সাংখ্য চক্রবর্তী

অভিধান

142 entries


/n/

৯ সংখ্যা বা সংখ্যক।

‘আগে নাই দুআর পিছে ন ঘর কুমার।’—বরাকপ্রবাদ ‘এগু পুটির নগু ফাল বাংগালে কয় রউর পাল।'—বরাকপ্রবাদ

নআ

/nɔa/

নতুন।

নআ জইবন; নআ হাড়ি; নআ বউ; নআ পানি।

নআ গাংগর পানি

/nɔa ɡaŋɡɔrɔ pani/

নতুন কিছুর বিস্ময় বা অজ্ঞতা — যা পুরোনো বুঝতে পারে না।

তাইর এনু এনু গাংগর পানি, বরছাবন্যা বুজের না।

নআই

/nɔai/

নবজাত শিশুর প্রথম চুল কামানো ও নখ কাটার অনুষ্ঠান।

তুমার পুড়ির নআই অইছে নি বা?

নউক

/nɔuk/

নখ। আঙুলের আগায় যে শক্ত আবরণ থাকে।

নাউআ আইলে নউকচুল কুটিও।

নখরাই

/nɔkʰɔrai/

তামাশা; কৌতুক।

নাতিনে নখরাই করলে কেও হাটায়নি?

নগি

/nɔɡi/

পশুর তীক্ষ্ণ নখ।

‘ভুতা অইছে বাঘর নগি।' — আনন্দ

নগুন

/nɔɡun/

নলচালা, বানমারা, বশীকরণ প্রভৃতি তুকতাক; তন্ত্রকর্ম।

নটা

/nɔʈa/

চরিত্রদোষ আছে এমন; চরিত্রহীন।

কানর নটা বেটার লগে মোর পুড়ি বিআ দিলাইমু নি?

নটি

/nɔʈi/

চরিত্রহীনা।

নটির লগে লাগিআ পারবায় নি?

নডা

/nɔɖa/

ঝামেলা ও দুশ্চিন্তাহীন। বরং অধিকতর বা স্বার্থিক রূপে বসেছে। ‘ঠানডা’ অর্থ ‘শান্ত’ এই অর্থকে ‘নি’ প্রত্যয় যুক্ত হয়ে ব্যাপক করেছে। তুল. কুমারী > আকুমারী।

পুড়ির বিআখান দিআ মুই এলকু নিঠান্ডা।

নত

/nɔt̪/

নাকের অলংকার বিশেষ।

নতরংগি

/nɔt̪ɔrɔŋɡi/

চটুল স্বভাবযুক্তা; ছেনাল।

নংগি ছুগরিরে আনিআ সামলানি জাইত নায়।

নতরংগিবানা

/nɔt̪ɔrɔŋɡibana/

ধিঙ্গিপনা; চটুলতা।

হই ইনো নত্রাংগিবানা করিস না।

ননহড়ি

/nɔnɔɦɽি/

স্বামীর জ্যেষ্ঠা ভগিনী।

মোর ননহড়ি বড় ভালা, মোরে হকল কামো বল দেইন।

নপতা

/nɔpɔt̪a/

গোরুর নাকে পরানোর দড়ি।

নবিদ

/nɔbid̪/

দেবতাকে নিবেদন যোগ্য সামগ্রী।

পুরইতে ডাকিয়া কইলা, ‘নবিদ আর পানবাটা হাজাইআ জলতি আনো।'

নয়লা

/nɔjla/

এক বা দেড় ইঞ্চি মাপের অতি ক্ষুদ্র কর্ণিক।

নরইন

/nɔrɔin/

নখ কাটার অস্ত্র বিশেষ; নরুন।

এলকু নরইন পাবা দায়।

নলতল

/nɔlɔt̪ɔl/

গভীরে আছে এমন; এখনো কোনো আভাস নেই এমন।

নলা

/nɔla/

পায়ের গাঁট যেখানে নলের মতো হাড়যুক্ত রয়েছে; পায়ের গুলি।

চুট লাগিআ তার পাওর নলা ফুলছে।

নলি

/nɔli/

ফু দেওয়ার ক্ষুদ্র নল বিশেষ।

না

/na/

নঞর্থক; নাবাচক।

নাঝারা; নাবাছা।

নাই

/nai/

পেটের মধ্যভাগে নাড়ী কাটার আবর্ত।

তার নাইমুরালো বিশে (ব্যথায়) ধরছে।

নাইঅর

/naiɔr/

মা-বাপ বা আত্মীয়ের বাড়ি কন্যা বা বধূর বেড়াতে যাওয়া।

শব্দটি শ্রীহট্টেও প্রচলিত।

নাইঅরি

/naiɔri/

স্ত্রী অতিথি।

আমরার ঘরো আইজ নাইঅরি আইছইন।

নাইআ

/naia/

যে নৌকা চালায়; মাঝি।

‘নাইআর এক নাও, নিনাইআর শত নাও।' — বরাকপ্রবাদ

নাইগদান

/naiɡɔd̪an/

ভেষজগুণযুক্ত দণ্ডকলশ জাতীয় গাছ; রক্তদ্রোণ।

নাইড়ল

/naiɽl/

নারিকেল ফল।

কাইনচনপুরি নাইড়ল।

নাইড়সা

/naiɽsa/

হুঁকোর কলকে যে ছিদ্রযুক্ত কাঠের দণ্ডের উপর বসানো থাকে; নলচে।

নাইড়সাগু সাফ করিআ আন।

নাইদান

/naid̪an/

গুল্মজাতীয় উদ্ভিদ বিশেষ।

নাইমুরাল

/naimural/

নাভিকুণ্ডলীর অভ্যন্তরভাগ।

‘বউর পেটো পাথর নাইমুরালো বিশ (= বিষ), তিনটা সিলাই মারা আটিতে গরদিশ।' — আনন্দ

নাইলে

/naile/

না হলে [ব্যতিরেকাত্মক]।

ডাকতরর কাছাত জা, নাইলে ইতা কবচতাবিজে ই বেমার কমিতো নায়।

নাউ

/nau/

ক্ষৌরকার; নাপিত।

নাউকানি

/naukani/

নাকিসুরে কথাবলা; মিনমিন করে আবদার করা।

হি হামেশা নাউকায়, টেকা থাকলে মুই দেই তারে।

নাওড়া

/naoɽা/

বৃষ্টির জল নির্গমনের জন্য বাড়ির চালের জলনালি।

পাকঘর আর বড়ঘরর মাজে নাওড়া লাগব।

নাক ডাকানি

/nakɔ ɖakani/

গভীর ঘুমে অচেতন হওয়া।

ভেরাইতে ভাইলে হে নাক ডাকে।

নাক ফুলানি

/nakɔ pʰulani/

অভিমান করা।

আমার লগে কথা মাত নাই কান নাক ফুলাইছে।

নাক সিটকানি

/nakɔ siʈɔkani/

ঘৃণা প্রকাশ করা।

মেয়েদের লাখান এতা নাক সিটকানি ভালা না।

নাকসুরা

/nakɔsura/

গো-মহিষের নাকের রোগ বিশেষ।

ডেকির নাকসুরা, পানিকুড়া খাইত পারের না।

নাকা

/naka/

উচ্ছৃঙ্খল গোরু-মহিষের নাক ফোঁড় করে যে বাঁশের চাকতিসহ দড়ি বেঁধে দেওয়া হয়।

কাউকনি ইগুর নাকা লাগানি লাগব।

নাকারি

/nakari/

নাকের ডগা; নাকের হাড়।

এক ঘুশিএ তোর নাকারি ফাটাই দিমু।

নাকু

/naku/

নাকে নাক স্পর্শ করে আদর।

নাকু দেবা

/naku d̪eba/

নাকে নাক স্পর্শ করে আদর জানানো; গালে বা নাকে নাক ঘষে আদর জানানো।

নাকেমুখে গিলা

/nakemukʰe ɡila/

তাড়াতাড়ি করে খাওয়া।

আদা বেলা নাকেমুখে দুগু দি দি বিলিআ হে।

নাগা

/naɡa/

উত্তরপূর্ব ভারতের উপজাতি বিশেষ।

নাগাডুলা

/naɡaɖula/

মশলারূপে ব্যবহৃত একপ্রকার পত্র উদ্ভিদ।

নাগাপুল

/naɡapul/

একটি ধরনিযুক্ত একটি বাঁশের পুল।

নাগুথাল

/naɡut̪ʰal/

অত্যন্ত গভীর কর্দমাক্ত স্থান।

নাটকিলা

/naʈɔkila/

নাকের ছিদ্র মধ্যস্থ ফুসকুড়ি; চোখের পাতার উপরস্থ ফুসকুড়ি বা ফোঁড়া।

হরুতার গু ঘিননাইলে চখত নাটকিলা অয়।

নাঠা

/naʈʰa/

মন্দ; পণ্ড।

বেটা-বেটি (=স্বামী স্ত্রী) দিঅগুর খোআস নাঠা।

নাদান

/nad̪an/

অবোধ; অপ্রাপ্তবয়স্ক।

নাদান ছুগরা, ইগুর মাত আর ধরিও না।

নাপা

/napa/

ওজন করা; মাপা।

বিরইনটাইন নাপিআ দিলা।

নাবুঝ

/nabudʒʱ/

নির্বোধ; অপরিণত; নাবালক।

নাবুঝ ছুগরা-ছুগরিনতর লগে কাজিআ করি লাভ আছে নি?

নামনি

/namɔni/

উচ্চভূমি থেকে অবতরণের পথ; উতরাই।

হাফলং শিলং ইতা শরো খালি উঠনি-নামনি।

নায়

/naj/

নই, নন, নয়; না।

আমি নায় [= করব না; নই] তুমি করবায়।

নাল

/nal/

শাড়ির পাড়ের সূতা; কাপড়ের সূতা; সূতা।

কামা (=পাড়) তনে নাল বার করি গুনডিলা বল।

নালুআ

/nalua/

সরল; সোজা; জটিলতাহীন।

‘খালুআ মান্শর নালুআ বুদ্ধি।' — বপ্র.

নালুআ্ত

/nalua্t̪/

সরল; সোজা; জটিলতাহীন।

'থালূ যা মান্যত নাল্যা তৃপ্ধি।' — তথ.

নালে

/nale/

ক্ষুদ্র ধারায়।

গাইর বান তনে দুদ নালে পড়ের।

নালে ্

/nale ্/

ক্ষুদ্র ধারায়। ‘তপত দুধ কাহ্নঞিঁ নালে না পীএ।’ — কৃকী

গাইর বান তনে দুদ নালে পড়ের।

নাশবান্দা

/nasɔband̪a/

দালানের সূক্ষ্ম কিনারা, কোণ প্রভৃতি নির্মাণের কাজকে নাশবানদা বলে।

নি

/ni/

নাকি; কি [প্রশ্নাত্মক]।

পাড়ো বা কাটাত জাইতায় নি?

নিঅইল

/niɔil/

শিশির।

শিতর রাইত নিঅইল পড়িআ কবির চেরা হমলি গেছে।

নিঅড়া

/niɔɽা/

কারো কাছে ঋণী।

থুড়ার লাগি কেওরর গেছে নিঅড়া অইতাম না।

নিঅত

/niɔt̪/

মনোভাব; উদ্দেশ্য।

মানুগুর নিয়ত ভালা নায় হুশে রইঅ।

নিআ

/nia/

যে লৌহদণ্ডের উপর ধাতু প্রভৃতি রেখে পেটা হয়।

নিআই

/niai/

যে লৌহদণ্ডের উপর রেখে কামার লোহা পিটে। (Anvil — An iron block on which metal is pounded into shape.)

নিআরি

/niari/

মৃদঙ্গ, পাখাজ, পাখোয়াজ প্রভৃতি বাদ্যযন্ত্র বাদকের গলায় ঝুলিয়ে রাখার জন্য ব্যবহৃত কাপড়।

নিআ্

/nia্/

যে লৌহদণ্ডের উপর ধাতু প্রভৃতি রেখে পেটা হয়। দ্র. নিআই।

নিআ্ব

/nia্b/

বাঁশ, কাঠ বা লোহার মধ্যে তৈরি ছিদ্র।

নিকতি

/nikɔt̪i/

ক্ষুদ্র ও সূক্ষ্ম তৌলদণ্ড।

নিগরাউনি

/niɡɔrauni/

আবর্জনা পূর্ণ স্থান।

নিগরাউনি থাকি আইআ আওপাও না ধইআ তুইন ঘরো হমাইজারে নি?

নিঘিন

/niɡʱin/

ঘৃণা নেই এমন; ঘৃণাহীন।

নিচিন্তা

/nitʃint̪a/

নিরুদ্বেগ।

বাড়িত পছিআ চিঠি দিও, নাইলে নিচিন্তা অইমু কিলা!

নিজা

/niza/

নিজস্ব; যাতে অন্যের কোনো অধিকার নেই।

নিজা জমিন নাই, বাগি খেত্ করিআ খাই।

নিজাৢ

/nizaৢ/

জল বা তরল পদার্থের ময়লা তলায় জমা হওয়া; তরল পদার্থের ঘন অংশ তলায় জমা হওয়া। f

চুনর পানি নিজিলে খাইস্।

নিটকানি

/niʈɔkani/

দাঁত বের করে হাসা।

‘বাংগাল মরলেও তার দাত নিটকানি জায় না।' — বরাক প্রবাদ

নিঠানডা

/niʈʰanɔɖa/

ঝামেলা ও দুশ্চিন্তাহীন।

পুড়ির বিআখান দিআ মুই এলকু নিঠান্ডা।

নিতি

/nit̪i/

প্রত্যহ; সর্বদা।

‘নিতি নিতি আওরে নিধি নিতিনিতি জাও। কাইল জে মরিবায় নিধি এরে নি তুমি চাও।' — বরাক ছড়া

নিত্‌

/nit̪‌/

রোজ; প্রত্যহ।

‘নিত ভিকা তন রখকা।' — বরাকপ্রবাদ

নিদয়

/nid̪j/

দয়াহীন।

‘নিদয় নিঠুর কালা ফিরিআ না আইল রে, সই ...।' — বরাক গীত

নিদান

/nid̪an/

অভাব; ভাতের অভাব।

‘নিদান কালো আইলায় বনধু কিতা দি খাবাইমু রে...'। — বরাকগীত

নিফ

/nipʰ/

কলমের নিব।

ঘাড়াইআ লেখিলে নিফ তুড়িব।

নিফুটি

/nipʰuʈi/

ছিদ্র নেই যাতে; ফুটোহীন।

নিফুটি চাইআ মাটির বাসন লইস।

নিভা

/nibʱa/

লুকিয়ে পড়া; গা ঢাকা দেওয়া।

চুরর করে করে দউড়াইআ আইআও পাইলাম না কুনবায় জে নিভিল!

নিমছা

/nimɔtʃʰa/

যে গোপনে খারাপ আচরণ করে।

নিমছায় তলে তলে কততা করে আমরা কুনু টের পাইনি।

নিমছি

/nimɔtʃʰi/

নিমছার স্ত্রীবাচক শব্দ।

নিমতির

/nimɔt̪ir/

ছোট আড়কাঠ।

নিমতিরর বাওনাজুড়া ছানদি লাও।

নিমরা

/nimɔra/

যে খুব কম কথা বলে; অল্পভাষী।

‘নিমরা মেউকরি হর খাইবার জম।' — বরাকপ্রবাদ

নিমা

/nima/

গেঞ্জির মতো মার্কিনের জামা বিশেষ।

নিমাত্রা

/nimat̪ra/

যে কথা কম বলে; স্বল্পভাষী।

নিমাত্রা সুবল ভিতরে ভিতরে বুঝদার।

নিরঘাইতে

/nirɔɡʱait̪e/

একনাগাড়ে।

আবুর মা বিআন তনে বরি লইআ নিরঘাইতে বই রইছে।

নিরতে

/nirɔt̪e/

সংগোপনে; নির্জনে; লোকচক্ষুর আড়ালে।

নিরতে পাইলে তুমারে হকলতা কইমু।

নিরলে

/nirɔle/

নিভৃতে; নিরালায়; নির্জনে।

নিরলে বইআ কিতা করডায় দ?

নিরাই

/nirai/

শান্তশিষ্ট; নির্বিরোধী।

পদুমনি অলা নিরাই বেটি, কেওরর লগে লাগবাজ নাই।

নিরাইআ

/niraia/

মাছ মাংস ডিম প্রভৃতি আমিষ জাতীয় খাদ্য বর্জিত; নিরামিষ।

মাছউছ নাই, কদিন তনে নিরাইআ খাইআর।

নিরাদরা

/nirad̪ɔra/

সবসময়; বিরাম নেই এমন।

বউতদিন তনে মাইর নিরাদরা মুড়ো বিশ্।

নিরিক

/nirik/

ঠিকঠিকানা; স্থিরতা।

নিরেখ

/nirekʰ/

এমনভাবে গুঁড়ো করা হয়েছে যার কণা বা কুচি পর্যন্ত অবশিষ্ট নেই।

ফেনকচু ভরতা নিরেখ করি পিশিআ বানাইন।

নিল্লা

/nilla/

শুধু; শুধুমাত্র।

আইজ মা'য় নিল্লা মাছ রানধিবা।

নিশ

/nis/

গুল্ম জাতীয় গাছ বিশেষ।

গুল্মিট ছয়য়য়ৢট পর্যন্ত উঁচু হয়। লংকা গাছের পাতার মতো পাতা। পাতায় কুড়া আছে। ফল ডালিমাকার তবে অনেক ছোট। ফল পাকলে ফেটে যায়। স্বাদ মিঠা। খেলে দাঁত কালো হয়ে যায়। ছোট ছোট ছেলেমেয়েরা খুব পছন্দ করে।

নিশটি

/nisɔʈi/

কেবল; নির্জলা।

কাইল থাকি আমরা নিশটি উপাস্।

নিশি

/nisi/

গুল্ম জাতীয় গাছ বিশেষ।

নিসাট

/nisaʈ/

কোনো প্রকার মিশ্রণ নেই এমন; যাতে অন্য কিছুর মিশ্রণ নেই; অবিমিশ্র।

নিসাট উবাবিরইন; নিসাট ফিআলা।

নিহবদ

/niɦɔbɔd̪/

অনুভূতিহীন; অসাড়।

ঠানডায় পাও নিহবদ করি লাইছে।

নিহাই

/niɦai/

স্বামীহীনতা; বৈধব্য; বিবাহিতা স্ত্রীলোকের স্বামীর মৃত্যুর হলে যে অবস্থা হয়।

‘ইহাই তনে নিহাই ভালা দরগারবন্দি চরকা ভালা।' — বপ্র

নুনটা

/nunɔʈa/

লবণের স্বাদ বিশিষ্ট; নোনতা।

চা'র লগে নুনটা বিসকুট ভালা।

নুনা

/nuna/

লবণ মিশ্রিত হলেই গলে যায় এমন।

নুনাছি

/nunatʃʰi/

শরীরের চামড়ার সবচেয়ে উপরের আস্তরণ।

ঘশা লাগিআ আটুর খালি নুনাছি পড়ছে।

নুনুআ

/nunua/

ছোট ছেলে; শিশুপুত্র।

নুন্

/nun/

ছোট ছেলে।

ছোট ছেলেদের ‘নুনু’ বা ‘নুনুআ’ সম্বোধন বরাক উপত্যকার চা বাগান এলাকায় সচরাচর শোনা যায়।

নেউল

/neul/

বেজি।

সাফে-নেউলর লাড়াই দেখবার লাখান।

নেউলা

/neula/

দুষ্ট ছেলে।

হাইনজা মিলাইজার নেউলা আবো ঘর লইসে নানি আইআ?

নেকি

/neki/

পুণ্য; সৎকর্ম।

‘নেকিত ঢেকি, বেইমানিত লকখি।' — বপ্র.

নেটজাল

/neʈɔzal/

বড় আকারের মাছ ধরার জাল বিশেষ।

নেটবুলি

/neʈɔbuli/

ক্ষুদ্র হাতলের মাথায় সগোল পিণ্ড বসানো স্বর্ণকারের সরঞ্জাম বিশেষ।

এটি দিয়ে ধাতু নির্মিত অলংকারে শেষবারের মতো কারিকুরি করা হয়।

নেতানি

/net̪ani/

ছেড়া কাপড় দিয়ে মোড়ানো; পাতলা কাপড় দিয়ে আচ্ছাদিত করা।

দুরগার কাঠামরে এলকু নেতাইত্রা।

নেতি

/net̪i/

লাটিম ঘোরাবার দড়ি; ছোট দড়ি।

লাটমর নেতি ভিজানি লাগে।

নেনা

/nena/

কোলের সন্তান; দুধের ছেলে বা মেয়ে।

নেনি

/neni/

ছোট মেয়ে।

তুমার হরু নেনিরে দি তুড়া মাছর সালন দিও।

নেরা

/nera/

ধান কাটার পর ক্ষেতে ধানগাছের যে অংশ অবশিষ্ট থাকে; খড়।

বনদো একগেছা নেরা থাকে না, মানে চাল ছানির লাগি সারা কাটিআ নেইন গি।