ঘ
ঘট
/ɡʱɔʈ/যে ঘটকে বা ছোট কলসকে দেববিগ্রহ রূপে কল্পনা করে পূজা করা হয়।
টেকাপইশা নাই, ইবার বিশরির ঘট বওআইআ পুজা করমু।
ঘটোমটো
/ɡʱɔʈomɔʈo/গোলমাল।
ই বাড়িত কিতা ঘটোমটো অইছে অতার লাগি পুলিশ আইছে।
ঘড়ইল
/ɡʱɔɽil/কুমির; কুমির জাতীয় প্রাণীবিশেষ।
ঘড়া
/ɡʱɽা/মাটির তৈরি ছোট ঘটি বিশেষ।
ঘড়ি
/ɡʱɽি/দ্র. গড়ি।
ঘত ঘত
/ɡʱɔt̪ɔ ɡʱɔt̪/শূকরের ডাক।
জনারইগু ঘত ঘত করি আমার বায় রুকিআ আইসে।
ঘনিআ
/ɡʱɔnia/ছোট ছোট পাঁতিওলা রুই জাতীয় মাছ বিশেষ।
ঘর ভাংরি
/ɡʱɔrɔ bʱaŋri/যে স্ত্রীলোক সংসার ভাঙে।
ঘর ভাংরিরে কিগে জাগা দিব।
ঘর লবা
/ɡʱɔrɔ lɔba/ঘরে ফেরা।
হানজা মিলাইজার আবো ইতা ঘর লইছইন না।
ঘরওশ্টি
/ɡʱɔrɔosʈi/সকলে; সবাই; প্রত্যেকে। » ঘর ও গুশটি — সমার্থ দ্বন্দ্ব সমাস।
'মাইরে কুকাইন একবেটিএ, কড়িএ কুকাইন ঘরগুশ্টিএ’ —বপ্র. T
ঘরগুটি
/ɡʱɔrɔɡuʈi/সকলে; সবাই; প্রত্যেকে।
‘মাইরে কুকাইন একবেটিএ, কড়িএ কুকাইন ঘরগুটিএ’—বপ্র.
ঘরভাংরা
/ɡʱɔrɔbʱaŋra/যে পুরুষ সংসার নষ্ট করে।
ঘরাশটমি
/ɡʱɔrasɔʈɔmi/নিজের পরিবারের লোকজন।
আগে বইরাতি হকলর, বাদে ঘরাশটমির খানি অইব।
ঘরাশ্টমি
/ɡʱɔrasʈɔmi/নিজের পরিবারের লোকজন।
আগে বইরাতি হকলর, বাদে ঘরাশটমির খানি অইব।
ঘরুআ
/ɡʱɔrua/ঘর সম্বন্ধীয়; [যে সব কথা বা কাজ] নিজের ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে এমন।
হেরার ঘরুআ মাতো মাতি কুনু লাভ নাই।
ঘরো পড়া
/ɡʱɔro pɽা/কোনো মেয়ের বিয়ে হওয়া।
তাই ভালা ঘরো পড়লো গতিকে খানিকাপড় কুন্তার অভাব নাই।
ঘশিআ মানজিআ
/ɡʱɔsia manɔzia/মগজ ধোলাই করে; অনেক বুঝিয়ে সুজিয়ে।
বউত ঘশিআমানজিআ তাইরে বিআত রাজি করাইছি।
ঘা
/ɡʱa/সুপারি গণনার ধাপ বিশেষ অর্থাৎ ১০ গুটায় ১ ঘা।
এক ঘা গুআ মোরে দিস্।
ঘাই
/ɡʱai/মাছ উপরদিকে লাফিয়ে জলে যে আলোড়ন সৃষ্টি করে।
চেংগর ঘাই দেখিআ বরি লুভাইস।
ঘাইল
/ɡʱail/উদূখল; ডমরুর মতো দেখতে একফুট গভীর গর্ত বিশিষ্ট কাঠের পাত্র যাতে ধান, চিড়া বা মশলা কোটা হয়।
ঘাইলো গুড়িটাইন কুটি লা।
ঘাউআ ু
/ɡʱaua ু/ঘাউ ঘাউ করে কথা বলে এমন ; বাজখাঁই গলায় কথা বলে এমন।
গেল হাপতা ঘাউআ পরমেশ তুমার খুজে আইশ্লো।
ঘাউআ১
/ɡʱaua১/শরীরের বিষাক্ত ক্ষত যা থেকে দূষিত পূঁজ রক্ত ক্ষরিত হয়।
ঘাউআ২
/ɡʱaua২/ঘাউ ঘাউ করে কথা বলে এমন; বাজখাঁই গলায় কথা বলে এমন।
গেল হাপতা ঘাউআ পরমেশ তুমার খুজে আইলো।
ঘাউআ্
/ɡʱaua্/শরীরের বিষাক্ত ক্ষত যা থেকে দৃষিত পূঁজ রক্ত ক্ষরিত হয়।
Septic জাতীয় ঘা এর অন্তর্ভুক্ত।
ঘাগু
/ɡʱaɡu/অভিজ্ঞতাসম্পন্ন ও চালাক।
মামলা খেলাইতে ঘাগু মানর লগে জুক্তি করা ভালা।
ঘাগ্রা
/ɡʱaɡra/একপ্রকার গুল্ম।
ঘাটা
/ɡʱaʈa/বিভিন্ন প্রকারের সবজি একসঙ্গে মিশিয়ে বানানো ব্যঞ্জন বিশেষ।
লাউ বিলাতি আর কচু দি এক ঘাটা বানাইমু।
ঘাটিআ
/ɡʱaʈia/কাঁঠালের ব্যঞ্জন।
কথায় বলে, কাঁঠালের ব্যঞ্জনের সোয়াদ সুচারুরূপে ঘাঁটার ওপর নির্ভর করে।
ঘাটুআ
/ɡʱaʈua/ফণীমনসা জাতীয় গাছ।
ঘাটো আইআ নাও বুড়া
/ɡʱaʈo aia nao buɽা/কার্যসিদ্ধি প্রায় হয়ে এসেছে এমনি সময় সর্বনাশ হওয়া।
সবতা অইগেছে খালি সাএবর দস্তগত্ বাকি; আখতা একই দিনে তাইন বদলি, আমার ঘাটো আইআ নাও বুড়িল!
ঘাড়া
/ɡʱaɽা/গভীর ক্ষত।
পাড়িজুকে কামড়ানিএ ফুট ঘাড়া অই গেছে।
ঘাড়ানি
/ɡʱaɽাni/গভীরে প্রবেশ করানো।
ভালা করি ঘাড়াইআ কাট।
ঘাড়ুআ
/ɡʱaɽুa/বড় রকমের ব্যাঙ।
ঘাড়ে আর পাড়ে
/ɡʱaɽে arɔ paɽে/গাঁজাখুরি; আজগুবি।
‘একো সময় একোখানো এমন গফ ছাড়ে, জায় না জারা, মালে বেরা ঘাড়ে আর পাড়ে।’
ঘানু
/ɡʱanu/ঘরের কড়িকাঠ, চাল, বেড়া প্রভৃতিতে ঝুলে থাকা ময়লা; ঝুলকালি।
পুজার আগে ঘর লেপা ঘানু ঝাড়ানি কত কাম।
ঘাপুর ঘুপুর
/ɡʱapurɔ ɡʱupur/বড় মাছের ঘন ঘন তোলা আলোড়ন বা ঘাই।
দেখগি, ঢরো বুআলে খালি ঘাপুর ঘুপুর করা।
ঘাম পড়তে লউ পড়ে
/ɡʱamɔ pɔɽt̪e lɔu pɽে/অল্পশ্রমে কাতর হয় এমন [ব্যঙ্গার্থে]।
জার ঘাম পড়তে লউ পড়ে তানে জবর কামো দিআ লাভ নাই।
ঘামামাচি
/ɡʱamamatʃi/ঘামের জন্য শরীরে উদগত ক্ষুদ্রক্ষুদ্র ফুসকুড়ি।
মেঘে ভিজিলে ঘামামাচি কমে।
ঘিঅর লাভ চাড়ে খাবা
/ɡʱiɔrɔ labʱɔ tʃaɽে kʰaba/লাভের অংশ আনুষঙ্গিক ব্যয়তে নিঃশেষ হওয়া।
উজানো বা কামো গেলে ঘি'অর লাভ চাড়ে খায়।
ঘিন
/ɡʱin/ঘৃণা।
গুলায় বুড়া বাড়িনতো গেলে পচাগনদে মোর ঘিন ধরে।
ঘিশাগ্
/ɡʱisaɡ/টক স্বাদ বিশিষ্ট গুল্ম শাক বিশেষ।
ঘিহাও
/ɡʱiɦao/শীতকালীন শাক বিশেষ।
ঘুইট
/ɡʱuiʈ/দল; সমষ্টি; অনেকের সম্মেলন।
আমরা ঘুইট বানদিআ মেলাত জাইমু।
ঘুগনি
/ɡʱuɡɔni/আলু মটর সেদ্ধ করে মশলা সহযোগে তেলে ভাজা।
ঘুগরা
/ɡʱuɡɔra/দ্র. গুগরা।
ঘুটনি
/ɡʱuʈɔni/সেদ্ধ ডাল ঘোঁটার দণ্ড।
ঘুটা
/ɡʱuʈa/তরল পদার্থ আবর্তিত করা।
ঘুটি
/ɡʱuʈi/আলি দিয়ে সীমাবাঁধা চৌকোনা জমিখণ্ড।
লামার ঘুটি; ডাংগার ঘুটি।
ঘুডডি
/ɡʱuɖɔɖi/ঘুড়ি; Kite.
কটুএ হারাদিন বনদো বইআ ঘুডডি উড়ায়।
ঘুড়া
/ɡʱuɽা/যে কাঠের টুকরোর উপর খাঁজ কেটে তারবাদ্যের তারগুলি টেনে বিন্যস্ত রাখা হয়; Bridge। যে বাঁকানো শক্ত তার বা লৌহ খণ্ডের উপর ছাতা টানিয়ে রাখা হয়।
ঘুনজানি
/ɡʱunɔzani/দলা পাকিয়ে ঢুকানো; ভাঁজ করে ঢুকানো।
দেশওআলি বেটিনতে কমরো হাড়ি ঘুনজিআ মাথাত বুঝা লইআ লাড়ি নাচাই নাচাই রুশে আটিআ জাইন।
ঘুনটি
/ɡʱunɔʈi/দ্র. গুনটি।
ঘেংগানি
/ɡʱeŋɡani/কাতরভাবে কিছু চাওয়া।
বুড়ি রুজ দুগগু ভাতর লাগি ঘেংগায়, বড় মায়া লাগেগি।
ঘেংগুর
/ɡʱeŋɡur/বাঘের ডাক।
রাইত অইলে পাড়র ধারো বাঘরামে ঘেংগুর ছাড়ে।
ঘেট
/ɡʱeʈ/কয়েক রকম সবজি দিয়ে একসঙ্গে রান্না করা ব্যঞ্জন।
ঘেড়ঘেড়ি
/ɡʱeɽɡʱeɽি/কণ্ঠনালি।
ঘের
/ɡʱer/বেড় ; পরিধি।
জামাইগুর ঘের কম পিনদা জার না।
ঘের১
/ɡʱer১/বেড়; পরিধি।
জামাইগুর ঘের কম পিনদা জার না।
ঘের২
/ɡʱer২/দেমাক; হামবড়া ভাব।
চাউরি পাইআ তোর ঘের অই গেছে নি, মাতিস না দেখি?