সাংখ্য চক্রবর্তী

অভিধান

57 entries


থআ

/t̪ʰɔa/

রাখা; স্থাপন করা।

লাকড়িটাইন দারিত থও।

থইকর

/t̪ʰɔikɔr/

অতি অম্লস্বাদ বিশিষ্ট উপকারী ফল বিশেষ।

থইকর পানিত বুড়াইআ খাবাইলে কানি (= কাশি) কমে।

থরয় থরয়

/t̪ʰɔrɔj t̪ʰɔrj/

থরে থরে।

সুনারুপা থরয় থরয় সাজানি।

থরু

/t̪ʰɔru/

পায়ের ডিম বা গুল। Calf – Fleshy hinder part of leg below knee.

পাড়ি মানর থরু গুটিল গুটিল থাকে।

থরে থরে

/t̪ʰɔre t̪ʰɔre/

স্তরে স্তরে; পরিপাটি করে।

গিআ দেখি, পুজার হকলতা থরে থরে সাজানি।

থল

/t̪ʰɔl/

সমতল; পাহাড়ের পাদদেশের সমভূমি।

আগেদি জত জাইবায় খালি টিলা, থল নাই।

থলা

/t̪ʰɔla/

জুয়াখেলার স্থান; জুয়াখেলার উপকরণ। ঘটে ‘জুয়ার ছক যেখানে পাতা হয়’ এবং শেষে ‘জুয়ার উপকরণ’ এ রূপান্তরিত। থলা ুthəla

উপকরণ — জুয়ার ছক, গুঁটি, পাটি, টাকা ইত্যাদি।

থলা১

/t̪ʰɔla১/

জুয়াখেলার স্থান; জুয়াখেলার উপকরণ।

জুয়ার ছক, গুঁটি, পাটি, টাকা, উপকরণ ইত্যাদি।

থলা২

/t̪ʰɔla২/

দেবস্থান; বিশিষ্ট স্থান।

শনি ঠাউকরর থালা।

থলির কাটাইল

/t̪ʰɔlirɔ kaʈail/

কোনো কাজের নয় এমন।

‘গরিব মানে ধুমা গাইল নেতাগুরো থলির কাটাইল।' – আনন্দ

থলুআ

/t̪ʰɔlua/

সমতলে উৎপন্ন; সমতলে অবস্থিত; সমতলে তৈরি।

থলুআ আনানাসর রস জেলা টেংগাও অলা।

থাউআ

/t̪ʰaua/

স্বাদ গ্রহণে অক্ষম এমন; পাংশুটে।

জিহ্বার স্বাদ গ্রহণের ক্ষমতা সাময়িকভাবে কমে গেলে বা নষ্ট হয়ে গেলে সে অবস্থাকেই ‘থাউআ’ বলা হয়।

থাউকা

/t̪ʰauka/

জমা; যা থেকে ব্যয় করা হয়নি।

‘লেখাই পড়াই মানু বানাই লইআ দিছি চাকরি, বেতন ইগুইন থাউকা থাকে পারা পায় উফরি।” — মাহ্‌তাবুর

থাক

/t̪ʰak/

তাক; দেয়াল বা আলমারির খোপ।

থাকে থাকে হক্কলতা হাজাও।

থাকি

/t̪ʰaki/

থেকে; হইতে।

বনদো থাকি ডাক দি কইলেউ হুনব।

থাড়ি

/t̪ʰaɽি/

বহুদিন হয়েছে আর সন্তান প্রসব করেনি এমন (স্ত্রীপশু); দুধ দেওয়া ছেড়ে দিয়েছে এমন (স্ত্রী পশু)।

আমরার ঘরো দুগু গাই এগু থাড়ি এগগু পরোতি।

থাড়িআ

/t̪ʰaɽিa/

দোকানের পণ্যসামগ্রী রাখার দেয়াল আলমারি বিশেষ; shelf; দেয়াল আলমারির তাক।

উফরর তাড়িআত পুন্‌না মাল থই দে।

থান

/t̪ʰan/

স্থান; দেবস্থান।

শিবর থান

থানকিনা

/t̪ʰanɔkina/

সুস্থিত; সুব্যবস্থিত।

আমি আগে থানকিনা অই বাদে বিআউআ করমু।

থাপিত্

/t̪ʰapit̪/

স্থাপন।

বনপারার কালো ই কালিবাড়ি থাপিত করা অইশলো।

থাবড়

/t̪ʰabɽ/

করতলের প্রহার; চড়।

দিগদারি করলে তারে দুই থাবড় লাগাইও।

থাবাখালি লাগা

/t̪ʰabakʰali laɡa/

থতমত খাওয়া।

চুরে আখতা মোরে দেখিআ থাবাখালি লাগছে।

থাবানি

/t̪ʰabani/

রোদ বা আগুন পোয়ানো।

আগুন থাবাইলে মানু কুড়িআ অইন।

থাবিল থুবিল

/t̪ʰabilɔ t̪ʰubil/

গোলগাল।

'বনে সুনদর বন মুরকা মধুরা চিকনকালা, থাবিল থুবিল মুখখান্‌ মোর পেছা দেখতেউ ভালা।' — বপ্ৰ

থামা

/t̪ʰama/

স্তম্ভন; রোগ নিরাময় না-হওয়ার জন্য তন্ত্রোক্ত প্রক্রিয়া; তন্ত্রোক্ত অভিচারাদি কর্ম দ্বারা রোগ প্রভৃতির জড়ীকরণ।

তোর বরন কিগে থামিছে নাইলে কমিতো না কি? জা, মূললার অন তনে পানিপড়া লইআ আয়।

থার জাল

/t̪ʰarɔ zal/

মাছ ধরার জাল বিশেষ।

বড় আকারের জাখিজাল। ২৪ হাত দৈর্ঘ্য পরিধি ৮০ হাত। জালের প্রান্তে ২০ কিলোগ্রাম লোহার গুটিকা লাগানো থাকে। এ জাল দিয়ে বড় ছোট সবরকম মাছ ধরা যায়। উথারজাল বাইতে দুজন লোকের প্রয়োজন হয়।

থাল

/t̪ʰal/

অত্যম্ভ গভীর কর্দমাক্ত স্থান। অনেকটা চোরাবালির মতো। বাইরে কর্দমময। কিন্তু গর্ভে অদৃশ্য গভীর গর্ত থাকে। এই কর্দমাক্ত গর্ভে হাতির মতো বড় বড় জন্তুও তলিয়ে যায়। কর্দমাক্ত স্থানটি ভয়ংকর ন থাল কিনা তা বোঝার উপায় হল : স্থানটি সারাবছর কাদাময় থাকে। আর অনবরত উঠতে থাকে কাদার বুদবুদ। গভীরতা একশো ফুটেরও বেশি হতে পারে। নাউঁ

থাশা

/t̪ʰasa/

ফাঁপা নয় এমন; নিরেট; ঠাসা।

থাশা চাইআ বানধা কবি লইও।

থাশিআ

/t̪ʰasia/

ঠেসে; পরিপূর্ণ করে।

হিমইলতুলা বালিশো থাশিআ হারাও।

থি-থি

/t̪ʰi-t̪ʰi/

হালচালনার সাংকেতিক নির্দেশ।

‘থি-থি' মানে ‘সোজা এগিয়ে চল'। আর দ্রুত বাঁক নিতে বলা হয় — “ড্ৰি-ই-ই’।

থিথি

/t̪ʰit̪ʰi/

মেয়েদের চুলের কেশবিন্যাস বিশেষ; বিনুনি।

জুড়া থিথি এ হরু ছুগরিনতরে সুন্দর লাগে।

থুআ

/t̪ʰua/

শীতকালীন অতি উৎকৃষ্ট শাক বিশেষ; বেথোশাক।

উপাদেয়তা ও পুষ্টিগুণে একে শাকের রাজা বলা হয়। ‘গুল্ম জাতীয় ছোট ছোট গাছ, পাতা তুলসীর পাতার মতো কিন্তু ধারগুলি ঢেউ খেলানো: এগুলিকে বলে ক্ষুদ্র বাস্তৃকী, এর আরেকটি নাম জুরদ্মী বা জুরনাশকারী।’ — চিব আরো নানা ভেষজগুণে সমৃদ্ধ এই শাক। বৈজ্ঞানিক নাম — Cheno podium album linn.

থুংগা

/t̪ʰuŋɡa/

পালাংশাক বিশেষ। [রসুন]

থুড়থুড়া

/t̪ʰuɽt̪ʰuɽা/

জরাগ্রস্ত।

'বুড়া থুড়থুড়া।' — বরাকপ্রবাদ

থুড়থুড়ি

/t̪ʰuɽt̪ʰuɽি/

‘থুড়থুড়া’র স্ত্রীবাচক শব্দ।

‘বুড়ি দুদু থুড়থুড়ি হাড়ি পিনদে নকুড়ি।' — বরাকপ্রবাদ

থুড়া

/t̪ʰuɽা/

অল্প।

মোরে থুড়া নুন দিও।

থুতা

/t̪ʰut̪a/

নিচের ঠোঁটের নিম্নভাগ; চিবুক।

‘গাংগর পারর বাড়ি আর ইন্দুর থুতার দাড়ি।' — বরাক প্রবাদ

থুতা করা

/t̪ʰut̪a kɔra/

কথায় কথায় তর্ক করা; গলাবাজি করা।

এলকুর ছুগরা-ছুগরিনতে বড় থুতা করইন।

থুতা মুখ ভুথা করা

/t̪ʰut̪a mukʰɔ bʱut̪ʰa kɔra/

শায়েস্তা করা।

আমার পালো পড়লে বেটির থুতা মুখ ভুথা করি দিলাম অনে।

থুতামুখি

/t̪ʰut̪amukʰi/

যে নারী কথায় কথায় তর্ক করে।

ইলা থুতামুখি বউ মুই দেখছি না।

থুতির বলে পুথি পড়া

/t̪ʰut̪irɔ bɔle put̪ʰi pɽা/

কথার দ্বারা কার্যোদ্ধার করা; গলা বাজিতে কাজ হাসিল করা।

ভুট আইলে নেতাগুরোয় থুতির বলে পুথি পড়ইন।

থুতুড়ি

/t̪ʰut̪uɽি/

পাহাড়ের ঝোলা অংশ।

পাহাড়ের বা বিশাল টিলার যে অংশটি থুতনির মতো ঝুলে থাকে তাকেই বলা হয় থুতুড়ি।

থুনিকচু

/t̪ʰunikɔtʃu/

মাঝারি আকারের অত্যন্ত উৎকৃষ্ট কচু বিশেষ।

এই জাতীয় কচুর কন্দ বেশ মোটা হয় তবে তেমন দীর্ঘ হয় না। খাদ্যগুণে ও উপাদেয়তায় অদ্বিতীয়। কন্দের রং দুধসাদা। রাঁধলে একেবারে গলে যায়। খেতে সুস্বাদু। দোঁয়াশ মাটিতে ভালো চাষ হয়। থুনিকচুর বড়া, পুর প্রসিদ্ধ।

থুবলা

/t̪ʰubɔla/

নিষ্কর্মা; অন্যের উপর নির্ভরশীল।

ই থুলার লগে বিআ দিলে মোর পুড়ি না খাইআ মরব।

থুর

/t̪ʰur/

কলার ফুল; মোচা।

থুহ্

/t̪ʰuɦ/

ঘৃণাসূচক অনন্বয়ী।

থুহ্, তোর ঘরো আর পাড়া মারতাম নায়।

থেকাদুমা

/t̪ʰekad̪uma/

ইতস্তত।

তুমার মামলতর মাত মাততে থেকাদুমা করডায় কেনে?

থেক্কা

/t̪ʰekka/

হটাৎ নিচু হওয়া স্থান; সমতল থেকে হটাৎ নিচু জায়গায় পদক্ষেপ; ভূমির খাঁজ।

ইনো থেক্‌ক্কা আছে, হুশে আটিও।

থেক্কা খাইআ বআ

/t̪ʰekka kʰaia bɔa/

হটাৎ বসতে গিয়ে ধাক্‌কা খাওয়া; হটাৎ বসে পড়া।

মা মরার খবর হুনিআ মাটিত থেক্‌কা খাইআ বইছইন।

থেক্কা খাওআ

/t̪ʰekka kʰaoa/

সমতল থেকে হটাৎ নিচু স্থানে পা দিয়ে ধাক্‌কা খাওয়া।

উচা নিচা আছে থেক্কা খাইবায়।