

অতি সামান্য; অল্প পরিমাণ।

একটিপ্ মধুর দেও।

একতা

/ekɔt̪a/

এই সামান্যমাত্র।

এরুতা পানিভাতে তাইর পেট ভরবনি?

একতাইআ ভগবান

/ekɔt̪aia bʱɔɡɔban/

খুব সরল ও সহজ।

আমার পুড়িগু একতাইআ ভগবান, ই ধানদারবানদার দুনিআত কিলা খাইব!

একধরানে

/ekɔd̪ʱɔrane/

একনাগাড়ে; অবিরাম।

‘লরম লরম অইগেছেগি / গরমদিনর মাছ তো, / খাওআর বাদে শুরু অইছে / একধরানে দাতো।’ —আনন্দ

একমাঝে

/ekɔmadʒʱe/

এর মধ্যে; ইতোমধ্যে; এমনসময়ে।

‘বাপপুআ আল চওআত চলের হাওন মাশ এরুমাঝে কিগে কয়। শামসুলহক পাশ।' —আনন্দ

একরাশা

/ekɔrasa/

একরকম আকৃতি ও পরিমাণযুক্ত।

ইবার আমার নালিআ হরুবড় নাই, আস্তা গুটি একরাশা।

একলা একজানি

/ekɔla ekɔzani/

আত্মীয়বন্ধুহীন।

মুই একলা একজানি মানু, বেমারিরে চাইতাম না বেপারো জাইতাম।

একশইট

/ekɔsɔiʈ/

৬১ সংখ্যা বা সংখ্যক।

একসর

/ekɔsɔr/

একাকী।

সবরে থইআ একসর বনো হমাই গেছি।

একসারা

/ekɔsara/

অবিরাম।

একসারা মেঘ, জাইতাম কিলা।

একাংগি

/ekaŋɡi/

নারী সঙ্গ বিহীন; পুরুষ সঙ্গ ছাড়া।

রাধারমন একাংগি বইব্‌।

একি

/eki/

হিক্কা; উকি; একপ্রকার কষ্টকর শ্বাসের টান।

একিন

/ekin/

শ্রদ্ধার সঙ্গে গ্রহণ।

জেতাউ পাও একিন করিও।

এখেরে

/ekʰere/

একেবারে; সম্পূর্ণরূপে।

গাছ বা (=বাঁশ) কাটতে কাটতে পাড় (=পাহাড়) এখেরে খালি।

এগগু

/eɡɔɡu/

একটি।

মানু চাইরগু, এগগু এনডায় কিতা অইত?

এগণ্ড

/eɡɔnɖ/

একটি।

মানু চাইরগু, এগগু এনডায় কিতা অইত?

এজান

/ezan/

পিছন দিকে ঠেস দিয়ে বসা।

খুটাত এজান দিআ বও।

এড়া

/eɽা/

ভ্রষ্টা; স্বামী বা কুলত্যাগিনী।

এড়া বেটিরে কিগে জাগা দিব?

এড়ি

/eɽি/

স্বামী বা কুলত্যাগিনী নারী।

‘রাড়ির দিন ফিরে না / এড়ির দিন ফিরে।’ —বরাকপ্রবাদ

এতু

/et̪u/

এই সময়ে।

হকল খেতো গেছইনগি, এতু গি লাভ নাই।

এতুত

/et̪ut̪/

এই আধারে; এই পাত্রে।

এতুত হইরগুইন থইড়ই।

এন

/en/

ইনি।

আমার মনলয়, এন তনে হেইন ঘরর কাম জানইন বেশ্‌।

এনো

/eno/

এইরকম; এরূপ; সদৃশ; মতো।

‘কইলা, পাইছত এক গিত / গান্‌জা এনো ধন লর না, / তোর চন্টামিত।’ —আনন্দ

এমনে

/emɔne/

এইভাবে।

এমনে কর তেউ খুলি জাইব।

এরঝেংগা

/erɔdʒʱeŋɡa/

বেহুঁশ, শারীরিক আঘাত পেয়ে চেতনাহীন; নিঃসাড়।

মাটিত পড়িআউ পাকখিইতা এরঝেংগা লাগিজাইন।

এরফের

/erɔpʰer/

কমবেশি।

তার মাপো এরফের নাই।

এরা

/era/

এঁরা।

এরা জমিন জরিফ করাত আইশলা।

এরালি

/erali/

একপ্রকার ধারালো দীর্ঘকায় জলজ ঘাস।

জলা জায়গায় বা জলাশয়ের পাড়ে জন্মে।

এরু

/eru/

অল্প; সামান্য।

হারা বিআলে তুইন এরুজাগা কুপিলে নি?

এরুতা

/erut̪a/

এই সামান্যমাত্র।

এরুতা পানিভাতে তাইর পেট ভরবনি?

এরুমাঝে

/erumadʒʱe/

এর মধ্যে; ইতোমধ্যে; এমনসময়ে।

‘বাপপুআ আল চওআত / চলের হাওন মাশ / এরুমাঝে কিগে কয়। / শামসুলহক পাশ।’ —আনন্দ

এরে

/ere/

এই যে; সম্ভ্রমাত্মক সম্বোধন পদ।

এরে, অবায় একবার আইঅ।

এরেগো

/ereɡo/

নারীকে সম্ভ্রমাত্মক সম্বোধন।

এরেগো মই, থুড়া উবাও।

এরেদ

/ered̪/

ঘনিষ্ঠ জনকে সম্ভ্রমাত্মক সম্বোধন।

ঠাকুরমা, দিদিমা, ঠাকুরদা, দাদু বা বয়স্ক বড়দের সম্ভ্রমাত্মক আহ্বানে এটি ব্যবহৃত হয়।

এরেবা

/ereba/

স্বল্প পরিচিতকে আহ্বান।

এলকু

/elɔku/

এখন।

এলকু চল, নাইলে তান লাগ পাইতে নায়।

এলা

/ela/

অবজ্ঞা; অবহেলা।

হরু দেখিআ তারে এলা করিও না কামো ডাট আছে।

এলেনচা

/elenɔtʃa/

লতাজাতীয় সুস্বাদু শাক বিশেষ; হেলেঞ্চা শাক।

এসনা

/esɔna/

টিলা বা পাহাড়ের ঢালু গা; উঁচু জায়গায় অবস্থিত বাড়ির ঢালু পাশ।

ছাগিগু এসনা বায় গড়িআ গেছে গি।

এস্কি

/eski/

হিকা; উকি।

একপ্রকার কন্টকর শ্বাসের টান।

এহে-হে

/eɦe-ɦe/

আক্ষেপসূচক আওয়াজ।

এহে-হে, খললাইআ সারা তেল পড়ি জার।