সাংখ্য চক্রবর্তী

অভিধান

45 entries


ঠগাঠগি

/ʈʰɔɡaʈʰɔɡi/

প্রতারণা।

মাজনহকলে তিলো পাটো হকলতাত ঠগাঠগি করইন।

ঠগাঠিগ

/ʈʰɔɡaʈʰiɡ/

প্রতারণা।

মাজনহকলে তিলো পাটো হকলতাত ঠগাঠিগ করইন। মবা. দৃ. ‘ছাড় ঠগা কপট চাতুরী’ কবিকন্ধন চণ্ডী। ٤ তুল. হি. ঠগ।

ঠণ্ঠনা₂

/ʈʰɔnʈʰɔna₂/

কথায় ও বুদ্ধিতে পাকা এমন।

দেখতে হরু হেতে ঠঠনা।

ঠনা

/ʈʰɔna/

পদ্মের ফল।

চল্ কুড়িত তনে ঠনা খাই।

ঠন্ঠনা

/ʈʰɔnʈʰɔna/

নগদ বা হাতে হাতে প্রদেয়।

বাবনর বাকি দামন্দর ঠনঠনা। ঠেন্ঠেনা, thonthona

ঠাই

/ʈʰai/

জলাশয়ের তলদেশে দাঁড়ানোর স্থান; থই।

গাংগো এলকু ঠাই পাবা জায় না।

ঠাউআ

/ʈʰaua/

ভরাট; মোটা; ফোলা।

‘ভাব নাই ভক্‌তি নাই উবা উবা ফাল, পশাদ খাইবার বালা ঠাউআ ঠাউআ গাল।' –বপ্ৰ.

ঠাউকরাইন

/ʈʰaukɔrain/

পুরোহিতের স্ত্রী।

ঠাউকরাইনরে কইলেউ ঠাকুর আইবা।

ঠাউকরাইনজি

/ʈʰaukɔrainɔzi/

গুরুপত্নী; স্ত্রীগুরু।

আমরার ঠাউকরাইনজি সাইক্‌খাত রাধারানি।

ঠাকুর

/ʈʰakur/

পুরোহিত।

ললিঠাকুর; বশিরঠাকুর।

ঠাট

/ʈʰaʈ/

অহংকার; আড়ম্বর।

জমিদারি গেলেও জমিদারের ঠাট জায় না।

ঠাটা

/ʈʰaʈa/

বাজ; Thunder.

ঠাটা পড়িআ গরুদুগু মরিগেছইন।

ঠাটাপড়া

/ʈʰaʈapɽা/

অসাড় হওয়া; নিষ্ক্রিয় হয়ে পড়া [নিন্দার্থে]।

তোর আতো ঠাটা পড়ি গেছি নি জেতা লস অতা আত তনে পড়ি জায়।

ঠাটাপড্ডা

/ʈʰaʈapɔɖɖa/

অপয়া; অনামুখো।

জেতা লই ঠাটাপড্ডায় অতা ফালাইআ ভাংগিলায়

ঠাটেমাটে

/ʈʰaʈemaʈe/

জাঁকজমকের সঙ্গে।

বাফর জুড়া জমিন বেচিআ বেটা ঠাটেমাটে চলের।

ঠান্ডা

/ʈʰanɖa/

শীত।

হাফলং অলা ঠান্ডা পড়ে।

ঠামা

/ʈʰama/

থামা; বন্ধ হওয়া।

আধাপথো ঠামা ভালা নায়।

ঠার

/ʈʰar/

আন্দাজ; নির্ধারণ; ইঙ্গিত।

ঠার করা

/ʈʰarɔ kɔra/

অনুমান করা; অনুভব করা।

কুনবায়দি ঢর আগে ঠার করিলাই।

ঠারা

/ʈʰara/

ইশারা করা।

জাইবার আগে তাই মোরে চউক দি ঠারিছে।

ঠারেঠুরে

/ʈʰareʈʰure/

ইশারায়; সংকেতে; গোপনে।

হানজাবালা হে তাইরে ঠারেঠুরে কিতা কইছে, বাদরদিন পতাবালা দিঅগু নিপাত্তা।

ঠালি

/ʈʰali/

চিতলপিঠা তৈরির মাটির পাত্র বিশেষ।

ঠাশা

/ʈʰasa/

গাদাগাদি করে ভরা।

হরাদো অলা ঠাশিআ খাইছি এলকু লড়িতাম পারিআর না।

ঠিকা লবা/রাখা

/ʈʰika lɔba/rakʰa/

নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত কাজ সম্পন্ন করার ভার গ্রহণ করা।

তাইন মাটি কামর ঠিকা লইছইন।

ঠিকা₁

/ʈʰika₁/

নির্ধারিত শর্তযুক্ত কাজ।

রুজি তনে ঠিকা ভালা।

ঠিকাদার

/ʈʰikad̪ar/

যিনি ঠিকা নিয়ে কাজ করান। Contractor.

ঠিল্লু

/ʈʰillu/

মাথার খুলির উপরিভাগ; PERIETAL BONE.

তলে দি মুড় পড়লে ঠিল্লু ফাটি জাইব।

ঠুআ

/ʈʰua/

ফোসকা; জলভরা স্ফোটক; Blister.

কিতা জে অইছে তাইর সারা পাওত ঠুআ উঠি গেছে।

ঠুকা

/ʈʰuka/

মৃদু আঘাত; হাতুড়ি দিয়ে মৃদু আঘাত; আঙুল দিয়ে ঠোকা।

ঠুকি

/ʈʰuki/

খুব আস্তে করে যে ঠোকা।

ঠুট

/ʈʰuʈ/

পাখির চঞ্চু; ওষ্ঠ বা অধর।

পিললায় ঠুট দি বাইন দিআ বাদা বানায়।

ঠুটলাঠুটলি

/ʈʰuʈɔlaʈʰuʈɔli/

কথা কাটাকাটি; মৃদু ঝগড়া।

হতিনে হতিনে একচুট্ ঠুটলাঠুটলি অই গেছে।

ঠুটি

/ʈʰuʈi/

ধনেশ পাখির ঠোঁটের আকারের মতো কোনো বড় টিলা বা পাহাড়ের শেষাংশ।

পেআরির বাড়ি চামটিলার ঠুটিত্।

ঠুট্লাঠুটলি

/ʈʰuʈlaʈʰuʈɔli/

কথা কাটাকাটি; মৃদু ঝগড়া। ব্যতিহার বহুব্রীহি সমাস।

হতিনে হতিনে একচুট্ ঠুটলাঠুটলি অই গেছে।

ঠুল

/ʈʰul/

বালিশ প্রভৃতির খোল।

বালিশর ঠুল; শলইর ঠুল।

ঠেংগা

/ʈʰeŋɡa/

ভার বহন করার জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড; বাঁক নয়।

ঠেংঠেংগি

/ʈʰeŋʈʰeŋɡi/

রণপা; দ্রুত হেঁটে চলার উপযোগী কৃত্ৰিম পা লাগানো লাঠি।

ঠেখা

/ʈʰekʰa/

দায়ে পড়া।

বাবাজি, অলা ঠেখছি, চাললিশগু টেকা দেও।

ঠেটা

/ʈʰeʈa/

দুষ্ট; বেহায়া; অবাধ্য।

ঠেটা মানরে পাচাত তনে নিজে করিলাওআ ভালা।

ঠেটামি

/ʈʰeʈami/

নির্লজ্জের মতো আচরণ।

জাইতে নি জা, ঠেটামি করিস না।

ঠেটি

/ʈʰeʈi/

ঠেটার স্ত্রীবাচক শব্দ।

ঠেনঠেনাইআ

/ʈʰenɔʈʰenaia/

কোনোরকম কষ্ট করে; কষ্টেসৃষ্টে।

কুটিনেনায় টেনটেনাইআ একমন ধান টুকরিভার বইআ নের গি!