সাংখ্য চক্রবর্তী

অভিধান

32 entries


ঢং

/ɖʱŋ/

ঠাট্টা; তামাশা।

বেশ ঢং এ রং অয়।

ঢংগুআ

/ɖʱɔŋɡua/

ভাঁড়; হাস্যকৌতুক শিল্পী; যে রঙ্গরসে নিপুণ।

তুমার জামাই বড় ঢংগুআ, আসাইতে আসাইতে মাটিত গইড় খাবাইন।

ঢখরা

/ɖʱɔkʰɔra/

গোলাকার ছিন্ন অংশ; খণ্ড; টুকরা।

মাংশর ঢখরা হাড়ির ঢখরা এক ঢখরা মাটি দ্র. ঢগ্লা

ঢগঢগাইআ

/ɖʱɔɡɔɖʱɔɡaia/

ঢগঢগ করে।

খেড়িত তনে আইআ মুই ঢগঢগাইআ একলুটা পানি খাইতাম।

ঢগলা

/ɖʱɔɡɔla/

খাবলা; গোলাকার অংশ।

বনরবেটায় জব্বারর উরাত্তনে এক ঢগ্‌লা মাংশ নিছেগি।

ঢর

/ɖʱɔr/

নদীগর্ভের বড় গর্ত বা গভীরতম স্থান।

ঘাড়মুরার মুকামোর ঢরো বউত নাও তল অইসে।

ঢাকনি

/ɖʱakɔni/

আচ্ছাদন; পাত্র বা বাক্সের ডালা; LID.

ঢাকি

/ɖʱaki/

ঢাকনা যুক্ত বেতের এক রকমের পাত্র।

ঢিকা

/ɖʱika/

ঠেকনা; ঠেকনা দণ্ড।

ঢিকা না লাগাইলে উগার ভাংগি পড়ব।

ঢিট

/ɖʱiʈ/

লুব্ধদৃষ্টি; কুনজর।

মুললার গেসতনে ঢিটর নুনপড়া লইআ আও।

ঢিট্‌ লাগা

/ɖʱiʈ‌ laɡa/

খাওয়ার পাতে কারো লোলুপ দৃষ্টি পড়ার ফলে আহারীর বদহজম হওয়া; কারো কুনজরের ফলে ফল বা সবজির গাছ নিষ্ফলা হওয়া।

ঢিট লাগিআ কুমড়ার জালি পচি পচি পড়ে।

ঢিপা

/ɖʱipa/

ছিপি; শিশি প্রভৃতির কর্ক।

শিশিনর ঢিপা লাগাই থ।

ঢুক

/ɖʱuk/

যতটুকু তরল পানীয় একেবারে গলাধঃকরণ করা যায় ততটুকু।

এক ঢুক পানি।

ঢুক গিলা

/ɖʱukɔ ɡila/

মুখের জল গলাধঃকরণ করা।

রুজার দিনো ঢুকও গিলতো পারে না।

ঢুফানি

/ɖʱupʰani/

গোড়া পর্যন্ত মুড়ে ফেলা।

মেড়ায় (= ভেড়ায়) কলার চেরা খাইআ ঢুফাইলাইসে।

ঢুল₃

/ɖʱul₃/

মাথায় মাথায় আঘাত!

তার লগে ঢুল লাগিআ মোর মুঢ় ঝিমঝিম করের।

ঢুলক

/ɖʱulɔk/

ঢোলের মতো দেখতে হলেও আকারে ছোট কাঠের নির্মিত উভয়পার্শ্ব চর্মাবৃত বাদ্যযন্ত্র বিশেষ।

কীর্তনের অপরিহার্য বাদ্য।

ঢুশ

/ɖʱus/

মাথা বা শিং দিয়ে আঘাত।

একই ঢুশে হাড়ে (= ষাঁড়) বের ফারিলাইসে।

ঢ়ুশ

/ɽʱুs/

মাথা বা শিং দিয়ে আঘাত।

একই ঢুশে হাড়ে (= যাঁড়) বের ফারিলাইসে। দ্র. ডুশ।

ঢুশ খাবা

/ɖʱusɔ kʰaba/

প্রতারিত হওয়া; আশাভঙ্গ হওয়া।

ঢুশ খাইলে তে তুমার হুশ অইব।

ঢুশানি

/ɖʱusani/

গুতো মারা।

গরুর বাইচায় হরুতারে দেখলেউ ঢুশায়।

ঢেআ

/ɖʱea/

ডিঙিয়ে যাওয়া।

গরুর দড়ি ঢেইন না।

ঢেকি

/ɖʱeki/

ধান ভানবার পা চালিত কাঠের যন্ত্র বিশেষ।

ঢেকিআল

/ɖʱekial/

যে ঘরে ঢেকি বসানো হয়।

ঢেকিআলো বইআ তারা গফ করা আর মইএ বারা কুটিত্রা।

ঢেকিজাল

/ɖʱekizal/

সেমসার মতো দেখতে ৩৫ হাত দীর্ঘ মাছ ধরার ত্রিকোণাকৃতি জাল বিশেষ।

ঢেফা

/ɖʱepʰa/

বন্যার জলের স্রোতহীন পরিপূর্ণতা।

গুলার (= বন্যার) পানিএ গাং নালা ঢেফা লাগি রইছে।

ঢের

/ɖʱer/

প্রচুর; দেদার।

বাজারো ঢের বাংলাদেশি ইলিশ উঠিছে।

ঢেরি

/ɖʱeri/

স্তূপ; রাশি।

একঢেরি বান্ধা কবি কিঅর লাগি আনছস?

ঢোকআল

/ɖʱokɔal/

যে ঘরে ঢেকি বসানো হয়।

ঢেকিআলো বইআ তারা গফ কর্তরা আর মইএ বারা কুটিত্রা।