সাংখ্য চক্রবর্তী

অভিধান

335 entries


কআ

/kɔa/

কচি; অপরিণত।

কআ আম শপরি কটায় খাইলাইত্রা।

কই

/kɔi/

কচি ফল; কুশি; সদ্যোজাত ফল।

আমগাছো হবে বউল পড়িআ কই ধরের।

কইর

/kɔir/

পুকুর; ক্ষুদ্র জলাশয়।

ললি ঠাউক্রে পুকইর খুদাইতা।

কইলা

/kɔila/

কলস; ঘড়া জাতীয় জলপাত্র।

মাটির কইলার পানি গরমো ঠানডা রয়।

কইু

/kɔiু/

কোথায়।

শহরেই শব্দটির চল্। এটি বরাক উপত্যকার পুরোনো বাঙালিদের মধ্যে তেমন চলে না। দ্র. কানো।

কই্

/kɔi্/

কচি ফল ; কুশি ; সদ্যোজাত ফল।

আমগাছো হবে বউল পড়িআ কই ধরের।

কউরাং

/kɔuraŋ/

বিশেষ আকৃতির লোটা বা ধাতুর ঘটি।

এই ধাতুপাত্রটি বরাক উপত্যকায় সাধু বৈষ্ণবদের জলপাত্র বা ভিক্ষাপাত্র রূপে ব্যবহৃত হয়।

কংকট

/kɔŋkɔʈ/

এক প্রকার ছোট মাছ।

এ মাছের দৈর্ঘ্য এক থেকে আড়াই ইঞ্চি। বিষাক্ত কাঁটা আছে। এই বিষাক্ত কাঁটা বর্মের মতো কাজ করে বলেই এই নাম।

কচকা

/kɔtʃɔka/

শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গের স্থানচ্যুতি।

কচকার অশুদ তোর হড়িএ জানইন।

কচকার ফু

/kɔtʃɔkarɔ pʰu/

মচকে যাওয়া অঙ্গের ব্যথা উপশমের জন্য ঝাড়ফুঁক ইত্যাদি।

কচমা

/kɔtʃɔma/

কচি; কাঁচা; কোমল। নাবালক বা নাবালিকা।

কচমা কাঠল দি তরকারি রানধইন।

কচু কাটা দেবা

/kɔtʃu kaʈa d̪eba/

নির্মূল করা।

দুনিআত চলের জাতর লড়াই, জে জারে পারের কচু কাটা দের।

কচুআ

/kɔtʃua/

কচুপাতার বর্ণ।

কচুআ রং মোর অলা ভালা লাগে।

কচুখেইড়

/kɔtʃukʰeiɽ/

দাবার খেলার মতো লৌকিক খেলা বিশেষ।

বরাক উপত্যকার লৌকিক ক্রীড়া। খুবই জনপ্রিয়। নির্দিষ্ট ছকে ১৬টি করে গুটি নিয়ে বসবে দুজন। কচুগাছ কেটে কেটে গুটি বানানো হয়।

কজইন্ট্

/kɔzɔinʈ/

এক প্রকার গুল্ম জাতীয় ভেষজ উদ্ভিদ। গাছটি তিন থেকে চার হাত উঁচু হয়। চিরহরিৎ। অতি উপাদেয় ও উপকারী এই ভেষজের পাতা ব্যঞ্জন কিংবা ভেজে খেলে পেটের যে কোনো রোগ নিরাময় হয়।

কজা

/kɔza/

দুর্ঘটনা; বিপদ।

কজার আত পাও নাই।

কটকিনা

/kɔʈɔkina/

কৃপণতা; খরচে কাতরতা।

মানোরে খাবাইতে বাবুনিএ বড় কটকিনা করইন।

কটরা

/kɔʈɔra/

ছিপিযুক্ত ক্ষুদ্র পাত্র; কৌটা।

কটরার ভিতরে পাইবায় এগগু ভমরা।

কটা

/kɔʈa/

কাঠবিড়াল।

গেল সাল সারা গাছর গুআ কটায় খাইআ তফাই।

কটি

/kɔʈi/

যে নলী বা বোতাম দ্বারা তারবাদ্যের তার পেচানো বা টানানো থাকে; Peg.

কঠিন করা হয়েছে এমন

/kɔʈʰinɔ kɔra ɦɔjেtʃʰe emɔn/

প্রবল বৃষ্টি; একবারের বর্ষণ।

কাইলকুর বিআলর এক ঝড়িএ বনদো পানি লাগি গেছে।

কড়আ

/kɔɽa/

শুকনো ব্যঞ্জন ; চচ্চড়ি।

ডেংগা-কাঠল বিচি দি কডুআ বানাও।

কড়কড়া

/kɔɽkɽা/

নতুন।

কড়কড়া পইনচাশটেকি নুট।

কড়াপুক

/kɔɽাpuk/

বহুপদ কীট বিশেষ; কেন্নো; CENTIPEDE.

কড়ালি

/kɔɽাli/

তামাক সাজতে ছিলিমের ছিদ্রে যে ছোট গোল নুড়ি বা মাটির গুলি বসানো হয়।

অ মাই, কড়ালি দিআ তামাকু ভরিস দ।

কড়ুআ

/kɔɽুa/

শুকনো ব্যঞ্জন; চচ্চড়ি।

ডেংগা-কাঠল বিচি দি কড়ুআ বানাও।

কথা

/kɔt̪ʰa/

গিরগিটি জাতীয় অতি বিষধর প্রাণী বিশেষ; তক্ষক; GECKO.

কদু

/kɔd̪u/

লাউ; Bottle Gourd.

লাউ না রে কদু - তোর মাঝেনি আছে অত মধু।

কন

/kɔn/

শস্যাদির অতি ক্ষুদ্র অংশ; ধানের খুদ; ধান থেকে চাল বের করবার সময় ধানের শোঁয়ার অংশ থেকে ভঙ্গুর যে সাদা কণা পাওয়া যায়।

উবাবিরনির কন আর বেটিনতর মন।

কনজিশ

/kɔnɔzis/

কৃপণ।

কনজিশ মানর গেছে চানদা খুজিআ লাভ নাই।

কনডলির ঘটি

/kɔnɔɖɔlirɔ ɡʱɔʈi/

বিসংবাদের মূল।

তাইউ কনডলির ঘটি, দুচালা লাগাইআ আমারে বাদ বানাইছে।

কনি

/kɔni/

ইট গাঁথবার বা পলেস্তারা বসাবার ও তা সমান করার কাজে ব্যবহৃত রাজমিস্ত্রিদের হাতিয়ার বিশেষ; Trowel.

কন্নি

/kɔnni/

ইট গাঁথবার বা পলেস্তারা বসাবার ও তা সমান করার কাজে ব্যবহৃত রাজমিস্ত্রিদের হাতিয়ার বিশেষ; Trowel. গুলমালা ইত্যাদি।

কর্ণিক নানান ধরনের আছে। যেমন, নয়লা,

কপাল

/kɔpal/

ললাট।

বইরাগিহকলে কপালো তিলক কাটইন।

কপাল কুচ করা

/kɔpalɔ kutʃɔ kɔra/

বিরক্ত হওয়া।

বাড়িত বাইরা মানু দেখলেউ তাইন কপাল কুচ করইন।

কপালি

/kɔpali/

ভাগ্যবান; ধনশালী।

কপালির কপাল আটিতে পায় বেংগর লাল।

কফ

/kɔpʰ/

চা, পান, তামাক প্রভৃতি পানের অভ্যাস বা নেশা।

মোর বিড়ি তামাকুর কফ নাই।

কফল

/kɔpʰɔl/

পেঁপে; Papaw.

আগা কশান অইলে পাকনা কফল খাইন।

কবট

/kɔbɔʈ/

জলপ্রপাতের পতনশীল বিস্তীর্ণ জলধারাকে দুপাশে অবস্থিত কঠিন শিলাস্তর বা প্রস্তরখণ্ড যেখানে সংকীর্ণ বা নিয়ন্ত্রণ করে ফেলে সে স্থান।

কলাশিপর কবট।

কবি

/kɔbi/

শীতকালীন সবজি বিশেষ; কপি।

ফুলকবি = ফুলকপি

কম পানির মাছ বেশ পানিত পড়া

/kɔmɔ panirɔ matʃʰɔ besɔ panit̪ɔ pɽা/

দৈন্যদশা থেকে হঠাৎ আর্থিক স্বচ্ছলতায় পৌঁছা।

কম পানির মাছ বেশ পানিত পড়লে বুড়াবুড়ি করইন।

কম-সে-কম

/kɔmɔ-se-kɔm/

কমপক্ষে।

কমসেকম রুজ পনচাশ টেকা করিআ না দিলে তার পুশাইত নায়।

কমটি

/kɔmɔʈi/

কপীনের মতো শক্ত করে মারা কাপড়ের কোঁচা; ধূতি গামছা ইত্যাদির যে কুঞ্চিত অংশ কোমরের পেছন দিকে গোঁজা থাকে।

কমটি মারিআ রুআত লাগি চল্।

কমর

/kɔmɔr/

কোমর।

এলকু আর তাইন কমর সিদা করি উবাইতা পারইন না।

কমর সিদা করা

/kɔmɔrɔ sid̪a kɔra/

উঠে দাঁড়ানো; দুর্দশা কাটিয়ে ওঠা।

ঘর জলার বাদে আবো তারা কমর সিদা করতা পারছইন না।

কমরো ধরা

/kɔmɔro d̪ʱɔra/

কোমরে ব্যথা।

বেশ নআউঠা করতে করতে মইর কমরো ধরা বেমার অইছে।

কমসম

/kɔmɔsɔm/

কিছু কমিয়ে।

এককুড়ি না বা কমসম কও।

কমিন্দ

/kɔmind̪/

নীচমনা।

কমিন্দর গানদা কথা আমনা কচুর দিঘল লতা।

কর

/kɔr/

পেছন দিক।

করে দি হরো।

করই

/kɔrɔi/

চালভাজা; চালভাজার গুড়ো।

বরাক উপত্যকায় লৌকিক ব্রত ও পূজায় ভক্তদের প্রিয় নৈবেদ্য প্রস্তুত হয় করই, দুধ, গুড় ও শবরিকলা সহযোগে।

করইল

/kɔrɔil/

বাঁশের কোঁড়; বাঁশের অতিকচি চারাগাছ বা মুকি।

বউএ ইচাদি করইল রাদিছইন।

করও

/kɔrɔo/

কে (সম্ভ্রমাত্মক)। কর্তৃকারকের একবচন সম্ভ্রমাত্মক নির্দেশক সর্বনাম পদ। অসম্ভ্রমাত্মক ‘কিগু’

করগু আইছইন।

করকরা

/kɔrɔkɔra/

বাসি ও শুকনো।

হুকইন পুড়া দি দুগ্গু করকরা ভাত খাইআ তাইন আল লইআ গেছইন।

করগু

/kɔrɔɡu/

কে (সম্ভ্রমাত্মক)।

করগু আইছইন।

করগে

/kɔrɔɡe/

কে (সম্ভ্রমাত্মক)।

মাতিবার পথ নাই কাশিনাথ সর্গে, টেকাকড়ি ঘরো নাই রিন্ দিত করগে।

করচ

/kɔrɔtʃ/

করঞ্জা বা করমচা গাছ।

এটি একটি ছোট ঝোপ জাতীয় গাছ; এর কাণ্ড গাঁট যুক্ত, ধূসর বর্ণ ও মসৃণ। শাখায় কাঁটা থাকে। পাতা ছোট ও পাতলা এবং সবুজ।

করজা

/kɔrɔza/

হাওলাত; ধার।

বেয়াইর বাড়িত তনে দশকাঠি ধান করজা করলাম।

করটে

/kɔrɔʈe/

দিকে; পানে।

এও খানো না পাইলা গংগা মাইর উদ্দেশ, পছিম করটে ভগিরথ গেলা জে চলিআ।

করডি

/kɔrɔɖi/

ছোট মন্দিরাকৃতি বহনযোগ্য ঘর বিশেষ; বড় আকারের পিঞ্জর বিশেষ; ভেলার ওপর ভাসমান ক্ষুদ্র ঘর।

পুষ্পের করণ্ডি মধ্যে পদ্মারে লইআ। কৈলাস পর্বতে চলে হরষিত হইয়া।।

করতা

/kɔrɔt̪a/

গুরুদেব; যিনি দীক্ষা দেন এবং ধর্মোপাসনার পথনির্দেশ করেন।

করন্ডি

/kɔrɔnɖi/

ছোট মন্দিরাকৃতি বহনযোগ্য ঘর বিশেষ; বড় আকারের পিঞ্জর বিশেষ; ভেলার ওপর ভাসমান ক্ষুদ্র ঘর। বাংলা ভাষার অভিধান ও ভাষাতত্ত Ъ করল ⇒ বরাক উপত্যকার ‘পদ্মাপুরাণ’ বা ‘বিষহরির পুরান সংগ্রহ’ পুঁথিসমূহে এবং ওঝাগানে ‘করণ্ডি’র উল্লেখ রয়েছে। যেমন, ‘পুষ্পের করণ্ডি মধ্যে পদ্মারে লইআ। কৈলাস পর্বতে চলে হরষিত হইয়া।।’ —বিশ্বান্তর দেবনাথ ‘করণ্ডির মধ্যে রাখি দেবী বিষহরি। করণ্ডি হাতেতে রাখি চলে ত্রিপুরারি।’ 'শিঙ্গা ডমরুধ্বনি গঙ্গায় শুনিলা। করণ্ডি দেখিয়া গঙ্গা হরষিত হইলা।’ ‘অতি উচ্চস্থানে নিয়া করণ্ডি রাখিলা। পুনঃ পুনঃ সদাশিব গঙ্গাকে বলিলা।। শুন শুন গঙ্গাদেবী মোর মাথা খাও। ধর্মের দোহাই যদি করণ্ডি নামাও।।’ —নবকুমার রায়টৌধুরী বরাক উপত্যকা ও শ্রীহট্টের বিভিন্ন স্থানে মনসা পূজার সময় করণ্ডি সাজানো হয়। মন্দিরাকৃতি ছোট ঘর তৈরি করে ফুলের মালা দিয়ে সাজিয়ে তাতে মনসার পট বসানো হয়। এই সাজানো করণ্ডিটি কলাগাছের ভেলায় জুড়ে পাড়া বা গ্রাম পরিক্রমা করে ভাসিয়ে দেওয়ার রীতি আছে। করণ্ডিটির দৈর্ঘ্য-প্রস্থ সাধারণত চব্বিশ ইঞ্চির বেশি হয় না, উচ্চতাও এক থেকে দেড়হাত।

করল

/kɔrɔl/

এর পাতার আকার আমপাতার মতো। লম্বায় কিছুটা কম। গাছ ৫০-৬০ ফুট উঁচু হয়। এ গাছের রস লাগলে চামড়ায় ঘা হয়ে যায়।

করা

/kɔra/

সাধন করা; কোনো কিছু নিষ্পাদন করা।

কিতা করডায়? কাম করিআর।

করি

/kɔri/

জন্য, নিমিত্ত।

হি ফইলপা নিতো করি আইছে।

করিআ

/kɔria/

নামধারী; নামে।

রামাই দাশ করিআ কেও ইনো থাকেনি?

করিশা

/kɔrisa/

ফড়িঙের মতো; দুর্বল ও পেশিহীন; রোগা।

পলিও বেমারে ছুগরার আত-পাও ফড়িংগা।

করুর

/kɔrur/

পুরুষের ক্ষমতা বা তেজ; পুরুষের মতো ভাব বা আচরণ; পৌরুষ।

আধবুড়া অইলে কিতা অইব, বেটার ফরুশে তাই মজিছে।

করে

/kɔre/

পেছনদিকে; পেছনে।

তোর করে হি উবাত আশলো।

করেদি

/kɔred̪i/

পেছনদিকে।

মুই করেদি আইআ চুররে আইনজা করি ধরছি।

কর্

/kr/

পেছন দিক।

করে দি হরো।

কল

/kɔl/

যন্ত্র, machine, engine.

পানি হিচার কল আনছইন মরিবর বাড়িত।

কলঘর

/kɔlɔɡʱɔr/

যে ঘরে যন্ত্রাদি বসানো থাকে।

বরর জামাই এ চাবাগানোর কলঘরো কাম করে।

কলর গান

/kɔlɔrɔ ɡan/

একরকমের চাকতিতে স্বরতরঙ্গ মুদ্রিত থাকে তা থেকে উক্ত স্বর ধ্বনিত করার যন্ত্রবিশেষ; GRAMOPHONE.

বিআবাড়িত কলরগান বাজের।

কলা

/kɔla/

র‍্যাদার ধারালো যন্ত্রাংশ; র‍্যাদার Blade.

র‍্যাদার অভ্যন্তরে সংযুক্ত বাটালির মতো চেপ্টা ধারালো যন্ত্রাংশ।

কলা দেখানি

/kɔla d̪ekʰani/

ফাঁকি দেওয়া।

অততা করাইআ, কততা নিআ হেশে তাই কলা দেখাইলি।

কলিনজা

/kɔlinɔza/

হৃৎপিণ্ড।

বড় ডাকতর হকলে কলিনজা কাটিআ জুড়া লাগাইন।

কলিনজা দেখা

/kɔlinɔza d̪ekʰa/

প্রতিশোধার্থে সমূহ বিনষ্টি বা খুনের হুমকি দেওয়া।

মোর বাটর জমিনো ধান কাটাত আইলে তার কলিনজা দেখিলাইমু।

কলিনজাত ধরা

/kɔlinɔzat̪ɔ d̪ʱɔra/

অন্তরে আঘাত পাওয়া।

পরর পুতে নাও রায় তেল তেল করে, নিজর পুতে নাও বায় কলিনজাত ধরে।

কলেকলে

/kɔlekɔle/

কৌশলে; বুদ্ধির সাহায্যে।

কলে কলে তারে দলো ভিড়ানি লাগব।

কল্লামা

/kɔllama/

পিছিয়ে যাওয়া; পিছন দিকে সরে আসা।

আউগাইলে ঠাই নাই কললামিলে হাতার।

কশ

/kɔs/

গাছের রস; বৃক্ষনিঃসৃত কষায় রস বা আঠা।

কলার কশর দাগ লাগলে ছুটে না।

কশা

/kɔsa/

কষায় রসযুক্ত; কষায় স্বাদবিশিষ্ট।

কআ আমড়া একেবারে কশা।

কশান

/kɔsan/

মলভাণ্ডে আবদ্ধ এমন।

বেমারির আগাও কশান।

কাই

/kai/

শরীরে জমাটবাঁধা ময়লা; শেওলার দাগ; আবর্জনার কুৎসিৎ দাগ।

তোর শইললো জত কাই, ঘশাইআ হিনান করস না নি?

কাই ু

/kai ু/

উঁচু স্থানের ঢালু পাশ।

সড়কর কাই পুকরির কাই জাংগালর কাই

কাইক

/kaik/

দীর্ঘ পদক্ষেপ; যতটুকু পারা যায় ততটুকু প্রসারিত করে পা ফেলা।

কাইচ

/kaitʃ/

কুঁচকল বা কুঁচলতা।

বহু শাখান্বিত কাষ্ঠল লতা। বহুবর্ষজীবি। ফুল লালচে, সাদাটে বা গাঢ় লাল রঙের রেসিম পুষ্প বিন্যাসে সাজানো।

কাইড়

/kaiɽ/

গভীর খাঁজ; বাঁশের পর্বান্ত।

লামবা বা গু কাইড়ে কাইড়ে কাটিস্।

কাইত

/kait̪/

ঢালু পার্শ্ব; ঢালু কিনার।

বাসর লগে ধাক্কা খাইআ সড়কর কাইত উড়িআ পড়ছে।

কাইতরা

/kait̪ɔra/

কাত; হেলে পড়েছে এমন।

নাও কাইতরা অই গেছে সিদা কর।

কাইমকাঠি

/kaimɔkaʈʰi/

মাটির মূর্তির অবয়ব পালিশ করার জন্য ব্যবহৃত বাঁশের তৈরি ৫/৬ ইঞ্চি মাপের চেপ্টা কাঠি।

কাইমকাঠি দি গনেশর ফুড়গু পালিশ কর।

কাইল্লা

/kailla/

রুই জাতীয় বড় বড় আঁশযুক্ত কালচে বড় মাছ বিশেষ; কালামাছ।

কাউআ

/kaua/

কাক পাখি।

কাউআয় পাইছে পাক্‌না আম, লইয়া ফিরে গাম গাম।

কাউআ হিনান

/kaua ɦinan/

অল্পজল দিয়ে স্নান সারা; কোনোরকমে দায়মুক্ত হওয়া।

কুড়িআ মানে কাউআ হিনান করইন।

কাউআলি

/kauali/

হৈ হল্লা; চেচামেচি; কলরব।

হরুতামরুতা লইআ হারাদিন খালি কাউআলি।

কাউক্রা

/kaukra/

এক প্রকার লতা উদ্ভিদ।

এই লতাগাছের ফল কাকরুলের মতো দেখতে। এটি সবজি হিসেবে অনেকেই খান।

কাউলুলি

/kaululi/

একপ্রকার ফলের গাছ।

কমলা রঙের ফল। আকৃতিতে ভুবি বা লটকা ফলের চেয়ে সামান্য বড়। কাঁচাফলের স্বাদ খুব টক আবার পাকলে মিষ্টি।

কাএংলা

/kaeŋla/

পর্ণমোচী বৃক্ষ বিশেষ।

২৮ হাত উঁচু বৃক্ষ। নিমের মতো পাতা। গাছের বাকল ফাটা ফাটা। কালোজামের মতো ফল। স্বাদে টক। উৎকৃষ্ট কাঠ।

কাএম

/kaem/

মজবুত; স্থায়ী।

কেজা মারি বআইলে গিআ খুটা কায়েম অইব।

কাও

/kao/

এক প্রকার চিরসবুজ লতা গাছ।

এর পাতা কেন্দুক বা গাবগাছের পাতার মতো। ফল কমলাম মতো। পাকলে লাল। এই লতা কোনো গাছকে অবলম্বন করে উপরে ওঠে।

কাংগালর খুদকুড়া

/kaŋɡalɔrɔ kʰud̪ɔkuɽা/

গরিবের ভালোবাসার উপহার।

বড়মানর মাংসভাত তনে গরিবর খুদখুড়াউ ভালা।

কাংলা

/kaŋla/

চিতল বর্গীয় মাঝারি আকারের ক্ষুদ্র ক্ষুদ্র আঁশযুক্ত মাছ।

রূপোলি রং। চেপটা। মাছটির ভেতরে চুলের মতো অজস্র কাঁটা। তবে সুস্বাদু।

কাক

/kak/

একপাত্র থেকে অন্যপাত্রে তরল পদার্থ ঢালার জন্য ব্যবহৃত চুঙি বিশেষ; Funnel.

কাকইন

/kakɔin/

বীরুৎ জাতীয় শস্য বিশেষ।

আঁখগাছের মতো কাণ্ড ও পাতা। গাছ ৬/৭ ফুট লম্বা হয়। ফল সাগুদানার মতো। সাদা ও গোল। এই শস্য থেকে উত্তম খই হয়।

কাকড়

/kakɽ/

পাথরের অতিক্ষুদ্র কুচি।

এলকুর বেপারিহকলে চাউলো কাকড় মিআই দেইন।

কাকিআ

/kakia/

লম্বা ঠোঁট বিশিষ্ট কাচরঙের নদীর মাছ, পাঁকাল মাছ।

কাখ

/kakʰ/

কাঁকাল; বাহুমূল থেকে কোমর অবধি শরীর।

কাখোর কইলা তনে পানি খললার।

কাখরল

/kakʰɔrɔl/

সারা গায়ে কাঁটার মতোন তীক্ষ্ণ দানা যুক্ত ফলের লতাগাছ বা ফল; কাকরোল গাছ বা ফল।

এই ফল তরকারি রূপে বঙ্গদেশ, আসাম সহ পূর্বভারতে খুবই জনপ্রিয়।

কাগজি জামুইর

/kaɡɔzi zamuir/

উৎকৃষ্ট লেবু বিশেষ।

সবচেয়ে ক্ষুদ্র অথচ সবার সেরা এই লেবু। কাগজের মতো পাতলা খোসা থাকে বলেই এই নাম।

কাচ

/katʃ/

হাতিশিকারে ব্যবহৃত ৩০ হাত দীর্ঘ পাটের দড়ি বিশেষ।

শিকারি হাতির গলা-পিঠ লেজ জুড়ে দড়িটি বেঁধে দেওয়া হয় অনেকটা ঘোড়ার মতো।

কাচমিলকা

/katʃɔmilɔka/

তামা ও গন্ধকের অম্লঘটিত নীলচেসবুজ মিছরির দানার মতো পদার্থ বিশেষ; তুঁতে; Copper-sulphate.

দাঁতের ব্যথার উপশমে ও চটজলদি কলা পাকানোর ব্যাপারে এর লোকায়ত ব্যবহার প্রসিদ্ধ।

কাচাবাদাল

/katʃabad̪al/

শালিধান বিশেষ।

শালিধানের অন্তর্গত আসরা ধানের প্রকার। বড় দানার সোনালি সাদা ধান। চালও সাদা।

কাচামাত

/katʃamat̪/

অশিষ্ট কথা।

হরুউচা পুআ পুড়িনতর ধারো ইলা কাচা মাত মাতিও না।

কাছা

/katʃʰa/

আলের কিনারা; আলের দুপাশের আগাছা।

তিন চা দিআ কাছা কাটিআ থই দিস।

কাছাত

/katʃʰat̪/

নিকটে; ধারে কাছে।

হরুনেনা মো'র কাছাত ফয়।

কাছালো

/katʃʰalo/

আইল-বিশিষ্ট আউশ ধান।

ধানটির রং সোনালি। শুঙ্গ আছে। চাল উজ্জ্বল লাল। ভাত খুব মিষ্টস্বাদ বিশিষ্ট।

কাছি

/katʃʰi/

হাতি বাঁধবার রশি; নৌকা ভেলা (বুংগা) বাঁধবার মোটা ও মজবুত দড়ি।

চংগিল কুনকিগু (=স্ত্রীহাতি) কাছি ছিড়িআ বনো গেছে গি।

কাছিম

/katʃʰim/

কচ্ছপ।

কাছিমে গাংগর পারো ডিম পাড়ইন।

কাটাইল

/kaʈail/

বড় আকারের দেশি ছুরি বিশেষ।

বেত তৈরি, সুপারি ছাঁচা-চোলা ইত্যাদি নানা কাজে কাটাইল ব্যবহৃত হয়।

কাটাজামুইর

/kaʈazamuir/

অতি টকজাতের লেবু বিশেষ।

গোলাকার। বেশবড়। তেঁতুলের চেয়ে তীব্র টকস্বাদ।

কাটি

/kaʈi/

কালচে; ঈষৎ কালো।

কইন্নাবেটির রং দেখলাম সফা, কিনতুক উঠ দুখান কালটি।

কাটুআ

/kaʈua/

স্থল কচ্ছপ।

A four footed reptile with a horny shell. It lives on land.

কাট্‌কা

/kaʈ‌ka/

কাঠ বাঁশ ইত্যাদির ছোট ছোট টুকরা।

বাবু বাড়িত আইলে অনর কাটকা হনো হরাইন না।

কাঠফাই

/kaʈʰɔpʰai/

দানাদার চেপটা রেত সদৃশ সরঞ্জাম।

ছুতোরেরা এটি দিয়ে গোলাকার কাঠের শেষ কারিকুরি করেন।

কাঠল

/kaʈʰɔl/

কাঁঠাল; কাঁটায় আকীর্ণ সুপরিচিত অতিরসাল মিষ্ট ফল।

কাঠল গাইনজা

/kaʈʰɔlɔ ɡainɔza/

প্রচণ্ড ভিড়।

গাড়ি ইখানো কাঠল গাইনজা দি মানু তুলের, নেনাকুরো বেটিন উঠতা পারতা নায়।

কাঠল পাক্খি

/kaʈʰɔlɔ pakkʰi/

মধুর কণ্ঠস্বরযুক্ত পাখি বিশেষ; পাপিয়া; বউ কথা কও।

কোকিল জাতীয় পাখি। গায়ের রং ধূসর, উপরে কালচে ডোরা। পেটের তলা সাদা। চৈত্র-বৈশাখ মাসে পাপিয়ারা মধুর স্বরে ডাকে। পাপিয়ারা কোকিলের মতো অন্য পাখিদের বাসায় ডিম পাড়ে। আম-কাঁঠালের ঋতুতে এদের সুস্বর শোনা যায় বলে এখানে এই নামেই ডাকা হয়।

কাঠল পাখি

/kaʈʰɔlɔ pakʰi/

মধুর কণ্ঠস্বরযুক্ত পাখি বিশেষ; পাপিয়া; বউ কথা কও।

কাঠি

/kaʈʰi/

শরীরের বাঁধুনি।

বেটি বউত উমরি (=বয়স্ক) আবো কাঠি মজবুত রইছে।

কাঠিৢ

/kaʈʰiৢ/

ধান চাল প্রভৃতি শস্য পরিমাপ করবার জন্য বেতের তৈরি পাত্র বিশেষ।

কাঠি ছোট টুকরির মতোন। দুই কিলোগ্রাম চাল ধরে। ধান ধরে দেড় কিলোগ্রাম। বরাক উপত্যকার প্রাচীন অধিবাসীদের মধ্যে এই পাত্রটিই শস্য পরিমাপের একক। এর দ্বারা যাবতীয় শস্যবাণিজ্য চলে।

কাড়া

/kaɽা/

ধানভানার স্তর বিশেষ।

সুবুর মায় দুইমন বাকইর হাউলকা দিলাইছে, খালি কাড়া বাকি।

কাড়ার

/kaɽাr/

নৌকার হাল।

নাও আইল রে, নউকা আইল ধাইআ আপোনে মনসামাই কাড়ার ধরিআ।

কাড়ারি

/kaɽাri/

যে হাল ধরে নৌকার গতি নিয়ন্ত্রণ করে; মাঝি।

কাড়ি

/kaɽি/

লম্বা গোটা জিনিসের ছোট অংশ বা খণ্ড; বাঁশের পর্ব।

ডলুবা'র কাড়ি; চুংগার কাড়ি।

কাতানি

/kat̪ani/

সোনা রূপা তামা লোহা ইত্যাদি ধাতু কাটার অস্ত্র বিশেষ; স্যাকরাদের ব্যবহৃত কর্তনী।

কাতি

/kat̪i/

বাংলাবছরের সপ্তম মাস।

আইন (আশ্বিন) কাতিত্ কুআ পড়ে, কুড়া পাখির তেল ধরে।

কাত্তি

/kat̪t̪i/

বাংলাবছরের সপ্তম মাস।

‘আইন (আশ্বিন) কাত্তিত্ কুআ পড়ে, কুড়া পাক্খির তেল ধরে।’ —বরাক প্রবাদ

কান কাটরা কুততা

/kanɔ kaʈɔra kut̪ɔt̪a/

দাগি অপরাধী।

দুইবার ফাটকো গিআ হি এলকু কান কাটরা কুত্তা, মানে ডাকইন ফাটকি কালামিআ।

কান মরো

/kanɔ mɔro/

কুমন্ত্রণা।

কামলাবেটির কানমরে হে তার বউরে খেদাইছে।

কানখা

/kanɔkʰa/

মাছের মাথার দুধারে যে শক্ত আবরণ ও তার নিচে থাকা গর্ত; কানকো।

কানখা মারা

/kanɔkʰa mara/

ধীরে ধীরে সতর্কভাবে অগ্রসর হওয়া।

বউত জাগা কাখা মারিআ গিয়া পুলিশে ডাকাইত ধরছইন।

কানখাড়া

/kanɔkʰaɽা/

সতর্ক।

কিগু কুনবায় আর জার হি কানখাড়া।

কানদন

/kanɔd̪ɔn/

কান্না।

কি কানদন কানদিলা বাফে-মায়ে।

কানদা

/kanɔd̪a/

কাছে।

বনরবেটা (বাঘ) মোর কানদাবায় গেছে।

কানদি

/kanɔd̪i/

বাঁশ প্রভৃতির আঁটি; বান্ডিল।

বা'র কানদি; বেতর কানদি।

কানপাড়া

/kanɔpaɽা/

হাতির ঘাড়ের কাছে বাঁধা পাদানি-রশি।

কানানি

/kanani/

কড়িকাঠ বা বরগার সঙ্গে খাপ খাইয়ে বসানোর জন্য খুঁটির মাথা মাছের ফুলকার আকৃতির মতো করে কেটে ফেলা।

অ জেঠ, খুটাগুইন ভালা করি কানাইও।

কানার

/kanar/

হাতি চালনার দণ্ড; অঙ্কুশ।

গুলাল ফল গাছের চারা দিয়ে 'কানার' বানানো হয়। এ জাতীয় গাছ সহজে ফেটে বা ভেঙে যায় না।

কানি

/kani/

কাশরোগ; গলা খুশ খুশ করে যে রোগে।

কুআর ঠানডা লাগলেউ তার কানি অয়।

কানিকাছাত

/kanikatʃʰat̪/

কাছাকাছি; কাছেপিঠে।

চুরইগু জাইব কানো কানিকাছাত নিভিছে।

কানুডার

/kanuɖar/

বড় বাণিজ্য তরী।

'মারলে কানডার (স্থানান্তরে-'গণ্ডার') লুটলে ভান্ডার।' — বপ্র. কান্দ্/কান্ধ্ kand / kandh

কানো

/kano/

কোথায়; কোনস্থানে।

কানো জারায় বা?

কান্ডার

/kanɖar/

বড় বাণিজ্য তরী।

মারলে কানডার (স্থানান্তরে-'গণ্ডার') লুটলে ভাণ্ডার।

কান্দ

/kand̪/

কাঁধ; বাহুমূল থেকে গলা পর্যন্ত দেহাংশ।

পুড়ির নাতি কানধো ছাতি।

কাবু

/kabu/

সুযোগ; অনুকূল অবস্থা।

কাবু পাবায় হে আমারে আরাইল (= পরাজিত করল)।

কাবুর বাজার

/kaburɔ bazar/

অনিয়ন্ত্রিত মূল্যের বাজার।

ইনো কাবুর বাজার, জে জেতাখুশি দাম লয়।

কাম হুআগি

/kamɔ ɦuaɡi/

যে কোনো সাংসারিক কর্মে পটু এমন; কর্মনিপুণা।

আত্ লড়ে পাও লড়ে, কাম হুআগির ডাক পড়ে।

কামড়ি

/kamɽি/

আমাশয় রোগ।

কামড়ি অইলে বেলর শরপত্ খাইন।

কামরাংগি

/kamɔraŋɡi/

পাঁচটি শিরযুক্ত টকমিষ্ট ফল বিশেষ; কামরাঙা ফল বা গাছ।

কামলা

/kamɔla/

মজুর; কাজ করার লোক।

মাটি কামলা; রুজি কামলা; বা' কামলা; ঠিকা কামলা।

কামা

/kama/

শাড়ি বা ধূতির পাড়।

কামা তনে ফুতা (=সূতা) বার কর।

কামাই

/kamai/

উপার্জন; কাজের বিনিময়ে যা পাওয়া যায়।

অ নাতিন কামাই করলে জামাই পাইবায় ভালা।

কামুর মা

/kamurɔ ma/

যে দেবী হাতিসমূহকে রক্ষা করেন।

বুনো হাতির আক্রমণ থেকে বাঁচতে বা বুনোহাতি নিরাপদে ধরে আনতে দেবী কামুরমা'র স্মরণ ভিন্ন উপায় নেই। এই দেবীর বাহন হাতি।

কারি করা

/kari kɔra/

ফলপ্রদ হওয়া।

উমিপাতিএ তার ই বেমারো কারি করের না।

কালাই

/kalai/

কলাই ডাল; মুগজাতীয় ডাল বিশেষ।

বরাক উপত্যকায় 'কালাই' ডাইলের চাষ প্রায় সকল স্বচ্ছল কৃষকরা করে থাকেন।

কালাইন ঝাড়া

/kalainɔ dʒʱaɽা/

সাপের বিষ ঝাড়ার সময় বিষ সহজে না-নামলে বিষহরি দেবীকে গালগালের একশেষ করা।

উঝায় কলাইন ঝাড়া না জানলে হকল বিশ লামে না।

কালাউঝা

/kalaudʒʱa/

চিরহরিৎ বৃক্ষবিশেষ।

এই গাছটি চল্লিশ-পঞ্চাশ ফুট উঁচু হয়। বাকল কালচে রঙের ও চিরফাটা। শক্ত সাদা কাঠ।

কালামেউকরি

/kalameukɔri/

কালো রঙের অত্যন্ত উৎকৃষ্ট শালি ধান।

চাল অতি মিহিদানা। রং লালচে। সুগন্ধ ও সুস্বাদু। ফলন কম।

কালিউরি

/kaliuri/

কপালের উভয় দিকের শিরা বা রগ।

কালিউরি বই গেলে (=বসে গেলে) মানু বাচইন না।

কালিগদা

/kaliɡɔd̪a/

একপ্রকার উৎকৃষ্ট বাঁশ।

বাঁশটি বরুয়াবাঁশের মতো বড় ও অত্যন্ত ভারী। বাঁশের রং খুব গাঢ় সবুজ অর্থাৎ কালচে সবুজ তাই নাম হয়েছে 'কালিগদা'।

কালিজিরাধান

/kalizirad̪ʱan/

উৎকৃষ্ট শালি ধান।

কালো রঙের জিরার মতো চিকন দানা বলেই এই নাম। চাল মিহি ও হলদে সাদা।

কালুআ

/kalua/

যে কানে শোনে না; কালা।

কালুআ মানু থাকইন একতাইআ।

কাশশলা

/kasɔsɔla/

পাশা খেলার ঘুঁটির আকৃতি অতি ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার ছাপবিশিষ্ট স্বর্ণকারের সরঞ্জাম বিশেষ।

স্বর্ণকারের ছাঁচ বিশেষ। এটির ছটি পিঠ বা তল। সোনা রূপার ছোট ছোট বল তৈরি করতে এটি ব্যবহৃত হয়।

কি

/ki/

এই তদ্ভব তদ্ধিত প্রত্যয় ভাবার্থে বা সম্বন্ধার্থে ব্যবহৃত হয়।

বুড়াকি < বুড়া + কি

কিঅ

/kiɔ/

কোনখানে; কোপাত্রে; কোথায়।

তেতই আর ডেফল কিঅ থইছত্?

কিঅত

/kiɔt̪/

কোনস্থানে; কোনপাত্রে; কোনখানে; কীদ্রব্যে।

অতটেকা কিঅত আশলো?

কিঅর

/kiɔr/

কীসের; কী দিয়ে।

ইগু কিঅর বানাইল?

কিআ

/kia/

অলৌকিক কাজ; নিন্দিত কর্ম।

পুরবে জে মনসা মাও করিআছিলেন কিআ, সেই অইতে বুআল মাছর মাঝে দি হিআ।

কিআইস

/kiais/

উপহাস; বিদ্রূপ করার জন্য দেওয়া ব্যঙ্গার্থক উপনাম।

কিআইস কইআ কেওররে ছলানি ভালা নায়।

কিআর

/kiar/

ভূমির পরিমাণ [= ৫৪৮৮ বর্গহাত পরিমাণ]।

কিকিত্

/kikit̪/

ঘৃণা সূচক ধ্বন্যাত্মক শব্দ; ঘিন ঘিন।

জাবাজুতি পচাগান্ধা দেখিআ মোর খালি কিতকিত করছে।

কিগু

/kiɡu/

কে (অসম্ভ্রমার্থে)।

কিগু রে ইনো? (মানুষ)

কিগুইন

/kiɡuin/

কারা (অসম্ভ্রমার্থে)।

কিগুইন আইছইন চা গি।

কিচিম

/kitʃim/

রকম; প্রকার।

করইল দি ইচা দুই কিসিমর রান্দা জায়।

কিচিম কিচিম

/kitʃimɔ kitʃim/

রকমারি; বিচিত্র।

গুড়ি দিআ কিসিম কিসিম পিঠা বানাইন সংরানিত [=পৌষসংক্রান্তি]।

কিচিলা

/kitʃila/

কী রূপে; কীরকম; কী উপায়ে।

বা-ঝারর আগাত থনে কিচিলা লামাইতে ক চাইন?

কিচ্ছা

/kitʃtʃʰa/

কাহিনী; গল্প; রূপকথা; লোককথা।

কাঠল পাকখির কিচ্ছা

কিটকিটাইআ

/kiʈɔkiʈaia/

শক্ত হাতে; দৃঢ়ভাবে; মুখ বুঝে সহ্য করে।

ধনিত কিটকিটাইআ ধর নাইলে পড়ি জাইবে।

কিটকিরা

/kiʈɔkira/

সোনা রূপার অলংকারের দানা বাঁধানো ও গোলাকার করার যন্ত্রবিশেষ।

কিটর পাল

/kiʈɔrɔ pal/

অনুপায়ী অনেক আত্মীয়, দুষ্ট ছেলেমেয়ের দল।

আইছইন কিটর পাল খাইআ উনাইতা।

কিড়া

/kiɽা/

পোকা; জীবাণু; কৃমি।

দামার মাথার ঘাউআত কিড়ায় বিরবির করা।

কিড়িলা

/kiɽিla/

হৈ হুল্লোড়; অসংযত মাতমাতি।

উসকা বয়েসি ইতায় মাল খাইআ রাইত কিড়িলা করছইন।

কিণ্ড

/kinɖ/

কে (অসম্ভ্রমার্থে)। >> এই সর্বনামটি তুচ্ছার্থে মানুষ, ভুত এবং কখনো কখনো ইতর প্রাণীর পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন,

কিগু রে ইনো? (মানুষ)

কিণ্ডইন

/kinɖɔin/

কারা (অসম্ভ্রমার্থে)।

কিগুইন আইছইন চা গি। % কিণ্ড’ সর্বনামের বহুবচন ‘কিণ্ডইন’।

কিতা

/kit̪a/

কী (প্রশ্নাত্মক)।

ইতা কিতা?

কিতাপাত্তি

/kit̪apat̪t̪i/

একপ্রকার পত্রউদ্ভিদ।

বীরুৎজাতীয় উদ্ভিদ। বনে পাহাড়ের ছায়াময় স্থানে এই গাছ জন্মায়। এই পাতা বাজারে বিক্রয় হয়। বিবাহ শ্রদ্ধাদি অনুষ্ঠানে এই পাতায় থালার বদলে আহারের চল আছে।

কিত্কিত্

/kit̪kit̪/

ঘৃণা সূচক ধ্বন্যাত্মক শব্দ ; ঘিন ঘিন।

জাবাজুতি পচাগান্ধা দেখিআ মোর খালি কিতকিত করছে।

কিত্তাপাত্তি

/kit̪t̪apat̪t̪i/

একপ্রকার পত্রউদ্ভিদ।

বীরুৎজাতীয় উদ্ভিদ। বনে পাহাড়ের ছায়াময় স্থানে এই গাছ জন্মায়। গ্রন্থিযুক্ত কন্দ থেকে লম্বা ২০-৪০ ইঞ্চি লম্বা বোঁটা থেকে প্রায় ১মিটার লম্বা ১০-১২ ইঞ্চি চওড়া সবুজ পাতা বের হয়। পাতা উপবৃত্ত ভল্লাকার। পাতার উপরের দিক চকচকে। এই পাতা বাজারে বিক্রয় হয়। কারণ এই পাতা দ্রব্যসামগ্রী বাঁধা বা মোড়কের কাজে ব্যবহৃত হয়। বিবাহ শ্রদ্ধাদি অনুষ্ঠানে এই পাতায় থালার বদলে আহারের চল আছে। বৈজ্ঞানিক নাম— Phrynium Imbricatum.

কিনতানে

/kinɔt̪ane/

দরুন; কারণে; জন্য।

বেমারর কিন্তানে পানর ধান লইআ জাইতাম পারছি না।

কিবার

/kibar/

হয়ত; হয়তবা; খুব সম্ভব।

গুলমাল হুনিআ হি কিবার আইজউ আইআ পড়ের।

কিরসটিআ

/kirɔsɔʈia/

কৃপণ।

গাউ তনে শরর মানু বেশ কিরসটিআ।

কিরা

/kira/

শপথ; দিব্য।

তোর বাফর কিরা, ক তুইন ইতা কইছস না?

কিরা কাটা

/kira kaʈa/

শপথ করা।

হে হকলর সামনে কিরা কাটিছে আর ইতা করত নায়।

কিরু

/kiru/

মগজ; মাথার ঘি।

গাড়ির ধাক্কায় বেটার মাথার কিরু বারই গেছে।

কিলা

/kila/

কী উপায়ে; কেমন করে।

গুলার গাং কিলা পারইআ আইলায় দ?

কিলাইআ কাঠল পাকানি

/kilaia kaʈʰɔlɔ pakani/

অসম্ভবকে সম্ভব করার ব্যর্থ চেষ্টা করা।

নআ ডামাবাইচ্চাদি আল বাওআ আর কিলাইআ কাঠল পাকানি হমান।

কিলিপ

/kilip/

কোনোকিছু একত্র এঁটে রাখার কল।

সারা চুল মুখে চউখে পড়ের কিলিপ মারি থ।

কিলিম

/kilim/

ইটভাটার ধোঁয়া নির্গত হওয়ার চুঙ্।

কিলিমগু নআ টিন দি বানাইআ বআইছি এলকু কুলাইব।

কিশনোকচু

/kisɔnokɔtʃu/

কালো রঙের কচু।

এই কচু বেশ বড়। পাতা ডাঁটা সবই কালো। কন্দ লালচে। মুকিও ধরে। এটি উপকারী ও খাদ্যগুণে ঋদ্ধ।

কু

/ku/

সময়জ্ঞাপক খাঁটি বরাক বাংলা তদ্ধিত। মানে 'বেলা' বা 'সময়'।

বিআনকু < বিআন + কু

কুঅড়

/kuɔɽ/

গোরু-মহিষ ইত্যাদি যেখানে অবরোধ করে রাখা হয়; গোরু-মহিষাদির বন্দিশালা।

কারো গোরু বা মহিষ অন্যের শসাদি খেয়ে নষ্ট করলে খেতের মালিক সেই গৃহপালিত পশুকে কোআড়ে বা কুঅড়ে নিয়ে দিয়ে আসেন।

কুআ

/kua/

যুক্তার্থে বা নিন্দার্থে খাঁটি বরাক বাংলা তদ্ধিত।

পেটকুআ

কুআড়ং

/kuaɽŋ/

রাস্তা ঘাট হীন অঞ্চল; যেখানে আধুনিক সভ্যতার আলো পৌঁছায়নি।

ছাতাচুড়ার কুআড়ংঅ ঘর বানাইলে হরুতার লেখাপড়া অইত নায়।

কুআনি

/kuani/

কোনোকিছু ভেতরে সেঁদিয়ে দেওয়া; লুকিয়ে রাখা।

হিতায় মানুগু মারিআ জারমনির দলোর (=কচুরিপানা) তলে কুইশলা, বাদে পুলিশে বার করছইন।

কুআরা লামা

/kuara lama/

কোমর-উরু সন্ধির বেদনাযুক্ত রোগ বিশেষ।

কুআরি

/kuari/

যেখান থেকে খনন করে পাথর, বালি ইত্যাদি সংগ্রহ করা হয়।

সুলতানিছড়া কুআরির বালি ঢালাইর লাগি ভালা।

কুআশ

/kuas/

লাউজাতীয় সবজি বা ফল বিশেষ।

পেঁপে আকৃতির এই ফলটি সবজি রূপে ব্যবহৃত হয়। শিলং ও হাফলং কুআশের জন্য বিখ্যাত।

কুইআ

/kuia/

অপরিষ্কার; পরিচ্ছন্ন নয় এমন; দুর্গন্ধযুক্ত।

পানি নাই কাপড়উপড় কুইআ।

কুইআর

/kuiar/

ইক্ষু; আখ।

কুইআর রস খাবাইলে অলমিকলমি কমে।

কুওরজাল

/kuorɔzal/

বড় মাছ ধরার জাল বিশেষ।

৫০ হাত দৈর্ঘ্য ১০ হাত প্রস্থের এই জালে ৩০০ হাত লম্বা দরা (দড়ি) যুক্ত থাকে। একখানা নৌকার সাহায্যে ১০ জন লোক এই জাল দিয়ে মাছ ধরে।

কুকড়া

/kukɽা/

কুঞ্চিত; কোঁকড়া; কুণ্ডলাকার।

উফরে চাল নাই, ঠানডায় মানুইতা কুকড়া।

কুকড়ানি

/kukɔɽাni/

বক্র হওয়া।

গরমে লতইতা কুকড়াইছে।

কুকড়িকানা

/kukɔɽিkana/

সন্ধ্যার পর চোখে দেখে না এমন; রাতকানা।

কাচাশাদা খাইলে মানু কুকড়িকানা অইন।

কুকরের কামরাকামরি

/kukɔrerɔ kamɔrakamɔri/

ক্ষুদ্র স্বার্থের জন্য ঝগড়া।

দেশর কাম কিতা করতা, গদি লইআ কুকরর কামরা কামরি করা।

কুকা

/kuka/

মাথার পশ্চাদ ভাগ; Occipital Bone.

মাথার খুলির পেছনের ঠিক ঘাড়ের উপরের হাড়।

কুকি

/kuki/

উত্তরপূর্ব ভারতে বসবাসকারী উপজাতি বিশেষ।

কুকিরা মঙ্গোলীয়। মধ্য এশিয়া থেকে ওরা ভারতে এসেছে। এখন ওরা আসাম, মণিপুর ও ত্রিপুরায় বাস করে।

কুকুর নআই

/kukurɔ nɔai/

বার বার স্থান পরিবর্তন; এক কাজে বার বার যাওয়া-আসা।

দুই হাফতা কুকুর নআই দিআ রিলিফ পাইছি মুটে দুইকাঠি চাউল আর এখান রাগ্।

কুচ

/kutʃ/

কোলের আঁচল; জামার সম্মুখের প্রান্তভাগ; কোঁচড়।

মুই কুনতা আনছি না, চাউলগুইন কুচো দিলাও।

কুচি

/kutʃi/

ধানের চারার গুচ্ছ।

পাচকুচি আলিএ খাড়ুআ মরব।

কুচিআ

/kutʃia/

সাপের মতো দেখতে পাঁতিহীন বাদামী রঙের মাছ বিশেষ; কুঁচে মাছ; eel.

কুচিআ জলাশয়ের মধ্যে গর্ত করে থাকে। রক্তাল্পতায় মাছটি খুব উপকারী।

কুটনা বুড়ি

/kuʈɔna buɽি/

কুটিল স্বভাবযুক্ত বৃদ্ধা রমণী।

যে বুড়ি প্রণয়াসক্ত নায়ক-নায়িকার অবৈধ মিলন সংঘটিত করে; এক বাড়ির গোপন কথা বহুবাড়িতে বলে বেড়ায়; গুজব রটায়; তাকে কুটনি বা কুটনা বুড়ি বলে।

কুটনি

/kuʈɔni/

বাঁশের চুঙে তৈরি সুপারি প্রভৃতি চূর্ণ করা বা পেষার যন্ত্র বিশেষ।

পাকা বাঁশের চুঙা ও ছোট দণ্ড নিয়ে কুটনি। কুটনি দুরকমের: এক, গুআ কুটনি। দুই, বরই কুটনি।

কুটভিপুক

/kuʈɔbʱipuk/

বিষধর অতি ক্ষুদ্র পতঙ্গ বিশেষ।

খালি চোখে প্রায় দেখাই যায় না এই পোকাকে। থাকে জঙ্গলাকীর্ণ অঞ্চলে। দংশনে বিষ ও জ্বালা ওঠে।

কুটলা

/kuʈɔla/

প্রহার।

একই কুটলায় বাছাধন সিদা।

কুটা

/kuʈa/

ভানা; শস্যের খোসা ছাড়ানো; শস্য ইত্যাদি চূর্ণ করা।

খলিলর মায় রুজ দেড়মন ধান কুটে।

কুটা দি বাইংগন পাড়া

/kuʈa d̪i baiŋɡɔnɔ paɽা/

উদ্দেশ্যমূলকভাবে নিজে নেপথ্যে থেকে অপরকে দিয়ে কাজ করানো।

হকলতাত কুটা দি বাইংগন পাড়লে কাম অইত নায়।

কুটা্

/kuʈa্/

ভানা ; শস্যের খোসা ছাড়ানো; শস্য ইত্যাদি চূর্ণ করা।

খলিলর মায় রুজ দেড়মন ধান কুটে।

কুটি

/kuʈi/

ছোট।

পুড়িগু কুটি রইছে, আতো পারে না।

কুটিমুটি

/kuʈimuʈi/

অতি ছোট।

কুটিমুটি ছুগরিনতর ঝেং বেশ।

কুড়

/kuɽ/

কূপ; কুয়ার মতো অতি ক্ষুদ্র জলাশয়।

জরুরি অবস্থায় খেতের কাজে ব্যবহারের জন্য কুয়োর চেয়ে সামান্য বড় জলাধার তৈরি করা হয়। বরাক উপত্যকায় এগুলিকেই 'কুড়' বলে।

কুড় দেবা

/kuɽ d̪eba/

সবজিগাছ প্রভৃতির তলার মাটি খুড়ে সার দেওয়া।

কবিগাছো কুড় দিতেউ পাতপাতাইআ বাড়ের।

কুড়া

/kuɽা/

ডাহুক জাতীয় পাখি বিশেষ; কামপাখি; Moorhen.

কুড়া দেখতে সুন্দর, আকারে পোষা মুরগির মতো। গায়ের রং বেগুনি নীল মেশানো। এদের মাংস অত্যন্ত সুস্বাদু।

কুড়ি

/kuɽি/

যে ছোট জলাশয়ে পদ্মবন থাকে; দেবতার নামে দেওয়া জলাশয়।

ঘাড়মুরার বিশরির (বিষহরি) কুড়ি।

কুডুলা

/kuɖula/

ঘূর্ণিবায়ু ; ধুলাবালি ও শুকনো পাতা সহ আবর্তমান বাতাস। সং / বাং কুণ্ডল + আ > আঞ্চ বাং কুড়লা > স্বরসঙ্গতিতে বরাকবাংলায় ‘কুড়লা’।

কুড়ুলা

/kuɽুla/

ঘূর্ণিবায়ু; ধুলাবালি ও শুকনো পাতা সহ আবর্তমান বাতাস।

কুতিপুক

/kut̪ipuk/

ধান বা চালের কেড়ি পোকা; Rice Weevil.

পূর্ণাঙ্গ কীট তিন মিলিমিটার লম্বা। রং বাদামি। স্ত্রী কেড়ি পোকা প্রায় ৪০০টি পর্যন্ত ডিম পাড়ে।

কুত্তি

/kut̪t̪i/

ভাঁড়ারের শস্যধ্বংসকারী একপ্রকার পোকা।

কুত্তিএ ধরিআ উগারর ধান আধাআধি করিলাইছইন।

কুথানি

/kut̪ʰani/

বেগ দিয়ে মলমূত্রাদি ত্যাগ করার চেষ্টা করা।

কুদানি

/kud̪ani/

ধমক দেওয়া।

আনতাজি হরুতারে কুদাইও না।

কুদাম

/kud̪am/

ধমক।

আগে বাফে এক কুদাম দিলে জাগত মুতিতাম, এলকুর পুআইন রুকি জাইন।

কুদালি

/kud̪ali/

পুঁয়ে সাপ; Worm Snake.

সর্পজগতে এই সাপ ক্ষুদ্রতম। এরা ৫-৬ ইঞ্চি লম্বা হয়। কেঁচোর মতো দেখতে।

কুনকা

/kunɔka/

পুরুষ হাতি।

কুনকা কুনকির করে করে জার।

কুনতা

/kunɔt̪a/

কিছুই।

হি বাদভালা কুনতা বুঝে না।

কুনতিআ

/kunɔt̪ia/

কোনদিকে।

পুবর পথে না উত্তর পথে, কুনতিআ জাইতায়?

কুনদা

/kunɔd̪a/

ঘরের কোনা; ভেতরের ঘর।

কুনদাত হারাইআ থইলে কুনুগে থুকাইআ পাইত নায়।

কুনদা্

/kunɔd̪a্/

বন্দুকের বাট।

মেলেটারিএ কুনদাদি বাইড়িআ কতগুর মুড় ফাটাইছইন?

কুনাম

/kunam/

ধমক।

আগে বাফে এক কুদাম দিলে জাগত মৃতিতাম, এলকুর পুআইন রুকি জাইন।

কুনি

/kuni/

বাহুর সন্ধিস্থলের বাইরের কোণার মতো অংশ; কনুই।

হর আইআ বে, বেটাগে কুনি দি ঠেলের।

কুনে

/kune/

কে।

বাদ অইলে, করছে কুনে সইতোবানে। ভালা অইলে, করছে কুনে ভগবানে।

কুন্‌চন কুন্‌চন পাড়া

/kun‌tʃɔnɔ kun‌tʃɔnɔ paɽা/

অতি কোমল পদক্ষেপ।

নআ কইন্‌না কুন্‌চন কুনচন পাড়া দিআ অঘর তনে হঘরো জাইত্রা।

কুপা

/kupa/

পোঁতা।

জেসাকলে কুপিলেউ ইনো আনাজ অয়।

কুপি

/kupi/

ক্ষুদ্র মশাল; বাঁশের চুঙে তেল পুরে চুঙের মুখে কাপড় বা খড় দিয়ে নির্মিত মশাল।

বনপারার কালো রাইত বনরবেটার ডরে কুপি ছাড়া চলা জাইত না।

কুফা

/kupʰa/

গুহা।

মুনিবেটা পাড়র কুফাত থাকতা।

কুফা্

/kupʰa্/

গুহা।

মুনিবেটা পাড়র কুফাত থাকতা।

কুবলা

/kubɔla/

কুলকুচো; মুখে জল পুরে কুলকুল শব্দে আলোড়ন ও তা দিয়ে মুখের ভেতর পরিষ্কার করে ত্যাগ।

ভালাকরি কুবলা কর নাইলে মাংস রসুনর গন্ধ জাইত নায়।

কুম

/kum/

বনজ বৃক্ষ বিশেষ।

এই লম্বা দৃঢ় বৃক্ষটির বাকল বেশ পুরু, গাঢ় ধূসর রঙের। বড় আকারের সরল পাতাগুলি ডালের আগার দিকে থাকে। ফুলের বৃতি অনেকটা ঘণ্টাকৃতি। ফল সবুজ রঙের।

কুমটানি

/kumɔʈani/

চিমটি কাটা।

গুরুজি আইগ্গা, নটুএ মোরে একসারা কুমটার।

কুমপানি আস্ত্রা

/kumɔpani ast̪ra/

আসরা ধানের প্রকার বিশেষ।

শালি ধানের অন্তর্গত একপ্রকার আসরা ধান। প্রচুর ফলে। ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ধানটির প্রচলন করেছিল।

কুমপানি আস্রা

/kumɔpani asra/

আসরা ধানের প্রকার বিশেষ।

শালি ধানের অন্তর্গত একপ্রকার আসরা ধান। বড দানার শস্য। ধান সাদা অর্থাৎ সোনালি নয়, চাল সাদা। প্রচুর ফলে। ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ধানটির প্রচলন করেছিল।

কুমবালা

/kumɔbala/

কখন; কোন সময়।

দামানবেটা কুমবালা আইছইন?

কুমারি পুক

/kumari puk/

কুমরে পোকা।

এই পোকা মুখে মাটি আনিয়া গৃহনির্মাণ করে এবং তার মধ্যে ডিম ছাড়িয়া সরিয়া যায়। কুমারের মতো মাটির কাজ করে বলিয়া এই নাম।

কুর

/kur/

কোল।

পুআগুর কিতা জে অইছে খালি কুরো থাকত চায়।

কুরতা

/kurɔt̪a/

চিরহরিৎ বৃক্ষ বিশেষ।

এই গাছ ৫০ ফুট পর্যন্ত উঁচু হয়। এর পাতা আকন্দ গাছের পাতার মতো পুরু। এই গাছের কাঠ ঘরের কাজে ব্যবহৃত হয়।

কুরা

/kura/

সাদা থান কাপড়।

হিন্দু বিধবাদের পরিধেয় বস্ত্র।

কুরানি

/kurani/

দানাযুক্ত বঁটি দা আকৃতির যন্ত্র, যা দিয়ে নারিকেল প্রভৃতি কুরানো হয়; কুরনি।

কুরু

/kuru/

আঁজলা।

তিন কুরু পানি খাইআ মোর তিরাশ মিটিছে।

কুরুনডা

/kurunɔɖa/

যে পুরুষ হীনবীর্য; সন্তান উৎপাদন ক্ষমতা যে পুরুষের নেই।

কুরুনডা এগগুরে বিআ করি জিবন জইবন আরাইলাম।

কুরুনডি

/kurunɔɖi/

যে নারী সন্তান ধারণে অক্ষম; ফেরিওয়ালি।

কুরুনডি আইলে তাইরে কয়গেছা চুড়ি লইআ দিমু।

কুরুস বান্দা

/kurusɔ band̪a/

কোনো কাজ বা অনুষ্ঠান সম্পন্ন করবার জন্য কয়েকজন একসঙ্গে মিলিত হওয়া।

কুরুস বানদিআ তারা শামাদারি রুট বানানিত লাগছইন।

কুলপইত

/kulɔpɔit̪/

অতি পরিচিত উৎকৃষ্ট কলা; শবরি কলা।

গন্ধে স্বাদে উপকারিতায় অতুল্য কলা এটি। পূজা বা ব্রতাদিতে এই কলা মুখ্য উপচার।

কুললে

/kulɔle/

মোটে; শুধুমাত্র।

মুই কুললে দুগ্গু বরই পাইছি।

কুলানি

/kulani/

সংকুলান করা; অভাব মোচন করা।

হকলে মিলি হরাদখান কুলাই দেও।

কুলি

/kuli/

স্বনাম প্রসিদ্ধ পাখি, যার কুহুকুহু স্বরে তাবৎ কবিরা প্রেমিকরা মুগ্ধ; কোকিল।

কাউআর বাদাত কুলির ছাও জাত আনমান কাড়ে রাও।

কুশি

/kusi/

দেব বিগ্রহ স্থাপনের জন্য নির্মিত কারুকার্যময় কাঠের বা ধাতুর বৃহৎ আসন।

বরাক উপত্যকায় এই দেববিগ্রহের আসনের নির্মাণ শিল্প বিশেষ ঘরানার জন্ম দিয়েছে। বিশেষত বৈষ্ণবদের আখড়াগুলিতে।

কুস

/kus/

নৌকার তলদেশের তক্তা।

নৌকার তলদেশে বিশেষভাবে সংযোজিত চেপটা ও মজবুত তক্তাকেই 'কুস' বলে।

কুসা

/kusa/

মাছ শিকারের অস্ত্র বিশেষ।

একটি কাঠ বা বাঁশদণ্ডের আগায় কয়েকটি লোহার শিক জুড়ে বা গেঁথে এই শস্ত্রটি নির্মাণ করা হয়। বড় আকারের মাছ শিকারে এটি বর্শার মতো নিক্ষেপ করা হয়।

কৃটি

/kriʈi/

ছোট।

পুড়িগু কুটি রইছে, আট্তো পারে না।

কৃতিপুক

/krit̪ipuk/

ধান বা চালের কেড়ি পোকা; Rice Weevil পূর্ণাঙ্গ কীট তিন মিলিমিটার লম্বা। রং বাদামি। মাথায় ঈষৎ বাঁকানো ও সরু লম্বা শুঁড় আছে। কীটের পিঠে অনেক সময় চারটি লালচে বা হলুদরঙের বিন্দুবৎ দাগ দেখা যায়। পূর্ণবৃদ্ধিপ্রাপ্ত পোকার মাথা হলুদাভ-বাদামি রঙের হয়। স্ত্রী কেড়ি পোকা প্রায় ৪০০টি পর্যন্ত ডিম পাড়ে এবং ছ-সাত দিনের মধ্যে বাচ্চা বেরিয়ে এসে শস্যদানা ছিদ্র করে সারাংশ খেয়ে ফেলে। বছরে পাঁচ-সাতটি প্রজন্মের সৃষ্টি করে। বৈজ্ঞানিক নাম- Sito Philus Oryzae.

কৃত্তি

/krit̪t̪i/

স্ত্রী কুকুর।

দইখনো বাড়ির কুত্তিএ তিনগু বাইচ্চা দিছে।

কেঅড়

/keɔɽ/

দরজা; দরজার কপাট।

দুপাটি কেঅড় একপাটি তনে ভালা।

কেউআ

/keua/

অপুষ্ট; কচি।

কেউআ বা দি তরজা বন্ত নায়।

কেউমেউ

/keumeu/

কোলাহল; শিশুদের চেঁচামেচি।

হরুতার কেউমেউএ রেডিঅর খবর হুনতাম পারি না।

কেওআ

/keoa/

আনারস জাতীয় উদ্ভিদ।

কেওরা

/keora/

দুটি বস্তুর মধ্যে প্যাঁচ; জট।

দড়ি, সূতা, বেত এমন কি বাঁশে বাঁশে প্যাঁচ লাগলেও 'কেওরা' বলা হয়।

কেওরাকেওরি

/keorakeori/

এলোমেলো অবস্থা; জট।

দড়িগুইন কেওরাকেওরি লাগছে, আসতে আসতে ছুটা।

কেওলা

/keola/

কোনোকিছু আঁকড়ে ধরার জন্য বাঁশ প্রভৃতির আগায় সংযুক্ত অঙ্কুশাকৃতি ক্ষুদ্র দণ্ড বিশেষ; আঁকশি।

কেওলা না লাগাইলে ই গাছর আম পাড়া জাইত নায়।

কেচকেচা

/ketʃɔketʃa/

কাঁচা; অপরিণত।

কেচকেচা লুকলুকি কশায় খাবা জায় না।

কেচাল

/ketʃal/

ঝগড়া; ঝামেলা।

এক জইট জাগা লইআ হুদদাহুদদি কেচাল করিঅ না।

কেজা মারা

/keza mara/

বিশেষ কৌশলে ঠেলা মারা।

লগি দি কেজা মারলে নাও বারইব।

কেজানি

/kezani/

বিশেষ কৌশলে জোরে চাপ দেওয়া।

কেজাইলে গিআ খুটা বইব।

কেজামাত

/kezamat̪/

বাঁকা কথা।

কেজামাত মুই বিলকুল জারিতাম পারি না।

কেটকেট

/keʈɔkeʈ/

কর্কশ কথা; বকাবকি।

হানজাবালা আইআ কেটকেট কিগুর না বাদ লাগে!

কেড়া

/keɽা/

বহুপদ কীট বিশেষ; কেন্নো।

কেন্দ

/kend̪/

চিরসবুজ বৃক্ষবিশেষ; গাবগাছ।

মাঝারি আকারের এই বৃক্ষ ৩০-৩৫ ফুট উঁচু হয়। পাতা লম্বাটে গাঢ় সবুজ। ফল গোলাকার। পাকলে হলুদ। স্বাদে টক।

কেন্দ্

/kend̪/

চিরসবুজ বৃক্ষবিশেষ; গাবগাছ। \-

কেমতে

/kemɔt̪e/

কীভাবে; কোন উপায়ে।

পথঘাট বন্ধ কেমতে অতখান জাগা আইলে?

কেরা

/kera/

কচি; কাঁচা ও নরম শাঁসযুক্ত।

কেরা গুআ; কেরা নাইড়ল।

কেরাইআ

/keraia/

গুল্ম উদ্ভিদ বিশেষ।

দানাযুক্ত ক্ষুদ্রায়ত সবুজ পাতা। ক্ষুদ্র হলদে ফুল ফোটে। এর রস থেকে আগেকার দিনে লিখবার কালি তৈরি করা হত।

কেরেচ

/keretʃ/

খনিজ তেল বিশেষ; কেরোসিন।

কেরেটি

/kereʈi/

ফুটবল খেলায় বল পায়ে করে নিয়ে যাওয়ার প্যাঁচ বা কৌশল।

কচুদরম দলে বড় কেরেটি দেখায়।

ক্খা

/kkʰa/

গিরগিটি জাতীয় অতি বিষধর প্রাণী বিশেষ ; তক্ষক ; GECKO.

ক্তিতা

/kt̪it̪a/

কী (প্রশ্নাত্মক)।

ইতা কিতা?

ক্বট

/kɔʈ/

জলপ্রপাতের পতনশীল বিস্তীর্ণ জলধারাকে দুপাশে অবস্থিত কঠিন শিলাস্তর বা প্রস্তরখণ্ড যেখানে সংকীর্ণ বা নিয়ন্ত্রণ করে ফেলে সে স্থান।

কলাশিপর কবট।

ক্রমচর

/krɔmɔtʃɔr/

অহেতুক সময় ব্যয়; বিলম্ব।

কিতা অতবিল গচর মচর করডায়, গাইট বুচকা বান্ধ আর আটো।

ক্রমপুড়া

/krɔmɔpuɽা/

একপ্রকারের চর্মরোগ।

এ রোগ হলে রোমের গোড়ায় কাঁটার মতো ফুসকুড়ি জন্মে। ব্যথা হয় ও চুলকায়।

ক্রেরা

/krera/

কাঁচা; পাকে নি এমন; পটু হাতের নয় এমন (কাজ)।

খেচ্রা বরই। খেচ্রা কাম (= অপটু হাতের কাজ)।