দ
দ
/d̪/দুই; উভয়।
তারা দ’গৈ গেশলা, মানু আইছইন না।
দআইএ ধরা
/d̪ɔaie d̪ʱɔra/ওষুধে কাজ করা।
কত জাতর দওআই খাইলাম কুনু দওআইএউ ধরের না।
দই দই করা
/d̪ɔi d̪ɔi kɔra/ঘোলা করা।
পুকরির পানিরে হরুতায় দই দই করিলাইছইন।
দইঅলি
/d̪ɔiɔli/দোয়েল পাখি; Magpie Robin.
সাদা কালো মেশানো সকলের পরিচিত পাখি। স্ত্রীপাখি শ্লেট-সাদা। লেজ উঁচু করে তোলা থাকে। ঝোপঝাড়ে ও লোকালয়ে দেখা যায়। দোয়েল অন্যতম শ্রেষ্ঠ গাইয়ে পাখি। পাকা ফল ও মধু এদের খাদ্য।
দউড়ো
/d̪ɔuɽো/ব্যস্তভাবে; রুদ্ধশ্বাসে; তাড়াহুড়ো করে।
হি দউড়ো খবর কইআ কইআ জার।
দগে
/d̪ɔɡe/দুজনে; উভয়ে।
‘বউ আইছে বাদর দিন
দচমচাইয়া উঠা
/d̪ɔtʃɔmɔtʃaijা uʈʰa/চমকে জেগে ওঠা।
আখতা তুমার ডাক হুনিআ দচমচাইআ উঠিছি।
দড়
/d̪ɽ/দৃঢ়; শক্ত।
‘লাড়িমুড়ি দড়/ তেউগি ঘুড়া চড়।’
দড়ি বলা
/d̪ɔɽি bɔla/কথা বা কাহিনী দীর্ঘতর করা।
তাইন মাত এখান তুলিআ খালি দড়ি বলিবা, আইতে দিতা নায়।
দম
/d̪ɔm/শ্বাস; জীবনীশক্তি; প্রাণ।
গিআ দেখি, বেটার দম আর-জার।
দম ধরা
/d̪ɔmɔ d̪ʱɔra/থেমে যাওয়া; স্থির হওয়া।
বাড়িতে বাড়িতে আইজ গাংগর পানিএ দম ধরছে।
দম লবা
/d̪ɔmɔ lɔba/বিশ্রাম লওয়া।
অবা, ভারখান থইআ থুড়া দম লই।
দমদমাইআ
/d̪ɔmɔd̪ɔmaia/দাউদাউ করে।
হুকনা ছনোর চালো জেমনে আগুইন লাগছে অমনেউ দমদমাইআ জলি গেছে লাগেলাগে হাতখান ঘর।
দমমাতি
/d̪ɔmɔmat̪i/দমাৎ করে।
মুড় ঘুরাইআ তাইন দমমাততি দারিত পড়ি গেছইন।
দমমাত্
/d̪ɔmɔmat̪/ভারীবস্তু পতনের শব্দ; হঠাৎ মাটিতে পড়ে যাওয়া বা বসে পড়া।
দমমাত্তি
/d̪ɔmɔmat̪t̪i/দমাৎ করে।
মুড় ঘুরাইআ তাইন দমমাততি দারিত পড়ি গেছইন।
দমা
/d̪ɔma/শ্বাসকষ্টজনক রোগ বিশেষ; হাঁপানি; Asthma.
শ্বাসকষ্টই এর প্রধান লক্ষণ। ‘ফুসফুসের বায়ুবহা নলীগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পেশি দ্বারা আবৃত; ঐ পেশির আক্ষেপ বশত শ্বাসকষ্ট হয় ও গলা গড়গড় করে।’ — ডা. যোগেশ চন্দ্ৰ ঘোষ।
দরপই
/d̪ɔrɔpɔi/যে সরু বর্গা দিয়ে নৌকার কিনারা বাঁধানো হয়।
দরল
/d̪ɔrɔl/লতাজাতীয় বাঁশ বিশেষ।
লতানে বাঁশ। অরণ্যে জন্মে। ৬-৭ ইঞ্চি বেড়ের এই বাঁশ ৭০ হাত পর্যন্ত দীর্ঘ হয়। এই বাঁশের কোনো কঞ্চি নেই, তবে শাখা জন্মায়। শাখাগুলিও অনেক লম্বা হয়ে থাকে।
দরা
/d̪ɔra/পাটের মোটা দড়িতে লাগানো মাছ ধরার ফাঁদ বিশেষ।
চল, দরা লইআ বিলঅ মাছ ধরাত জাই।
দরু
/d̪ɔru/দ্র. দেরু।
দরো
/d̪ɔro/ঝোল।
হিদল দরো।
দল
/d̪ɔl/জলজ ঘাস বিশেষ।
পুকুর ডোবা প্রভৃতি স্রোতহীন জলাশয়ে দল জন্মে।
দলকচু
/d̪ɔlɔkɔtʃu/জলজ কচু বিশেষ।
মাঝারি আকারের কচু। খাদ্যরূপে এর কন্দ ও লতা ব্যবহৃত হয়।
দলকি
/d̪ɔlɔki/জলজ আগাছা।
‘দলকি’ মানে সমস্তরকমের জলজ আগাছা, ঘাস বা শেওলাজাতীয় উদ্ভিদের ঝাড়।
দলকিউরা
/d̪ɔlɔkiura/জলজ ঘাস প্রভৃতি যেখানে জন্মেছে সে স্থান।
‘দলকিউরা’ সাধারণত এরালি ঘাস, কচুরিপানা ইত্যাদি জমেজমে সৃষ্টি হয়। তলা থাকে কর্দমাক্ত। গবাদি পশু ঘাসের লোভে ওখানে ঢুকলে বেরিয়ে আসতে পারে না।
দলা
/d̪ɔla/মাটির ডেলা; ঢিল।
হইরোউরার দলা মারিআ বান্দর খেদাইলাম।
দলা করা
/d̪ɔla kɔra/একত্রিত করা।
কাপড়উপড় হকলতা একখানো দলা কর।
দশা
/d̪ɔsa/মানুষের জীবনে গ্রহাদির প্রভাব।
তুমার এলকু রাউর (=রাহু) দশা চলের, গণক আনিআ শানতি করাও।
দশি
/d̪ɔsi/লণ্ঠন প্রভৃতির সলিতা।
লেমর দশিগু চেতাইআ দে।
দাইড়
/d̪aiɽ/গ্রামীণ খেলা বিশেষ।
অতি জনপ্রিয় খেলা। বরাক উপত্যকায় ‘দাইড়’ বাংলাদেশে ‘দাড়িয়াবান্দা’ বলা হয়। লাইন কেটে কোটাকোটা তৈরি করা হয়। প্রতি দুলাইনের অভ্যন্তর দুভাগে ভাগ করা থাকে। প্রতিযোগীর সংখ্যা অনুযায়ী এভাবে প্রতিবন্ধক রেখা টানা হবে। একদল প্রতিবন্ধক রেখা আগলে দাঁড়াবে। অন্যদল বুদ্ধির প্যাঁচে একে একে রেখাগুলি অতিক্রম করে মোড়ে যাবে এবং আবার সম্মুখে ফিরে এলে ‘গেম’ হবে।
দাইদার
/d̪aid̪ar/হাতির চালক; মাহুত।
হাতিকে রাখা, চরানো, খাওয়ানো থেকে শুরু করে হাতিকে দিয়ে কাজ করানো সমস্ত কিছু দাইদার করে থাকেন। বন্যহাতিকে শিক্ষিত করে তোলাও দাইদারের দায়িত্ব। তবে হাতি ধরার মূল কাজটি যিনি করেন তাকে বলা হয় ‘ফানদি’।
দাউত্রা
/d̪aut̪ra/যা মসৃণ নয়; যা ধারালো নয়।
তখতাখান রানদা মার, আবো দাউত্রা রইছে।
দাউদমারা
/d̪aud̪ɔmara/বীরুৎ জাতীয় উদ্ভিদ বিশেষ।
দাও
/d̪ao/লাভ; বিশেষ সুযোগ।
‘লেংড়া পুআয় মারছে দাও
দাওআ
/d̪aoa/কাস্তে দিয়ে ধান কাটা।
আমরা কাইল দুই কিআর বিরইন দাইতাম।
দাওত
/d̪aot̪/ভোজে বা অনুষ্ঠানে সাদর আহ্বান; নিমন্ত্ৰণ।
দাওলি
/d̪aoli/ছোট দা।
বাগানোর কামো দাওলি লাগে।
দাড়
/d̪aɽ/দেনা।
পুড়ি বিআ দিআ আজার টেকার দাড়ো পড়ছি।
দাড়কিনা
/d̪aɽkina/পুঁটি জাতীয় ক্ষুদ্র লম্বাটে মাছ বিশেষ।
দাড়কিনা মাছ জলের উপর দল বেঁধে ভেসে বেড়ায়। পিঠের কাছে লম্বালম্বি সবুজ রেখা টানা।
দাড়কিনার উজানি
/d̪aɽkinarɔ uzani/অক্ষমের ক্ষমতাশালী ব্যক্তির অনুকরণ করা।
‘রউঅ উজাইন, মাগুরও উজাইন;
দাড়া
/d̪aɽা/পদ্ধতি; কৌশল; নিয়মশৃঙ্খলা।
পুলর কামোর দাড়া হিখিতে হিখিতেউ বউত দিন জায়গি।
দাড়াইশ
/d̪aɽাis/একপ্রকার নির্বিষ লম্বা সাপ।
এরা লম্বায় আড়াই মিটার পর্যন্ত হয়। দ্রুতগতিতে চলে। এদের আকৃতি ও গায়ের রং কেউটের মতো। অর্থাৎ কালোয়-হলুদে হয়। শস্য ধ্বংসকারী ইঁদুর খেয়ে কৃষকদের উপকার করে এই সাপ। দিনেরবেলাতেই এরা মাঠে-ঘাটে ঘুরে বেড়ায়। শুধু ইঁদুর নয় ব্যাঙ, পাখি প্রভৃতিও খায়। দাঁড়াশ সাপের কামড় খুবই যন্ত্রণাদায়ক। এরা দ্রুতগতিতে আত্মরক্ষা করে। মেয়ে সাপ ৮ টা থেকে ১৬ টা ডিম পাড়ে।
দাত কিড়িমিড়ি করা
/d̪at̪ɔ kiɽিmiɽি kɔra/অনেক কষ্টে রাগ সামলানো।
এমেলের লেকচার হুনিআ তাইন খালি দাত কিড়িমিড়ি করা।
দাতা
/d̪at̪a/দাঁত গজিয়ে দাঁতযুক্ত হওয়া; দাঁত গজানো; দ্বিতীয়বার দাঁত উঠা।
মোর ডেকি বাইচ্চা আবো দাতিছে না।
দাতি
/d̪at̪i/দাঁতযুক্ত।
‘উঠপালি (উঁচু কপালযুক্তা) চিরনদাতি
দাতো দুবড়ি ঘা দি পড়ি রআ
/d̪at̪o d̪ubɔɽি ɡʱa d̪i pɔɽি rɔa/অনাহারে থাকা।
ঘরো একজরা খানি নাই, হরুতায় দাতো দুবড়ি ঘা দি পড়ি রইছইন।
দাতো পানি অআ
/d̪at̪o pani ɔa/অহেতুক হইহল্লা হাসিঠাট্টা করা।
হরুতা ইতার দাতো বড় পানি অইসে।
দাদি
/d̪ad̪i/গ্রাম সম্বন্ধে দাদা।
গ্রাম সম্বন্ধে দাদা বুড়ো হলে আদরে দাদি সম্বোধন করা হয়।
দানা
/d̪ana/করাত, কাস্তে প্রভৃতির দাঁত।
দাবাই
/d̪abai/ঔষধ; প্রতিষেধক।
রসই ডাকতরে ভালা দাবাই দেইন।
দামড়ি
/d̪amɽি/তামার একপয়সা।
আগর দামড়ির দাম আশলো।
দামসা
/d̪amɔsa/বিশাল; বড় আকারের।
দামা
/d̪ama/বলদ।
আমার আলর দামা বাতিছে।
দামান
/d̪aman/দ্র. দামান্দ্।
দামান্দ্
/d̪amand̪/মেয়ের স্বামী; জামাই।
‘দামান্দ্ খাবাইবার মাছ রানধুনি পাগলরে’ —বরাকগীত
দালিদের
/d̪alid̪er/দরিদ্র; ধনহীন।
‘দালিদ্দরর দশ দশা।’ – বরাক প্রবাদ
দালিদ্দর
/d̪alid̪d̪ɔr/দরিদ্র; ধনহীন।
'দালিদ্দরর দশ দশা।' — বরাক প্রবাদ
দাশ
/d̪as/দংশনক্ষম মাছি বিশেষ; ডাঁশ।
সাধারণ মাছি থেকে অনেক বড়। এদের কামড় মশার চেয়েও তীক্ষ্ণ, বিষাক্ত ও জ্বালাময়।
দাশ১
/d̪as১/দংশনক্ষম মাছি বিশেষ; ডাঁশ।
সাধারণ মাছি থেকে অনেক বড়। এদের কামড় মশার চেয়েও তীক্ষ্ণ, বিষাক্ত ও জ্বালাময়।
দাশ২
/d̪as২/পাটনি বা ধীবর জাতীয় লোকের উপাধি।
দাশ্ব
/d̪as/পাটনি বা ধীবর জাতীয় লোকের উপাধি।
বরাক উপত্যকার ‘দাশ’ উপাধিযুক্ত লোকেরা শূদ্রজাতীয়। এদের জীবিকা এখন কৃষি। আগে ওরা পাটনি বা ধীবর সম্প্রদায়ের অস্তর্ভুক্ত ছিল।
দি
/d̪i/দি১
/d̪i১/অভিমুখে; দিকে।
‘মায় চায় পেটে দি
দি২
/d̪i২/দ্বারা।
বাড়িত গিআউ তুমি তাইরে দি বিরইন টাইন পাঠাইও।
দি৩
/d̪i৩/দিয়ে। ‘কোনো স্থান দিয়ে’ অর্থই বোঝায়।
পথেদি; দুআরে দি; বনদে দি।
দি৪
/d̪i৪/দিয়া।
জুকাড় দি তানে আরঘো।
দিঅগে
/d̪iɔɡe/দুজনে; উভয়ে।
দ্র. দগে।
দিআনত
/d̪ianɔt̪/উদ্দেশ্য; মনোভাব।
বেটার দিআনত ভালা নায়।
দিগদারি
/d̪iɡɔd̪ari/বিরক্তি; যন্ত্রণা; বাধা।
আল চইতে লাল ডামায় বড় দিগদারি দেয়।
দিগ্রা
/d̪iɡra/দ্র. ডিগরা।
দিন ঘনানি
/d̪inɔ ɡʱɔnani/নির্দিষ্ট সময় বা দিন এগিয়ে আসা। ফাঁসি, জেল বা জেল থেকে মুক্তি, চাকুরি থেকে অবসর গ্রহণ, পরীক্ষা ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
পরিক্খার দিন জত ঘনার অত রাইতকুর ঘুম কমি জার।
দিন দেবা
/d̪inɔ d̪eba/রোদ ওঠা।
জেলা মেঘর ঘুর করছে আইজ আর দিন দিত নায়।
দিন পড়া
/d̪inɔ pɽা/সুযোগ আসা; ভালো সময় আসা।
‘মুল্কো উইল পড়ছে
দিরং
/d̪irŋ/বিলম্ব; দেরি।
দিরং করিও না ফট করি আইও।
দিরগা
/d̪irɔɡa/দ্র. দিগরা।
দিশ
/d̪is/দৃষ্টি।
দিশ পাবা
/d̪isɔ paba/কুলকিনারা পাওয়া; পরিস্থিতি বোঝা।
আতা বড় শরো গেলে দিশ্ পাইতায় নায়।
দিশ রাখা
/d̪isɔ rakʰa/দৃষ্টি রাখা।
দিশ রাখিআ পথ আটিঅ।
দিৣ
/d̪iৣ/দিয়া। >> আমবা. দৃ. ‘সব লোকে হাসে যেহ্ন দিআঁ করতালী’। — কৃকী
জুকাড় দি তানে আরঘো।
দুঅশলা
/d̪uɔsɔla/বছরে দুবার ফসল উৎপাদন হয় এমন; দোফসলি।
দুঅশলা জমিন চাইআ ভাগি লইও।
দুআই
/d̪uai/শপথ; কারো নাম স্মরণ করে দিব্য।
বানরাজার দুআই, মোর ঘরখান উড়াইআ নিস্ না।
দুআই ফশাদ দেবা
/d̪uai pʰɔsad̪ɔ d̪eba/কারো নামে দিব্য দিয়ে অনুনয় করা।
দুআই ফশাদ দিআ হরুতা ইতারে কুনুমতে খেদাইছি।
দুআইত
/d̪uait̪/কালি রাখার ছোট পাত্র বিশেষ; দোয়াত।
দুআল
/d̪ual/ঘনজঙ্গল বা শস্যক্ষেতের মধ্য দিয়ে পশুর যাতায়াতের পথ; ঘন জঙ্গলের মধ্য দিয়ে চোর বা ডাকাতের যাতায়াতের গোপন পথ।
ঘন জঙ্গল কেটে বা চিরে অথবা শস্যক্ষেতের ধান, গম ইত্যাদির গাছ সরিয়ে কোনোরকমে যাওয়া আসার জন্য ক্ষুদ্র পথ তৈরি করে থাকে বুনো হাতি, বাঘ, ভল্লুক, শূকর, শেয়ালেরা আর চোর-ডাকাতেরা। এরূপ পথের নাম দুআল। দুআল চিনে শিকারি বা বিশেষজ্ঞরা পশুর গতিবিধি সম্বন্ধে জানতে পারেন।
দুআশলা
/d̪uasɔla/দুরকম ভিন্ন বস্তু বা বিষয়ে মিশ্রিত এমন।
দুআশলা বাংলা
দুকলা
/d̪ukɔla/দুইজন একসঙ্গে।
‘কিতা বা একলা নি?
দুগ্ও
/d̪uɡo/দুইটি।
দুগ্গু হরুতা পালাউ এলকু জার না।
দুগ্গু
/d̪uɡɡu/দুইটি।
দুগ্গু হরুতা পালাউ এলকু জার না।
দুচালা
/d̪utʃala/ফন্দিবাজি; দুদিকে দুরকম কথা বলে যে ছলচাতুরি করা হয়।
দুচালা লাগানি
/d̪utʃala laɡani/দুজনের সঙ্গে দুরকম কথা বলে ফন্দি আঁটা বা চালবাজি করা; একজনের বিরুদ্ধে অন্যজনের কানভারী করা।
ই নাউবেটারে (=নাপিত) কুনতা কইও না, বড় দুচালা লাগায়।
দুড়া
/d̪uɽা/নির্বিষ মৎস্যভোজী সাপ বিশেষ।
দুড়া সাপের নির্বিষ হওয়া নিয়ে একাধিক উপকথা বরাক উপত্যকায় প্রচলিত। সাদায়-কালোয় রং। আড়াই হাত পর্যন্ত লম্বা হয়।
দুড়া কাউআ
/d̪uɽা kaua/প্রভাবহীন নিষ্ক্রিয় ব্যক্তি।
গপি পানাচাইত এলকু দুড়া কাউআ তান মাত হুনব কিগে?
দুদ বেচি মদ খাবা
/d̪ud̪ɔ betʃi mɔd̪ɔ kʰaba/ভালো বস্তুর পরিবর্তে ক্ষতিকর বস্তু গ্রহণ করা।
ইলা দুদ বেচি মদ খাইলে তুমার হকলবাজু জাইব।
দুদচাম্পা
/d̪ud̪ɔtʃampa/সুন্দি জাতীয় বৃক্ষ বিশেষ।
এই গাছ ৬০ ফুট পর্যন্ত উঁচু হয়। চক্রপরিধি ৮ হাতের মতো। সরল পাতা গুচ্ছবদ্ধভাবে বিন্যস্ত। ফুল ধরে গুচ্ছাকারে। ফল সবুজ, পাকলে মেটে রঙের হয়। গাছটি অরণ্যে জন্মে। ঘরের আসবাবপত্র তৈরিতে এর কাঠ ব্যবহৃত হয়।
দুদদেরা গাই
/d̪ud̪ɔd̪era ɡai/উপার্জনশীলা স্ত্রী।
দুদ দেরা গাই বিআ করছে তার চিন্তা নাই, খার আর ঘুরের।
দুনিদারি
/d̪unid̪ari/সংসারী লোক।
দুনিদারি অইআ এলকু আফানজালে বেরিলাইছে।
দুবড়ি
/d̪ubɽি/দূর্বা ঘাস; চিক্কণ ঘাস বিশেষ।
দূর্বার শ্রেণীভেদ থাকলেও ‘দুবড়ি’ বলতে সাধারণ দূর্বাঘাসকেই বোঝায়। যার বৈজ্ঞানিক নাম eynodon dactylon (linn) pers.। এটি gramineae পরিবার ভুক্ত। দুবড়ি ঘাস হিন্দুদের পূজা ও শ্রাদ্ধাদি অনুষ্ঠানে ব্যবহৃত হয়।
দুমসি
/d̪umɔsi/দুমসি২
/d̪umɔsi২/যোনিদেশে, বগলে প্রচুর লোমযুক্ত মোটা স্ত্রীলোক।
দুমা
/d̪uma/ধোঁয়া।
লেমর দুমায় ঘরো ঘানু গারি অইআ পড়ের।
দুমা১
/d̪uma১/ধোঁয়া।
লেমর দুমায় ঘরো ঘানু গারি অইআ পড়ের।
দুমা২
/d̪uma২/মাত্রাতিরিক্ত; একনাগাড়ে।
পুলিশে জারে পার তারে দুমা পিঠের।
দুমা৩
/d̪uma৩/মোটা দড়ি; কাছি বিশেষ।
নৌকা প্রভৃতি বেঁধে রাখা বা হাতি পরিচালনা কর্মে ব্যবহৃত মোটা দড়ি।
দুমাইআ
/d̪umaia/আউশ ধান বিশেষ।
আউশ ধানের অন্তর্গত মুরালি ধানের প্রকার বিশেষ। কালো রঙের ধান। লাল চাল। মাঝারি স্বাদ। দুই মাসে ধান পাকে।
দুমা্ব
/d̪uma্b/মাত্রাতিরিক্ত; একনাগাড়ে।
পুলিশে জারে পার তারে দুমা পিঠের।
দুমুখা
/d̪umukʰa/দ্র. দুমুখিআ।
দুমুখিআ
/d̪umukʰia/দুই মুখ বিশিষ্ট।
আলদ দুমুখিআ সাফ।
দুম্সি
/d̪umsi/পাখির গুহ্যস্থানের পালক।
দুম্সি১
/d̪umsi১/পাখির গুহ্যস্থানের পালক।
দুরদুর
/d̪urɔd̪ur/কুকুর বা বিড়ালকে তাড়ানোর নির্দেশ।
দুরদুর চে চে করা
/d̪urɔd̪urɔ tʃe tʃe kɔra/ঘৃণা বা অবহেলায় তাড়িয়ে দেওয়া।
বাদ কাম করলে মানে দুরদুর চে চে করইন।
দুরমুস
/d̪urɔmus/মাটির ঢেলা ভাঙবার মুগুর বিশেষ।
দুরমুস দি দলাগুইন ভাং।
দুরমুস দেবা
/d̪urɔmusɔ d̪eba/মুগুর দিয়ে মাটির ঢেলা গুড়ো করা।
মিআরউরা দুইবার দুরমুস দিও।
দুরা
/d̪ura/দ্র. ধুরা।
দুরা জাবা
/d̪ura zaba/বাচ্চা প্রসব না করে গাভীর দুবছর অতিক্রম করা।
দুরা১
/d̪ura১/দ্র. ধুরা।
দুরা২
/d̪ura২/দুই বছর সময়।
ই বছর আমরার গাই দুরা গেছে গি।
দুরাল
/d̪ural/বৃহদাকার উনুন।
এই বৃহদাকার উনুনে বিশাল কড়াইয়ে একসঙ্গে দুশো লিটার ইক্ষুরস জ্বাল দিয়ে গুড় তৈরি করা হয়।
দুল
/d̪ul/শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব।
দোলযাত্রা বরাক উপত্যকার বৈষ্ণবদের সব আখড়া বা আশ্রমে অনুষ্ঠিত হয়।
দুল১
/d̪ul১/শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব।
দোলযাত্রা বরাক উপত্যকার বৈষ্ণবদের সব আখড়া বা আশ্রমে অনুষ্ঠিত হয়।
দুল২
/d̪ul২/কানের অলংকার বিশেষ; ইয়ারিং।
ছুগরিনতরে দুলে খাটে।
দুলানি
/d̪ulani/ভেজা ধান গরমে ফেঁপে ওঠে নষ্ট হওয়া।
ভিজা ধান মাটিত থইঅড়ছত্ নি, সারা দুলাই জাইব।
দূল্ৢ
/d̪ulৢ/কানের অলংকার বিশেষ; ইয়ারিং।
ছুগরিনতরে দুলে খাটে।
দেঅর
/d̪eɔr/স্বামীর কনিষ্ঠ ভাই। (NA ⇒ তাই দুই ননন্দ দুই দেঅর লইআ ঘর করি।
দেউড়ি বাওআ
/d̪euɽি baoa/বারবার যাওয়া-আসা করা।
দুগ্গু টেকার লাগি মুই তোর বাড়িত দেউড়ি বাইতাম নি?
দেও
/d̪eo/ভূতপ্রেত; অপদেবতা।
তার শইললো দেও লাগছে মুল্লা আনিআ ঝাড়াও।
দেওগরি
/d̪eoɡɔri/দেবদেবী পূজা-অর্চনার কাজে যিনি পুরোহিতের সহায়তা করেন; পুরোহিতের সহকারী।
দেওতেরা
/d̪eot̪era/হলুদ জাতীয় গাছ বিশেষ।
পাতা হলুদের মতো হলেও কালো লম্বা লম্বা দাগ আছে। এই গাছের গোড়ায় হলুদের মতো যে কন্দ ধরে তার রং কালচে ও তীব্র গন্ধযুক্ত। বরাক উপত্যকার পাহাড়ি নদী-নালার তীরে এই গাছ এমনিতে প্রচুর জন্মে।
দেড়া
/d̪eɽা/দেড়গুণ; বেশি।
বেশ রাইত অইলে রিকশায় দেড়া ভাড়া লয়।
দেনেআলা
/d̪eneala/যে দেয়; ঈশ্বর।
তুমি দেনেআলা মুই নেনেআলা।
দেনেউলি
/d̪eneuli/দেনেআলার স্ত্রীবাচক শব্দ।
দেপতা
/d̪epɔt̪a/দেবতা; স্বর্গের অধিবাসী।
ঘরর দেপতার থালি (=ভোগ) না লাগাইআ মুই কুন্তা খাই না।
দেয়দেপতা
/d̪ejd̪epɔt̪a/দেবতা ও উপদেবতা।
কিজাতর মানু তাইন দেয়দেপতা মানইন না।
দেরু
/d̪eru/জ্বালানি কাঠ।
হরাদর লাগি দেরু ফারা লাগব।
দের্
/d̪er/উঠিয়ে দে [অনুজ্ঞায়]।
হাতি চালনার পারিভাষিক শব্দ। ‘দেরদিলেই’ বলামাত্র নির্দিষ্ট বস্তুটি মাহুতের হাতে তুলে দেবে হাতি।
দোর
/d̪or/স্বামীর কনিষ্ঠ ভাই।
তাই দুই ননন্দ দুই দেঅর লইআ ঘর করডি।
দ্
/d̪/দুই; উভয়।
তারা দ'গে গেশলা, মানু আইছইন না।
দ্ব
/d̪/সম্বোধনসূচক অনন্বয়ী; গো।
হুনছো নি দ মাই। অ-মাই (= মা) মাই দ। অ দ অবায় দেখিআ জাও। বাবা দ মোরে বাচাও দ।