সাংখ্য চক্রবর্তী

অভিধান

189 entries


ফইটা

/pʰɔiʈa/

মাটি ক্ষয় রোধ করার জন্য চালের জলধারে বা বারান্দার কিনারায় যে বাঁশের তরজা বা সুপারিগাছের কাণ্ড স্থাপন করা হয়।

ফইটা দেবা আছে, খাল পারনি জায়।

ফইন

/pʰɔin/

পোড়; কাঁচা মাটির বাসন পোড়ানো।

ফইন দেবা

/pʰɔinɔ d̪eba/

কাঁচা মাটির বাসন পোড় দেওয়া।

টুনগুনো (=তন্ত্রাদি ক্রিয়ায়) হাজম ফইন দেখা বাসন লাগে।

ফইর

/pʰɔir/

পাখির পালক।

ধনেশ পাখকির ফইর দি আগে লেখতাম।

ফইর উঠা

/pʰɔirɔ uʈʰa/

বেশি বাড়াবাড়ি করে সর্বনাশ ডেকে আনা।

হরু থাকতে অনে তান ফইর উঠি গেছে বাছাধন আর বেশদিন নায়।

ফইরে পানি উড়ানি

/pʰɔire pani uɽাni/

দম্ভে কোনো কিছুই গ্রাহ্য না করা।

ঘুশ দি চাউকরি লইআ এলকু তাই ফইরে পানি উড়ারি; মানুরে মানু করিউ কয় না।

ফইল

/pʰɔil/

জাল বোনার স্কেল বিশেষ।

এই স্কেলটি ধরে জাল বোনা হয়। ছোট, বড়, মাঝারি নানা মাপের ফইল থাকে।

ফইলট

/pʰɔilɔʈ/

অতিশয় বাড়।

ফইলটর ধানো চুচা বেশ্।

ফইলট লবা

/pʰɔilɔʈɔ lɔba/

অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা। কেবল জল ও উদ্ভিদের ব্যাপারে প্রযোজ্য।

গুলায় পইল পড়ায় আসরা ধানে ফইলট লইছে।

ফউত

/pʰɔut̪/

কপর্দকহীন; সবকিছু হারিয়ে নিঃস্ব।

জুআ খেলাইআ তাইন ফউত অইছইন।

ফংগত

/pʰɔŋɡɔt̪/

শ্রাদ্ধাদি অনুষ্ঠানে লম্বা বাঁশ পেতে গণ-ভোজনের যে পঙ্‌ক্তি করা হয়।

ফগ

/pʰɔɡ/

যে ঠকায়; ঠগ।

কুন ফগে আইআ হকলতা ঠগাইআ লইআ জাইব।

ফগ, ফগো

/pʰɔɡɔ, pʰɔɡo/

মূল্য না দিয়ে; মুফত।

ইতা কিতা ফগো পাইছ নি?

ফগর ধন

/pʰɔɡɔrɔ d̪ʱɔn/

বিনা পরিশ্রমে পাওয়া সম্পদ; মাগনা সম্পত্তি।

‘ফগর ধন ফগে ফগে জায়।’

ফট

/pʰɔʈ/

সাপের ফণা।

বিশুআ (=বিষধর) সাপর ফট থাকে।

ফট পাকানি

/pʰɔʈɔ pakani/

ফণা বিস্তার করা।

শাফে হাটাইলে ফট পাকায়।

ফটাং

/pʰɔʈaŋ/

ফট্‌ফট্ শব্দকারী খেলনা বিশেষ।

ফটিক

/pʰɔʈik/

স্বচ্ছ পদার্থ; কাচ; Glass।

আমরার কুআর পানি ফটিকর লাখান।

ফতুআ

/pʰɔt̪ua/

অমিতব্যয়ী; বেহিসেবে টাকা খরচ করে এমন।

তান মাইজলা এইন বড় ফতুআ, আজার টেকায় তান আতখরচা কুলায় না।

ফতুর

/pʰɔt̪ur/

যে সবকিছু হারিয়েছে; নিঃস্ব।

মামলা মকদ্দমা খেলাইআ মানুগু এখেরে ফতুর অই গেল।

ফর

/pʰɔr/

ফড়িং জাতীয় পতঙ্গ বিশেষ; মথ।

ফরফরা

/pʰɔrɔpʰɔra/

ঝরঝরে; সতেজ; সাড়া জ্ঞাপক।

রইদ উঠায় গরুর বাইচ্‌চাগু ফরফরা অইসে।

ফরফরানি

/pʰɔrɔpʰɔrani/

মাছ, পাখি বা পতঙ্গের লাফালাফি বা উড়োউড়ি; চাঞ্চল্য।

ফরর (=মথ) ফরফরানি; পাখকির ফরফরানি।

ফরফরি

/pʰɔrɔpʰɔri/

নারিকেল বা তালপাতার তৈরি পাখা জাতীয় খেলনা।

ফরিঙা

/pʰɔriŋa/

ফড়িঙের মতো; দুর্বল ও পেশিহীন; রোগা।

পলিও বেমারে ছুগরার আত-পাও ফড়িংগা।

ফরিশ

/pʰɔris/

শিরীষ গাছ; বৈজ্ঞানিক নাম- Mimosa Sirisa।

ফরুশ

/pʰɔrus/

পুরুষের ক্ষমতা বা তেজ; পুরুষের মতো ভাব বা আচরণ; পৌরুষ।

আধবুড়া অইলে কিতা অইব, বেটার ফরুশে তাই মজিছে।

ফলা

/pʰɔla/

অমুক। যাকিক ⇒ দ্র. পলনা। ‘ফলনা’ স্ত্রী-পুরুষ উভয়ক্ষেত্রে অজ্ঞাতনামা ব্যক্তি বা অনির্দিষ্ট সর্বনাম রূপে ব্যবহৃত হয়। দ্র. পলনা।

ফশাদ

/pʰɔsad̪/

গণ্ডগোল, ঝগড়া।

বাপর এক চিল্লা জমিন লইআ বড় ফশাদো পড়ছি।

ফসল করা

/pʰɔsɔlɔ kɔra/

সাধু বৈষ্ণবের ভিক্ষে করা।

সদা বইরাগিএ খালি আড়াইঘর ফসল করইন।

ফসিঅত্

/pʰɔsiɔt̪/

বিপদ।

ফসিঅতো পড়িআ মুই তুমার গেছে আইসি।

ফসিঅভ্

/pʰɔsiɔbʱ/

বিপদ।

ফসিঅতো পড়িআ মুই তুমার গেছে আইসি।

ফা

/pʰa/

জালের বুনুনির একক; জালের ছিদ্র।

বড় ফা-আলা জারে কইন ফারুআ জাল।

ফাই

/pʰai/

অনেক; প্রচুর।

গিআ দেখি হিনো ফাই মানু জমছইন।

ফাউরা

/pʰaura/

বিস্মৃত হওয়া।

হরুবালার কথা পাউরা জায়নি?

ফাংফুং

/pʰaŋpʰuŋ/

ফাঁকিবাজি।

পড়াত ফাংফুং করিও না বাদে পসতাইবায়।

ফাক্কড়

/pʰakkɽ/

ফাঁকিবাজ; প্রতারক।

বেটাগু অলা ফাড়, কোনদিন টেকা নিল আবো লাকড়ি দিল না।

ফাক্কড়ামি

/pʰakkɔɽাmi/

ঠকানো; প্রবঞ্চকের আচরণ।

ফাকড়ামি করি আর কদিন খাইবে।

ফাক্কি

/pʰakki/

গুঁড়ো; চূর্ণ।

অলদির ফাকি; মরিচর ফাকি।

ফাক্কির

/pʰakkir/

প্রকারে; উপায়ে; কৌশলে।

হকল ফাককির চাইছি খআনি জায় না।

ফাজিল

/pʰazil/

প্রয়োজনের চেয়ে বেশি; বাড়তি।

ই হাতা মোর বউত টেকা ফাজিল খরচো অইছে।

ফাজিল্ব

/pʰazil/

বখাটে।

ফাজিল মানর লগে চলিস না।

ফাটক

/pʰaʈɔk/

জেল; জেলহাজত।

ফাটক জেল খালি বেটাইনতর লাগি নায়।

ফাটকি

/pʰaʈɔki/

যে জেল খেটে ফিরেছে।

ফাটকি কালা (মিঞা) মরছে।

ফাটা

/pʰaʈa/

চিড় ধরা; বিদীর্ণ হওয়া।

জমিন ফাটিছে; মাথা ফাটিব; বম্ ফাটের।

ফাটা বাঁশর ছিপ

/pʰaʈa bãsɔrɔ tʃʰip/

কৌশল খাটানো যায় না এমন অবস্থা; দুরূহ সমস্যা; উভয় সংকট।

ফাটোআ

/pʰaʈoa/

ছোট নৌকা বিশেষ; ডিঙি নৌকা।

ফাড়

/pʰaɽ/

প্রস্থের পরিমাণ; চওড়াই।

গাংগর ধারর বড়চিরির (=জমির অংশ) ফাড় কতখান?

ফাড়া

/pʰaɽা/

বিপদ; গ্রহগণের প্রতিকূলতা।

কুশটিত লেখা — বারো বছরো তার পাড়া আছে।

ফাড়াকাটা

/pʰaɽাkaʈa/

বিপদ থেকে রক্ষা পাওয়া।

সত্পথে চললে পাড়া কাটে।

ফাতাইর

/pʰat̪air/

প্রস্থের দিকে স্থাপিত।

হেতু তাই ফাতাইর কুলর নেনা।

ফাতাইর কুল

/pʰat̪airɔ kul/

মাথা এক হাতের উপর পায়ের দিক অন্য হাতের উপর রেখে বুকের কাছে নিবিড় করে কোলে লওয়ার রীতি।

ফাতারে

/pʰat̪are/

চওড়ায়; প্রস্থের দিকে; আড়াআড়িভাবে।

নালে (=দৈর্ঘ্যে) কমাইআ ফাতারে বাড়াও।

ফাতৃফাত্

/pʰat̪ripʰat̪/

তীব্র ব্যথার অনুভব। ⇔ মোর উরাতর বিশে (= ব্যথায়্) ফাত্ফাত্ করের।

ফাত্ফাতাইয়া

/pʰat̪pʰat̪aijা/

তরতরিয়ে; তাড়াতাড়ি।

‘পুড়িনতর জাত তারা ফাফাতাইআ বলের।’ — মাহতাবুর

ফাত্ফাত্

/pʰat̪pʰat̪/

তীব্র ব্যথার অনুভব।

মোর উরাতর বিশে (=ব্যথায়) ফাফাত্ করের।

ফাত্রা

/pʰat̪ra/

ছ্যাবলা; অকালপক্ক; যে অশ্লীল তামাশা করে।

ছুগরাগু অলা ফাত্রা।

ফাত্রামি

/pʰat̪rami/

ফাজলামি; অশ্লীল তামাশা।

কামর বালা ফাত্রামি করিস না।

ফান

/pʰan/

ষাটহাত দীর্ঘ মজবুত দড়ি দিয়ে বানানো হাতি শিকারের ফাঁদ।

‘ফান’ উড়িয়ে মেরে বুনো হাতির গলায় ফাঁস পরানো হয়।

ফানদি

/pʰanɔd̪i/

যিনি ফাঁদ পেতে হাতি ধরেন।

ফানদি্

/pʰanɔd̪i্/

যিনি ফাঁদ পেতে হাতি ধরেন।

এখানে হাতি ধরা বলতে বন্যহাতি ধরার কথা বলা হচ্ছে। একজন দক্ষ ফানদি বা হাতিশিকারি এবং একজন অভিজ্ঞ মাহুত তিনটি প্রশিক্ষিত হাতি আর ফাঁদ, দড়ি, বুজালি গুফতি ঝাটা ইত্যাদি সরঞ্জাম নিয়ে বুনো হাতি ধরতে যান।

ফানদো ফালানি

/pʰanɔd̪o pʰalani/

বিপদে ফেলা।

জে দিন তানে ফানদো ফালাইমু হিদিন টের পাইবা।

ফানপাড়া

/pʰanɔpaɽা/

হাতি শিকারের (=ধরার) জন্য ব্যবহৃত নানা আকারের দড়ি ও সরঞ্জাম।

ফানা

/pʰana/

প্রস্থ; চওড়া।

আড়াইআত ফানার মারগিন লইও।

ফান্দ

/pʰand̪/

ফাঁদ।

ফানদো পড়িআ বগায় (=বক) কাদে রে।

ফাপ

/pʰap/

বাষ্প; জলীয় বাষ্প; মুখ আঁটা পাত্রের হাওয়া।

ফাফরা

/pʰapʰɔra/

শ্বাসরুদ্ধ অবস্থা।

নেনার মুখতনে লেপ হরাও, ফাফরা লাগব।

ফাফরা লাগা

/pʰapʰɔra laɡa/

শ্বাসরুদ্ধ হওয়া।

হরু হরুতারে আতা পানিত বুড়াইআ হিনান করাইলে ফাফরা লাগইন।

ফাফ্

/pʰapʰ/

ফেঁপে ওঠা; ফুলে উঠা; বায়ুপূর্ণ হওয়া।

উরিবিচির ডাইলে মোর পেট ফাফে।

ফাম জাবা

/pʰamɔ zaba/

চাকার বা বেলুনের বায়ু বের হয়ে যাওয়া।

ফাম্ দেবা

/pʰam d̪eba/

কোনো কিছুর ভেতর বাতাস ঢুকিয়ে পরিপূর্ণ করা।

মিকারর অনো গিআ চাকাত ফাম দিমু।

ফায়ফাজিল

/pʰajpʰazil/

যা আবশ্যক নয়; আজেবাজে।

জত ফায়ফাজিল ঝামেলা উফরে পড়ে।

ফার

/pʰar/

তীক্ষ্ণ অস্ত্র, সূঁচ বা কাঁটার আঘাত।

‘আরেকজনর দম আর জার সারা গরো হিংগর ফার।’ — মাহতাবুর

ফারা

/pʰara/

ছিঁড়ে ফেলা; চিরে ফেলা।

কাপড় ফারা; পাততা ফারা; লাকড়ি ফারা; গাছ ফারা।

ফারানি

/pʰarani/

তীক্ষ্ণ অস্ত্র বা শিং বা কাঁটা দিয়ে বার বার আঘাত।

গিআ দেখি হে গাত বানাইত করি গাতিউছা দি খালি মাটিত ফারার।

ফারুআ

/pʰarua/

বড় ফা যুক্ত জাল; বড় বড় ছিদ্রযুক্ত জাল।

ফাল

/pʰal/

লাফ।

নালাগেছা একফালে পারই গেছে।

ফালট

/pʰalɔʈ/

পা ধুইবার স্থান; উৎসব উপলক্ষে পা ধুইবার জন্য রাখা বৃহৎ জলপাত্র ও কাঠের বড় পিঁড়ি।

ফালটো গিআ পাও ধইলাউকা।

ফালটু

/pʰalɔʈu/

বাজে; অকর্মণ্য।

ছুগরাইগু এখেরে ফালটু।

ফালটুন

/pʰalɔʈun/

ঝরনা কলম। — রবীন্দ্রনাথ

দুই অইক্কর লেখার আগে এলকু ফালটুন লাগে।

ফাল্ব

/pʰal/

লাঙলের ফলা।

'সুনার লাংগল রুপার ফাল — হইএ'। — বরাক গীত

ফাশ

/pʰas/

কৃষিসার।

কবিউরাত গুফরর ফাশ দেও।

ফাশ্

/pʰas/

কৃষিসার।

কবিউরাত গুফরর ফাশ দেও।

ফি

/pʰi/

বাবার বোন; পিসি।

ফি র ঘরর বইন আইসলি।

ফিআ

/pʰia/

বাবার বোনের স্বামী; পিসা।

ফিআর বাড়িত তনে পেরাইল তেল আনমু।

ফিআলা

/pʰiala/

শ্বেতসরিষা; হালকা হলুদ রঙের সরিষা বিশেষ।

ফিকা

/pʰika/

দুধ মেশানো নয় যাতে।

এলকু ফিকা চা’র চল বেশ্।

ফিট

/pʰiʈ/

মূর্ছারোগ।

পুড়িইগু থুড়া বাদে বাদে ফিট অর।

ফিরা

/pʰira/

ফিরে আসা; প্রত্যাবর্তন করা।

ভুবনপাড়ো হউ জে গেশলো আর ফিরিছে না।

ফিরা জাত্রা

/pʰira zat̪ra/

কনের বাপের বাড়িতে বিবাহোত্তর প্রথম ফিরে আসাকে ‘ফিরাজাতরা’ বা সংক্ষেপে ‘ফিরা’ বলা হয়।

ফিরাগাই

/pʰiraɡai/

যৌন তাড়নায় উন্মত্ত স্ত্রীগোরু।

ফিরাগাইর পুনদে পুনদে একপাল ডামা ঘুরিত্রা।

ফিরিআ

/pʰiria/

পুনরায়।

তুইন ফিরিআ গেলে ফিরিআ আইলে কি?

ফিরিবার

/pʰiribar/

পুনরায়; আবার।

কিতা থইআ গেশলো গি, ফিরিবার ঘুরিআ আইছে।

ফিরিলরি

/pʰirilɔri/

বারবার।

‘ঠগর-ঘরর-ঠগে (=প্রতারক) ফিরিলরি ঠগে।’ — বরাক প্রবাদ

ফিশ

/pʰis/

বিদ্যালয় সমূহে প্রবর্তিত বেতন, পরীক্ষার দেয়ক, গ্রন্থাগারের ফি ইত্যাদি।

মেট্‌টিক পরিখকার ফিশ অলা বাড়িছে।

ফু

/pʰu/

ফুৎকার।

চুংগাত ফু; হাখো ফু; বাশিত ফু।

ফুআ

/pʰua/

প্রভাত হওয়া।

রাইত ফুআইবার আগেউ তারা বারইছইন।

ফুআনি

/pʰuani/

রোদ বা আগুনের তাপ শরীরে লাগানো।

ফুআরা

/pʰuara/

ভূগর্ভ থেকে উপরদিকে উত্থিত গতিশীল জলধারা; প্রস্রবণ।

গরমপানিত গরম ফুআরা আছে।

ফুইস

/pʰuis/

সূচ; সেলাইয়ের প্রধান সূক্ষ্মযন্ত্র।

কাথা সিলাইর ফুইস।

ফুইস্

/pʰuis/

সূচ; সেলাইয়ের প্রধান সূক্ষ্মযন্ত্র।

কাথা সিলাইর ফুইস।

ফুংফাং

/pʰuŋpʰaŋ/

যার মুখে বড়বড় কথা, কাজের বেলায় কিছুই করার সামর্থ্য নেই।

মানুগু বড় ফুংফাং।

ফুক্কা

/pʰukka/

ছিদ্র; ছিদ্রপথ।

গিরধনি হিমইল গাছর ফুকাত থাকইন।

ফুক্কা কইলা

/pʰukka kɔila/

জ্ঞানহীন অথচ বাচতুর।

তাইন জতউ মাতউকা, আসলে ফুকা কইলা।

ফুচুত্তি

/pʰutʃut̪t̪i/

হঠাৎ।

মোরে না জিগাইআ হি ফুচুত্তি গেল গি!

ফুছুত

/pʰutʃʰut̪/

পিচ্ছিল গর্তে কিছু ঢুকে যাওয়ার শব্দ।

ফুজা

/pʰuza/

পরিশোধ করা।

মা-বাপর রিন (=ঋণ) ফুজা জায়না।

ফুট

/pʰuʈ/

যন্ত্রণাদায়ক চর্মরোগ বিশেষ।

ফুটকুরি

/pʰuʈɔkuri/

কচুগাছের সদ্য গজানো মাঝখানের নরম পাতা; কচুগাছের তাজা ফুল।

ফুটকুরির বড়া; ফুটকুরির শাগ; ফুটকুরির গড়ই (শিমবিচি আর চুফুলের চচ্চড়ি)।

ফুটচাউলি

/pʰuʈɔtʃauli/

পুরোপুরি সেদ্ধ হয়নি এমন; অর্ধসেদ্ধ।

‘না-সবুরর ভাত ফুচাউলি।’ — বপ্র.

ফুটা

/pʰuʈa/

মলিন ও জীর্ণ; বাসি।

বকফুল ইতা ফুটা অই গেছে।

ফুটা ু

/pʰuʈa ু/

সেদ্ধ হওয়া; আগুনের তাপে সেদ্ধ হওয়া।

বিরইনটাইন ফুটিছে নি দেখ। ংলা ভাষার অভিধান ও ভাষাতত্ত

ফুটা্ব

/pʰuʈa্b/

বিদীর্ণ হওয়া; ফেটে যাওয়া।

বিশে মোর মৃড় ফুটের।

ফুটি

/pʰuʈi/

পাকা আমের রস শুকিয়ে বানানো টক-মিষ্টি খাদ্য বিশেষ; আমসত্ত্ব।

ফুটি দেবা

/pʰuʈi d̪eba/

আমসত্ত্ব তৈরির জন্য আমের রস রোদে শুকোতে দেওয়া।

ইবার লকখি আমর ফুটি দিছি।

ফুটুং ফাটুং

/pʰuʈuŋ pʰaʈuŋ/

সামর্থহীন ব্যক্তির মিথ্যা আস্ফালন।

জেতা মানে মুখে ফুটুং ফাটুং করইন তারা কামর গুড়িত ভেড়াত্।

ফুড়

/pʰuɽ/

সূক্ষ্ম ছিদ্র।

নাইড়চার ফুড় মরি গেছে, গজানি লাগব।

ফুড়ানি

/pʰuɽাni/

নির্ধারণ করা।

মালর দর ফুড়াইছি, এলকু খালি আনতাম।

ফুড়্

/pʰuɽ্/

সৃক্ষ্ম ছিদ্র।

নাইড়চার ফুড় মরি গেছে, গজানি লাগব। ফুড়্s fur

ফুত

/pʰut̪/

জলপ্রবাহ।

উজানে মেঘ দেবায় গাংগো অলা ফুত্।

ফুতর হেওলা

/pʰut̪ɔrɔ ɦeola/

স্রোতের শেওলার মতো অবলম্বনহীন।

মা-বাফ নাই, ফুতর হেওলা অইআ ভাইআ জাইআর।

ফুতা

/pʰut̪a/

সূতা।

ফুতার গুনডিলাত ফুতা বেরাইআর।

ফুথা

/pʰut̪ʰa/

শোয়া।

রাইত খালি ফুথিছি আখতা হুনি গুলির আওআজ।

ফুনি

/pʰuni/

অপরের সন্তানকে নিজের সন্তান রূপে গ্রহণ ও প্রতিপালন।

ফুরতর

/pʰurɔt̪ɔr/

স্বার্থপর।

তানে কম ফুরতর মনো করছ নি!

ফুরসত

/pʰurɔsɔt̪/

অবসর।

ভাদোমাস একতিল ফুরসত্ নাই।

ফুরি

/pʰuri/

অতি ক্ষুদ্র ক্ষুদ্র ফোড়া; ফুসকুড়ি।

মুখো তাইর ফুরি উঠিছে।

ফুরিত

/pʰurit̪/

রক্ষা; বিপদমুক্তি।

এলকু কুনু জাগাতউ ফুরিত নাই।

ফুলওট্টি

/pʰulɔoʈʈi/

লৌকিক খেলা বিশেষ।

মারবেল গুটির মতো গোল গোল পাঁচটি নুছি এই খেলার উপকরণ। একটি, দুটি, তিনটি করে এক একবারে শূন্যে ছুঁড়ে আবার লুফে নিতে হয়। এরূপ ৬টি পর্যায়ে খেলাটি খেলতে হয়। বিভিন্ন পর্যায় হল: ফুল (১টি গুটি লোফা), দুইজাইড় (২টি গুটি লোফা), তিনজাইড় (৩টি গুটি লোফা), চাক্কী (৪টি শুটি লোফা), উট্টম (৫টি শুটি লোফা); শুট্টা বা গেম (৫টি গুটি হাতের পিঠে নিয়ে লোফা)।

ফুলকই

/pʰulɔkɔi/

ফুলের কচি ফল।

‘ফুলকই এ গুরিছে পুবর ঘরর চাল বাদরদিনউ উরিঝারখান গুড়ি অনতে লাল।’ — আনন্দ

ফুলফুলি

/pʰulɔpʰuli/

মুরগির শরীরজাত শাদা পোকা বা পতঙ্গ বিশেষ।

ফুলালি

/pʰulali/

ফুলের মতো সুন্দর; ফুল আঁকা।

ফুলালি ছাত্তা; ফুলালি কাথা।

ফুশা

/pʰusa/

প্রতিপালন করা।

এগে কাম করি অতগু মানু কিলা ফুশিত।

ফুশানি

/pʰusani/

সংকুলান হওয়া।

চাইর কড়াই খিচুড়িএ অত মানরে কিলা পুশাইবায়?

ফুসকা

/pʰusɔka/

গিঁট বা গেরোর প্রকার বিশেষ।

ফুসরফাসুর

/pʰusɔrɔpʰasur/

ফিসফিস কথা।

আনধাইরো বইআ দিঅগে কিতা খালি ফুসুরফাসুর করত্রা।

ফুসুরফাসুর

/pʰusurɔpʰasur/

ফিসফিস কথা।

আনধাইরো বইআ দিঅগে কিতা খালি ফুসুরফাসুর করা।

ফুু

/pʰuু/

তিমি জাতীয় জলজন্তু বিশেষ; শুশুক; Dolphin I

আগে আগে বারিশাত বরাকেদি ফু উজাইতা। বাংলা ভাষার আভধান ও ভাষাতত্ত

ফেইন

/pʰein/

চুল আঁচড়ানোর দাড়াযুক্ত উপকরণ; চিরুনি।

ঘন হিংগর ফেইন দি উকুইন আনইন।

ফেইন্

/pʰein/

চুল আচড়ানোর দাড়াযুক্ত উপকরণ; চিরুনি।

ঘন হিংগর ফেইন দি উকুইন আনইন।

ফেউআ

/pʰeua/

যে অনর্থক ফেউ ফেউ করে; বেহায়া।

ফেউআ কুত্তা

/pʰeua kut̪t̪a/

গালি বিশেষ; যে লোক কারণে অকারণে চেঁচামেচি করে।

ফেউআলি

/pʰeuali/

ফেউ; যে সঙ্গে সঙ্গে থেকে জানান দেয়।

ফেউকনি

/pʰeukɔni/

শেওলা; Moss; ছাতা; Fungus।

হরুতায় মুতিআ দারির পেটো পেউকনি ফালাইদিছইন।

ফেউশ

/pʰeus/

আঁশ; পালা করে টেনে লওয়া গাছের ছাল।

উদালর ফেউশ দি মজবুত দড়ি অয়।

ফেংটা

/pʰeŋʈa/

দুই আঙুলের সন্ধিস্থল।

ফেংটাত পালা অয়।

ফেকড়া

/pʰekɽা/

ঝামেলা।

চাউরি এগুত হমাইআ ফেকড়াত পড়ি গেছি।

ফেচা

/pʰetʃa/

থেবড়া; চ্যাপটা।

‘ফেচা নাকো সুনার নথ — নাকে কয় ঘ্যত্।’ — বপ্র.

ফেছরা

/pʰetʃʰɔra/

পাঁচড়া; Scabies; Contagious parasitic skin-disease.

ফেছ্রা

/pʰetʃʰra/

পাঁচড়া; Scabies।

Contagious parasitic skin-disease.

ফেটিআ

/pʰeʈia/

কই জাতীয় রঙিন ছোট মাছ।

ফেটো

/pʰeʈo/

দুই আঙুলের সন্ধিস্থল।

ফেংটাত পাখ্লা অয়। ফেংটা মুরা

ফেট্টে জাবা

/pʰeʈʈe zaba/

কোনো প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া; এ প্রাপ্তি শ্রমলব্ধ নয়, কারো দান, উপহার বা ভোজ ইত্যাদি।

ফেডুআ

/pʰeɖua/

অতি ক্ষুদ্র আঁশযুক্ত মাছ বিশেষ।

ফেতেড়া

/pʰet̪eɽা/

কাহিল; জীর্ণ।

মাটিকামে শরীল ফেতেড়া বানাইলায়।

ফেত্ করতে নথপড়া

/pʰet̪ kɔrɔt̪e nɔt̪ʰɔpɽা/

অতি আদুরে হওয়ার দরুণ সামান্য শ্রমে ভেঙে পড়া।

জেতা বেটিনতর ফেত করতে নথ পড়ি জায় ইতারে আনিআ মোর ঘর চলত নায়।

ফেত্রা

/pʰet̪ra/

কলাপাতার মতো ছিঁড়ে ফালি ফালি হয়ে গেছে এমন।

গাইনছাখান এখেরে ফেত্রা অইগেছে আর পিনধা জাইত নায়।

ফেদা

/pʰed̪a/

ময়লা; গায়ের মল।

ফেদা লাগিআ আংগরখা ছাকা ছাকা অই রইছে।

ফেনা

/pʰena/

কৌটো, বয়াম বা বোতলের ছিপি।

দুদর ডিবির ফেনা কানো ফালাইছত্।

ফেনি

/pʰeni/

বাঁশের খুঁটিকে অবলম্বন করে গড়ে তোলা গম্বুজাকৃতি খড়ের গাদা; পালুই।

বনদো এক চিমটি ঘা নাই দামাগুরে ফেনিত লাগাইআ থ।

ফেপড়া

/pʰepɽা/

সহজে চেরা বা ফাড়া যায় না এমন; দুশ্ছেদ্য।

তেতই গাছ বড় ফেপড়া।

ফেপড়ি

/pʰepɽি/

রাগ মেশানো হুমকি; তাড়া; আক্রমণের উদ্যোগ।

ফের

/pʰer/

পাল্লার ওজনের তারতম্য; দাঁড়িপাল্লা বা তৌলযন্ত্রের ভারসাম্যের অনুপস্থিতি।

পাল্লার ফের ভাংগিআ মাপো বা।

ফের ভাংগা

/pʰerɔ bʱaŋɡa/

ওজন করার আগে দাঁড়িপাল্লার সমতা ঠিক করা।

আগে পাল্লার ফের ভাংগো বাদে মাল মাপো।

ফেরত

/pʰerɔt̪/

অপরিচ্ছন্ন হয়ে থাকে এমন; নোংরা।

বেটাগু বড় ফেরত, জেনো অনো কাশ-ছেপ ফালায়।

ফেরতি

/pʰerɔt̪i/

‘ফেরত’ এর স্ত্রীবাচক শব্দ।

ফেরফেরা

/pʰerɔpʰera/

ঠাস বুনন নয় এমন; জীর্ণ।

ই হাড়িখান একেরে ফেরফেরা।

ফেরা

/pʰera/

ঘামাচির মতো একপ্রকার প্রদাহযুক্ত গুটিকা নির্গমনকারী সংক্রামক জ্বর বিশেষ; হাম; Measles।

ফেসকুল্লি

/pʰesɔkulli/

‘ফেসকুল্লা’র স্ত্রীবাচক শব্দ। তবে ‘ফেসকুল্লা’ শব্দটি পুরুষ ও স্ত্রী উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়।

ফেসতি

/pʰesɔt̪i/

অপরিচ্ছন্ন স্ত্রীলোক।

ফেস্তা

/pʰest̪a/

অপরিচ্ছন্ন ব্যক্তি [পুং]।

ফৈরা

/pʰoira/

ঘামাচির মতো একপ্রকার প্রদাহযুক্ত গুটিকা নির্গমনকারী সংক্রামক জুর বিশেষ; হাম; Measles লাল রঙের পীড়কা উঠে।’ — ড. যোগেশ চন্দ্র ঘোষ।

‘প্রথমে সর্দির লক্ষণ প্রকাশ প্রায়; হাঁচি হয় ও নাক দিয়া জল পড়ে; চক্ষু লাল হয় ও ছলছল করে: কপাল পিঠ ও শরীরে বেদনা অনুভূত হয়; কাশি হয় গলা ভাঙিয়া যায় এবং জুর হয়। চতুর্থ দিনে প্রথমত মুখে ও গলায় এবং, পরে সমস্ত শরীরে ছোট লা ভাষার <mark>অ</mark>ভিধান ও ভাষাতত্ত্ব

বাঘর লগর ফেউআলি

/baɡʱɔrɔ lɔɡɔrɔ pʰeuali/

সর্বক্ষণের অনুগত সঙ্গী।

মনতরির লগে লগে পুলিশ, জেলা বাঘর লগ ফেউআলি।