সাংখ্য চক্রবর্তী

অভিধান

266 entries


মই

/mɔi/

চষা জমিকে পালিশ দেবার জন্য ব্যবহৃত বাঁশের তৈরি যন্ত্র বিশেষ; Harrow।

জমিন হজ, দুই চা মারিআ মই দিলাও।

মইন

/mɔin/

রুটি লুচি পরোটা সিঙাড়া প্রভৃতি মুচমুচে করার জন্য ময়দায় ব্যবহৃত খাদ্য তৈল।

মউআ

/mɔua/

মাসির স্বামী; মেসো।

‘আইতে জাইতে ভেদাইর বাপ আম পাকিলে মউআ।’ — বরাক প্রবাদ

মউআ্ব

/mɔua্b/

শস্য ধ্বংসকারী পতঙ্গ বিশেষ।

অতি ক্ষুদ্র ক্ষুদ্র এই পতঙ্গ ঝাঁকে ঝাঁকে ধান্যাদি শস্যে এসে পড়ে এবং খেয়ে ধ্বংস করে। এদের শরীর থেকে উৎকট দুর্গন্ধ বেরোয়।

মউখা

/mɔukʰa/

চাতকজাতীয় এক প্রকারের পাখি।

আকারে কবুতর থেকেও সামান্য বড়। খয়েরি-বাদামি মেশানো গায়ের রং। কীটপতঙ্গ খায়। ঝোড়ঝাড়ে বাসা বানিয়ে থাকে।

মউধ্বা

/mɔud̪ʱa/

বনমোরগ জাতীয় পাখি বিশেষ।

এদের বুক, গলা, মাথা কালো পালক দিয়ে ঢাকা থাকে। লেজের পালকের রং খয়েরি-কালো। ডানার রং কালচে সবুজ। লেজ ধনুকের মতো বাঁকা। পা লম্বা। মাথায় মোরগের মতো লাল চুটকি আছে। গাছে থাকে। বাসা বাধে না। ওদের নখ তীক্ষ্ণ। মউধার লড়াইয়ের আওয়াজ ভয়ংকর। অতি সুস্বাদু মাংসের জন্য শিকারিদের প্রিয়। তাই এরা বিরল প্রজাতির পক্ষীতে পরিণত হচ্ছে।

মউধ্রা

/mɔud̪ʱra/

বনমোরগ জাতীয় পাখি বিশেষ।

এদের বুক, গলা, মাথা কালো পালক দিয়ে ঢাকা থাকে। লেজের পালকের রং খয়েরি-কালো। ডানার রং কালচে সবুজ। লেজ ধনুকের মতো বাঁকা। পা লম্বা। মাথায় মোরগের মতো লাল চুটকি আছে। গাছে থাকে। বাসা বাধে না। ওদের নখ তীক্ষ্ণ। মউধ্রার লড়াইয়ের আওয়াজ ভয়ংকর। অতি সুস্বাদু মাংসের জন্য শিকারিদের প্রিয়। তাই এরা বিরল প্রজাতির পক্ষীতে পরিণত হচ্ছে।

মউপুক

/mɔupuk/

মৌমাছি।

আমড়া গাছো মউপুকে চাক বানাইছইন।

মউপুরু

/mɔupuru/

মৌমাছি।

আমড়া গাছো মউপুকে চাক বানাইছইন।

মউহিদল

/mɔuɦid̪ɔl/

সুগন্ধি চিরহরিৎ বৃক্ষ বিশেষ।

এই গাছের পাতা আকৃতিতে কাঁঠাল পাতার মতো। পাতার কিনারায় হালকা দানা। মেটে ছাই রং কাঠ। ফল টিয়া হরিয়ল পাখির প্রিয় খাদ্য। এইকাঠে বন্দুকের কুন্দা তৈরি হয়।

মক্কাতেতই

/mɔkkat̪et̪ɔi/

চিরসবুজ গাছ বিশেষ।

‘লম্বায় ২০-২৪ মিটার পর্যন্ত হয়ে থাকে। পাতা পক্ষল, যৌগিক। ফুলগুলি প্রায় গোলাকার মুণ্ডক পুষ্পবিন্যাসে সাজানো থাকে। ফুল আকারে ছোট, হলদেটে সাদা রঙের। ফল লম্বা সীমের মতো। এক গোছায় ২০-৪০ টি ফল একটি লম্বা শক্ত বোঁটা হতে ঝুলতে থাকে। ফল ১৫-৪০ সেমি. লম্বা এবং ২-৪ সেমি. চওড়া। প্রতি ফলে ১৫-৩০টি বীজ থাকে। বীজ ডিম্বাকার। পরিণত বীজ কালো রঙের।’ — নলিনী

মখা

/mɔkʰa/

আঁশযুক্ত রূপালি ক্ষুদ্র মাছ। পুঁটি মাছের সমগোত্রীয় মৌরলা মাছ।

এরা জলের উপরে দল বেঁধে ভেসে বেড়ায়। খেতে ভালো। উপকারী।

মগজ পাকা

/mɔɡɔzɔ paka/

চটে যাওয়া।

‘কলম দিআ কিতা আকের চুরর খালি মগজ পাকের।’ — আনন্দ

মচা

/mɔtʃa/

পুঁটুলি।

গুড়র মচা, মিঠাইর মচা, হুকনির মচা।

মছিদ

/mɔtʃʰid̪/

মুসলমানদের ঈশ্বরোপাসনা গৃহ; মসজিদ।

জুম্‌মাবারে মছিদো জাবা লাগে।

মজম

/mɔzɔm/

বোধ; চেতনা; বাহ্যজ্ঞান।

দুনিআর মজমো তাইন নায়।

মজা

/mɔza/

বেশি পেকে যাওয়া; পেকে নরম হয়ে খাওয়ার উপযুক্ত হওয়া।

আতা, পেঁপে প্রভৃতি ফল গাছ থেকে মোটামুটি পাকা অবস্থায় পেড়ে রাখলে নরম ও স্বাদুগন্ধযুক্ত হয়।

মট

/mɔʈ/

মেটে কলাই ডালের প্রকার বিশেষ।

বরাক উপত্যকার কলাইডাল অতি সুস্বাদু ও খাদ্যগুণ বিশিষ্ট। মট কলাই ডালের চেয়ে সামান্য বড় দানা, স্বাদও কম। ফলন ভালো।

মটংগা

/mɔʈɔŋɡa/

শাইল ধান বিশেষ।

শাইল ধানের অন্তর্গত বালাম ধানের প্রকার বিশেষ। মোটা দানার সোনালি ধান। শালিধান চাষের প্রথম পর্যায়ে রোপন করলে এই ধান খুব ভালো ফসল দেয়।

মটকা

/mɔʈɔka/

মাটির তৈরি পেটমোটা বড় কলসি জাতীয় জলাধার বিশেষ; জালা।

কলসির চেয়ে অন্তত ছগুণ বড় মাটির জলপাত্র। গ্রীষ্মে ঠাণ্ডা জলের জন্য এর ব্যবহার। তবে এখানে চাল, সর্ষে, ডাল প্রভৃতি রাখার জন্যও ব্যবহৃত হয় এই পাত্র।

মটমট

/mɔʈɔmɔʈ/

শুকনো ডাল ভাঙার আওয়াজ।

‘মটমট করি দেরু ভাংগো মটাই নিরে ভাই!’ — বরাক ছড়া

মড়

//

বাঁশ বা বেতের তৈরি ধান রাখার অতি বৃহৎ পাত্র।

মড় ধানের ভাঁড়ার রূপে ব্যবহৃত হয়।

মড়ডেংগা

/mɔɽɖeŋɡa/

লিকলিকে ও রোগা; শরীরের হাড় দেখা যাচ্ছে এমন রোগা।

মন্‌জু মড়ডেংগা অইলেঅ কামো ডাট।

মড়ি

/mɽি/

রোগা [মেয়ে]।

মড়ি ছুগরি

মতলবর চাচা

/mɔt̪ɔlɔbɔrɔ tʃatʃa/

কেবল নিজের উপকার বা স্বার্থের উপায় খুঁজে বেড়ায় এমন; স্বার্থান্বেষী।

তানে মুই আগেউ চিনি লাইছি, তাইন মতলবর চাচা।

মতিন

/mɔt̪in/

কিন্তু।

তাই মোরে ডাকউক না-ডাকউক মতিন মুই জাইমু।

মদনমতো

/mɔd̪ɔnɔmɔt̪o/

কটু গন্ধযুক্ত উপকারী শাক বিশেষ।

পালং শাকের মতো দেখতে বুনো শাক। পাতা পুরু ও রোমশ। উগ্রগন্ধ। পুকুর পাড়ে মাঠে ঘাটে যত্রতত্র জন্মায়। বর্ষায় এর বাড় বাড়ন্ত।

মদনমস্তো

/mɔd̪ɔnɔmɔst̪o/

কটু গন্ধযুক্ত উপকারী শাক বিশেষ।

পালং শাকের মতো দেখতে বুনো শাক। পাতা পুরু ও রোমশ। উগ্রগন্ধ। পুকুর পাড়ে মাঠে ঘাটে যত্রতত্র জন্মায়। বর্ষায় এর বাড় বাড়ম্ভ।

মধুবুড়া

/mɔd̪ʱubuɽা/

চিরসবুজ বৃক্ষ বিশেষ; মুচকন্দ গাছ।

‘এই বৃক্ষজাতীয় গাছটি বেশ লম্বা, চিরসবুজ। বাকল মসৃণ ছাই রঙের। কচি ডালপালা মরচে রঙের রোমে আবৃত। পাতা সরল অনেকটা গোলাকার, তবে কিনারা খাঁজযুক্ত বা একটু ঢেউ খেলানো। পাতার উপরদিক গাঢ় সবুজ, নীচের দিক ধূসর রঙের রোমে ঢাকা। ফেব্রুয়ারি হতে এপ্রিল পর্যন্ত গাছে ফুল আসে। ফুল আকারে বেশ বড়, লম্বাটে। সাদা পাপড়িগুলি ভারী মাংসল বৃতি দিয়ে ঢাকা থাকে। বৃত্তির বাইরের দিকে মরচে রঙের রোম থাকে। ফুলের একটি সুন্দর গন্ধ রয়েছে। ফল কাষ্ঠল ক্যাপসুল জাতীয়। ফল পাকতে একবছর সময় লাগে। পাকা ফল ৫টি লম্বা রেখা বরাবর ফেটে যায়। বীজগুলি হালকা বাদামি রঙের, পক্ষল।’

মধুর

/mɔd̪ʱur/

আখ বা খেজুরের রস থেকে তৈরি মিষ্ট খাদ্য দ্রব্য; গুড়।

মধুর বদি চাচা

/mɔd̪ʱurɔ bɔd̪i tʃatʃa/

কুখ্যাত ঠগ।

মধুরবদি চাচায় পাইলে তুমারে তফাই করি ছাড়িব।

মন

/mɔn/

পেয়ারার মতো দেখতে এক প্রকার ফল।

এই ফলের গাছে বড় ও তীক্ষ্ণ কাঁটা আছে। বিধলে খুব ব্যথা হয়। ফল পেয়ারার আকৃতি। রং সবুজ। পাকলে হলুদে হয়। স্বাদ মিঠে-কষায়। পাকলেই খাওয়া যায় না। কড়া রোদে অন্তত তিন সপ্তাহ ধরে শুকিয়ে কিচমিচের মতো কুঁচকে গেলে খাওয়া যায়। ভালো করে না শুকিয়ে খেলে মুখে চুলকাবে।

মন কলা খাবা

/mɔnɔ kɔla kʰaba/

মনে মনে স্বপ্ন বুনে সন্তুষ্ট থাকা।

মনে মনে মনকলা খাইআ বই থাক।

মনতন করা

/mɔnɔt̪ɔnɔ kɔra/

দোটানায় পড়া; ইতস্তত করা।

মনতন করি লাভ নাই গেলে জাইতায় গি।

মনতেতই

/mɔnɔt̪et̪ɔi/

উৎকৃষ্ট আউশ ধান বিশেষ।

ধানের রং ঘন লাল। চালও লাল। খুব সুস্বাদু ও খাদ্যগুণে বিশিষ্ট। এর সুমিষ্ট উপাদেয় ভাত কেবল নুন দিয়েই আহার করা যায়। এই ভাতের ফেন ছোট-বড় সকলের প্রিয়। আবার এই চাল ধোয়া জল দুধাল গাইকে খাওয়ালে দুধ ঘন ও মিষ্ট হয়। মনতেতই ধান অতি উৎপাদনশীল।

মনস

/mɔnɔs/

অলুক্ষণে; দুষ্ট প্রকৃতির।

হ বাড়ির মাইজলাগু বড় মন্নস।

মনহড়ি

/mɔnɔɦɽি/

মাসি শাশুড়ি।

হরুবউ মনহড়ির লগে নাইঅর গেছইন।

মনি

/mɔni/

শিল্প বা কারিকুরি।

‘কথার আছে নানান মনি যদি কথা কইতে জানি।’ — বরাকপ্রবাদ

মনুকৃতি

/mɔnukrit̪i/

ইচ্ছামতো; মর্জিমাফিক। · ⇒ হে বালিক অই গেছে, বাফর কথা হুনে না মনুক্তি চলে।

মনুতি

/mɔnut̪i/

ইচ্ছামতো; মর্জিমাফিক।

হে বালিক অই গেছে, বাফর কথা হুনে না মনুকৃতি চলে।

মনো অআ

/mɔno ɔa/

স্মরণ হওয়া।

আগর কথা মনো অইলে চখুর পানি পড়ে।

মনো করা

/mɔno kɔra/

স্মরণ করা।

তুইন ভালা করি মনো কর, দশটেকি লুট দুখান দিছলাম।

মনো রআ

/mɔno rɔa/

স্মরণে থাকা; বিস্মৃত না হওয়া।

হরুবালার কতোতা আবো মনো রইছে।

মন্

/mn/

পেয়ারার মতো দেখতে এক প্রকার ফল।

এই ফলের গাছে বড় ও তীক্ষ্ণ কাঁটা আছে। বিঁধলে খুব ব্যথা হয়। ফল পেয়ারার আকৃতি। রং সবুজ। পাকলে হলুদে হয়। স্বাদ মিঠে-কষায়। পাকলেই খাওয়া যায় না। কড়া রোদে অস্তত তিন সপ্তাহ ধরে শুকিয়ে কিচমিচের মতো কুঁচকে গেলে খাওয়া যায়। ভালো করে না শুকিয়ে খেলে মুখে চুলকাবে। মন<sub>্ব</sub> mon

মন্নস

/mɔnnɔs/

অলুক্ষণে; দুষ্ট প্রকৃতির।

হ বাড়ির মাইজলাগু বড় মন্নস।

ময়না হাইল

/mɔjna ɦail/

লাল রঙের শালি ধান বিশেষ।

এই শাইল ধানের মাঝারি মিহি দানার চালের ভাত খেতে সুস্বাদু। উৎপাদন মাঝারি।

মরই

/mɔrɔi/

চিরহরিৎ বৃক্ষ বিশেষ।

এই গাছের বাকলের রং সাদা কাঠও সাদা। সজনের মতো পাতা। সজনের মতোই সাদা ফুল। উচ্চতায় ৮০ ফুট অব্দি হয়। বেড় হয় ১০ হাত।

মরকা

/mɔrɔka/

বাঁশ বা কাঠ রোদে বৃষ্টিতে থেকে নষ্ট হয়ে যাওয়া।

মরকি

/mɔrɔki/

মড়ক; সংক্রামক রোগে অনেক লোকের মৃত্যু।

মরকিএ সারা বনডকর মুরকি মরিআ সাফ।

মরজানি

/mɔrɔzani/

শরীর মার্জন করা।

গলায়-উলায় ফেদা লাগি রইছে, বুপাড়ার সময় ভালা করি মরজাইস।

মল

/mɔl/

শরীরের ময়লা।

মলম

/mɔlɔm/

অনুসন্ধানে সহায়ক চিহ্ন বা সূত্র বা প্রমাণ।

বন্য হাতি, বাঘ ইত্যাদি বা নিখোঁজ হওয়া গৃহপালিত জন্তুর অনুসন্ধান করতে গিয়ে তার গতিবিধি সম্পর্কে অবহিত হওয়ার মতো সূত্র বা পরিচিহ্ন বা প্রমাণ। যেমন, সেই জন্তুর পায়ের ছাপ, রক্তের দাগ, মুখের আওয়াজ বা সেই জন্তুকে দেখেছে এমন কোনো ব্যক্তির বিবরণ ইত্যাদি।

মশইর

/mɔsɔir/

মশারি।

মশইর টাংগাইআ না ফুতিলে মেলেরিআ অয়।

মশব

/mɔsɔb/

বিরাট উৎসব; বড় আনন্দানুষ্ঠান ও ভোজ; বৈষ্ণবদের কীর্তন ও ভোজের উৎসব।

মশ্শব

/mɔssɔb/

বিরাট উৎসব; বড় আনন্দানুষ্ঠান ও ভোজ; বৈষ্ণবদের কীর্তন ও ভোজের উৎসব।

মহাজাল

/mɔɦazal/

বিশাল আকারের মাছ ধরার জাল বিশেষ।

মাছ ধরার জালের মধ্যে এ জাল শ্রেষ্ঠ জাল। ৮০০ হাত দৈর্ঘ্য ৩৫ হাত প্রস্থ এই প্রকাণ্ড জালটি বাইতে কমপক্ষে ২৫ জন লোক ও তিনখানা নৌকা লাগে। এই জাল দিয়ে ছোট-বড় সবরকমের মাছ ধরা যায়। নদী, বিল ও সাগরে এই জাল বাওয়া হয়।

মহাল

/mɔɦal/

একপ্রকার ধূনাগাছ।

মহালগাছ ৫০ ফুট পর্যন্ত উঁচু হয়। বেড়ে ছয় হাত পর্যন্ত। আমপাতার মতো পাতা, সামান্য খাটো। উঁচু স্থানে বা পাহাড়ে এই গাছ জন্মে। এই গাছের কশ বা ক্ষীর থেকে উত্তম ধূনা পাওয়া যায়।

মাঅ

/maɔ/

মা; ‘মা’ সম্বোধন।

‘মা, অ এ গো মাঅ গো।’ —ওঝাগান

মাই

/mai/

মা; ‘মা’ সম্বোধন।

মাই পুকরিত মাছ ধওআত গেছইন।

মাইআ

/maia/

মাস জুড়ে অবস্থান করে এমন; মাসের; মাসিক।

দুমাইআ কারতিকা ধান; ছমাইআ নেনা।

মাইজরা পুক

/maizɔra puk/

আমের ক্ষতিকারক পোকা বিশেষ; মাজরা পোকা; Mango Stem Borer.

পূর্ণাঙ্গ মাইজা পোকা ছাই রঙের পাখা বিশিষ্ট। এরা গাছের অমসৃণ কাণ্ডের ফাটলে ডিম পাড়ে। ৭-১০ দিনের মধ্যে ডিম ফুটে কীড়া বের হয়। এদের আক্রমণে কাণ্ড ও শাখায় আঁকাবাঁকা ও পেঁচানো নালির সৃষ্টি হয়। আক্রান্ত শাখা শুকোতে শুরু করে এবং এভাবে গোটা গাছটাও শুকিয়ে মরে যায়।

মাইজলি

/maizɔli/

মেজো [বোন; বউ; জা]। ‘মাইজলা’র স্ত্রীবাচক শব্দ।

মাইন্‌জ

/main‌z/

কলাগাছ, সুপারি গাছ বা নারিকেল গাছ প্রভৃতির মধ্যের কচি পাতা; কুঁড়ি।

কলার মাইজ্; গুআর মাইজ্।

মাইন্জরা পুক

/mainzɔra puk/

হলুদ মাজরা পোকা; Yellow stem borer.

মথ জাতীয় পোকা। পূর্ণাঙ্গ পোকা প্রায় ১.৪ সেমি লম্বা। স্ত্রী পোকার সামনের পাখায় একটি করে কালো বিন্দু আছে। সব সময় ধানগাছের আগায় বসে। স্ত্রীপোকাটি ধানের পাতার ডগার দিকে কয়েকটি গুচ্ছে প্রায় ১৫০টি ডিম পাড়ে। ৫-১০ দিনের মধ্যে ডিম ফুটে শূককীট বেরিয়ে ধানগাছের গোড়া ছিদ্র করে আক্রমণ করে। ধানের ফলনকালের যেকোনো সময়ে আক্রমণ করতে পারে। শীষ বের হওয়ার সময় আক্রমণ করলে ধানের মরা ছড়া বের হয়।

মাইন্জরা পুক্

/mainzɔra puk/

হলুদ মাজরা পোকা; Yellow stem borer.

মথ জাতীয় পোকা। পূর্ণাঙ্গ পোকা প্রায় ১.৪ সেমি. লম্বা। স্ত্রী পোকার সামনের পাখায় একটি করে কালো বিন্দু আছে। সব সময় ধানগাছের আগায় বসে। স্ত্রীপোকাটি ধানের পাতার ডগার দিকে কয়েকটি গুচ্ছে প্রায় ১৫০টি ডিম পাড়ে। ৫-১০ দিনের মধ্যে ডিম ফুটে শৃককীট বেরিয়ে ধানগাছের গোড়া ছিদ্র করে আক্রমণ করে। ধানের ফলনকালের যেকোনো সময়ে আক্রমণ করতে পারে। শীষ বের হওয়ার সময় আক্রমণ করলে ধানের মরা ছড়া বের হয়। বৈজ্ঞানিক নাম— Scrpophaga Incertulas.

মাইমাল

/maimal/

মুসলমান মৎস্যজীবী সম্প্রদায়।

মাইমালে ডুপিরবিল হিসিত্রা।

মাইমালর চউক

/maimalɔrɔ tʃɔuk/

অকৃতজ্ঞের মতো আচরণ; লজ্জা-সম্ভ্রমহীন ব্যবহার।

টেকা অইলে মানে মাইমলের চউক দেখাইন।

মাইল

/mail/

উঠে দাঁড়া [অনুজ্ঞায়]।

হাতি চালনায় ব্যবহৃত পরিভাষা। হাতিকে উঠে দাঁড়ানোর জন্য আদেশ।

মাইলং

/mailŋ/

কুল জাতীয় টকফল বিশেষ।

ফলটি বরাক উপত্যকার উত্তর সীমান্তে খুব ফলে। কাঁচা থাকতে সবুজ, পুষ্ট হলে হলদে, পাকলে লাল হয়। ফুল সাদা এবং হাসনাহানার মতো গন্ধ। গাছের শাখা ঝাড় বাঁধে। বর্ষায় ফলে।

মাউগ

/mauɡ/

পত্নী; চরিত্রহীনা নারী।

‘মাগ’ বাংলায় অসম্ভ্রমার্থে ব্যবহৃত হয়। বরাকবাংলায় ‘পত্নী’ অর্থেই ‘মাউগ’ শব্দটির চল্। অনেক সময় নিন্দার্থে প্রয়োগও হয়। দ্র. ‘মাউগর ভাড়ুআ’। আবার ক্বচিৎ ‘চরিত্রহীনা মহিলা’ অর্থেও ব্যবহার করে কেউ কেউ।

মাউগর ভাড়ুআ

/mauɡɔrɔ bʱaɽুa/

স্ত্রীর অনুগত।

এলকুর পুআইন বিআর বাদেউ মাউগর ভাড়ুআ।

মাউতল

/maut̪ɔl/

সত্মার সম্পর্কসূত্রে বদ্ধ; সৎমার সন্তানের সূত্রে সম্পর্কিত।

মাউতল ভাই = সত্মার ঘরের ভাই।

মাউত্তল

/maut̪t̪ɔl/

সৎমার সম্পর্কসূত্রে বদ্ধ: সৎমার সম্ভানের সূত্রে সম্পর্কিত।

মাউতল ভাই = সৎমার ঘরের ভাই। মাউতল বইন = সৎমার ঘরের বোন। ‘বা’র (বাঁশের) তলে পরইলা গাই, তাইন মোর মাউতল ভাই।’ — বপ্র.

মাংঠা

/maŋʈʰa/

বদমাইশ ছেলে।

হরু মাংঠায় টেকা দেয় না, মালও আনে না।

মাংঠি

/maŋʈʰi/

মাংঠার স্ত্রীবাচক শব্দ।

মাগনা

/maɡɔna/

মূল্য না দিয়ে পাওয়া গেছে এমন।

‘মাগনা গরুর দাত নাই।’ — বরাকপ্রবাদ

মাগুর

/maɡur/

আঁশহীন স্বনাম প্রসিদ্ধ মাছ।

জিয়ল মাছ বিশেষ। কালচে লাল, বাদামি, মেটে প্রভৃতি রঙের হয় এই মাছ। পাঁকনার দুধারে তীক্ষ্ণ ও বিষাক্ত কাঁটা থাকে। লম্বা শুঁয়ো আছে। রোগী, গর্ভবতী ও সদ্য সন্তানবতীর আদর্শ পথ্য।

মাচাং

/matʃaŋ/

মাচা; বাঁশের তৈরি উঁচু মঞ্চ যা লাউকুমড়া প্রভৃতি বেয়ে ওঠার জন্য দেওয়া হয়।

মাছ পিঠা

/matʃʰɔ piʈʰa/

চালের গুঁড়ি ও মাছ মিশিয়ে তৈরি সুস্বাদু পিঠা বিশেষ।

মাছুপিঠা দুরকমের: গুঁড়িমাছ ও মশলামাছ।

মাছলি

/matʃʰɔli/

মুখমন্ডলে ক্ষুদ্র মাছির মতো বাদামি-কালো দাগ বিশেষ; Freckles।

তাইর মুখো মাছলি ফুটিছে।

মাছু পিঠা

/matʃʰu piʈʰa/

চালের গুঁড়ি ও মাছ মিশিয়ে তৈরি সুস্বাদু পিঠা বিশেষ।

মাছুপিঠা দূরকমের ঃ গুঁড়িমাছ ও মশলামাছ। ১. গুঁড়িমাছ প্রস্তুতপ্রণালী— আড়মাছ, বোয়াল, চ্যাং, মাগুর প্রভৃতি স্বল্প কাঁটাযুক্ত মাছ তেলছাড়া ভেজে কাঁটা ছাড়িয়ে নিতে হয়। এরপর আন্দাজমতো নুনলংকা দিয়ে চালের গুঁড়োর সঙ্গে মেখে ভাপে দিয়ে নামালেই হয়ে গেল। মশলামাছ প্রস্তুতপ্রণালী— ৫০০ গ্রাম ছোট মাছ; ৫০ . গ্রাম সর্ষে বা লাইবিচি বাটা; জিরা হলুদ নুন লংকা আন্দাজমতো। মখা, পুঁটি, টেংরা, কইআ প্রভৃতি যেকোনো ছোটমাছ l কেটে ধুয়ে রাখতে হয়। সর্ষে বা লাইবিচি বাটার সঙ্গে জিরা হলুদ নুন লংকা স্বাদ মতো দিয়ে মেখে মাছণ্ডলো কলাপাতা বা হলুদপাতা দিয়ে মুড়ে খালি কড়াইতে হালকা আঁচে বসাতে হয়। চাপা দিতে হয় জলভরা পাত্র দিয়ে। এরপর কয়েকবার উলটে- পালটে মাছের রস শুকিয়ে গেলে নামিয়ে নিলেই প্রস্তুত হল মশলামাছের মাছুপিঠা। অতি সুস্বাদু ও রুচিকর এই মাছুপিঠা বরাক উপত্যকায় খুবই জনপ্রিয়।

মাজন

/mazɔn/

ব্যবসায়ী; দোকানদার।

বড় মাজন দুকান বন্ধ করি খাবাত গেছইন।

মাজে

/maze/

মধ্যে [অধিকরণে]।

আপনার মাতর মাজে ফাক আছে।

মাঝার

/madʒʱar/

ভেতর; অভ্যন্তর।

‘কী ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার।’ — হাসনরাজা

মাঝার দেবা

/madʒʱarɔ d̪eba/

করাত দিয়ে গাছের কাণ্ডকে সমানভাবে দ্বিখণ্ডিত করা।

আরাকশি গুরোয় আইজ পিংগাছইগু মাঝার দিবা।

মাঠা

/maʈʰa/

মণ্ড পাকানো; মিশ্রিত করা।

মায় ময়দা আর গুড়ি মাঠিতরা, পিঠা অইত।

মাড়

/maɽ/

ভাতের ফেন।

মনতেতইর মাড় গালি না।

মাড়ইল

/maɽil/

ঘরের চাল ও ছাদকে ধরে রাখার জন্য যে দীর্ঘ ও মজবুত বাঁশ বা কাঠের বরগা সারিবদ্ধ খুঁটির মাথায় স্থাপন করা হয়; Purlin।

ঝাউকরার মাড়ইলে কুলায় বউত বছর।

মাড়া

/maɽা/

ধান ঝাড়া।

কাটা ধানের আঁটি খুলে লেপা উঠানে বা চাতলে গোলাকার করে ছড়িয়ে দেওয়া হয়। এই ছড়ানো ধানের স্তূপের উপর বৃত্তাকারে হাঁটানো হয় চার-পাঁচটি গোরু বা দুতিনটি মহিষ। এদের পায়ের চাপে ও খুরের আঘাতে খড় থেকে ধান ঝরে পড়ে। এরূপ ধান মাড়াইয়ের কাজকে ‘মাড়া’ বলা হয়। ৩০ থেকে ৮০ মুটা ধানের মাড়া একসঙ্গে দেওয়া হয়।

মাড়ে ভার

/maɽে bʱar/

অঢেল; প্রয়োজনের চেয়ে অনেক বেশি; এত বেশি যে ভেসে যাচ্ছে।

ইনো কিতা মশশব, জে হকলতা মাড়ে ভার।

মাত

/mat̪/

কথা; ভাষা; উক্তি; প্রসঙ্গ।

এলকুর হরুতায় জলতি মাত হিকইন।

মাত কাটি কআ

/mat̪ɔ kaʈi kɔa/

প্রসঙ্গান্তরে যাওয়া; এক কথা-প্রসঙ্গকে মাঝখানে থামিয়ে অন্য প্রসঙ্গ তোলা।

তুমার মাত কাটি কইআর বড়চিরির আগার অাইন বাগি দিতায়নি?

মাত হিজা

/mat̪ɔ ɦiza/

কোনো কথা যুক্তিযুক্ত হওয়া।

জে মাত হিজে না হি মাত মাতিও না।

মাতকথা চালানি

/mat̪ɔkɔt̪ʰa tʃalani/

প্রস্তাব উত্থাপন করা।

সুনামইএ মোর বিআর মাতকথা চালাইত্রা।

মাতা

/mat̪a/

কথা বলা; কথা শুরু করা।

হাছামাত কজনে মাতে।

মাতুআ

/mat̪ua/

বাতাপি লেবু; জাম্বুরা।

লাল ও সাদা দুরঙের শাঁসযুক্ত হয়। খোসা এক থেকে দুইঞ্চি পুরু।

মাথা খাটানি

/mat̪ʰa kʰaʈani/

বুদ্ধি খাটানো।

মাথা খাটাইআ বেটায় গাছ বাওআর এক কল বার করছে হাছাউ।

মাথা পালা

/mat̪ʰa pala/

স্থির বুদ্ধিহীন।

মাথা পালা মানু দি অত বড় তেআর চালানি জাইত নায়।

মাদদা

/mad̪ɔd̪a/

পুরুষজাতীয় পশু।

মাদ্দা কুকুর

মাদদুম

/mad̪ɔd̪um/

হজমের গোলমালে পেট ফুলে উঠেছে এমন; ফাঁপা; স্ফীত।

বিআবাড়িত খাইআ এলকু মোর পেট মাদ্‌দুম।

মাদলা

/mad̪ɔla/

গোরুর গাড়ির চাকার কেন্দ্রস্থিত ভারী ও মজবুত চাকতি; Disc।

বাদ্যযন্ত্র মাদলের আকৃতি হওয়ায় গোরুর গাড়ির এই যন্ত্রাংশটির নাম মাদলা। মাদলার ভেতর খিল সংলগ্ন থাকে। এর ওপর নির্ভর করে চাকা ঘোরে।

মাদি

/mad̪i/

স্ত্রী জাতীয় পশু।

মাদদি কুকুর।

মাদ্‌দা

/mad̪‌d̪a/

পুরুষজাতীয় পশু।

মাদ্‌দা কুকুর।

মাদ্লা

/mad̪la/

গোরুর গাড়ির চাকার কেন্দ্রস্থিত ভারী ও মজবুত চাকতি; Disc।

বাদ্যযন্ত্র মাদলের আকৃতি হওয়ায় গোরুর গাড়ির এই যন্ত্রাংশটির নাম মাদলা। মাদলার ভেতর খিল সংলগ্ন থাকে। এর ওপর নির্ভর করে চাকা ঘোরে।

মাধাই

/mad̪ʱai/

চেষ্টা; আপ্রাণ লড়াই।

কতবিল তনে অতত্জনে মাধাই করিআর তেবো আলাইল ঘরখানতারে খাড়া করতাম পারিআর না।

মাধান

/mad̪ʱan/

দুপুর; দিনের মাঝবেলা।

আইজ মাধানকু আমভরতা খাইমু চলিঅ।

মানজা

/manɔza/

মাজা; মাজা ঘষা করা।

তাই বাসন মানজিরি।

মানডব

/manɔɖɔb/

মন্দিরের সংলগ্ন গানকীর্তনের জন্য নির্মিত বড় আকারের ঘর; নাচঘর।

আখড়ার মানডবো আইজ ডপজাত্রা অইত।

মানতে

/manɔt̪e/

অবধি; থেকে।

তান বেমারর খবর হুনছি মানতে কুনুকানো শনতো পাইআর না।

মানশ

/manɔs/

মানত; দেবদেবীর অনুগ্রহ লাভের জন্য মনে মনে সংকল্প।

পানবাটা দি অশটাংগে পড়িআ বিশরির অনো মানশ কর।

মানশি

/manɔsi/

মানত করা হয়েছে এমন।

মানশি বিশরি পুজা।

মানিয়া

/manijা/

মান-সম্মান আছে এমন; মান্যগণ্য; মাননীয়।

মানিআর মান তাউড়া দিলেও জায় না।

মানু

/manu/

মানুষ; মানবজাতি; লোক।

এলকুর মানু বড় মতলবি।

মানু লেংরা

/manu leŋra/

মানুষের সঙ্গ ছাড়া থাকতে পারে না এমন।

মানু লেংরা কুক্‌রে চুর খেদায় নি কুনু?

মানে

/mane/

মানুষে; মানুষেরা।

এলকুর মানে অততা মানইন না।

মান্ডর

/manɖɔr/

মন্দিরের সংলগ্ন গানকীর্তনের জন্য নির্মিত বড় আকারের ঘর; নাচঘর।

আখড়ার মানডবো আইজ ডপজাত্রা অইত।

মান্‌শর দুশ

/man‌sɔrɔ d̪us/

তন্ত্রমন্ত্রের দ্বারা সৃষ্ট অসুস্থতা।

মাশর (=মানুষের) দুশে মানু পাগলা অইন ইতা কেও কেও বিশ্শাস করইন না।

মামলত

/mamɔlɔt̪/

নিজের স্বার্থ।

‘মামলত লইতে খেরো ফুত।’ — বরাক প্রবাদ

মামলতি

/mamɔlɔt̪i/

নিজের ভালো ছাড়া যে অন্যকিছু চায় না, স্বার্থপর।

মামলতি মানুশর দিন পড়ছে।

মামু

/mamu/

মায়ের ভাই; মামা।

আম কালর বন্ধত মামুর বাড়িত জাইমু।

মায়ামতি

/majাmɔt̪i/

ভালো আউশ ধান বিশেষ।

ধান ও চাল দুটোই লাল। মাঝারি দানা। স্বাদু। ফলে মন্দ নয়।

মারতুল

/marɔt̪ul/

গোলাকার সমান মাপের দুই মাথাযুক্ত বৃহৎ ও ভারী হাতুড়ি বিশেষ; Mallet।

এটি পাথরভাঙা ও লোহা চেপটা করার কাজে ব্যবহৃত হয়।

মারা

/mara/

অবশ হওয়া; অসাড় করা।

জবর ঠানডা, আত-পাও মারের।

মারাত পড়া

/marat̪ɔ pɽা/

অভাবগ্রস্ত হওয়া।

ইবার মারাত পড়িআ আলর দামা বেচিছি।

মারি লাবা

/mari laba/

অসাড় হওয়া।

জারমনির তলর ঠানডা পানিএ আতপাও মারি লাইছে।

মাল

/mal/

পণ্য সামগ্রী।

গুটি নাও এ মাল আর

মাল খাবা

/malɔ kʰaba/

মদ পান করা।

ছুগরাইন ছুগরিন সবেউ এলকু মাল খাবা হিখিছইন।

মাল মারা

/malɔ mara/

ধন-সম্পদ বা টাকাপয়সা আত্মসাৎ করা।

মালই

/malɔi/

নারিকেলের শক্ত খোল বা মালা।

মালই দি দুদ আউটাইবার চরা বানাইন।

মালকড়ি

/malɔkɽি/

টাকাপয়সা।

চাউল-গুদামো চাউকরি করিআ হে বউত মালকড়ি বানাই লাইছে।

মালতি

/malɔt̪i/

বিশিষ্ট আউশ ধান।

সোনালি রঙের ধান। সাদা চাল। সুগন্ধ আছে। খেতেও সুস্বাদু। ফলন ভালই।

মালবান্দ

/malɔband̪/

বাঁশের ঘরের কোণার মজবুত বাঁধুনি।

ভালুকা বা বেতুআ বাঁশ দিয়ে তৈরি সাড়ে চার হাত লম্বা বেত দিয়ে এই বাঁধুনি দেওয়া হয়।

মালবান্দ্

/malɔband̪/

বাঁশের ঘরের কোণার মজবুত বাঁধুনি।

ভালুকা বা বেতুআ বাঁশ দিয়ে তৈরি সাড়ে চার হাত লম্বা বেত দিয়ে এই বাঁধুনি দেওয়া হয়।

মাশউল

/masɔul/

রুই জাতীয় আঁশযুক্ত মাছ বিশেষ।

মাশুরা

/masura/

মাসেক কালের জন্য ঠিকা রাখা হয় এমন; মাসিক; মাস হিসেবে।

পুলর কামো, খেতর কামো মাশুরা ভালা।

মিআনি

/miani/

মেশানো; মিশ্রিত করা।

ধানে চিউটি এ মিআইস না।

মিআর

/miar/

শাক সবজি তরিতরকারি ইত্যাদি; Vegitables.

ইবার মিআর অলা ভালা অইছে!

মিআসাব

/miasab/

মাদ্রাসার শিক্ষক; শিক্ষিত ও সম্ভ্রান্তবংশীয় লোক।

হরুতা আইছইন, মিআসাব কুরান তেলাঅআত করিআ আইত্রা।

মিআসার

/miasar/

মাদ্রাসার শিক্ষক; শিক্ষিত ও সম্ভ্রান্তবংশীয় লোক।

হরুতা আইছইন, মিআসাব কুরান তেলাঅআত করিআ আইত্রা।

মিকার

/mikar/

যে কোনো যন্ত্র, অস্ত্র বা বাসনপত্র মেরামতি করেন।

ঘড়িমিকার গাড়িমিকার টিভিমিকার

মিচ্কি

/mitʃki/

দুষ্টা।

মেয়েদের বেলায় তথু ব্যবহাত হয়।

মিজাজ

/mizaz/

মনের গতিপ্রকৃতি; স্বভাব। Temperament.

তেড়া মিজাজ; গরম মিজাজ; বদ মিজাজ; ঠানডা মিজাজ।

মিটা

/miʈa/

মুছে যাওয়া; মুছে ফেলা।

হাগর পানিচাক আবো মিটিছে না।

মিট্‌কি

/miʈ‌ki/

দুষ্টা।

মেয়েদের বেলায় শুধু ব্যবহৃত হয়।

মিন

/min/

বিনীত প্রার্থনা বা অনুরোধ।

ডাকতরে অলা মিনত করছি তেবো মোর পুআরে দেখিআ গেলা না!

মিনত্

/mint̪/

বিনীত প্রার্থনা বা অনুরোধ।

ডাকতর্রে অলা মিনত করছি তেবো মোর পুআরে দেখিআ গেলা না!

মিরগা

/mirɔɡa/

রুই জাতীয় প্রসিদ্ধ মাছ বিশেষ।

আঁশযুক্ত। রুই মাছের মতো হলেও সামান্য লম্বাটে ধরনের।

মিরদং

/mirɔd̪ŋ/

দুদিকে চামড়ার আবরণযুক্ত মাটির বাদ্যযন্ত্র বিশেষ; খোল।

এটি কীর্তনাদিতে সর্বাধিক ব্যবহৃত হয়।

মিরমির

/mirɔmir/

ছোট ছোট চোখ করে চাওয়া [অভিসন্ধিমূলক]।

মিরমির করি চাবায়উ বুচছি মানুগুর নিঅত ভালা নায়।

মিরমিরাইআ

/mirɔmiraia/

চোখ ছোট করে।

কানো তাই ঘুমাইত আবো মিরমিরাইআ চারি।

মিরাশ

/miras/

যেকোনো স্থাবর সম্পত্তি; জমি বাড়ি ইত্যাদি ভূ-সম্পত্তি।

তুমার বাপর মিরাশ আছে চাউকরির কাম কিতা?

মিলজিল

/milɔzil/

মেলামেশা ও সম্প্রীতি।

গাউত আগর লাখান মিলজিল নাই হলউ জারজির।

মিলানি

/milani/

অদৃশ্য হওয়া; মিশে যাওয়া।

কালা জনার আনধাইরো মিলাই গেছে।

মুআরি

/muari/

মুরলী বাঁশি।

‘মুআরি বাজাইআ কানু রাধারে ভুলায়।’ — বরাক গীত

মুই

/mui/

(উত্তমপুরুষ একবচন) আমি।

মুইজুই

/muizui/

দ্বিধা।

জাইতে নি জা, মুইজুই করিস না।

মুইট

/muiʈ/

ধান প্রভৃতি শস্যের আঁটি বা বোঝা।

আজকু ক মুইট ধান কাটিছত?

মুখ

/mukʰ/

মুখ; ছিপি; প্রান্ত; মোড়।

শিশিনর মুখ; কইলার মুখ;

মুখ কাটা

/mukʰɔ kaʈa/

দ্র. মুখ কাটরা।

এই শব্দটি স্ত্রীপুরুষ নির্বিশেষে ব্যবহার করা হয়।

মুখ কালা করা

/mukʰɔ kala kɔra/

অপ্রসন্ন হওয়া।

তাইরে না দেবায় মুখ কালা করি গেছে গি।

মুখ খাইআ পড়া

/mukʰɔ kʰaia pɽা/

মুখ থুবড়ে পড়া।

হে মুখখাইআ পড়িআ হমখর দুগ্‌গু দাত ভাংগি লাইসে।

মুখ চাইআ মুগর ডাইল

/mukʰɔ tʃaia muɡɔrɔ ɖail/

নিজের লোক দেখে দেখে স্বার্থপূরণ; স্বজন তোষণ।

গুলার কালো সরকারর মানে আইআ গাউএ গাউএ রিলিফ দিছইন, খালি মুখ চাইআ মুগর ডাইল; একতায় পাইছইনতে পাইছইন আরেকতায় না খাইআ মরছইন।

মুখ জুকা

/mukʰɔ zuka/

সামান্য।

অতগু মানু মুখজুকা পাএি অইবনি?

মুখ জুড়া দেবা

/mukʰɔ zuɽা d̪eba/

সত্য মিথ্যা মিলিয়ে কাউকে কোনোরকম বোঝানো।

আর মুখ জুড়া দিস না বেটি, ক চুরিউ করছত।

মুখ দি কুটুমআলা

/mukʰɔ d̪i kuʈumɔala/

লোক দেখানো আত্মীয়তা।

এলকু হকলেউ মুখ দি কুটুমআলা করইন।

মুখ বিআনি

/mukʰɔ biani/

মুখ বিকৃত করে উপহাস করা।

আবরা-তুতলারে মুখ বিআইলে নিজেউ আবরা অইন।

মুখইর

/mukʰɔir/

উঁকি।

পিঠার গন্ধ পাইলেউ মউআয় রসইঘরেদি একবার মুখইর দিবাউ।

মুখইর দেবা

/mukʰɔirɔ d̪eba/

মুখ বাড়িয়ে দেখা ও কথা বলা।

রাইত পুআইলে ঘরে ঘরে মুখইর দিস না।

মুখা

/mukʰa/

তুল্য; সদৃশ; মতন; আকৃতির।

হরুমুখা কইলা;

মুখাল

/mukʰal/

কলহপরায়ণ; মুখরা।

বেটাবেটিএ বড় খাটিছে – দিঅগু মুখাল।

মুখি

/mukʰi/

কচুর কন্দ বিশেষ; কচুর কন্দের গেড় বা অঙ্কুর।

মুখি হিদলর দরো (=ব্যঞ্জন / ঝোল)।

মুগইর

/muɡɔir/

ভারী দণ্ড বিশেষ; মুগুর।

এটি দিয়ে মাটির ঢেলা ভাঙা ও বেড়ার খুঁটি পোতা ইত্যাদি কাজ করা হয়।

মুচনা

/mutʃɔna/

সূক্ষ্ম অগ্রভাগ যুক্ত চিমটা বিশেষ।

কানের ভেতরে আটকে থাকা কিছু বের করতে এই চিমটা ব্যবহৃত হয়।

মুচাল

/mutʃal/

গোঁফ আছে এমন।

আগে মুচাল পুলিশরে মানে ডরাইতা।

মুচি

/mutʃi/

মাটির ছোটপাত্র বা পাত্রের ঢাকনি।

পাতিলর লগর মুচিও আনিস।

মুজি

/muzi/

কাঁঠালের কোয়াগুলি যে ডাঁটায় ঝুলে থাকে; কোষাধার।

মুজি তনে রআটাইন কআ।

মুজি বাইচা

/muzi baitʃa/

কমবয়সি; এঁচড়ে পাকা।

ই জমানার মুজি বাইচচাইনতর মাত হুনতে মগজ জলি জায়।

মুটি

/muʈi/

দরজার চৌকাঠের নিচের কাঠ; দরজার যে অংশ পার হয়ে ভেতরে ঢুকতে হয়।

মুটিত পাও লাগলে হলম করা লাগে।

মুটি তুলা

/muʈi t̪ula/

কোনো অনুষ্ঠানের জন্য বাড়ি বাড়ি গিয়ে চাল ভিক্ষে করা।

মুটি তুলিআ গাউর ইশকুল ইখান গড়িছি।

মুড়

/muɽ/

মাথা।

তাইর মুড়ো অলা পুজাইল-লিক, গনধি পাতার কশ দিলে কমবা।

মুড় হুসকি দেবা

/muɽ ɦusɔki d̪eba/

কৌশলে পালিয়ে যাওয়া।

তারে চখুর আগো রাখিস নাইলে কুনবালা মুড়হুসকি দিলাইব।

মুড়কর

/muɽkɔr/

পায়ের গোড়ালি দিয়ে আঘাত।

দুই মুড়কর দিলেউ লরম মাটি গাত অইব।

মুড়কানি

/muɽkani/

পায়ের গোড়ালি দিয়ে আঘাত করা।

মুড়কাইআ ফেচা করি লা।

মুড়ানি

/muɽাni/

মুণ্ডন করা; মুড়ানো।

ছাগলে ফরাশির গাছটাইন খাইআ মুড়াইছে।

মুড়ি

/muɽি/

মাছের মুড়ো; মাথা।

রউর মুড়ি

মুড়ো বিশ

/muɽো bis/

প্রয়োজন; ঠেকা।

মোর মুড়ো বিশ, মুই জাইমু তান গেছে।

মুতর গন্ধ জাবা

/mut̪ɔrɔ ɡɔnd̪ʱɔ zaba/

সাবালক হওয়া।

মুতর গন্ধ গেছে না আবো হে বড় মানর বায় রুকি জায়।

মুতরা

/mut̪ɔra/

যে বিছানায় প্রস্রাব করে।

মুতরা হরুতা লইআ মানর বাড়িত গিআ ঘুমানি জায় না, শরম করে গি।

মুতা

/mut̪a/

প্রস্রাব করা।

পানিত মুতিও না, পারে না।

মুতেক

/mut̪ek/

এক মুহূর্ত; অতি অল্প সময়।

মুতেক আগে তাইন বন্‌দো তনে আইছইন।

মুথা

/mut̪ʰa/

ভেতরে ভেতরে সেয়ানা।

মুথা বেটাইনতে মুখে মাতইন না বাকিন তলে তলে বান কাটইন।

মুদেরসা

/mud̪erɔsa/

মুসলমানদের ধর্মীয় শিক্ষালাভের বিদ্যালয়।

মউলবিসাব আবো মুদেরসা তনে আইছইন না।

মুনশিমুরালি

/munɔsimurali/

প্রসিদ্ধ আউশ ধান।

ধান ময়লা সাদা। চালের রং লাল-সাদায় মিশ্র। সুস্বাদ। উৎপাদন ভালো হয়। গরিব চাষীদের অতি প্রিয় ধান।

মুনিআ

/munia/

বাদামি রঙের এক প্রকার অতি ক্ষুদ্র পাখি।

মুনিআর পালে ধান খাইত্রা।

মুর

/mur/

তলদেশ।

পানি অলা সাফ গাংগর মুর দেখা জার।

মুরকি

/murɔki/

মোরগ।

কুকি কাছাড়ি গারু হকলে মুরকির ডিম দি পুজা করইন।

মুরমুরি

/murɔmuri/

শীতকালীন সবুজ শাক বিশেষ।

ছোট ছোট সবুজ পাতাময় গুল্ম। স্বাদ ঈষৎ টক। রুচিকারক। শস্য ও সবজি খেতে প্রচুর জন্মে। ‘মুরমুর’—মৃদুশব্দে নরম শাক গাছটি ভেঙে যায় বলে এই নাম।

মুরা

/mura/

পায়ের গোড়ালি।

হিলো মুরা ঘশা, মল ছুটিব।

মুরা মারা

/mura mara/

বিমুখ হওয়া; বিরুদ্ধে যাওয়া।

‘এক গুরোয় মাইল্লা মুরা বুছার নিতি বড় বুরা।’ — মাহতাবুর

মুরানি

/murani/

পাকানো; মোচড় দেওয়া।

গাইনছা মুরাইআ বাহ্।

মুরামুরি

/muramuri/

গড়িমসি; গররাজি।

জাইবার অইলে জা মুরামুরি করিস না।

মুরালি

/murali/

প্রসিদ্ধ আউশ ধান বিশেষ।

ঈষৎ গোলাকার। রং ময়লা সোনালি। মাঝারি দানা। লাল চাল। স্বাদে সুমিষ্ট। মুরালির প্রকার ভেদ যথা— ভাশামুরালি, পুটিমুরালি, কইমুরালি, বুড়িমুরালি, মুনসিমুরালি ইত্যাদি। শ্রেণীভেদে ধানের রং ও স্বাদ সামান্য কমবেশি হালকা ঘন দেখতে পাই।

মুরাৣ

/muraৣ/

নাট (Nut) প্রভৃতি আঁটবার জন্য পাঁয়চে প্যাঁচে ঘোরানো। মুরা<sub>৪</sub> mura

মুরিমুরি আটা

/murimuri aʈa/

গজগমনে চলা।

অবায় হুনো গো বউ কামর বালা মুরিমুরি আটিও না।

মুর্তেক

/murt̪ek/

এক মুহূর্ত; অতি অল্প সময়।

মুর্তেক আগে তাইন বন্দো তনে আইছইন।

মুলগুটটি

/mulɔɡuʈɔʈi/

গুটির লৌকিক খেলা বিশেষ।

এই খেলাটি দুজন, চারজন, ছজন বা আটজনে খেলতে পারে। প্রত্যেকের কাছে মূলধন স্বরূপ কুড়িটি গুটি থাকবে। সকলের গুটি একত্র করে খেলা শুরু হয়। ডানহাতে উলটে সাধ্যমতো গুটি অধিকার করবে প্রত্যেকে। এগুলি হাতগুটি। এক একটি হাত গুটি শূন্যে ছুড়ে ছড়ানো গুটি অধিকার করে খেলুড়েরা। যে বেশি গুটি অর্জন করবে সেই জিতবে।

মুললুকসরা

/mulɔlukɔsɔra/

মুরগির রোগ বিশেষ।

মুরগির এ রোগ হলে গলায় গড়গড় আওয়াজ ওঠে। সাদা সাদা বিষ্ঠা ত্যাগ করে। পা ছোট ছোট হয়ে যায়। খাওয়া দাওয়া ছেড়ে একা একা বসে থাকে। এই রোগ খুবই সংক্রামক। একবাড়িতে কোনো মুরগির হলে সমস্ত পাড়ার মুরগি আক্রান্ত হয় ও মরে যায়।

মুলাইম

/mulaim/

নরম ও মসৃণ; স্পর্শসুখদায়ক।

ময়দামাঠা মুলাইম অইলে লুচি ফুলে।

মুলাহাইল

/mulaɦail/

উৎকৃষ্ট শালি ধান বিশেষ।

গোলাকার লালচে এমন সুন্দর আকৃতির ধান কোথাও নেই। পাকাধানের মঞ্জরি যেন স্বর্ণাভ চুনির রত্নমালা। সুগন্ধযুক্ত সাদা চাল উপাদেয় ও অতি সুস্বাদু। রান্নার পর গোলগোল চাল লম্বাটে ও চিকন হয়। উৎপাদন প্রচুর। জলা জায়গা চাষের অনুপযুক্ত। এর খড় ও নেরা খুবই সরেস।

মুলি

/muli/

প্রসিদ্ধ বাঁশ বিশেষ।

মাঝারি আকারের সরল দীর্ঘ বাঁশ। আকৃতিতে বড় না হলেও বংশবিস্তারে প্রথম স্থান অধিকার করে আছে। এ বাঁশ ঝাড় বাঁধে না, তৈরি করে বিশাল বাঁশবন। অনেক বছর (১৫-২৫) পরপর মুলি বাঁশের ফুলের প্রস্ফুটন হয়ে থাকে। পেয়ারার মতো অগ্রভাগ সূক্ষ্ম নিরেট কঠিন গাঢ় সবুজ রঙের ফল হয়। এই ফল থেকে গাছ হয় বা শাখাকলম থেকেও। তিন বছরে মুলিবাঁশ পরিণত হয়। এর ‘করিল’ উপাদেয় খাদ্য। সবচেয়ে কাজের বাঁশ।

মুল্লা

/mulla/

মুসলমান তান্ত্রিক; যিনি ঝাড়ফুঁক বা কবচতাবিজ দিয়ে রোগের চিকিৎসা বা আপদের শান্তি-ব্যবস্থা করেন।

মুল্লাকি

/mullaki/

মুল্লার ঝাকফুঁক ইত্যাদি ক্রিয়াকর্ম।

ডাকতরি মুল্লাকি হকলতা করাইলাম তেবো মোর কুনতায় কুনতা অইল না।

মুশন

/musɔn/

পোশাক-পরিচ্ছদ পরার আধুনিক কায়দা; ফ্যাশন।

মুস

/mus/

গোঁফ; নাকের সম্মুখের লোমগুচ্ছ।

পুলিশর মুসর বাউগ দেখরায় নি!

মূর

/mur/

তলদেশ।

পানি অলা সাফ গাংগর মুর দেখা জার।

মৃতরা

/mrit̪ɔra/

যে বিছানায় প্রস্রাব করে।

মুতরা হরুতা লইআ মানর বাড়িত গিআ ঘুমানি জায় না, শরম করে গি।

মৃললুকসরা

/mrilɔlukɔsɔra/

মুরগির রোগ বিশেষ।

মুরগির এ রোগ হলে গলায় গড়গড় আওয়াজ ওঠে। সাদা সাদা বিষ্ঠা ত্যাগ করে। পা ছোট ছোট হয়ে যায়। খাওয়া দাওয়া ছেড়ে একা একা বসে থাকে। এই রোগ খুবই সংক্রামক। একবাড়িতে কোনো মুরগির হলে সমস্ত পাড়ার মুরগি আক্রান্ত হয় ও মরে যায়।

মেউকরর আড়ডি

/meukɔrɔrɔ aɽɖi/

সহজে ভাঙে না এমন।

মেউকরর আডডি চুরর শরিল পিঠিলেও কুনতা অয় না।

মেটনা

/meʈɔna/

সুপুষ্ট ও গোলগাল।

চরিফিরি খাইআ ডেকিগু বাক্‌ক্কা মেটনা অইসে।

মেড়া

/meɽা/

ভেড়া; Sheep।

মেড়ার রুমতনে উল বানাইন।

মেড়ানি

/meɽাni/

কচলে মাখা।

তান দাত নাইসালে মেড়াইআ খাইত্রা।

মেড়ামেড়ির ঘর

/meɽাmeɽিrɔ ɡʱɔr/

নবদম্পতির ঘর।

পৌষ সংক্রান্তির আগের দিন রাত শেষে বাঁশ-খড় দিয়ে তৈরি চুড়া-তোলা-ঘর জ্বালানো হয়। এই ঘরের নাম ‘মেড়ামেড়ির ঘর বা উলির ঘর’।

মেড়ি

/meɽি/

হাতুড়ি বিশেষ।

সাধারণত ছোট আকারের হাতুড়িকেই মেড়ি বলা হয়।

মেদদি

/med̪ɔd̪i/

মাটির বেদী।

পতাকা তুলার লাগি মেদদি বানানি লাগে।

মেনজুআ

/menɔzua/

স্বাভাবিক বৃদ্ধিহীন।

যেমন, কুমড়োর জালি অনেক সময় স্বাভাবিক ভাবে বড় না হয়ে জালিই থেকে যায়, এরূপ ফলকে ‘মেনজুআ’ বলা হয়।

মেনত্

/ment̪/

খাটুনি; পরিশ্রম।

হারাদিন মেনত করিআ আইআ আর বারইবার জানে কয় না।

মেনদা

/menɔd̪a/

শান্ত ও বোকা; চতুর নয় এমন।

মেনদা পুআয় কারবার করতো পারব নি?

মেনদি

/menɔd̪i/

মেহেদি গাছ।

‘শুল্ক যজুর্বেদের ১২/৬৫ সূক্তের মহীধর যে ভাষ্য করেছেন—তার অনুবাদ হল— ওগো মেন্ধে, তুমি আমার শরীরের দুটি বাহু, মণিবন্ধ ও অঙ্গুলিকে সাজিয়ে দাও; আমার প্রিয়তম আলিঙ্গন করে সুখী হবে; তোমার পাতাগুলির রস আমার গোপন অঙ্গকে ক্লেদমুক্ত ও দৃঢ় করবে।’ —চিরঞ্জীব বনৌষধি

মেনমেনা

/menɔmena/

ভেজা ও নরম; জলীয় ও নরম; ফেনযুক্ত।

বেমারির লগে মেনমেনা ভাত বানাইও।

মেনমেনানি

/menɔmenani/

মিন মিন করে কথা বলা।

জেতা মাতো ভালা করি মাতো, তুমার ই মেন মেনানি মোর কানে দি হুমায় না।

মেনা

/mena/

শিং গজায়নি এমন; শিংবিহীন।

‘রাজার বাড়ির মেনা গাই মেনমেনাইআ জায়, আজারটেকার মরিচ খাইলে আরো খাইত চায়।’

মেরাও

/merao/

পুরুষ বেড়ালের ডাক।

মেললেশ

/melɔles/

গল্পগুজবে জমে ওঠা আড্ডা।

শিতর রাইত চুলার পারো বয় আমরার মেললেশ।

মেলা

/mela/

প্রসারিত করা; খোলা।

চউক মেলা

মেসতইর

/mesɔt̪ɔir/

কারিগর; শিল্পী।

বরাক উপত্যকায় ছুতোর বা রাজমিস্ত্রীকেই মেসতইর বলে। কোথাও কোথাও নাপিতকেও মেসতইর বলা হয়। এ ডাক এখন বিরল।