সাংখ্য চক্রবর্তী

অভিধান

147 entries


ভইরাগি

/bʱɔiraɡi/

পাশাপাশি দুটি কাঠের খুঁটির উপর ঢেঁকির বুকশলাকা স্থাপন করা হয়; এই দুটি খুঁটিকেই ‘ভইরাগি’ বলে। গাছের গুড়ি দিয়েও ভইরাগি বানানো হয়। গাছের গুড়ি বুক শলাকার মাপে খোদাই করে আরেক রকমের ভইরাগি তৈরি করা হয়।

ভইশ

/bʱɔis/

মহিষ।

তিলোসংরানিত ভইশর লাড়াই অয়।

ভংচং

/bʱɔŋtʃŋ/

পাগলামি; অকাজ; নিষ্ফল কর্ম।

ভকখাতি

/bʱɔkɔkʰat̪i/

অকস্মাৎ; ভকখাত্ করে।

আখ্তা ভকখাতি পাওগু গাতো হমাই গেছে।

ভকখাত্তি

/bʱɔkɔkʰat̪t̪i/

অকস্মাৎ; ভকখাত্ করে।

আখ্তা ভকখাতৃতি পাওগু গাতো হমাই গেছে।

ভক্কা

/bʱɔkka/

বোকা।

‘আউআ চাড়াল ভক্কা ডুম / হারা রাইতে এক ঘুম।’ — বপ্র

ভক্কা লাগা

/bʱɔkka laɡa/

থতমত খাওয়া; থ হওয়া।

ইতা দেখি মুই ভক্কা লাগি রইছি।

ভগলানি

/bʱɔɡɔlani/

খুব জোরে জোরে চুলকানো।

খাউজলি অইছে আর তাই সারা শইললো ভগলার।

ভগ্‌লা

/bʱɔɡ‌la/

টুকরো; থাবায় যতটুকু ধরে ততটুকু; খাবলা।

ভজঘট

/bʱɔzɔɡʱɔʈ/

ঝামেলা; জটিলতা।

বিআর ভজঘট কারবার মোর দুই চখুর বিশ।

ভটা

/bʱɔʈa/

মোটা।

ভটা দড়ি।

ভড়

/bʱɽ/

অস্ত্র, যকৃৎ, পাকস্থলি প্রভৃতি পেটের যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গ সমূহ; নাড়িভুঁড়ি।

গাড়ির তলে পড়িআ ছাগির পেটর ভড় বারই গেছে।

ভননইশ

/bʱɔnɔnɔis/

১৯ সংখ্যা বা সংখ্যক।

ভফকি

/bʱɔpʰɔki/

একপাশে চামড়া লাগানো খঞ্জনির মতো আনদ্ধ প্রাচীন বাদ্যযন্ত্র বিশেষ। সং ডম্ফ > ডমফি বিপর্যাসে ডফমি > ববাং ডফকি।

ভব রআ, ভব থাকা

/bʱɔbɔ rɔa, bʱɔbɔ t̪ʰaka/

সজাগ থাকা; খেয়াল থাকা।

তাইন কুনু দুনিআর ভব আছইন নি?

ভবু

/bʱɔbu/

নামাজের জন্য হাত-পা ধোয়া। উজুক ˈuɪʒuk

ভমকা

/bʱɔmɔka/

বৃহদাকার সেচন যন্ত্র। হয়। ডমকার দুদিকে দুগাছি করে পাাঁচ ছয় হাত দড়ি। দুজনে দুহাতে জোড়া দড়ি ধরে জলসেচন করে থাকে। বিশেষত ডাঙা জমিতে।

ডমকা বড়িটনের পাত্র বা টিন দিয়ে তৈরি করা

ভমরা

/bʱɔmɔra/

কাঠ প্রভৃতি ছিদ্র করার যন্ত্র বিশেষ।

ভমরামুখি

/bʱɔmɔramukʰi/

গোমড়ামুখো মেয়ে; যে নারীর মুখ সর্বদা বিষগ্ন থাকে। ⇒ গুমড়ামুখিরে বিআ করিআউ মোর সংসার ভাংগিছে।

ভরজাল

/bʱɔrɔzal/

বড়মাছ ধরার জাল বিশেষ।

ভরজালের জালিছিদ্র ২৫ বর্গ সেন্টিমিটার থেকে ৫০ বর্গ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ১০০ হাত দৈর্ঘ্য ও ১০০ হাত প্রস্থের বর্গকোণী জাল। আট জন লোক চারখানা নৌকা নিয়ে এই জাল বায়।

ভরত

/bʱɔrɔt̪/

ভরাট; গর্ত বা খাদ যা মাটি দিয়ে পূরিত।

ভরত মাটিত ঘর বানাইও না।

ভরতা

/bʱɔrɔt̪a/

আলু, বেগুন প্রভৃতি পুড়ে বা সেদ্ধ করে তেল-মশলা-নুন সহযোগে চটকে তৈরি ব্যঞ্জন।

বাইংগন ভরতা; বরুন ভরতা; আলু ভরতা।

ভরন

/bʱɔrɔn/

লতাপাতা গাছ-গাছড়া পিষে মিহি করে তালুর চুল ছেচে গোলাকার পিণ্ড করে বসিয়ে যে চিকিৎসা করা হয়।

পান্ডু রোগ, কামলা, সূতিকা, শিরঃপীড়া, রক্তচাপ প্রভৃতি রোগে এই চিকিৎসা পদ্ধতি উপকারে আসে।

ভরন্

/bʱɔrn/

লতাপাতা গাছ-গাছড়া পিষে মিহি করে তালুর চুল ছেচে গোলাকার পিণ্ড করে বসিয়ে যে চিকিৎসা করা হয়। Þ পান্ডু রোগ, কামলা, সৃতিকা, শিরঃপীড়া, রক্তচাপ প্রভৃতি রোগে এই চিকিৎসা পদ্ধতি উপকারে আসে।

ভরন্ত

/bʱɔrɔnt̪/

কাঁসা ও পিতল মিশ্রিত একপ্রকার ধাতু।

ভরম

/bʱɔrɔm/

সম্ভ্রম; মান্যতা।

এলকুর বেটিনতর শরমভরম নাই।

ভরমানি

/bʱɔrɔmani/

ভ্রমণ করানো; দেশে দেশে নিয়ে ফেরা; যাযাবর বৃত্তি অবলম্বন করানো।

জে বেটির পিংলা চউক লামবা মাথার কেশ : / হেই বেটিএ জানি লইও ভরমাইবো দেশ দেশ।

ভরে

/bʱɔre/

ধীরে; সাবধানের সঙ্গে।

পড়ি জাইবায় দ, ভরে আটিআ জাও।

ভরে ভরে

/bʱɔre bʱɔre/

সাবধানে; আস্তে আস্তে।

বেমার থাকি উঠিছ খালি, ভরে ভরে জাইও।

ভলোআ

/bʱɔloa/

মহিষের লাঙলের Y আকৃতির দুটি শাখাযুক্ত দণ্ড।

ভলোআ মহিষের লাঙলের সঙ্গে যুক্ত থাকে। আবার ভলোআর দণ্ডদুটির সঙ্গে বাঁশের দণ্ডযুক্ত করে জোয়াল বাঁধা হয়।

ভশকা

/bʱɔsɔka/

ঝুরঝুরে; নরম ও ফাঁপা।

ভশকা মাটিত বান্ধ ঠিকিত নায়।

ভসভসা

/bʱɔsɔbʱɔsa/

শিথিল; ঝুরঝুরে।

তাইর গাত (=শরীরে) বেলাউজইগু ভসভসা অই গেছে।

ভাইআফি

/bʱaiapʰi/

বন্ধুভাব; প্রীতিভাব।

তার লগে মোর ভাইআফি নাই।

ভাইশ

/bʱais/

পোনামাছের দল; মাছের পাল।

এক ভাইশ চেংগর পনা; মখার ভাইশ।

ভাউআ

/bʱaua/

কর্কশ ও উচ্চস্বর বিশিষ্ট।

‘ময়নায় ডাকিআ কয় এরে রেবো কাউআ, / তোর তো গলা দেখি একেবারে ভাউআ।’

ভাও

/bʱao/

অবস্থা; দর।

বাজারর ভাও ভালা নায়।

ভাওআ

/bʱaoa/

জল বা বায়ুর উপর ভর করে থাকা; Float; জলের তল থেকে জলের উপরে উঠা।

‘জত মরা ভাইআ জায়, / বরাকরে ছইআ জায়।’ — বরাক প্রবাদ

ভাওৢ

/bʱaoৢ/

রীতিনীতি; যুগধর্ম।

‘জে দেশর জে ভাও, উপইত্ অইআ নাও বাও।’ —বপ্র.

ভাংগা

/bʱaŋɡa/

খুচরো।

এলকু ভাংগা পইসা পাবা মকিল।

ভাংগানি

/bʱaŋɡani/

বিবাহের সম্বন্ধ নষ্ট করা।

পরর পুড়ির বিআর ভাংগানি বড় বাদ কাম; বাদে পিড়ে।

ভাগ

/bʱaɡ/

কোনোকিছু করার ক্ষমতা; সামর্থ্য; সাধ্য।

‘বিল নি মাছ নাই, হাইর কপালো ভাগ নাই।’ — বপ্র.

ভাগা

/bʱaɡa/

অংশ; পৃথক পৃথক করে রাখা ভাগ; বিক্রয় করার জন্য থোকা থোকা করে রাখা ফল, সবজি ইত্যাদি।

মাছর ভাগা; মরিচর ভাগা; লেচুর ভাগা; কাঠল বিচির ভাগা।

ভাগে বেরা

/bʱaɡe bera/

সামর্থ্যে কুলানো।

জেতা ভাগে বেরিত নায় ইতা করাত জাইস না।

ভাটটা

/bʱaʈɔʈa/

যেখানে কাঁচা ইট স্তূপীকৃত করে পোড়ানো হয় চুল্লিসহ সেই স্থানটি; ইটভাঁটা।

ভাটি

/bʱaʈi/

ভাঁট ফুলের গাছ; ঘেঁটুফুল।

ভাটুরি দেবা

/bʱaʈuri d̪eba/

এ ঘর-ওঘর করা।

বাড়িত তেআর অইলে হড়ি বেটিএ কামর নামে খালি ভাটুরি দেবাত থাকইন।

ভাট্টি

/bʱaʈʈi/

কামার শালার চুল্লি; কামারশালার চুল্লিতে হাওয়া দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি নলসহ চামড়ার ব্যাগ; হাপর; Furnace।

ভাদরুক

/bʱad̪ɔruk/

একপ্রকার বন্য বৃক্ষ।

এর পাতা পানচাল (দ্র.) গাছের পাতার মতো। ৬-৭ ইঞ্চি লম্বা। গাছের বাকল পাতলা, সাদা ও মসৃণ। ৪০-৫০ ফুট উঁচু হয় এই গাছ। বেড় ৪-৫ হাত। শীতে পাতা ঝরতে ঝরতে আবার পাতা গজায়। তাই একে উপ-চিরসবুজ বলতে পারি। এর কাঠ সদা। ঘর তৈরির কাজে লাগে। বৈজ্ঞানিক নাম— Vitex Pubescens.

ভাদালি

/bʱad̪ali/

প্রসারণী নামক একপ্রকার তীব্রগন্ধ যুক্ত ভেষজ লতা; গন্ধ ভাদুলে।

লতা গাছ। পাতায় তীব্র গন্ধ। বর্ষা ও শরতে এর বাড়-বাড়ন্ত। হেমন্তে ফুল হয়। অত্যন্ত রুচিকর। পেটের যেকোনো রোগে উপকারী। এর পাতা আমবাত ও অর্শরোগ নিরাময় করে। ভারতের সর্বত্র পাওয়া যায়। তবে পূর্বভারতে বেশি। লতাটি অপর গাছ বা বাগানের বেড়ায় বেয়ে ওঠে।

ভাদো

/bʱad̪o/

বাংলা বছরের পঞ্চম মাস; ভাদ্রমাস।

ভাদোমাসো খেতোআল হকলর দম ফালাইবার ফুরসত নাই।

ভাদ্‌রুক

/bʱad̪‌ruk/

একপ্রকার বন্য বৃক্ষ।

এর পাতা পানচাল (দ্র.) গাছের পাতার মতো। ৬-৭ ইঞ্চি লম্বা। গাছের বাকল পাতলা, সাদা ও মসৃণ। ৪০-৫০ ফুট উঁচু হয় এই গাছ। বেড় ৪-৫ হাত। শীতে পাতা ঝরতে ঝরতে আবার পাতা গজায়। তাই একে উপ-চিরসবুজ বলতে পারি। এর কাঠ সদা। ঘর তৈরির কাজে লাগে। বৈজ্ঞানিক নাম— Vitex Pubescens.

ভানডানি

/bʱanɔɖani/

লাঠি দিয়ে প্রহার করা।

জেতা বানদর ইতারে ডানডাইমু। ক্রি. [অশি]— পুরুষাঙ্গকে উত্তেজিত করে দৃঢ় করা।

ভানডো

/bʱanɔɖo/

স্ত্রী জননেন্দ্রিয়।

হরুতা অইবার বালা ভাডো ফাটেউ।

ভাম

/bʱam/

বাঁশের বেতের চাটাই বা দরমা।

শস্যাদি রোদে মেলে শুকানোর জন্য ‘ডাম’ ব্যবহাত হয়।

ভায়ভায়

/bʱajbʱaj/

না চটিয়ে; ধীরে ধীরে; কোনোরূপ বিরোধিতা না করে।

ভায়ভায় টেকাটাইন আগে উগাইলাই বাদে শুধ লইমু।

ভার

/bʱar/

ধান চাল ইত্যাদি বহন করবার দড়ি নির্মিত বা বেতের তৈরি আধার ও বাঁক।

ভারুআ

/bʱarua/

যে ভার বা বোঝা বহন করে; মালবাহক।

অতগু ধান বআইতাম এগগু ভারুআ পাইআর না।

ভাললা

/bʱalɔla/

ছুঁড়ে মারার দণ্ড।

ভালা

/bʱala/

সুস্থ।

তুমার বাফ ভালা নিবা?

ভালা করা

/bʱala kɔra/

চিকিৎসা ও শুশ্রূষা করে সুস্থ করে তোলা।

কইলকাত্তাত্ গিআ বউত টেকা খরচো করি তাইরে ভালা করছইন।

ভালাদিনে

/bʱalad̪ine/

ভালো করে; মনোযোগের সহিত।

ভালাদিনে পড়িলে ফাশ করবায়।

ভালায় ভালায়

/bʱalaj bʱalaj/

সুস্থ শরীরে; সুষ্ঠুভাবে।

ভালায় ভালায় তুমি আগে আইঅও গিআ, বাদে বিআর মাত চালাইমু।

ভালাু

/bʱalaু/

ডালাতে সাজানো পূজা বা বিবাহের উপচার।

পূজাতে ফুল ফল ধূপ দীপ নৈবেদ্য প্রভৃতি পঞ্চোপচার, দশোপচার বা ষোড়শোপচার দিয়ে সাজিয়ে ‘ডালা’ প্রস্তুত করা হয়। বিয়েতে থাকে বস্ত্র, অলংকার, ফল, মিঠাই ইত্যাদি।

ভাল্মুগরা

/bʱalmuɡɔra/

চিরসবুজ বৃক্ষ বিশেষ।

এই গাছ উচ্চতায় ৬০ হাত, বেড়ে ৬ হাত পর্যন্ত হয়। আমপাতার মতো পাতা তবে কিছুটা লম্বাটে। গাছের বাকল সবুজ ও মসৃণ। সবুজ ফল আকারে কমলার মতো হলেও শাঁস কঠিন। কাঠও খুব শক্ত। বৈজ্ঞানিক নাম— Gynocordia Odorata.

ভাল্লা মারা

/bʱalla mara/

কাঠ বা বাঁশের দণ্ড ছোঁড়া।

হে ভাললা মারিআ কুত্তিরে লেংড়া বানাইছে।

ভাশামুরালি

/bʱasamurali/

আউশ ধান বিশেষ।

আউশ ধানের অন্তর্গত অতি জনপ্রিয় ধান মুরালি। এটি মুরালি ধানের প্রকার বিশেষ। ঈষৎ গোলাকার। রং ময়লা সোনালি। মাঝারি দানা। লাল চাল। স্বাদে সুমিষ্ট।

ভি

/bʱi/

সুপারির পরিমাণ বিশেষ; সুপারি গণনার একক; চল্লিশটি সুপারি।

চল্লিশটি সুপারিতে এক ‘ভি’ হয়।

ভিকি

/bʱiki/

ফুটানি; বড়াই।

‘জার নাই টিকি / তার নানান ভিকি।’ — বরাক প্রবাদ

ভিজাংগি

/bʱizaŋɡi/

বিষধর ও হিংস্র।

ভিজাংগি সাফ; ভিজাংগি বিছা।

ভিন

/bʱin/

হঠাৎ মাথা ঘুরে যাওয়া।

গাটিআ গুআ খাইআ তাই ভিন খাইছে।

ভিফাই

/bʱipʰai/

বড়াই; দেমাক।

মুখে ভিফাই, কামো ভাগ নাই।

ভিরুত্তার অআ

/bʱirut̪t̪arɔ ɔa/

এ ফোঁড় ওফোঁড় হওয়া। আবর্জনা। ⇒ ঘন ঘন উরা ফালাইস নাইলে জমিন কুড় অইতনায়।

উরাতো গুললি লাগিআ তার উরফার কানা অই গেছে 🚟 ura

ভিলডিলা

/bʱilɔɖila/

ঢিলেঢালা। Ţ

ডিলডিলা আংগরখা গরমো ভালা।

ভিশ

/bʱis/

ধানের পরিমাণ বিশেষ।

(২ কিলোগ্রামে) ১ কাঠি; ২০ কাঠিএ ১ মন; ২০ মনে ১ ভিশ। চাল ২ কিলোগ্রামে ১ কাঠি হলে ধান, তিল, সর্ষে ইত্যাদি কম হবে। আসলে ১ কাঠি হচ্ছে ধান্যাদি শস্য মাপার আধার একক। অতএব গ্রাম পদ্ধতিতে এটি মাপা যায় না।

ভুআরা

/bʱuara/

বৃক্ষ বিশেষ।

পাতা গামারির মতো। আকারে সামান্য ছোট। সাদা-কালো-লালে চিত্রিত বাকল। ফল সবুজ পাকলে মেটে। কাঠ সাদা।

ভুইচাল

/bʱuitʃal/

ভূমিকম্প।

প্রাকৃতিক কারণে পৃথিবীর অভ্যন্তরে যে কম্পন উৎপন্ন হয় তাকে ভূমিকম্প বলে।

ভুইতুলা

/bʱuit̪ula/

বীরুৎ জাতীয় উদ্ভিদ বিশেষ।

হালকা সবুজ রঙের নরম কাণ্ড। পাতা নরম ও দন্তুর। দেড় হাত উঁচু হয়। ক্যাপসুল আকৃতির ফুলের কলি। ফুল ফুটলে ফুলের আঁশ-তুলোর মতো বাতাসে ওড়ে। ফুল সাদা হলেও আঁশের অগ্রভাগ লাল। সবজিখেতে, পতিত জমিতে এই গাছ জন্মে।

ভুখাশি

/bʱukʰasi/

অত্যন্ত ক্ষুধার্ত।

‘বাঘুনি ভুখাশি অইলে ছাও ধরি খায়।’

ভুগনি

/bʱuɡɔni/

আলু-মটর সেদ্ধ করে মশলা সহযোগে তৈরি রুচিকর ব্যঞ্জন।

ভুগা

/bʱuɡa/

লাউ, মিঠাকুমড়ো প্রভৃতি লতাগাছের অগ্রভাগ।

খাইবার কুন্তা নাই ঘরো, বিলাত্তির ডুগা আনিআ শাগ বানাইছি।

ভুজিআ

/bʱuzia/

মুগডালের গুঁড়ো দিয়ে তৈরি এক প্রকার মুখরোচক চানাচুর জাতীয় ভাজা।

ভুট

/bʱuʈ/

বিধিসম্মত উপায়ে নিজ নিজ মত প্রকাশ; জনগণের মত।

‘বেটায় ধরের বেটির বেশ, / মরার ভুট বিআনে শেশ।’ — আনন্দ

ভুটাভুটি

/bʱuʈabʱuʈi/

ভোট প্রদান করে রাষ্ট্রীয় প্রতিনিধি নির্বাচন।

ভুটাভুটি আইলেউ এমেলে হকল আমরার গেছে আইন।

ভুড়ভুড়

/bʱuɽbʱuɽ/

বুদবুদ।

জেনো ভুড়ভুড় উঠের অনো ইগু বুড়িছে।

ভুতা

/bʱut̪a/

ধারহীন; ধারালো নয় এমন।

ভুতা দা দি বেতুআ বা কাটা জাইত নায়।

ভুতুআ

/bʱut̪ua/

কাঁঠালের কোয়ার চারদিকে জড়ানো পাতলা ও অসার কোষ; ভুতি।

ভুতুআটাইন গাইরে মাড়র লগে দিলা।

ভুফ্না

/bʱupʰna/

বেড়া, মাচা, চাল প্রভৃতির কোনো অংশ ঠেস দিয়ে আটকে রাখার জন্য ব্যবহৃত ক্ষুদ্রকায় খুঁটি। ‘ডুফনা’ লম্বা। এটি খাঁড়া করে ঠেস দেওয়া হয়। ‘ডিক’ ঘরের খুঁটির চেয়েও লম্বা ও মজবুত। ঘরকে সোজা রাখা বা তুফানের হাত থেকে রক্ষার জন্য তেরচা করে বসানো হয়। ‘ডিকনা’ ছোট এবং এটি তেরচা করে ঠেস দেওয়া হয়।

ভুবি

/bʱubi/

লটকন ফলের গাছ বা ফল।

মাঝারি আকারের গাছ। প্রচুর শাখা প্রশাখা ও পত্রবিন্যাস ঘন। পাতা কাঁঠাল পাতার মতো। গাছের বাকল ধূসর ও অমসৃণ। ছোট ছোট ডাল এমন কী কাণ্ড থেকেও লম্বা ডাটা গজিয়ে থোকায় থোকায় ফল ঝুলে থাকে। ফল গোল গোল। কাঁচা ফল সবুজ, পাকলে হলদে। ফলের পুরু নরম খোসা ছাড়ালে তিন বা চার বিচির কোয়া বেরোয়। ফলের শাঁস লিচুর মতো সাদা ও রসালো। স্বাদ টক-মিঠা। শিশুদের অতি প্রিয়। বৈজ্ঞানিক নাম Baccaurea ramiflora।

ভুর

/bʱur/

ভোর; ঊষাকাল।

ভুরভুরা

/bʱurɔbʱura/

তীব্র; তীব্রগন্ধযুক্ত।

বিড়ির ভুরভুরা গন্ধ মুই জারিতাম পারি না।

ভুরর রাইত

/bʱurɔrɔ rait̪/

শেষরজনী।

আইজ জাত্রার ভুরর রাইত দুখান পালা অইব।

ভুরি

/bʱuri/

ভুরু; চোখের উপরে সুদৃশ্য বাঁকা রোমরেখা।

ভুলকা

/bʱulɔka/

বড় আকারের বাঁশ বিশেষ।

ঘন সবুজ রঙের দৈত্যাকার বাঁশ। খাতা কম। ঝাঁড় বাঁধে; তবে বিশৃঙ্খলভাবে এদিক ওদিকে হেলে পড়ে। বরাক উপত্যাকার পাহাড় অঞ্চলে প্রচুর উৎপন্ন হয়। এ বাঁশ বাড়িতে কেউ রোপন করে না। ঘরের কাজে খুবই প্রয়োজনীয়। ঘরের খুঁটি, তির ও মাড়ইলের জন্য আদর্শ বাঁশ।

ভুলকি

/bʱulɔki/

উঁকি।

বেরর উফরে দি ভুলকি মারস কিতা?

ভুলটি

/bʱulɔʈi/

হাতি শিকারের জন্য ব্যবহৃত ৩০০ হাত দীর্ঘ বড় পাটের দড়ি।

শিকারি হাতিটিকে এই দড়ি দিয়ে সজ্জিত করা হয়। যাতে মাহুত ও ফানদি (দ্র.) হাতির বিশাল দেহে সহজে ওঠানামা ও দৌড়ানোর সময় সহজে হাতির ওপর আরোহণ করা বা পেটের তলায় কানের পেছনে লুকিয়ে পড়া যায়

ভুলাভুলি

/bʱulabʱuli/

কার্তিক মাসের সংক্রান্তি উপলক্ষে বরাক উপত্যকায় অনুষ্ঠিত উৎসব বিশেষ।

কার্তিক সংক্রান্তিতে গোরু-বাছুরদের উত্তম রূপে স্নানাদি করিয়ে পুষ্পমাল্য দিয়ে সাজানো হয়। উত্তম আহার দেওয়া হয়। আয়োজন করা হয় রাখালসেবারও।

ভুলুআ

/bʱulua/

হৃষ্টপুষ্ট ও শক্তিশালী।

ভুলুআ বান্দর।

ভুসকা

/bʱusɔka/

সহজে খোলা যায় এমন গেরো।

অনেকটা Bowline-এর মতো। তবে হুসকা গিঁটের একটি মোড় ধরে টানলেই খুলে যায়।

ভুসকাভুসকি

/bʱusɔkabʱusɔki/

উঁকিঝুকি।

ঘরর পিছে দি কিতা ভুসকাভুসকি করস?

ভুসমা

/bʱusɔma/

বড় আকৃতির লোমশ বাঁদর।

ভুসমা বান্দরে মানু বদে না, খেদাইআ আনে।

ভুসরুংগা

/bʱusɔruŋɡa/

যার চুল ও পরিধেয় বস্ত্রাদি পরিপাঠি নয়; রুক্ষ চেহারা যুক্ত।

ই ভুসরুংগার লাখান শরো জাইও না।

ভূআরা

/bʱuara/

বৃক্ষ বিশেষ।

পাতা গামারির মতো। আকারে সামান্য ছোট। সাদা-কালো-লালে চিত্রিত বাকল। ফল সবুজ পাকলে মেটে। কাঠ সাদা।

ভূইতুলা

/bʱuit̪ula/

বীরুৎ জাতীয় উদ্ভিদ বিশেষ। ٩ ভুবি ক্যাপসূল আকৃতির ফুলের কলি। ফুল ফুটলে ফুলের আঁশ-তুলোর মতো বাতাসে ওড়ে। ফুল সাদা হলেও আঁশের অগ্রভাগ লাল। সবজিখেতে, পতিত জমিতে এই গাছ জন্ম।

হালকা সবুজ রঙের নরম কাণ্ড। পাতা নরম ও ভূহতুল দন্তুর। দেড় হাত উঁচু হয়।

ভূবি

/bʱubi/

লটকন ফলের গাছ বা ফল।

মাঝারি আকারের গাছ। প্রচুর শাখা প্রশাখা ও পত্রবিন্যাস ঘন। পাতা কাঁঠাল পাতার মতো। গাছের বাকল ধূসর ও অমসৃণ। ছোট ছোট ডাল এমন কী কাণ্ড থেকেও লম্বা ডাটা গজিয়ে থোকায় থোকায় ফল ঝুলে থাকে।ফল গোল গোল।কাঁচা ফল সবুজ, পাকলে হলদে। ফলের পুরু নরম খোসা ছাড়ালে তিন বা চার বিচির কোয়া বেরোয়। ফলের শাঁস লিচুর মতো সাদা ও রসালো। স্বাদ টক-মিঠা। শিশুদের অতি প্রিয়।

ভূলুআ

/bʱulua/

হৃষ্টপুষ্ট ও শক্তিশালী। এই বিশেষণটি কেবল কুকুর, বানর প্রভৃতি পশুর ক্ষেত্রে প্রযোজ্য।

ভুলুআ বান্দর।

ভেইউরা

/bʱeiura/

গভীর কর্দমাক্ত স্থান।

‘ভেইউরা’ চোরাবালির মতোই। মানুষ বা পশুর পা পড়লে ধীরে ধীরে কাদার ভেতর সেঁধিয়ে যেতে থাকে। এর গভীরতা পাঁচ থেকে দশ ফুট হয়।

ভেংওল

/bʱeŋol/

ভোমরা থেকে ছোট ও বোলতা থেকে বড় ঘন হলুদ ও কালো রঙের বিষাক্ত হলযুক্ত পতঙ্গ বি শেষ ভিমরোল। ভেংড়া |< ববাং শব্দ ভেংড়া।

ভেংগুল

/bʱeŋɡul/

ভোমরা থেকে ছোট ও বোলতা থেকে বড় ঘন হলুদ ও কালো রঙের বিষাক্ত হুলযুক্ত পতঙ্গ বিশেষ; ভিমরোল।

ভেংড়া

/bʱeŋɽা/

বাঁকা; ভাঙা।

তিন ভেংড়া পাও লইআ বেটা অতখান জাইত কিলা?

ভেখ

/bʱekʰ/

বৈষ্ণবের বেশ।

‘ভেখে ভিখ।’ — বরাক প্রবাদ

ভেখ ধরা

/bʱekʰɔ d̪ʱɔra/

বেশ ধারণ করা।

ভেখ ধরলেউ বাউল অআ জায় না।

ভেখ লআ

/bʱekʰɔ lɔa/

বৈষ্ণব ধর্মমতে সন্ন্যাস গ্রহণ করা।

তারা ভেখ লইআ বড় আখড়াত উঠিবা।

ভেখা লাগা

/bʱekʰa laɡa/

হতভম্ব হওয়া।

‘ঘরর পিছ ছুলি চাচি / ডাক দিল — ‘আয়’, / পুআয় পিছে আইআ / ভেখা লাগি চায়।’ — আনন্দ

ভেট

/bʱeʈ/

শালুক ফুল।

জলজ পুষ্প বিশেষ। পদ্মফুলের মতো দেখতে। পাঁপড়ি সামান্য চিক্কণ। গন্ধহীন। লাল ও সাদা দুই রঙের দেখা যায়।

ভেটকি

/bʱeʈɔki/

মুখ ঝামটা।

এককাম পাছিলে বউএ ভেটকি মারে।

ভেটভেটা

/bʱeʈɔbʱeʈa/

ফোলে ঢোল; ভুরিভোজে পেট পরিপূর্ণ হয়ে গেছে এমন; ভরপেট।

বিআত খাইআ তাইন ভেটভেটা, রাইত আর কান তনে খাইতা!

ভেট্ব

/bʱeʈ/

শালুক ফুল। পাঁপড়ি সামান্য চিক্কণ। গন্ধহীন। লাল ও সাদা দুই রঙের দেখা যায়।

জলজ পুষ্প বিশেষ। পদ্মফুলের মতো দেখতে।

ভেড়াপাওআ

/bʱeɽাpaoa/

অতি উৎকৃষ্ট শালিধান বিশেষ।

লাল রঙের চিকন ধান। চুলের মতো লম্বা শুভ্ বা Antenna আছে। কাচসাদা মিহি চাল। স্বাদে পরিমলে এমন রুচিকর উপাদেয় ধান দেশে দ্বিতীয়টি নেই। শক্তি বর্ধক। রোগীর সেরা পথ্য। ফলে প্রচুর। কৃষকদের বিশ্বাস: মূল জমি খণ্ডের দুপাশে এই ধান রোপন করলে তন্ত্রমন্ত্র দিয়ে কেউ জমির উর্বরাশক্তিকে বিয়োজিত বা স্থানান্তরিত করতে পারে না।

ভেত্রা

/bʱet̪ra/

স্বাদগ্রহণে অক্ষম।

মারি-জরে জিবরা ভেত্রা, কুনতা সোআদ লাগে না।

ভেদভেদা

/bʱed̪ɔbʱed̪a/

পাংশুটে; পানসে।

ভেদভেদা ধলা।

ভেদা

/bʱed̪a/

ভেটকি মাছ; কই জাতীয় বোকা মাছ বিশেষ।

কই জাতীয় এই মাছটি কইয়ের মতোই দেখতে। আঁশযুক্ত ও মাংসল। মুখের হা প্রকাণ্ড। খেতে ভালো।

ভেদাই

/bʱed̪ai/

বোকা; হাবাগোবা ধরনের।

ভেদাু

/bʱed̪aু/

বোকা।

ভেদামাছ বোকা বলে মানুষকেও বোকামির জন্য এই মাছের সঙ্গে তুলনা করা হয়।

ভেন্‌ডা

/bʱen‌ɖa/

গাদা; দলা; স্তূপ।

হরুগুর পাতো এক ভেলডা খিচুড়ি দিছত কেনে?

ভেম

/bʱem/

গাছের গোড়া থেকে উদগত ছোট চারা; কলাগাছের মুকি।

ভেমতালা

/bʱemɔt̪ala/

হতবুদ্ধি।

ঘরো আগুনর লুক্কা দেখিআ মুই ভেমতালা।

ভেরেনডা ভাজা

/bʱerenɔɖa bʱaza/

কর্মহীনভাবে বসে থাকা।

কামো লাগ, তুইন কিতা ভেরেন্‌ডা ভাজিতে নি?

ভেরেন্‌ডা

/bʱeren‌ɖa/

গুল্ম জাতীয় উদ্ভিদ বিশেষ।

কাণ্ড নরম। গাছ পাঁচ থেকে সাত হাত উঁচু হয়ে থাকে। পাতা করতলাকৃতি। একলিঙ্গ ফুলগুলি যৌগিক মঞ্জরীতে বিন্যস্ত। ফল ডিম্বাকৃতি। বিচি একটি। গ্রামাঞ্চলে বাড়ির বেড়ার জন্য এ গাছ লাগানো হয়। এই গাছের রস জমিয়ে ছোটরা বুদবুদ ওড়ায়। ভেরেণ্ডার বীজের তেল মোম ও সাবান তৈরিতে ব্যবহৃত হয়।

ভেসকি

/bʱesɔki/

মুখ বিকৃত করে উপহাস।

গাছর আগো উঠিআ বানদরে ভেসকি মারে।

ভেস্কি

/bʱeski/

মুখ বিকৃত করে উপহাস।

গাছর আগো উঠিআ বানদরে ভেসকি মারে।