সাংখ্য চক্রবর্তী

অভিধান

327 entries


পইন

/pɔin/

কুমারের উনুন বা চুল্লি।

এই উনুনে কুমারেরা মাটির বাসনপত্র পোড়া দেয়।

পইন দেবা

/pɔinɔ d̪eba/

বড় চুল্লিতে মাটির বাসন পোড়া দেওয়া।

এওতো বাসন পইন দেইন।

পইল

/pɔil/

বন্যা বা নদী প্রবাহের ঘোলা জল থেকে থিতিয়ে পড়া নরম মাটির স্তর।

পইল পড়লে জমিনো ধান ভালা অয়।

পইলফা

/pɔilɔpʰa/

গুল্ম জাতীয় গাছ বিশেষ। বর্ষজীবী উদ্ভিদ। পাতার ফলক করতলাকার, তিন বা পাঁচটি ভাগে খণ্ডিত কিন্তু বিযুক্ত নয়। ফুল হালকা বেগুনি-সাদা। ফল আবির লাল। ফলের আবির-লাল কপাটিকা বা পাঁপড়ি দিয়ে উত্তম-টক চাটনি ও জেলি ইত্যাদি তৈরি করা হয়। অঘ্রানে ফুল ও পৌষে ফল হয়।

পইলা

/pɔila/

মাসের প্রথম দিন।

আইজ পইলা বইশাগ গদিসাইতর দিন।

পইলা সগুনতো

/pɔila sɔɡunɔt̪o/

সূচনায়।

পইলা সগুনতো জেতা কারবার করি ফালাও, বাদর বালা পারতায় নায়।

পইসা

/pɔisa/

ভারতীয় মুদ্রার একক; একটাকার শতাংশ।

আগে চাইর পইসায় এক আনা আশলো।

পউরদাদা

/pɔurɔd̪ad̪a/

বৃদ্ধ প্রপিতামহ।

দাদার দাদারে কইন পউরদাদা।

পংখি

/pɔŋkʰi/

পাখি।

মইউরপংখি নাও।

পংরি

/pɔŋri/

পাখি।

মইউরপংখি নাও।

পক্কো টানা

/pɔkko ʈana/

পক্ষপাতিত্ব করা।

আগর দিন নাই, এলকু টেকা খাইআ জজ হকলেউ পক্ষ টানইন।

পগার

/pɔɡar/

দেমাক।

মাউগ পালিবার ভাগ নাই বেটার পগার আছে।

পছা

/pɔtʃʰa/

ডালা দিয়ে চাল থেকে ধান পৃথক করা।

ঝারা নয়, ডালা নেড়ে ও ঘুরিয়ে ঘুরিয়ে বিশেষ কৌশলে চাল থেকে ধান পৃথক করা হয়।

পটাংগি

/pɔʈaŋɡi/

চাল ডাল সব্জি ধোওয়ার জন্য ব্যবহৃত বাঁশের তৈরি ছিদ্রযুক্ত পাত্র; ধুচুনি।

পটিকুটা

/pɔʈikuʈa/

বৈঠকখানা।

তারারে পটিকুটাত বআইও।

পট্টি

/pɔʈʈi/

কাপড়ের ফালি।

তাপ (=জুর) অইলে কপালো পানিপট্টি দেইন।

পড়তা

/pɔɽt̪a/

ব্যয় ও পরিশ্রম অনুযায়ী লাভ; প্রাপ্তি।

হাফলং তনে আদা লইলে কেজির মুড়ো পাচটেকা পড়তা।

পড়তা পড়া

/pɔɽt̪a pɽা/

ব্যবসায় মোট ব্যয়ের মূল্য আদায় হয়ে ও লাভ থাকা।

মটর ভাড়া বাদ দিলেও পড়তা পড়ব ভালাউ।

পড়ম

/pɔɽm/

কৌতূহল জনক ও বুদ্ধিবিভ্রমকারী ছড়াকার প্রশ্ন; ধাঁধা।

১. জাইত্রা জত / আইরা অত / তার আধা, তার পাই তুমারে লইআ শ পুরাই। উত্তর = ৩৬ + ৩৬ + ১৮ + ৯ + ১ = ১০০

পড়া

/pɽা/

মন্ত্রপূত করা।

পানিপড়া; তেলপড়া; নুন পড়া।

পতা

/pɔt̪a/

প্রভাতবেলা; শেষরাত্রি।

জাত্রা তনে আইতে আইতে পতা অই গেছে।

পতা খাবা

/pɔt̪a kʰaba/

শেষরাত্রিতে যে আহার করা হয়। মুসলমানদের রোজা-ব্রতের সময় সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ শেষরাতে যে আহার সমাধা করা হয় তাকেই বরাক উপত্যকার আঞ্চলিক ভাষায় বলে ‘পতাখাবা’।

পতাবালা

/pɔt̪abala/

ভোরবেলা।

‘হাই মইললো হানজাবালা কানদিআ উঠইন পতাবালা।’

পথ করা

/pɔt̪ʰɔ kɔra/

উপায় করা; ব্যবস্থা করা।

গাউতনে হরিআ খাইবার-বাচবার এক পথ কর।

পথুআ

/pɔt̪ʰua/

পথচারী; যার স্থায়ী বাসগৃহ নেই।

হুদদর মামা অইআ তাইরে পথুআ এক বেটার লগে বিআ দিলাইছইন।

পদানি

/pɔd̪ani/

প্রশংসা করা।

পুআপুড়িনতরে বেশ পদাইও না, হেশে গুল্লায় জাইবা।

পদুনা

/pɔd̪una/

একপ্রকার ভেষজ শাক; পুদিনা।

পেটের যে-কোনো রোগের মহৌষধ এই ভেষজ।

পদ্দার

/pɔd̪d̪ar/

যে সোনারূপার অলংকারাদি তৈরির কাজ করে; স্বর্ণকার।

এখানে ‘পদ্দার’ বলতে বোঝানো হচ্ছে যারা সোনারূপার শিল্পী এবং সোনারূপা বন্ধক রাখেন বা ব্যবসা করেন।

পনচক

/pɔnɔtʃɔk/

চাঁদা।

বাঘরামর সেবার পনচক হকলে দিছইন নি?

পনচু

/pɔnɔtʃu/

লোহার পাত ছেঁদা করার লৌহনির্মিত সরঞ্জাম।

এটি কামারশালায় বা গরুরগাড়ির কারখানায় ব্যবহৃত হয়।

পনচোমুখি

/pɔnɔtʃomukʰi/

পাঁচমুখ যুক্ত কচু বিশেষ। কন্দপ্রধান কচু। মসৃণ পাতাযুক্ত মাঝারি আকারের গাছ। মূল কন্দের গায়ে পাঁচ-ছ’টি বড় বড় মুখি ধরে। খাদ্যগুণে বিশিষ্ট ও উপাদেয়।

পনডো

/pɔnɔɖo/

১৫ সংখ্যা বা সংখ্যক।

‘একদশ পাচ পনডো’।

পনতি

/pɔnɔt̪i/

নাতি বা নাতনির সন্তান।

দুদুএ এলকু নাতির ঘরর পনতি বিআ দিতা।

পনা

/pɔna/

মাছের বাচ্চা।

‘চেংগর পনাদি মাছর পিঠা খাইলে জামাইএ হউর বাড়ি ছাড়ে না।’

পনি

/pɔni/

বাটি মতো দেখতে মাটির পাত্র বিশেষ। এটি মূলত চিতলপিঠা তৈরির পাত্র ‘ঠালি’র ঢাকনা হলেও বাটি হিসেবে ব্যবহার করা যায়।

পনে

/pɔne/

চারভাগের একভাগ কম।

পনেদুই = ১৩/৪ অর্থাৎ দুই থেকে ১/৪ ভাগ কম।

পন্ডো

/pɔnɖo/

১৫ সংখ্যা বা সংখ্যক।

'একদশ পাচ পনডো'।

পন্নি

/pɔnni/

বাটি মতো দেখতে মাটির পাত্র বিশেষ।

এটি মূলত চিতলপিঠা তৈরির পাত্র ‘ঠালি’র ঢাকনা হলেও বাটি হিসেবে ব্যবহার করা যায়।

পয়নালা

/pɔjnala/

জল নির্গমনের পথ; Drain.

পয়নালার পানি ঢেফা লাগি রইছে, অগেছা সাফ করি দে।

পয়মাল

/pɔjmal/

সব কাজেই দৈহিক শক্তি প্রদর্শন করে এমন।

মানুশটা বড় পয়মাল।

পয়মালি

/pɔjmali/

পয়মালের মতো আচরণ।

মুঢ়ো কুনতা নাই খালি পয়মালি দেখায়।

পর দেবা

/pɔrɔ d̪eba/

পাহারা দেওয়া।

চুরির দিন এলকু, চাতলো ধান পর দিআর।

পরত

/pɔrɔt̪/

ভাঁজ।

কাপড় তিন পরত করি সিলাই কর।

পরতি১

/pɔrɔt̪i১/

প্রত্যেক।

পরতি দিন

পরতি২

/pɔrɔt̪i২/

চেয়ে; থেকে; তুলনায়; পক্ষে।

তারার পরতি আমরা ভালা খাইআর।

পরনি

/pɔrɔni/

প্রসব করা।

কাইল রাইত আমরার লক্‌খি পাই পরইছে আবো হাল ফালাইছে না।

পরব

/pɔrɔb/

ধর্মীয় বা সামাজিক উৎসব; পার্বণ। শারদোৎসব, পৌষ সংক্রান্তি, রথযাত্রা, ইদ, দোল, বড়দিন ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান এবং ভাইফোঁটা, জামাইষষ্ঠী, বিবাহ প্রভৃতি সামাজিক অনুষ্ঠান ‘পরব’ এর অন্তর্গত।

পরবল্লি

/pɔrɔbɔlli/

পুরুষোচিত স্বভাব যুক্তা; পুরুষের মতো কর্মক্ষমতা ও সাহস যুক্তা [নারী]।

পরবললি বেটির তামা দেখ, নাইরকল গাছর আগাত উঠি গেছে।

পরমাই

/pɔrɔmai/

জীবনকাল; আয়ু।

জদিন পরমাই আছে অদিন বাচমু আরকিতা!

পরর ধনে পউদ্দারি

/pɔrɔrɔ d̪ʱɔne pɔud̪d̪ari/

অপরের টাকায় বাবুগিরি; অপরের টাকা নিজের ইচ্ছামত দান বা খরচ।

পরর টেকায় হকলেউ পউদ্দারি করত পারে।

পরর মাথাত কাঠল ভাংগা

/pɔrɔrɔ mat̪ʰat̪ɔ kaʈʰɔlɔ bʱaŋɡa/

অন্যের খরচে নিজের কার্য উদ্ধার করা; অন্যের ক্ষতি করে নিজের কাজ হাসিল করা; ভুলিয়ে-ভালিয়ে অন্যের জিনিস আত্মসাৎ করা।

পরশ

/pɔrɔs/

যেখানে গেলে স্পর্শদোষ লাগে; আবর্জনা ফেলার জায়গা।

তাই পরশতনে আইলি, আর হিনান না করি ঘরো হমাই গেলি!

পরশিপিপইল

/pɔrɔsipipɔil/

অত্যন্ত উপকারী ভেষজ বিশেষ। ছোট আকৃতির গাছ। ৬/৮ হাত উঁচু হয়। পাতা অশ্বত্থ গাছের পাতার মতো চকচকে ও বেশ পুরু। অগ্রভাগ সুতীক্ষ্ণ। পাতা সুগন্ধিত ও উপাদেয়। বরাক উপত্যকায় এই গাছের পাতা তরকারি রূপে খাওয়া হয়।

পরাচিত

/pɔratʃit̪/

পাপ মোচনের জন্য শাস্ত্র বিহিত অনুষ্ঠান বা গৃহীত শাস্তি; চিত্তের বিশুদ্ধতা সাধন।

গরু মারলে ইনদুহকলে পরাচিত করইন।

পরায়া

/pɔrajা/

অন্যের অধিকৃত; নিজের নয় এমন।

পরায়া ধনে তাইন ধনি।

পরার

/pɔrar/

অপরের।

পরার পুড়ি।

পরি

/pɔri/

পাড়ার লোক; পড়শি।

পরির লগে কাজিআ-দরবার করিও না।

পরিঅল

/pɔriɔl/

পাহারা দেয় যে; বাড়ি ও সম্পত্তি সাময়িকভাবে দেখাশোনা করে যে।

চুরচামারির দিন, জ দিনর লাগি জাইমু পরিঅল রাখি জাইমু।

পরিপনচনা

/pɔripɔnɔtʃɔna/

অসরলতা; ধান্দাবাজি; মন্দবুদ্ধি।

নআ বাড়ির গিরসবেটা অত পরিপনচনার নায়।

পরিপন্চনা

/pɔripɔntʃɔna/

অসরলতা; ধান্দাবাজি; মন্দবুদ্ধি।

নআ বাড়ির গিরসবেটা অত পরিপনচনার নায়। শব্দটির ব্যবহার সাধারণত নঞর্থক বাক্যেই দেখা যায়। ক্বচিৎ অন্যপ্রকারে।

পরু

/pɔru/

আগামীকালের পরের দিন বা গতকালের আগের দিন।

দামান পরু আইবা।

পরে পরে

/pɔre pɔre/

অপরের গায়ের উপর দিয়ে; অপরের জীবনের উপর দিয়ে। নিজের জীবনকে স্পর্শ না করে — এই ভাবটিই এখানে প্রযোজ্য।

গরুবয়ারর বাথা বেমার ইবার পরেপরে গেছে গি।

পরোটা

/pɔroʈa/

ঘি বা বনস্পতি তেল দিয়ে ভাজা নরম রুটি বিশেষ।

চল, অটলো গিআ ঘুগনি-পরোটা খাইমু।

পরোতি

/pɔrot̪i/

যে স্ত্রীপশু বাচ্চা প্রসব করেছে।

পরোতি গাইগুরে জাংগালে জাংগালে ধরি ধরি ঘা খাবাও।

পর্তি

/pɔrt̪i/

প্রত্যেক।

পর্তি দিন পর্তি বছর সংস্কৃতি উপসর্গ ‘প্রতি’ মধ্যস্বরাগমে বরাক উপত্যকায় দাঁড়িয়েছে ‘পর্তি’। সংস্কৃতের বহু অর্থের মাত্র একটি (প্রত্যেক) গ্রহণ করেছে। এবং এটি পৃথক পদ রূপে ব্যবহৃত হয়। '

পর্বল্লি

/pɔrɔlli/

পুরুষোচিত স্বভাব যুক্তা; পুরুষের মতো কর্মক্ষমতা ও সাহস যুক্তা [নারী]।

পরবললি বেটির তামা দেখ, নাইরকল গাছর আগাত উঠি গেছে।

পলটা

/pɔlɔʈa/

রুটি লুচি প্রভৃতি বেলা।

বনদোর মছার লাগি মুই কয়খান রুটি পলটিআর।

পলনা

/pɔlɔna/

অমুক। শব্দটি অজ্ঞাত নামের পরিবর্তে প্রযুক্ত হয়।

পনায় কইছইন আর জাইমুগিআ, অত পুটকিপালা মুই নায়।

পলা

/pɔla/

টুকরো টুকরো করে সবজি কাটা; চিকন চিকন করে সবজি কুটা।

গুআ না, থুনিকচুগু পলিস।

পলো

/pɔlo/

ছোট মাছ ধরার একপ্রকার যন্ত্র। বাঁশের শলাকা ও বেত দিয়ে তৈরি এই যন্ত্র অনেকটা কলসির মতোন।

পল্না

/pɔlna/

অমুক। দ্র. ফল্না

শব্দটি অজ্ঞাত নামের পরিবর্তে প্রযুক্ত হয়।

পল্লা

/pɔlla/

স্তর; পরত; ভাঁজ।

তিন পল্লা কাপড় দি কাথা বানাইছি।

পশশি

/pɔsɔsi/

পেতলের চেপ্টা তলা ও লম্বা নল বিশিষ্ট ধূমপানের হুঁকো; ফরসি হুঁকো।

পশশি উত্থা / নাইরকলি উত্থা / চুংগি উত্থা।

পশু

/pɔsu/

আগামীকালের পরের দিন বা গতকালের আগের দিন।

পশ্রি

/pɔsri/

পেতলের চেপ্টা তলা ও লম্বা নল বিশিষ্ট ধূমপানের ছঁকো; ফরসি হুঁকো।

পশলি উক্খা নাইরকলি উক্থা চুংগি উক্খা প

পসতানি

/pɔsɔt̪ani/

অনুশোচনা করা; আপশোষ করা।

জমিন হসতা থাকতে ভিটাখান বেচিআ এলকু পসতাইআর।

পসতারি

/pɔsɔt̪ari/

অ নুশোচনা করা; আপশোষ করা।

জমিন হসতা থাকতে ভিটাখান বেচিআ এলকু পসতাইআর।

পসপস

/pɔsɔpɔs/

হালকা কাদায় হাঁটার আওয়াজ।

পসপস করি পাকে দি জাইতে মোর ঘিনঘিন করের।

পাইআ

/paia/

ধান চাল মাপবার বেতের পাত্র বিশেষ।

মুরে পারেংেেে জা ঠাউঁন পিনা।

পাইআ১

/paia১/

ধান চাল মাপবার বেতের পাত্র বিশেষ।

দুই পাইআ চাউল দিলা।

পাইআ২

/paia২/

ছাগল, গোরুর পায়ের রোগ বিশেষ। এই রোগে ছাগল, গোরু প্রভৃতি গৃহপালিত পশুর উরুর গ্রন্থি ফোলে এবং অত্যন্ত ব্যথা হয়; হাঁটতে পারে না।

পাইকার

/paikar/

বাণিজ্যের জন্য যে একসঙ্গে অনেক মালপত্র সংগ্রহ করে; ক্রয়বিক্রয়ের জন্য পণ্য সংগ্রহ কর্তা বা যোগানদার।

পণ্য সংগ্রহ বা ক্রয়বিক্রয় ছাড়া অন্য ব্যাপারে এই শব্দের প্রয়োগ চলে না।

পাইকারি

/paikari/

পাইকারের কর্ম বা বৃত্তি; পাইকার সুলভ আচরণ।

পাইকাস

/paikas/

জমি একবছরের জন্য বন্ধক রেখে ঋণ গ্রহণ।

মকদ্দমাত লাগিআ আধাআধি জমিন পাইকাস দিলাইছি।

পাইজুইন

/paizuin/

গোরু-মোষ প্রভৃতি তাড়ানোর জন্য ব্যবহৃত বাঁশের কঞ্চি।

গাইআইনতরে পাইজুইনদি অত বাইড়াইস না।

পাইড়

/paiɽ/

শাড়ি ধুতি প্রভৃতি পরিধেয় বস্ত্রের কিনারা; পাড়।

নানান রংগর হাড়ির পাইড় তনে ফুতা বার করিআ আগর বেটিনতে শুনদর শুনদর নক্‌শি কাথা শিলাই করতা।

পাইত১

/pait̪১/

পরিপাটি করে বিন্যাস।

ধআ কাপড়টাইন পাইত করি রাখ।

পাইত২

/pait̪২/

(আলং) মার্জিত; শুধরে নেওয়া হয়েছে এমন।

একদিনর ছদ্‌মা খাইআ রইমচুর এলকু পাইত।

পাইত্

/pait̪/

পরিপাটি করে বিন্যাস।

ধআ কাপড়টাইন পাইত করি রাখ।

পাইল দেবা

/pailɔ d̪eba/

হাতপাখা দিয়ে বাতাস করা; ডালা বা কুলো দিয়ে হাওয়া করা।

ধান থেকে আবর্জনা প্রভৃতি পৃথক করতে ডালা বা কুলো দিয়ে হাওয়া করা হয়।

পাইল ধরা

/pailɔ d̪ʱɔra/

কালিমাখা সূতা দিয়ে কাঠের উপর দাগ কাটা।

করাত দিয়ে কাঠচিরার সময় করাতিরা এরূপ দাগ কেটে থাকেন।

পাইল১

/pail১/

সারি।

মুখখাইআ পড়িআ তার দাতর পাইল লড়কড়া অই গেছে।

পাইল্লানি

/paillani/

পাখা দিয়ে বাতাস করা।

গরমোর দিনো হারারাইত পাইল্লাই।

পাউরা

/paura/

ভুলে যাওয়া।

বাজার তনে মুই পানগুআ আনতে পাউরি না।

পাংশা

/paŋsa/

বিবর_ণ; ফেকাশে; ছাই রঙের।

রকতো জাইতে জাইতে তাইর শরিল এখেরে পাংশা অই গেছে।

পাককির

/pakɔkir/

প্রকার; কৌশল।

বউততা করছি, কুনু পাককির ছরংগাখান পারো লাগাইতাম পারছি না।

পাকখিআড়

/pakɔkʰiaɽ/

একপ্রকার পর্ণমোচী বৃক্ষ। এই গাছ ৪০-৫০ ফুট উঁচু হয়। বেড়ে ছয় হাত পর্যন্ত। ৫-৬ ইঞ্চি লম্বাটে সূক্ষ্মাগ্র পাতা। শাখাপ্রশাখায় এমন বিশাল বিস্তার খুব কম গাছেরই দেখা যায়। পাতলা সাদা মসৃণ বাকল। কাণ্ড বড় বড় শিরযুক্ত এবং প্যাঁচ কষে উপরে ওঠে। ফল ক্ষুদ্র। গুচ্ছাকারে ধরে। বৈজ্ঞানিক নাম — Premna Bengalensis.

পাকানি

/pakani/

কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়া।

দূরদেশ ভ্রমণে শব্দটি প্রযোজ্য নয়।

পাকানি১

/pakani১/

কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়া। দূরদেশ ভ্রমণে শব্দটি প্রযোজ্য নয়।

বিআন তনে গাউত পাকাইত্রা, ঘরমুখা অইবার নাম নাই।

পাকানি২

/pakani২/

ক্রোধ, অভিমান প্রভৃতিতে অঙ্গের রূপ পরিবর্তন করা।

ফট পাকানি = ফণা বিস্তার করা;

পাক্কির

/pakkir/

প্রকার; কৌশল। ‘আহ্মা ভাণ্ডিবারে কেহ্নে পাত পরকারে।।’ —কৃকী

বউততা করছি, কুনু পাককির ছরংগাখান পারো লাগাইতাম পারছি না।

পাখড়া

/pakʰɽা/

পাগার (=গোরুমহিষাদি বাঁধার দড়ি) মোড়ের গোলাকার গাঁট (=ball)। লা ভাষার অভিধান ও ভাষাতত্ত . . . . . . . . . . . . . . . . . . . . 2. পাখড়া ⇒ ‘পাখড়া’ শিল্পিত গাঁট।

পাখড়া১

/pakʰɽা১/

পাগার (=গোরুমহিষাদি বাঁধার দড়ি) মোড়ের গোলাকার গাঁট (=ball)। ‘পাখড়া’ শিল্পিত গাঁট।

পাখড়া২

/pakʰɽা২/

অতি কচি সুপারি। ফুল ঝরে প্রথম যে শিশু সুপারি বের হয়।

পাখড়া থাকতে পুকে খাইআ ফালাই দিছইন।

পাখনা

/pakʰɔna/

পরিপক্ক; পাকা।

'কাউআর মুখো পাখনা আম লইআ ফিরে গাম গাম (=গ্রামে গ্রামে)।’ —বরাক প্রবাদ

পাখনা১

/pakʰɔna১/

পরিপক্ক; পাকা।

‘কাউআর মুখো পাখনা আম / লইআ ফিরে গাম গাম (=গ্রামে গ্রামে)।’

পাখনা২

/pakʰɔna২/

পরিণত; অকালপক্ক।

এলকুর হরুতা অলা পাখনা।

পাখলা

/pakʰɔla/

জল-কাদা লেগে লেগে হাত-পায়ের আঙুলের সন্ধিতে উৎপন্ন ক্ষত; হাজা।

পাকেপানিএ রইতে রইতে পাঅর ফেংটাত পাখলা অই গেছে।

পাখলা পাতা

/pakʰɔla pat̪a/

গুল্ম উদ্ভিদ বিশেষ। ধানক্ষেতে জন্মে। চিরল চিরল ছোট ছোট পাতা। পাতা ও গাছ সবুজ। পরিণত অবস্থায় লাল। সর্ষে দানার মতো বীজ। ক্ষুদ্র নাকফুলের মতো হলদে রঙের ফুল ফোটে। জ্যৈষ্ঠ-আষাঢ়ে গাছ জন্মে, কার্তিক অঘ্রানে বীজ পাকে। এর পাতা ছেঁচে লাগালে হাজা বা আঙুলের ফাঁকের ঘা সেরে যায়। এই লোকায়ত ব্যবহারের জন্যই এই নাম।

পাখলা পাত্তা

/pakʰɔla pat̪t̪a/

গুল্ম উদ্ভিদ বিশেষ। ধানক্ষেতে জন্মে। চিরল চিরল ছোট ছোট পাতা। পাতা ও গাছ সবুজ। পরিণত অবস্থায় লাল। সর্ষে বরাক উপতাকাব আঞ্চলিক বাং দানার মতো বীজ। ক্ষুদ্র নাকফুলের মতো হলদে রঙের ফুল ফোটে। জ্যৈষ্ঠ-আষাঢ়ে গাছ জন্মে, কার্তিক অঘ্রানে বীজ পাকে। এর পাতা ছেঁচে লাগালে হাজা বা আঙুলের ফাঁকের ঘা সেরে যায়। এই লোকায়ত ব্যবহারের জন্যই এই নাম।

পাখাজ

/pakʰaz/

ওঝাগানে ব্যবহৃত মৃদঙ্গ জাতীয় মাটির বাদ্যযন্ত্র। খিরন বা কালি ডাইনা-বায়াতে লাগানো থাকে।

পাখি

/pakʰi/

গোরুর গাড়ির চাকার দণ্ড। ইং Spoke।

পাগ আবা

/paɡɔ aba/

উতপানো; আগুনের জ্বালে উলে ওঠা।

ভাতো পাগ আইছে, মাড় গাল্।

পাগা

/paɡa/

গোরু-মহিষ প্রভৃতি বাঁধবার দড়ি।

‘পাগা আটে, বলদ লেটে।’ [উঃ- মিঠা কুমড়া]

পাগ্

/paɡ/

ফুট; বুদবুদ। দুধ, ইক্ষুরস প্রভৃতি জ্বাল দেওয়ার সময় যে বুদবুদ ওঠে।

হইরো পাগ্ = ছোটছোট বুদবুদ

পাচল

/patʃɔl/

কলা বা সুপারি গাছের পাতার সঙ্গে সংযুক্ত বাকল; পাতা সহ বাকল।

কলার পাচল দি লুড়া বানাইআ লেপিলে অলা শুনদর (=সুন্দর) অয়।

পাচল্

/patʃl/

কলা বা সুপারি গাছের পাতার সঙ্গে সংযুক্ত বাকল; পাতা সহ বাকল।

কলার পাচল দি লুড়া বানাইআ লেপিলে অলা শুনদর (=সুন্দর) অয়।

পাচা

/patʃa/

চালের রুআ (= বাঁশ) সাজানো।

ওবা গপেশ, বড় চাল, ঘনো করি রুআ পাচিও।

পাচা১

/patʃa১/

সুযোগ সন্ধান; কৌশল উদ্ভাবন। শব্দটি শ্রীহট্ট অঞ্চলেও প্রচলিত।

কাটাখাল গাংগর ডাক পাইতে অইলে কুনু এক পাচা করা লাগব।

পাচা২

/patʃa২/

চালের রুআ (= বাঁশ) সাজানো।

ওবা গপেশ, বড় চাল, ঘনো করি রুআ পাচিও।

পাচ্চা

/patʃtʃa/

সুযোগ সন্ধান; কৌশল উদ্ভাবন।

কাটাখাল গাংগর ডাক পাইতে অইলে কুনু এক পাচ্চা করা লাগব।

পাছড়ানি

/patʃʰɔɽাni/

পেছন থেকে ধরে ভূমিতে ফেলা; পাকড়াও করা।

হকলে মিলিআ শান্ডা-গুণ্ডারে পাছড়াও।

পাছড়াপাছড়ি

/patʃʰɔɽাpatʃʰɽি/

কাউকে জড়িয়ে ধরে আটকানো বা কাবু করবার জন্য প্রচেষ্টা; আছাড়বিছাড় খেয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা; একটা অবলম্বনের জন্য হাত-পা ছোড়া।

গাড়াউনিত পড়িআ দামায় পাছড়াপাছড়ি করের দেখিআ আউগাইলাম।

পাছা

/patʃʰa/

কুটিনাটি কাজ করার জন্য আদেশ দেওয়া; ফাইফরমাশ করা।

বুড়ির ধারো গেলেউ খালি পাছইন—অতা আন, হতা কর।

পাটটা

/paʈɔʈa/

আয়তাকার কাঠের মসৃণ দণ্ড বিশেষ। রাজমিস্ত্রীরা মেজেতে বা তলে বালি সিমেন্টের মশলাকে সমভাবে ছড়িয়ে দেওয়া বা তলকে সমান ও পালিশ করার জন্য ব্যবহার করে থাকেন।

পাটর

/paʈɔr/

ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে বাঁশ পেতে করে দেওয়া আহারের ঠাঁই।

হরুতার পাটর আগে দেও।

পাটর ফালানি

/paʈɔrɔ pʰalani/

বাঁশ পেতে আহারের ঠাঁই করে দেওয়া।

উঠানো পাটর ফালাইছইন, হকল বই জাও।

পাটা

/paʈa/

নাকের দুপাশের স্ফীত অংশ।

নাকর পাটা বড় অইলে মানু দরবারি অইন। বরাক উপত্যকার আঞ্চালক বাংল

পাটা১

/paʈa১/

নাকের দুপাশের স্ফীত অংশ।

নাকর পাটা বড় অইলে মানু দরবারি অইন।

পাটা২

/paʈa২/

যে শিলাখণ্ডের উপর মশলাদি পেষা হয়।

‘আলিআর উফরে পাটা ভার।’

পাটাপুথাইল

/paʈaput̪ʰail/

[কৌতুকে] অভিন্ন হৃদয় বন্ধু।

চিনু আর বিনু দিঅণ্ড এখেরে পাটা পুথাইল।

পাটিবলা

/paʈibɔla/

ক্ষীর বা নারকোলের পুর দেওয়া ময়দার তৈরি পিঠা বিশেষ; পাটিসাফটা। পাটির (মাদুর) মতো ভাঁজ করে বানানো হয় বলে এই নাম।

পাটোআ

/paʈoa/

বিষধর সাপ বিশেষ। বরাক উপত্যকায় পাটোয়া সাপ সর্বজন পরিচিত। হলদে-কালোতে চৌকোণা রং-ছাপ। ফণা আছে। লম্বায় প্রায় আড়াই হাত হতে পারে। রাতে চরে। এর দুদিকে মুখ। সাপটি মাছ বেঙ খেতে খুব ভালোবাসে।

পাড়

/paɽ/

ঢেঁকির মুষল উখলে সশব্দ পতন।

আর কয় পাড় দিলেউ মুরার ধান মরি জাইব।

পাড়ই

/paɽi/

আস্ত্রা ধানের প্রকার বিশেষ। সাদা ধান। শুভ্ আছে। চালের রং লালচে। মাঝারি দানা। জলা জমিতে ফলন ভালো হয়।

পাড়া

/paɽা/

মাটিতে বিছিয়ে নেওয়া।

চল্, চাটি পাড়িআ হকলে মিলিয়া বই।

পাড়া ডুলানি

/paɽা ɖulani/

অগ্রসর হওয়া; বাইরে যাওয়া।

আর পাড়া ডুলাইস না ঝুরুংগো পড়বে।

পাড়া১

/paɽা১/

মাটিতে বিছিয়ে নেওয়া।

চল্, চাটি পাড়িআ হকলে মিলিয়া বই।

পাড়া২

/paɽা২/

পদক্ষেপ।

অইতো বনমানুর পাড়ার চিন্ দেখা জার।

পাড়ানি

/paɽাni/

পা দিয়ে মাড়া।

কাচা লেপা পাড়াইস না।

পাড্

/paɖ/

ঢেঁকির মুষল উখলে সশব্দ পতন

আর কয় পাড় দিলেউ মুরার ধান মরি জাইব।

পাত

/pat̪/

আহারের জন্য পেতে দেওয়া থালা বা পাতা।

বইরাতির পাতো মাছউছ বেশ্করি দিবায়। পাত<sub>s</sub> Pat

পাত১

/pat̪১/

আহারের জন্য পেতে দেওয়া থালা বা পাতা।

বইরাতির পাতো মাছউছ বেরি দিবায়।

পাত২

/pat̪২/

গাছের পাতা।

‘গাইনজার চিরল চিরল পাত / গাইনজা খাইআ মগ্‌নো অইআ নাচে / নাচে ভুলানাথ।’

পাতা দেবা

/pat̪a d̪eba/

প্রশ্রয় দেওয়া; ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দেওয়া।

তরুবালায় মোরে পাতাউ দে না, পিরিত করা তো দুরই।

পাতা পাবা

/pat̪a paba/

গতিবিধি জানা; খোঁজ পাওয়া; নাগাল পাওয়া।

ছাগিচুরর কুনু পাত্তা পাইছ নি?

পাতালর বালি গনা

/pat̪alɔrɔ bali ɡɔna/

দূরদর্শিতার পরিচয় দেওয়া; গূঢ় খবর জানা।

জেঠয় পাতালর বালি গনইন তানে লুকাইআ কাম অইত নায়।

পাতি আড়

/pat̪i aɽ/

পাঁজরের হাড়; coste. পাঁজরের হাড় দেখতে সরু চেপ্টা ও বাঁকানো। এগুলি অস্থি ও উপাস্থি অংশে গঠিত।

পাতিল

/pat̪il/

ছোট হাঁড়ি জাতীয় চওড়া মুখ সামান্য চেপ্টা রকমের মাটির পাত্র।

পাতিলো দই বআইলে অলা চাক্কা অইআ বয়।

পাতৃতাফুল

/pat̪rit̪apʰul/

বাহারে পাতাই যে গাছের ফুলের মতো সৌন্দর্য সৃষ্টি করে; পাতাবাহার। Croton genus পাতৃতাই যার ফুল = পাতৃতা ফুল। কর্মধারয় সমাস।

পাত্তাফুল

/pat̪t̪apʰul/

বাহারে পাতাই যে গাছের ফুলের মতো সৌন্দর্য সৃষ্টি করে; পাতাবাহার। Croton genus.

পাত্তি আড়

/pat̪t̪i aɽ/

পাঁজরের হাড়; coste.

পাঁজরের হাড দেখতে সরু চেপ্টা ও বাঁকানো। এগুলি অস্থি ও উপাস্থি অংশে গঠিত

পাদ

/pad̪/

গুহ্যদ্বার দিয়ে নির্গত বায়ু।

পাদরা

/pad̪ɔra/

যে পুরুষের গুহ্যদ্বার দিয়ে ঘন ঘন বায়ু নির্গত হয়।

পাদা

/pad̪a/

গুহ্যদ্বার দিয়ে বায়ু নির্গত হওয়া বা করা।

পাদুরি

/pad̪uri/

যে নারীর গুহ্যদ্বার দিয়ে ঘনঘন বায়ু নির্গত হয়।

পানচাল

/panɔtʃal/

একপ্রকার বনজ বৃক্ষ। ৫০ ফুট পর্যন্ত উঁচু হয় এই গাছ। চক্রপরিধি ৫ হাত। ৬-৭ ইঞ্চি লম্বা পাতা। পাতা জলে ফেলে ঘষলে সাবানের মতো ফেনা উৎপন্ন হয়। ছোট ছোট গুচ্ছবদ্ধ ফল ধরে। গামারির মতো কাঠ।

পানজনি

/panɔzɔni/

ঝাঁঝর জাতীয় বাদ্যযন্ত্র। কাঁসা বা পেতলের ঝুমিঝুমি। গোলাকার ফাঁপা মলের মতো এই যন্ত্রটির ভেতর কড়াই বা গুটি দেওয়া থাকে। ঝমঝম্ ঝর্ঝর্ শব্দে বাজে। বাদ্যযন্ত্রটি অতি প্রাচীনকাল থেকে বরাক উপত্যকায় ওঝাগানে ব্যবহৃত হয়ে আসছে।

পানানি

/panani/

দুধ দোহনের সময় গাইয়ের বাটে চু মেরে বাছুরের দুধ নামানো।

তাইন দুদ খিরাইতে দুইবার পানাইন।

পানি আইক

/pani aik/

গোড়ালির গ্রন্থি; Ankle. Joint connecting the foot with the leg.

পানি খরচ

/pani kʰɔrɔtʃ/

মলমূত্র ত্যাগের পর জলশৌচ।

কত জাতর মানু আছইন; একতায় আগিআ পানি খরচ করইন না।

পানি পট্টি

/pani pɔʈʈi/

জলে ভেজানো ভাঁজ করা কাপড়ের টুকরো। জ্বর হলে বা কাটাস্থানে পানিপট্টি দেওয়া হয়।

পানি বিরইন

/pani birɔin/

বিরন ধানের প্রকার বিশেষ। লালচে ধান। মিহি লম্বাটে দানা। কাচ সাদা চাল। সুস্বাদু। জমি চিনে চাষ করতে হয়।

পানি বিরহন

/pani birɔɦɔn/

বিরন ধানের প্রকার বিশেষ। সুস্বাদু। জমি চিনে চাষ করতে হয়।

পানি লাগা

/pani laɡa/

জমিতে চাষের উপযুক্ত জল জমে থাকা।

বড় ঝড়ি না দিলে ডাংগার গুটিত পানি লাগতো নায়।

পানিওড়া

/panioɽা/

নৌকার ভেতরে পাশাপাশি বসানো নিচের কাঠের বর্গা বা তক্তা।

নৌকার ভেতরে জল জমে প্রায়ই নিচের ‘বীম’ বা ‘বর্গা’ ডুবানো থাকে। তাই নিচের গুড়ার নাম ‘পানিগুড়া’।

পানিকচু

/panikɔtʃu/

মাঝারি আকৃতির কচু বিশেষ। জলা জায়গায় ফলে। এর বাগু লতি কন্দ তরকারি হিসেবে ব্যবহৃত হয়। গেঁড় দীর্ঘ হয়।

পানিকানজি

/panikanɔzi/

প্রাথমিক কাজ; প্রাথমিক খরচ।

ই টেকায় হরাদোর পানিকানজিউ ধরতো নায়।

পানিগুড়া

/paniɡuɽা/

নৌকার ভেতরে পাশাপাশি বসানো নিচের কাঠের বর্গা বা তক্তা।

নৌকার ভেতরে জল জমে প্রায়ই নিচের ‘বীম’ বা ‘বর্গা’ ডুবানো থাকে। তাই নিচের গুড়ার নাম ‘পানিগুড়া’।

পানিচার

/panitʃar/

জলের কলসি রাখার জন্য কাঠের বা বাঁশের তৈরি মাচা বা Desk বিশেষ। লম্বা ডেস্কের মতো এই মাচাতে কলসি রাখার জন্য সারিবদ্ধভাবে গর্ত করা থাকে। নিচে বাসন-পত্র রাখার একটি তাক দেওয়া থাকে।

পানিত পড়া

/panit̪ɔ pɽা/

সহায়-সম্বলহীন হওয়া।

আমরা থাকতে তুমি কিতা পানিত পড়ি গেছ নি?

পানিধরা

/panid̪ʱɔra/

দা, কাস্তে প্রভৃতিতে কর্মকারের বিশেষ পদ্ধতিতে ধার দেওয়া।

দা’র ধার নাই অখানতারে কামারর অনতনে পানি ধরাইআ আন।

পান্জনি

/panzɔni/

ঝাঁঝর জাতীয় বাদ্যযন্ত্র।

কাঁসা বা পেতলের ঝুমিঝুমি। গোলাকার ফাঁপা মলের মতে এই যন্ত্রটির ভেতর কড়াই বা গুটি দেওয়া থাকে। ঝম্ঝম্ ঝর্ঝর্ শব্দে বাজে। বাদ্যযন্ত্রটি অতি প্রাচীনকাল থেকে বরাক উপত্যকায় ওঝাগানে ব্যবহৃত হয়ে আসছে।

পাপ বালিক অআ

/papɔ balikɔ ɔa/

মন্দকর্মের ফলভোগ করতে আরম্ভ করা।

তান পাপ বালিক অইছে এলকু ধনমান হকলতাউ জাইব।

পাব

/pab/

বাঁশের পর্ব বা গাঁট।

লাম্বা পাব দেখিআ ডলু বা আনিও।

পাবা

/paba/

পাওয়া।

গেলেউ তারে পাইবায়।

পার

/par/

বাঁশের পর্ব বা গাঁট।

লাম্বা পাব দেখিআ ডলু বা আনিও।

পারং

/parŋ/

বাঁশের শলা দিয়ে তৈরি গোলাকার মাছ ধরার ফাঁদ।

আসরাউরার হেরে হেরে পারং বআইলে চেং মাগুর হমাইবা।

পারক্তো

/parɔkt̪o/

কাজে নিপুণ এমন; দক্ষ।

তাইন ঘরর কামো পারক্তো।

পারতো

/parɔt̪o/

কাজে নিপুণ এমন; দক্ষ।

তাইন ঘরর কামো পারতো।

পারা

/para/

অনেক; প্রচুর; অসংখ্য।

‘মাতাত গেলে মাতর পারা আর না, আংগাজর বারা।'— আনন্দ পারা<sub>s</sub> Para

পারা১

/para১/

অনেক; প্রচুর; অসংখ্য।

‘মাতাত গেলে মাতর পারা / আর না, আংগাজর বারা।’

পারা২

/para২/

ধানের আঁটির স্তূপ; ধানের বোঝার বিন্যস্ত স্তূপ। চাতালের কোণায় ক্ষেত থেকে কেটে আনা ধানের আঁটি স্তূপীকৃত করে সাজিয়ে রাখা হয়। এই সাজানো স্তূপই ‘পারা’।

পারাইআ

/paraia/

পুরুষ কবুতর।

পারাইআয় আদার খাবায়।

পারানি

/parani/

তীক্ষ্ণ অস্ত্র দিয়ে আঘাত করা; গর্ত তৈরির উদ্দেশ্য তীক্ষ্ণ কাঠের দণ্ড দিয়ে মাটিতে আঘাত করা।

পারি

/pari/

স্ত্রী পায়রা।

পারি উমো বইসে।

পারো

/paro/

কবুতর; Pigeon।

পারোয় পনরো দিনে ডিম ফুটাইন।

পাল

/pal/

দল।

‘এগু পুটির নগু ফাল / বাংগালে কয় রউঅর পাল।’

পাল খাওআ

/palɔ kʰaoa/

সন্তানার্থে স্ত্রী পশুদের মৈথুনে রত হওয়া।

গেল আইন কাতিত্ আমার ডেকিএ পাল খাইছে।

পালই

/palɔi/

ঢেঁকি শাক; পর্ণাঙ্গ উদ্ভিদ বিশেষ; Fern.

পালই হরুআলুদি রানধো মাই।

পালট

/palɔʈ/

লাঙল দ্বারা কর্ষিত জমির পথ। হাল চাষের শৃঙ্খলার জন্য লাঙল দিয়ে কর্ষণ-আবর্ত সৃষ্টি করা হয়। এরূপ এক একটি আবর্তকে ‘পালট’ বলে।

চা’র দিন আড়াই পালট দিআ থইলেউ অয়।

পালা

/pala/

প্রতিপালন করা।

মা-মরা নেনারে মুই পালিছি।

পালো

/palo/

বহু প্রশাখা যুক্ত গাছের ডাল; কঞ্চিসহ বাঁশের অগ্রভাগ। করলা, কাকরুল, শিম প্রভৃতি লতাগাছ বেয়ে ওঠার জন্য বহু প্রশাখাযুক্ত গাছের ডাল বা কঞ্চিসহ বাঁশ পুঁতে দেওয়া হয়। এগুলোকে ‘পালো’ বলে।

পালো পড়া

/palo pɽা/

কবলে পড়া; ব্যক্তি শাসনে বা আয়ত্তে আসা।

মাঅইর পালো পড়িআ লংলি পুড়িও শাইর অই গেছইন গি।

পাল্লা১

/palla১/

নিকট নয় এমন; দূর।

তান লগে আমরার কুটুমালা পাল্লা।

পাল্লা২

/palla২/

তৌলযন্ত্র।

আগে পাললার ফের ভাংগো বাদে মাল মাপো।

পি

/pi/

বাবার বোন; পিসি।

বটুর মাই মোর হুদ্দর পি অইন।

পিঅ

/piɔ/

ভালোবাসার পাত্র।

পিআ১

/pia১/

পিসির স্বামী।

পিআয় মোরে অলা মায়া করইন।

পিআ২

/pia২/

চুমুক; ঢোক; তরল দ্রব্য ঠোঁট দিয়ে পান; তরল খাদ্যদ্রব্য একেবারে যতটুকু পান করা যায়।

মুরর রসটাইন পিআ খাও।

পিআজপাতা

/piazɔpat̪a/

ধানের ক্ষতিকারক পোকাবিশেষ; ভেঁপুপোকা; Gall Midge. এই পোকা দেখতে ছোট্ট মশার ন্যায়। দীর্ঘ পদযুক্ত প্রায় দু-তিন মিলিমিটার লম্বা। স্ত্রীপোকা পত্রমূলে গুচ্ছাকারে ১৫০-২০০টি ডিম পাড়ে। ডিম লম্বাটে। ৩-৫ দিনের মধ্যে ডিম ফুটে শূককীট বেরিয়ে আসে ও ধানগাছের কেন্দ্রীয় পাতার অভ্যন্তরে ঢুকে পড়ে, ফলে কেন্দ্রীয় পাতা গোল ও ফাঁপা হয়ে রূপালি রঙের লম্বা নলের মতো হয়, দেখতে অনেকটা পেঁয়াজপাতার মতো। বৈজ্ঞানিক নাম— Orseolia Oryzae.

পিআজপাত্তা

/piazɔpat̪t̪a/

ধানের ক্ষতিকারক পোকাবিশেষ; ভেঁপুপোকা; Gall Midge. ৩-৫ দিনের মধ্যে ডিম ফুটে শৃককীট বেরিয়ে আসে ও ধানগাছের কেন্দ্রীয় পাতার অভ্যন্তরে ঢুকে পড়ে, ফলে কেন্দ্রীয় পাতা গোল ও ফাঁপা হয়ে রূপালি রঙের লম্বা নলের মতো হয়, দেখতে অনেকটা পেঁয়াজপাতার মতো। তাই এই নাম। বৈজ্ঞানিক নাম— Orseolia Oryzae.

এই পোকা দেখতে ছোট্ট মশার ন্যায়। দীর্ঘ পদযুক্ত প্রায় দু-তিন মিলিমিটার লম্বা। স্ত্রীপোকা পত্রমূলে গুচ্ছাকারে ১৫০-২০০টি ডিম পাড়ে। ডিম লম্বাটে। উপত্যকার আঞ্চলিক

পিআ্

/pia্/

পিসির স্বামী।

পিআয় মোরে অলা মায়া করইন। পিআ<sub>s</sub> Pia

পিং

/piŋ/

একপ্রকার চিরসবুজ গাছ।

এই গাছ ৫০-৬০ হাত উঁচু হয়। বেড়ে ৬ হাত পর্যন্ত হয়। নিমগাছের মতো পাতা। কিনারা দল্ভর নয়। বাকল মসৃণ ও ঈষৎ সবুজ। ফুল সাদা, ফল ক্যাপসুলাকার। কাঠ লাল ও শক্ত। ঘর ও সেতু তৈরির কাজে এই কাঠ ব্যবহৃত হয়। বৈজ্ঞানিক নাম— Cynometra Polyandra.

পিংকাঠ

/piŋkaʈʰ/

ছুতোরের ব্যবহৃত যন্ত্র বিশেষ।

লোহার পেরেক, কব্জা, দরজা খোলার ও তোলার কাজে ব্যবহাত হয় এই যন্ত্রটি। লোহার মোটা দণ্ডের একদিক খুস্তির মতো, অন্যপ্রান্ত চেপ্টা ও দ্বিখণ্ডিত।

পিক

/pik/

পান চিবিয়ে যে থুথু ফেলা হয়।

ধারিত কিগে পিক ফালাইছে?

পিচকুনডি

/pitʃɔkunɔɖi/

পরিধেয় বস্ত্রের যে অংশ গুপ্তাঙ্গ ও নিতম্ব জড়িয়ে কোমরের পেছনে গোঁজা থাকে; মালকোচা।

আখতা বেরালাগি পিচকুনডি খুলি গেছে।

পিচছো

/pitʃɔtʃʰo/

[অনুজ্ঞায়] পেছনে যা; পেছনে হাঁট। পারিভাষিক শব্দ। হাতিকে পেছনে সরার আদেশ। এই আদেশ করেই মাহুত পা দিয়ে হাতির ঘাড়ের কাছে পেছন দিকে মৃদু ঠেলা দেবে।

পিচপিচা

/pitʃɔpitʃa/

পিচ্ছিল; কাদামাখা।

বারিশাত পথখান বড় পিচপিচা অয়।

পিছাড়ি

/pitʃʰaɽি/

[অনুজ্ঞায়] পা দিয়ে ওইটি পেছনে সরা। হাতি চালনার পরিভাষা। ‘ধর পিচছাড়ি’ বললেই নির্দিষ্ট বস্তু পা দিয়ে পেছনে সরিয়ে দেবে হাতি।

পিটালি

/piʈali/

জল দিয়ে পেষা চাল; চাল বাটা।

কাকরোল পুর পিটালি পিশিআ বানাও।

পিঠাকরা

/piʈʰakɔra/

একপ্রকার চিরসবুজ গাছ। এই গাছটি ৪০-৪৫ ফুট উঁচু হয়। বেড়ে মাত্র সাড়ে তিন হাত। পাতা তেজপাতার মতো, তবে সামান্য খাটো। বাকল ও কাঠ সাদা। ডেফলের মতো ফল। রং সাদাটে। হালকা মিঠা। হরিণের প্রিয় খাদ্য। সকলেই খেতে পারে।

পিঠাখাউরি

/piʈʰakʰauri/

বৃক্ষ বিশেষ। ছোট ছোট পাতা। সবুজ ফল। পাকলে হলদে হয়। ফল খেতে মিঠা ও বালিবালি। বনের পাখিরা খুব ভালোবাসে।

পিঠো মখা হুকানি

/piʈʰo mɔkʰa ɦukani/

রৌদ্র তাপে কঠোর পরিশ্রম করা।

খেতোআল গুরোয় পিঠো মখা হুকাইত্রা আর সাএবগুরোর ঠান্ডাগাড়ি (= শীততাপ নিয়ন্ত্রিত) চড়িত্রা।

পিড়া

/piɽা/

কাঠের তৈরি বসবার নিচু আসন; পিঁড়ি।

আমরা পিড়াত বইআ খাই।

পিত জলা

/pit̪ɔ zɔla/

রাগ ও বিরক্তি তীব্র হওয়া।

তার ইতা কানডো দেখলে মোর পিত জলি জায়।

পিত পড়া

/pit̪ɔ pɽা/

সময় মতো আহার না পেয়ে পিত্তাশয় থেকে পিত্তরস ক্ষরিত হওয়া এবং ফলে ক্ষুধা নষ্ট হওয়া।

ভুখর সমে না খাইলে পিত্ পড়ে।

পিত্

/pit̪/

যকৃৎ থেকে নিঃসৃত তিতা রস। শরীরের ধাতু। যকৃতে তার অবস্থান। খুব তিতা। উষ্ণ, দ্রব আর নীলাভ হলুদ রং।

পিনদা

/pinɔd̪a/

পরিধান করা।

রাখ, মুই হাড়ি পিনদিআর। আমবা. দৃ. ‘আইস ল বড়ায়ি হের/ বচন আমার ধর / রতনমুদড়ী পিন্ধ হাতে।’ — কৃকী 'M.B. পিন্ধ<Pindha>(api-nah, api-naddha)' ODBL

পিনদা১

/pinɔd̪a১/

পরিধান করা।

রাখ, মুই হাড়ি পিনদিআর।

পিনদা২

/pinɔd̪a২/

অলংকার পরিধানের জন্য কান, নাক প্রভৃতি সূঁচ ইত্যাদি দিয়ে ছিদ্র করা।

‘আপিায় পিনদিছইন কান, / নাচিআ মইল্লা ডেফল গাছ।’

পিনদাউরি

/pinɔd̪auri/

সোনরূপার অলংকার।

এলকু পুড়িনতরে বিআ দিতে আজার আজার টেকার পিনদাউরি লাগে।

পিনিপিনি

/pinipini/

টিপটিপ (বৃষ্টি); বিন্দু বিন্দু (বৃষ্টি)।

বিআন তনে পিনিপিনি মেঘ দের।

পিনির পিনির

/pinirɔ pinir/

টিপটিপ (বৃষ্টি)।

‘পিনির পিনির মেঘ দের / মন মগজ ছানা / হানজা থাকি কারেন্ট্ নাই / বেটিন অইছইন কানা।’

পিনো

/pino/

পরনে।

লাল হাড়ি পিনো বেটি তুমরার পুবর পথেদি জাইতে দেখছি।

পিরকাই

/pirɔkai/

তিল, সর্যে ইত্যাদির তেল নিংড়ানো হলে যে অসার ভাগ থাকে; খইল। অবশিষ্টাংশ।

পিরপিরাইআ

/pirɔpiraia/

কেঁপেকেঁপে।

তাইর পিরপিরাইআ তাপ উঠিছে।

পিরপিরানি

/pirɔpirani/

জোরে জোরে কাঁপা।

হারারাইত রনিত (=মাছের ফাঁদ) ঠানডা লাগাইআ এলকু হি পিরপিরার।

পিরাকি

/piraki/

পিরের বৃত্তি; পিরের অলৌকিক কর্ম ব লা ভাষার অভিধান ও ভাষাতত্ত ۶, পড়া ক্ষমতা। ⇒ টানটুর পিরে তান পিরাকি দি মানর বেমার ছাড়াইতা।

পিল্লা

/pilla/

বাবুই পাখি; Weaver bird। দেখতে স্ত্রী চড়ুইয়ের মতো। বাবুইদের ঠোঁট একটু মোটা। লেজ আরো ছোট। এরা ঘাসের বীজ ও শস্য খায়। ওরা বাসা বুনে ধানগাছের পাতা চিরে, সঙ্গে ঘাস মিশিয়ে। দেখতে অনেকটা বকযন্ত্রের মতো।এই বাসা অতি উন্নত শিল্প কর্ম। বৈজ্ঞানিক নাম Ploceus Philippinus.

পিসবুট

/pisɔbuʈ/

লিখবার জন্য মসৃণ কাঠের বা শক্ত কাগজের চারকোণা ফলক।

পিস্টি

/pisʈi/

চোখের মল; পিঁচুটি।

হরু নেনার পিসটিএ চউক বন্ধ্ অই থাকে।

পিস্লি

/pisli/

উরু ও কোমরের সন্ধিস্থল।

নারী বা পুরুষের গুপ্তাঙ্গের দুপাশের উরু- কোমরের সন্ধিস্থানের নিচু অংশ।

পুআনি

/puani/

আগুন বা রোদের তাপ শরীরে লাগানো।

আগুন পুআনি থাকি রইদ পুআনি ভালা।

পুআপাংড়া

/puapaŋɽা/

নতুন যৌবনপ্রাপ্ত ছেলে।

উলিরঘর পুআপাংড়া হকলে বানাইন।

পুআ্

/pua্/

সংকুলান হওয়া।

কাপড়ে পুইছে না।

পুংটি

/puŋʈi/

অশি \- ‘পুংটা’র স্ত্রীবাচক শব্দ ২৩৮

পুক

/puk/

পোকা; Insect.

খরানি পুক জুনি পুক পু

পুকড়া

/pukɽা/

পোকায় ধরেছে এমন।

পুক্ড়া আম; পুকড়া গাছ।

পুকপুক

/pukɔpuk/

বায়ু নিঃসরণের মৃদু শব্দ।

পুকপুক করি খালি বাতাস বারর।

পুজাইল

/puzail/

উকুনের বাচ্চা; ছোট উকুন।

তাইর মুড়ো লিকে আর পুজাইলে বিরবির করত্রা।

পুটকি

/puʈɔki/

মলদ্বার।

পুটকিত কচু দিলে কশান আগা বারয়।

পুটা

/puʈa/

বড় জাতের পুঁটি মাছ।

পুঁটি মাছের চেয়ে বেশ বড়। রূপোলি রং। খেতে সুস্বাদু।

পুটি

/puʈi/

স্থনাম প্রসিদ্ধ আঁশযুক্ত ছোট মাছ; পুঁটিমাছ।

সংস্কৃতে বলে ‘শফরী’। দৃঢ়াস্থি। রূপালি, লাল, লাল রেখাযুক্ত পুঁটিমাছ দেখা যায়। পুঁটিমাছ এখানে চার রকমের — চেপপুটি, হরপুটি, লালপুটি, কইন্না পুটি। পুটি<sub>১</sub> Puṭi

পুটি বালাম

/puʈi balam/

প্রসিদ্ধ শালি ধান্য। তত ফলনশীল নয়।

শাইল ধানের অন্তর্গত বালাম ধানের প্রকার বিশেষ। মাঝারি দানার সোনালি ধান। চাল সাদা।

পুটি বিরইন

/puʈi birɔin/

বিরন্ধানের প্রকার বিশেষ। এই বিন্নি ধানটি চেপ্টা। রং কালচে লাল। চালও লাল রঙের। সুস্বাদু। উৎপাদন ভালো।

পুটি মুরালি

/puʈi murali/

প্রসিদ্ধ আউশ ধান।

আউশধান মুরালির প্রকার বিশেষ। গোল গোল ধান। সোনালি রং। মাঝারি দানা। মিঠা স্বাদযুক্ত। ফলেও মন্দ নয়।

পুতা

/put̪a/

যে উচ্চভূমির উপর ঘর তোলা হয়; ভিটা।

ইবার কাত্তি মাশো পুবর পুতাত্ ইআন দিমু।

পুতৃড়ি

/put̪riɽি/

পাহাড়ের ঝোলা অংশ।

পাহাড়ের বা বিশাল টিলার যে অংশটি থুতনির মতো ঝুলে থাকে তাকেই বলা হয় থুতুড়ি। দ্র. ঠুটি।

পুত্রা

/put̪ra/

কন্যার দেওর বা পুত্রের শ্যালক।

পুত্রা বেটা পুড়ির খয়ৢখবর লইআ আইশলা।

পুথাইল

/put̪ʰail/

যে শিলাখণ্ড দিয়ে মশলাদি পেষা হয়।

মশলা বাঁটার নিচের চেপ্টা শিলাখণ্ডের নাম ‘পাটা’ আর উপরের গোলাকার লম্বাটে ছোট I শিলাখণ্ডের নাম ‘পুথাইল’।

পুন

/pun/

যোনি।

ইহা একটি নলাকার প্রণালী এবং ভগৌষ্ঠদ্বয় হইতে জরায়ু পর্যন্ত বিস্তৃত।’ — বাভাঅ. Vagina. সমার্থ. পুন্দ, হেটা, ছেদা, কানা, চেটা।

পুনজি

/punɔzi/

খাসিয়া, রিয়াং প্রভৃতি পার্বত-উপজাতিদের জুমক্ষেত ও বাসস্থান।

পুনজি পাত্তা

/punɔzi pat̪t̪a/

মৃলধন এবং মৃলধন কাজে লাগানোর উপায়।

জার পুন্জি পাত্তা আছে তার লাগি বেপার সজ।

পুনিকচু

/punikɔtʃu/

মাঝারি আকারের অত্যম্ভ উৎকৃষ্ট কচু বিশেষ। দীর্ঘ হয় না। খাদ্যগুণে ও উপাদেয়তায় অদ্বিতীয়। কন্দের রং দুধসাদা। রাঁধলে একেবারে গলে যায়। খেতে সুস্বাদু। দোঁয়াশ মাটিতে ভালো চাষ হয়। থুনিকচুর বড়া, পুর প্রসিদ্ধ।

এই জাতীয় কচুর কন্দ বেশ মোটা হয় তবে তেমন

পুন্জি

/punzi/

মূলধন; Capital। ‘শিবায়ণ কাব্য’ রামেশ্বর ভট্টাচার্য

পুনজি বানাও আগে, বাদে বেপার।

পুন্নিমা

/punnima/

যে তিথিতে চাঁদ সম্পূর্ণ অবয়ব পায়।

ঝুলন পুন্নিমাত জুনাক উঠে ফটফটা।

পুমা

/puma/

একপ্রকার বুনো চিরসবুজ বৃক্ষ বিশেষ।

'দ্রুত বর্ধনশীল এই বৃক্ষের বাকল খসখসে, গাঢ় ধূসর হতে বাদামি রঙের। ডালপালা বহু বিস্তৃত। প্রায় চিরসবুজ এই বৃক্ষের পাতা যৌগিক। মধ্য শিরার দুপাশে পত্রকগুলি জোড়ায় জোয়ায় সাজানো। ফুল , সাদা, মিষ্টিগন্ধযুক্ত। ফল আয়তাকার ক্যাপসুল। বর্ষায় ফল পাকে। বীজগুলি পক্ষল, যা তারের বিস্তারে সাহায্য করে।’ — নলিনী Ī এক কাঠ লালচে ও সুগন্ধযুক্ত। আসবাবপত্র তৈরিব কাজে এই কাঠ ব্যবহৃত হয়। বৈজ্ঞানিক নাম- Cedrela toona.

পুরপুর

/purɔpur/

বেদনা উপশমের অনুভূতি। বাংলা ভাষার আভধান ও ভাষাতত্ত্ব ২৭১ পুরপুর ⇒ অশুধ লাগানিএ পুরপুর করের, আরাম পাইআর।

পুরা

/pura/

পূর্ণ; পরিপূর্ণ; সমৃদ্ধ।

দুই মড় আবো ধানে পুরা।

পুরাচুরা

/puratʃura/

সমৃদ্ধিশালী। গুরুর কিরপায় তাইনতাইন ধনেজনে > জমিজিরাতে হকলবায় পুরাচুরা।

পুরি

/puri/

মালপোয়া পিঠা; আটার লুচি।

পুরিআ

/puria/

মোড়ক; অতি ছোট প্যাকেট।

অশুধর (= ঔষধের) পুরিআ। চাইর পুরিআ হুমিপাতি অশুধ।

পুরিপিঠা

/puripiʈʰa/

তাল বা নারিকেল সহযোগে চালের গুঁড়োর দ্বারা প্রস্তুত পেটমোটা পিঠা বিশেষ; পুলিপিঠে। বরাকবাংলায় ‘পুরি’ হতে পারে। তবে তেলে ভাজার বেলায় ‘পুরপুর’ করে অবিরত মৃদু শব্দ ওঠে। নামটি এই ধ্বনি জাত হতে পারে।

পুরোল

/purol/

তীব্র গন্ধযুক্ত একপ্রকার বন্য ঝিঙা; ধুন্দোল। vv পুড়ির তল খাবা — বাগধা. ক্রি. অশি. — যৌবনবতী মেয়েকে দেখিয়ে কোনো পুরুষের কাছ থেকে টাকা- গহনা ইত্যাদি আদায় করে আত্মাসাৎ করা।

বুড়িএ পুড়ির তল খাইছে এলকু কয় মোর গেছে পুড়ি দিত নায়।

পুস্রানদা

/pusranɔd̪a/

কাঠে শেষ পালিশ দেবার রেঁদা বিশেষ। OP) লা ভাষার অভিধান ও ভাষাতত্ত ২৭৪ পুংটা

পু্ছ

/pu্tʃʰ/

ধারালো ক্ষুরের টান।

নাপিতে দাড়ি কাটতো করি বেদাগে পুছ দেবায় বেটার সুনদর মুছও কাটি গেছে।

পূআ্

/pua্/

পুত্র সম্ভান। তুন্দি।।’ —কৃকী।

পেউক

/peuk/

খুঁত।

বের এখান দিতে গেলে বুড়ায় আইআ পেউক ধরে।

পেওদা

/peod̪a/

সরকারি চিঠি বা হুকুমনামা বয়ে নিয়ে আসে (য।

পেং

/peŋ/

মমতা; দরদ; নীতিকথা।

'মাইর পেং তনে মইর পেং বেশ।' <u>                                    </u>

পেকপেক

/pekɔpek/

ঘন কাদায় হাঁটার আওয়াজ।

পেকপেক করি হাড়াবায় কিগু আটের।

পেচ

/petʃ/

কোমরে পাঁাচানো বস্ত্রাংশ বা পরিধেয়।

কোমরে পাঁাচানো কাপড়ের অংশ। ওখানে ছোট ছোট মেয়েরা পেয়ারা, বরই ইত্যাদি গুঁজে রাখে।

পেচকুনা

/petʃɔkuna/

ফিঙে পাখি; Black Drongo।

মিশমিশে কালো লম্বা লেজ বিশিষ্ট শাখাশ্রয়ী পাখি। কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য। ফিঙে খুব সাহসী ও ঝগড়াটে। বরাক উপত্যকায় এদের সাহসিকতা নিয়ে উপকথা প্রচলিত আছে। বৈজ্ঞানিক নাম — Dicrurus Adsimilis

পেচারা

/petʃara/

ভালুকা বা ঝাই বরুআর মতো বাঁশ বিশেষ।

এ বাঁশ ২৫/৩০ হাত লম্বা হয়। তবে বরুয়ার মতো বড়, পুরু ও শক্ত নয়। কিছুটা হালকা। ঝাড় বাঁধে। বাঁশ হয় খাড়া ঋজু ও গোটা গোটা। বরাক উপত্যকা সহ দক্ষিণ আসামে এ জাতীয় বাঁশ প্রচুর উৎপন্ন হয়। এর বৈজ্ঞানিক নাম Dendrocalamus Hamiltonii

পেচি

/petʃi/

বড় মাছের বাচ্চা; পোনা মাছ।

বুআল পেচি; কাইললা পেচি।

পেচুক

/petʃuk/

সরল নয় এমন; কুটিল।

পেচুক মানর লগে পারা মশকিল।

পেটকুআ

/peʈɔkua/

পেটমোটা; পেট সর্বস্ব এমন।

যে সব শিশুদের পেটই সার তাদেরকে ‘পেটকুআ’ বলা হয়। কচিৎ বড়দের বেলায় ব্যবহার হয়।

পেটনি

/peʈɔni/

টিলার দু-পাশ; উঁচুস্থানের পার্শ্বদেশ।

গিআ দেখি, টিলার পেটনিত গাইএ খার।

পেটপালা

/peʈɔpala/

কোনোরকমে খেয়ে বাঁচা।

রুজি অলা কমিছে দুগ্গু পেট পালা জার না।

পেটপেটা

/peʈɔpeʈa/

পেটভরতি; ভরপেট।

কাউকনিএ টাটুআ খাইআ এখেরে পেটপেটা।

পেটপেটি

/peʈɔpeʈi/

ঘনঘন; বারবার।

খশির তেলাল মাংশ খাইআ হে এলকু পেটপেটি আগাত জার।

পেটলা

/peʈɔla/

পেটমোটা; ভুঁড়িযুক্ত; পেটে চর্বিসর্বস্থ।

পেটলা বেটাইনতে লুড়িতা-চড়িতা পারইন 🗟 কাম করবা কিতা? লো ভাষার অভিধান ও ভাষাতত্ত

পেটালি

/peʈali/

চর্বি সর্বস্ব [স্ত্রীলোক]।

পেটলি বেটিনতে উপরি বইআ মাছ-উছ কাটতা পারইন না।

পেটি

/peʈi/

মাছের পেট বা পেটের অংশ।

‘ভালা মানর বেটি (=কন্যা) ভালা, চিতল মাছর পেটি ভালা।’ — বরাক প্রবাদ

পেটু

/peʈu/

বেতের তৈরি শস্যাদি মাপবার গোলাকার পাত্র।

নানান মাপের পেটু আছে। দুকেজি ও পাঁচ কেজি মাপের বেশি চলে।

পেটুলি

/peʈuli/

গর্ভবতী; গর্ভে সম্ভান আছে এমন।

পেটুলি বউরে দি জবর কাম করাইন না।

পেড়া

/peɽা/

বেশি সেদ্ধ হওয়ার ফলে নরম হয়ে গেছে এমন; গলে গেছে এমন।

পেড়া ভাত।

পেন্নাত

/pennat̪/

দ্রুত বেত ঘোরানো; লাঠি আস্ফালন।

তান লাঠির পেন্নাতে ডরাই গেছি।

পেন্নাত্তি

/pennat̪t̪i/

বেত আস্ফালনের মতো দ্রুত।

বরিআ শাপে পেননাত্তি মোর গরজনাত ফাল দি পডছে।

পেরকুশটা

/perɔkusɔʈa/

অপরিচ্ছন্ন [পুরুষ]; নোংরা থাকে এমন। পুরুষের বেলায় প্রযোজ্য।

পেরকুশটি

/perɔkusɔʈi/

অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে থাকে এমন

পুড়িইগু কালা অইলেও পেরকুশটি নায়।

পেরকৃটি

/perɔkriʈi/

অসামাজিক প্রেমের দৃতী বা মধ্যবর্তিনী। লুঠিব একটু মজা, শুধু করিব একটু পেয়ার’ — দ্বিজেন্দ্র লাল রায়) > ববাং সংকোচনে ‘পের’। সং কুট্টনী > বাং কুটিনী সংকোচনে ববাং ‘কুটি’।

'হুদ্দর মই মই নায় পেরকৃটি মই মই।’ — বরাক প্রবাদ

পেরত

/perɔt̪/

নোংরা লোক।

পুরুষবাচক শব্দ।

পেরপের

/perɔper/

বাচালতা; অনবরত কথা বলা।

অত পেরপের মানে ভালা পাইন না।

পেরাই

/perai/

অহেতুক বেশি কথা।

দ্র. পেরাই করা।

পেরাই করা

/perai kɔra/

আজেবাজে কথা বলে সময় নষ্ট করা।

এলকু আর পেরাই করিস না, মূই কামো জাইতাম।

পেরাগি

/peraɡi/

নৌকার নোঙর; Anchor.

‘যে কাঁটা বা বঁড়শির আকার লৌহদণ্ডে নৌকা বাঁধা থাকে।'— বাভাঅ.

পেরানি

/perani/

সরিষা, তিল, তিসি প্রভৃতি শস্য থেকে তেল নিংড়ানো; ইক্ষু প্রভৃতি থেকে রস বার করা।

প্ত. ি ভক্ন।

পেরেশান

/peresan/

হয়রান; নাকাল।

অলা পেরেশান অইআ আইছি দ।

পেল

/pel/

পুরুষাঙ্গ; Penis.

সমার্থ. — বটি, বটন, বগা, চেট, ডানডা, ধন।

পেলইন

/pelɔin/

মাছ ধরার ত্রিকোণাকার ছোট জাল বিশেষ।

তিনটি বাঁশদণ্ড দিয়ে সমকোণী ত্রিভুজের মতো একটি কাঠামো তৈরি করা হয়। ডান দিকের দণ্ডটি দ্বিগুণ লম্বা থাকে। এরপর ছোট আকৃতির জাল বেঁধে দেওয়া হয়।

পেলুআ

/pelua/

কামুক।

তুইন তো কম পেলুআ নায়।