সাংখ্য চক্রবর্তী

অভিধান

167 entries


-উড়া

/-uɽা/

যুক্তার্থে, ‘ভেতরে আছে’ অর্থে এটি ব্যবহৃত হয়।

ডিমউড়া আই [=স্ত্রী হাঁস]

-উরা

/-ura/

ক্ষেত্র বা ভূমি অর্থে।

মিআর উরা

-উলি

/-uli/

ভাবার্থে প্রযোজ্য।

মিত্তা (<মিত্র) + উলি > মিত্তাউলি।

উ ধরা

/u d̪ʱɔra/

নিঃশ্বাস রোধ করা।

উ ধরিআ জা।

উআ

/ua/

নিঃশ্বাস।

শাফে উআ ফালাইছে।

উআনি

/uani/

কুলার সাহায্যে ধান প্রভৃতি শস্য থেকে তুষ খোসা বা খড় পৃথক করা।

আমরা বাপপুআয় একবিশ ধান উআইছি।

উআফিক

/uapʰik/

হাঁপানি বা শ্বাসরোগ; Asthma।

প্রচণ্ড শ্বাসকষ্টই এই রোগের প্রধান লক্ষণ। রাতে এ রোগ বাড়ে। গলা গড় গড় করে আওয়াজ হয়। শ্লেষ্মা না বেরোনো পর্যন্ত রোগী যন্ত্রণায় চটপট করে।

উআফুকা

/uapʰuka/

পায়ের গোড়ালির ব্যথা; পায়ের গোড়ালির ব্যথা ও ফোলা জাতীয় রোগ বিশেষ।

উআফুটা

/uapʰuʈa/

দম ফাটা অবস্থা; কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস আটাকালে শ্বাস গ্রহণের জন্য যে আকুলি বিকুলি অবস্থা হয় তা।

উআফুটা লাগা

/uapʰuʈa laɡa/

শ্বাস গ্রহণের জন্য ছটফট করা।

ঢরো বুড় দিস না উআফুটা লাগিআ মরবে।

উআমা

/uama/

উৎসাহ।

পুজার সময় উআমা হরুতারউ বেশ।

উআর

/uar/

বালিশ লেপ প্রভৃতির আচ্ছাদন।

উআর না-লাগাইলে বালিশো তেলচিট্‌কা পড়ে।

উআরি

/uari/

পাখাজের ওয়াড়; ওঝাগানে ব্যবহৃত মৃদঙ্গ জাতীয় বাদ্যযন্ত্রের বস্ত্রাচ্ছাদন।

উইল

/uil/

অরাজকতা, গুজব, হুলুস্থুল।

উইল পড়া

/uilɔ pɽা/

অরাজকতা দেখা দেওয়া; গোলমাল লাগা।

‘মুলকো উইল পড়ছে, উফরি-খাউরির দিন দিছে।’

উকইত

/ukɔit̪/

আঁকশির মতো দেখতে ধান নাড়ার বাঁশের দণ্ড বিশেষ।

ধান মাড়ানোর সময় বা পরে ধান থেকে খড় পৃথক করতে ‘উকইত’ এর ব্যবহার।

উকি মারা

/uki mara/

হিক্কা ওঠা।

তোর পুড়িএ উকি মারের, পানি খাবা।

উক্কা হলানি

/ukka ɦɔlani/

আমূল পরিবর্তন করা।

গুটি নাওর উক্কা না হলাইলে চলত নায়।

উগলানি

/uɡɔlani/

মূল সুদ্ধ উপড়ে ফেলা।

লাইউরার গছার গাছগুইন উগলাও।

উগানি

/uɡani/

আদায় করা।

ইগুর গেছতনে চানদা ক টেকা উগাইছত?

উগার

/uɡar/

ধান প্রভৃতি শস্যের ভাণ্ডার বা গোলা; ঘরের মাচায় তৈরি ধানের গোলা।

তুমার রেবা উগার ভরা ধান চিন্তা নাই।

উগি মারা

/uɡi mara/

লুকিয়ে দেখা; উঁকি মারা।

উগি মারিআ আইছি কুনুগু নাই।

উচিলা

/utʃila/

উপলক্ষ; সুযোগ; ছুতো।

অউ উচিলায় উনকুটি ঘুরিআ আও।

উছলা

/utʃʰɔla/

উচ্ছৃঙ্খল হয়ে ওঠা।

হে বেশ উছলি গেছে কিতা জে অইব।

উছানি

/utʃʰani/

ধান থেকে তুষ খড় ইত্যাদি পৃথক করা।

বাতাস আইলে লগালগ ধানগুইন উছাইও।

উছিত

/utʃʰit̪/

খাওয়ার পর পাত্রে যা অবশিষ্ট থাকে; এঁটো।

বার উছিত জেছাখানো ফালাইস না।

উজইত

/uzɔit̪/

ছুতা; সামান্য দুর্বলতা বা খুঁত।

কুনু উজইত পাইলেউ মড়লে একতা-না-একতা ফেকড়া লাগাইব।

উজাই মারা

/uzai mara/

উন্নতির পথে এগোনো।

জারিআ রইলে আগে দি উজাই মারবে।

উজাগরি

/uzaɡɔri/

রাত্রি জাগরণ।

চালো ধান, চুরর ডরে আমার উজাগরি করা লাগে।

উজান

/uzan/

স্রোতের বিপরীত দিক।

উজান-ভাটিঅল সববায় দিউ আমরার নাও বান্দা।

উজানি

/uzani/

যে উজানে থাকে।

উজানি কামলা হকলে ‘জাইতে চাললিশ-চাললিশ (= টাকার পরিমাণ) আইতে কাথা বালিশ (= শূন্যহাত)।’

উজু

/uzu/

নামাজের জন্য হাত-পা ধোয়া।

উজুক

/uzuk/

সামান্য কোনো বিষয়ে ব্যাপক উৎসাহ বা উত্তেজনা।

উজুকো পড়িআ কুনতা করাত জাইও না।

উঝা

/udʒʱa/

ওঝা; সর্পদংশনের চিকিৎসক; মনসামঙ্গলের গায়ক।

কাইল হরিউঝায় ‘লকখিন্দরর জিআনি’ গাইবা।

উঝাইআ

/udʒʱaia/

গায়ে পড়ে; যেচে।

তাই উ হাটাইসলি বাদে উঝাইআ মাতিছে।

উটকা

/uʈɔka/

বিবমিষা; বমনের ইচ্ছা।

রাইত তনে তাইর উকা উকা করের।

উটখেট

/uʈɔkʰeʈ/

দুশ্চিন্তা; কোনো আপনজনের বিপদের আশঙ্কা করে যে ভাবনা।

উঠ

/uʈʰ/

ঠোঁট; অধর।

শিতর দিনো বউতর উঠ ফাটে।

উঠ ফুলানি

/uʈʰɔ pʰulani/

অভিমান করা।

কাইল না-আবায় তাই উঠ ফুলাইঅ। বআত।

উঠনি

/uʈʰɔni/

চড়াই; UPHILL।

কারিছড়ার উঠনি ঠেলা লইআ উঠা জায় না।

উঠরা

/uʈʰɔra/

ঘরজামাই; যে ব্যক্তি শ্বশুর বাড়িতে সংসার পাতে।

উঠরার আবার হউর বাড়ির সুখ কিতা!

উঠে ঠুটে মাতা

/uʈʰe ʈʰuʈe mat̪a/

বাগাড়ম্বর করা।

‘মাতে উঠেঠুটে এমন টাউটে লইছে আমার লগ।’

উঠ্রা

/uʈʰra/

ঘরজামাই; যে ব্যক্তি শ্বশুর বাড়িতে সংসার পাতে।

উঠরার আবার হউর বাড়ির সুখ কিতা! উঠে ঠু

উড়

//

কাদা যেখানে হাঁটু অবধি উঠে; পাঁকের কুণ্ড।

ইবায় গাই লইআ জাইও না উড়ো পড়ি গেলে উঠা দায় অইব।

উড়খা

/uɽkʰa/

দরজা বন্ধ করার কাঠের বা লোহার তৈরি আগল।

রাইত বউত অইছে উড়খা লাগা।

উড়া

/uɽা/

পদদলিত করা।

কাচা রুআ উড়ইন না।

উড়াউড়ি

/uɽাuɽি/

তাড়াহুড়ো; ঠেলাঠেলি।

উড়াউড়ি করি দুগ্‌গু ভাত খাইআ দউড়াইছি।

উড়ানি

/uɽাni/

রটানো; রটা।

বিআর মাত হি-উ উড়াইছে।

উড়ায় পাড়ায়

/uɽাj paɽাj/

পদক্ষেপের দ্বারা; চলাফেরায়; পায়ে পায়ে।

উফউফা মাটি উড়ায় পাড়ায় বয়।

উড়ি

/uɽি/

টুকরি; গোবর বা মাটি বয়ে নেওয়ার ঝুড়ি।

উড়ি দুগুদি ভার বানাইলাই।

উড়িপড়ি

/uɽিpɽি/

পড়িমরি করে।

বাফর বেমার হুনিআ তাই উড়িপড়ি আইছে।

উডুক্কল

/uɖukkɔl/

উড়োজাহাজ; বিমান; Aeroplane

উডুক্কল জেতু পইলা হাগো দেখছি হেতু মুই হরু। উ

উড়ুক্কল

/uɽুkkɔl/

উড়োজাহাজ; বিমান; Aeroplane।

উড়ুক্কল জেতু পইলা হাগো দেখছি হেতু মুই হরু।

উতরি

/ut̪ɔri/

মাতা বা পিতার শ্মশান কর্মের পর পারলৌকিক ব্রত উপলক্ষে সন্তান যে উড়ানি ও পাক দেওয়া বস্ত্রখণ্ড ধারণ করে।

গলাত উতরি দেখিআউ বুচছি তার বাপ মরছইন।

উতানি

/ut̪ani/

পচে যাওয়া।

নালিআ জেগুইন ভিজাইলাম ইগুইন উতাইছে।

উতু

/ut̪u/

আগুনের আঁচে শুষ্ক।

উতুমাছ হুকইন তনেও মজা।

উতু দেবা

/ut̪u d̪eba/

আগুনের তাপে শুকানো।

মখা গুইন উতু দিমু।

উতুর দুতুর

/ut̪urɔ d̪ut̪ur/

কর্মব্যস্ততা; কাজের জন্য দৌড়াদৌড়ি।

দুদুমণিএ সারাবালা উতুরদুতুর করইন।

উত্

/ut̪/

স্বার্থের সন্ধান; সূত্র।

উত্ পাবা

/ut̪ paba/

স্বার্থের সন্ধান পাওয়া; সূত্র পাওয়া।

কিতা উত্ পাইছে অতার লাগি হি রুজ হনো জায়।

উত্তুর দুতুর

/ut̪t̪urɔ d̪ut̪ur/

কর্মব্যস্ততা; কাজের জন্য দৌড়াদৌড়ি।

দুদুমণিএ সারাবালা উত্তুরদুতুর করইন।

উত্রানি

/ut̪rani/

আগুনের তাপে জল, দুধ ইত্যাদি তরল পদার্থ উপচে পড়া।

দুদে উতরার, চরাদি ঘুটি দে।

উত্রি

/ut̪ri/

মাতা বা পিতার শ্মশান কর্মের পর পারলৌকিক ব্রত উপলক্ষে সন্তান যে উড়ানি ও পাক দেওয়া বস্ত্রখণ্ড ধারণ করে। বাভা. শব্দ ও অর্থসংকোচনে বরাকবাংলায় উত্রি = পারলৌকিক ব্রত উপলক্ষে ব্যবহৃত পাক্ দেওয়া বস্ত্রখণ্ড।

গলাত উতরি দেখিআউ বুচছি তার বাপ মরছইন।

উথানি

/ut̪ʰani/

কোনো কাজ করার জন্য উত্তেজিত করা; প্ররোচিত করা।

লুক্কার বাপে তারে উথাইআ ই বাদ কাম করাইছে।

উথার জাল

/ut̪ʰarɔ zal/

মাছ ধরার জাল বিশেষ; বড় আকারের জাখিজাল। ২৪ হাত দৈর্ঘ্য পরিধি ৮০ হাত। জালের প্রান্তে ২০ কিলোগ্রাম লোহার গুটিকা লাগানো থাকে। এ জাল দিয়ে বড় ছোট সবরকম মাছ ধরা যায়। উথারজাল বাইতে দুজন লোকের প্রয়োজন হয়।

উথাল

/ut̪ʰal/

রক্তস্রাব জনিত একপ্রকার স্ত্রীরোগ।

এ রোগ হলে দুই ঋতুর মধ্যবর্তী সময়ে অধিক পরিমাণে রক্তস্রাব হয়। এই রোগকে অতিরজ বা Menorrhagia বলা হয়।

উদলা পুতা

/ud̪ɔla put̪a/

মালিক বিহীন বাড়ি; আইন শাসন যেখানে নেই।

কিতা বা, ইখান উদলা পুতা পাইছ নি জেলা মন অলা চলতায়।

উদলানি

/ud̪ɔlani/

অনাবৃত করা।

টউ উদ্‌লাইআ চা, পাইবে।

উদাল

/ud̪al/

তন্তু উৎপাদনকারী গাছ বিশেষ।

‘সাদাটে বাকলযুক্ত মাঝারি আকারের এই বৃক্ষটির ডালপালা ছড়ানো, পাতার উপরের দিক গভীর খাঁজ কাটা এবং খাঁজগুলি বোঁটার চারদিকে বিস্তৃত। পাতার নীচের দিক ঘন রোমে ঢাকা। শীতে পাতা ঝরার পর ফুল আসে। ফুল হলদেটে রঙের গন্ধযুক্ত। ফল রোমাবৃত ও ক্যাপসুল জাতীয়। পাকা ফলের রং লাল। এই গাছের বাকলের ভেতরের অংশ হতে ভালো তন্তু পাওয়া যায় যা হতে বিভিন্ন অঞ্চলে কাছি, দড়ি, থলে ইত্যাদি তৈরি হয়।’ — নলিনী

উদ্‌রানি

/ud̪‌rani/

না জানার ভান করে জিজ্ঞেস করা।

তুই হকলতা জানিআ হুনিআ আমারে উদ্রারে কেনে?

উদ্‌লা

/ud̪‌la/

অনাবৃত; খোলা।

উদ্‌ল্লা গরে হে ঠানডাত পেলইন বার।

উনকুটি

/unɔkuʈi/

অসংখ্য।

ইন্দুর উনকুটি দেপতা।

উনকৃটি

/unɔkriʈi/

অসংখ্য। এককোটি/চৌষট্টি) এখানে ‘অসংখ্য’ দ্যোতনা প্রাধান্য পেয়েছে।

ইন্দুর উনকুটি দেপতা।

উনডানি

/unɔɖani/

উপড়ে ফেলা।

জাংগালর ধারর পাখলা গাছগুইন আগে উনডাইলা।

উনতিশ

/unɔt̪is/

২৯ সংখ্যা বা সংখ্যক।

উনদা

/unɔd̪a/

অবনত।

হেশে চুরিত ধরা পড়ায় শরমে তান মাথা একেরে উন্দা।

উনদা ধুনদা

/unɔd̪a d̪ʱunɔd̪a/

উপর্যুপরি।

বড়হিআলর (=বাঘ) ডরে উনদাধুনদা ছেদ মারিআ গললা গুইন কাটিআ আনছি।

উনদাল

/unɔd̪al/

রান্নাঘর; বাড়ির যে অংশে স্ত্রীলোকেরা থাকেন।

একজাতর বেটাইন আছইন জেছার বাড়িত গিআউ রুবিলা উনদালো হমাইজাইন।

উননইশ

/unɔnɔis/

১৯ সংখ্যা বা সংখ্যক।

উনানি

/unani/

দ্রবীভূত হওয়া; গলানো।

রইদে ঘিটাইন উনার।

উনাশি

/unasi/

৭৯ সংখ্যা বা সংখ্যক।

উনি/উনা

/uni/una/

ক্ষেত্র; ভূমি; আকীর্ণ।

কচুউনি

উপল

/upɔl/

চেং জাতীয় মাছ বিশেষ।

দেখতে অবিকল চেং। এরা জলভরা গর্তে থাকে। মাথা মোটা। রং চেঙের চেয়ে হাল্কা। পাহাড়ি খাল বা ছোট নদীতে এই মাছ বেশি দেখা যায়।

উফইত

/upʰɔit̪/

উপুড়।

উফইত অইআ ফুতিস না ছিনাত বিশ করব।

উফইত কান্দা

/upʰɔit̪ɔ kand̪a/

খাড়াই; খাড়া ঢালু জায়গা।

ইবায়দি উফইত কান্দা, লামা জাইত নায়।

উফইর

/upʰɔir/

পিঠ উপর দিকে আর বুক নিচের দিকে এমন।

কিরমি-পেটো হরুতা উফইর অইআ ঘুমাইন।

উফইর অইআ পড়া

/upʰɔirɔ ɔia pɽা/

কিছু দেখার জন্য ভিড় করা।

ইলিশ উঠিছে বাজারো, আর মানু উফইর অইআ পড়ছইন।

উফউফা

/upʰɔupʰa/

ফাঁকা ও নরম; যা নিরেট নয়।

উফউফা মাটিত খুটা গাড়িলে ঘর এলি জাইব।

উফতা

/upʰɔt̪a/

উল্টা; বিপরীতমুখী।

পেটো নেনা উফতা অই রইছে।

উফতা গা খাউজানি

/upʰɔt̪a ɡa kʰauzani/

অকারণে ঝগড়া বাধানোর চেষ্টা করা।

হে উফতা গা খাউজাইছে এর শালে ছদমা খাইল।

উফতাকাটা

/upʰɔt̪akaʈa/

একগুঁয়ে।

উফতাকাটা বেটাইনতর ঘরকরা মশকিল।

উফর টক্কা

/upʰɔrɔ ʈɔkka/

দায়সারা; ভাসাভাসা।

উফরটক্কা পড়িআ কুনতা অয় না।

উফরাউফরি

/upʰɔraupʰɔri/

উপর্যুপরি।

উফরাউফরি পিঠা খাইআ মোর পেট ফুলা।

উফরি খাউরি

/upʰɔri kʰauri/

যে শ্রম করে না অথচ খাওআর বেলায় আগে ও ইচ্ছেমতো খায়।

উফরিখাউরি বেটিন ঘরো থাকলে জায়-পাবা জায়না।

উফরেদি মইআল জাওআ

/upʰɔred̪i mɔialɔ zaoa/

নিদারুণ দুঃখ বা বিপদের মধ্য দিয়ে অতিবাহিত করা।

বাফ মরার বাদে মোর উফরেদি মইআল গেছে তোরে কিতা কইতাম!

উফলুং

/upʰɔluŋ/

চরিত্রহীন বাউণ্ডুলে।

মোর বইনে উফলুং বেটা এণ্ড বিআ করিআ মরছে।

উফলুংগি

/upʰɔluŋɡi/

চটুল স্বভাব যুক্তা; ছেনাল।

উফলুংগি পুড়িনতরে কামো রাখিস না।

উফা

/upʰa/

উন্নতি; আয়।

নআ চাউলো উফা নাই।

উফাশ

/upʰas/

অনশন; না খেয়ে থাকা।

এমেলে হকলে লুটিত্রা, মানু উফাশে মত্রা।

উফ্-রে

/upʰ-re/

যন্ত্রণাসূচক বা ক্লান্তিব্যঞ্জক ধ্বনি।

উফ্-রে, ধানর ভারে ঘামাইলাইছে।

উফ্রে

/upʰre/

যন্ত্রণাসূচক বা ক্লান্তিব্যঞ্জক ধ্বনি।

উফ্-রে, ধানর ভারে ঘামাইলাইছে।

উফ্লুং

/upʰluŋ/

চরিত্রহীন বাউণ্ডুলে।

মোর বইনে উফল্ং বেটা এগু বিআ করিআ মরছে।

উফ্লুংগি

/upʰluŋɡi/

চটুল স্বভাব যুক্তা; ছেনাল।

উপলুংগি পুড়িনতরে কামো রাখিস না।

উবস্তর

/ubɔst̪ɔr/

উলঙ্গ; গায়ে কোনো জামাকাপড় নেই এমন।

‘পথে ঘাটে ঘুরইন শিব উবস্তর অইআ।’

উবা

/uba/

দাঁড় হওয়া; উঠা।

শরিল কাপের, খুটাত ধরিআ উবাও।

উবানি

/ubani/

দাঁড়ানো।

তান ধারো উবানি আমার সাজে না।

উবার উবা

/ubarɔ uba/

তৎক্ষণাৎ; সেই মুহূর্তে।

‘পুআয় কর— ঠাঠা পড়ি উবার উবা মর।’

উম

/um/

গরম।

রাগখানো বড় উম্।

উম দেবা

/umɔ d̪eba/

পাখির ডিমে তা দেওয়া।

মুরকিএ আবো উম দের।

উমর

/umɔr/

আয়ু; জীবনকাল।

অতবড় কাম ই উমরে কুলাইত নায়।

উমলি

/umɔli/

ঈষদুষ্ণ।

পানি উমলি অইলেউ অইব।

উমাইজ্জা

/umaizza/

শরীরে জ্বালা ধরায় এমন;

উমাইজ্জা গরম।

উমানি

/umani/

ডিমে তা দেওয়ায় রত এমন।

উমানি পারোরে খেদাইও না।

উমানি মুরকি

/umani murɔki/

(অশি.) লাভের উৎস; এখানে ‘উপার্জনকারী’ বা ‘চাকুরিজীবী’ স্ত্রী।

তোর বউর লাখান উমানি মুরকি থাকলে মাস পুরতেউ ঘরো টেকা আইল অনে।

উমো বআ

/umo bɔa/

ডিমে তা দিতে বসা।

কাইল হবে আই উমো বইছে।

উর

/ur/

কোল।

হই-বে, তোর অগে কানদের, উরো ল।

উরফার

/urɔpʰar/

এ পিঠ থেকে ওপিঠ পর্যন্ত; আগা থেকে গোড়া পর্যন্ত; এ সীমানা থেকে ও সীমানা পর্যন্ত।

লেইনজা একেরে উরফার হমাই গেছে।

উরফার অআ

/urɔpʰarɔ ɔa/

এ ফোঁড় ওফোঁড় হওয়া।

উরাতো গুললি লাগিআ তার উরফার কানা অই গেছে।

উরা

/ura/

পরিধান করা।

শিতশিত করের, বানিঅল উরিলা।

উরাত

/urat̪/

কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত মাংসল অংশ; উরুদেশ।

উরাত দেখাইআ গাং পার অআ

/urat̪ɔ d̪ekʰaia ɡaŋ parɔ ɔa/

(অশি.) লোভ দেখিয়ে বা টোপ দিয়ে কাজ হাসিল করা।

তাইর মাতে মজিও না, হেশে উরাত দেখাইআ গাং পারইব।

উরি

/uri/

শিম; বরবটি।

বিচিউড়া উরি; কচুউরি।

উরিলা

/urila/

ঘরের চালের ফুটো দিয়ে পতিত বৃষ্টি।

‘উরিলা আশলো ভালা, ছাইআ নশ্টো।’

উরু

/uru/

উচ্চকণ্ঠের সাংকেতিক আওয়াজ।

পাড়ো (=পাহাড়ে) জাইতে মুই উরু দিমু।

উরুস

/urus/

অত্যাচার; যৌনপীড়ন; প্রহার।

বেটায় রুজ রাইত মাল খাইআ তার বউর উপরে উরুস লয়।

উলইন

/ulɔin/

গাভীর স্তন।

গাইএ উলইন লামাইছে, পরইবার দিন আইজার।

উলইন চালানি

/ulɔinɔ tʃalani/

গাভিন গাইয়ের স্তন দুধে পুরুষ্ট হয়ে ওঠা।

উলকচু

/ulɔkɔtʃu/

কন্দযুক্ত কচুবিশেষ; ওলকচু।

বীরুৎ জাতীয় গাছ। গাছের কন্দ ওলকপির মতো। পাতা ও গাছ সবুজ হলেও সাদা সাদা ছোপ থাকে। জঙ্গলের ছায়াযুক্ত স্থানে উলকচু জন্মায়। সবজি হিসেবে ব্যবহৃত হয়।

উলটাপালটা

/ulɔʈapalɔʈa/

চালের গুঁড়োর তৈরি পাঁপড়ের মতো পাতলা পিঠা বিশেষ।

বরাক উপত্যকার এই পিঠার সঙ্গে দক্ষিণ ভারতের ‘দোসা’ রুটির আশ্চর্য সাদৃশ্য আছে। উলটে পালটে বানানো হয় বলে এই নাম।

উলপরানি

/ulɔpɔrani/

অল্পেতে কাতর হয় এমন; সামান্য শ্রমে কাহিল হয়ে যায় এমন।

তুমার কইন্নাবেটি উলপরানি, একদিন হকলর রানধা রানধিআ হেজা লইলাইছইন।

উলফা

/ulɔpʰa/

হেসকা টান; সজোরে গুঁতো।

হউল মাছগু একই উলফায় ঝাকি খান (=জাল) ফারিআ গেছে গি।

উলশ

/ulɔs/

ছারপোকা।

উলশর কামড়ে রাইত কেওরর ঘুম আয় না।

উলা

/ula/

বড় পুরুষ বিড়াল।

উলামেলা

/ulamela/

ঘনিষ্ঠতা; মেলামেশা।

‘ঘাট পারইতে উলামেলা। ঘাট পারইলে খেওআনি হালা।’

উলি

/uli/

বড় মাদি বিড়াল।

উলিরঘর

/ulirɔɡʱɔr/

পৌষ সংক্রান্তির আগের দিন নির্মিত বাঁশ ও খড়ের গম্বুজাকৃতি ঘর, যা সংক্রান্তির দিন কাকভোরে চান্ করে জ্বালিয়ে দেওয়া হয়।

‘উলিরঘর’ পোড়ানোটা বরাক উপত্যকার লোক সংস্কৃতি। আবার অনেকে মহাভারতের ভীষ্মের দাহকার্যের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করেন।

উলি্

/uli্/

বড় মাদি বিড়াল। -উলি্ -uli

মিত্তা (<মিত্র) + উলি > মিত্তাউলি।

উলু

/ulu/

উইপোকা; ঈষৎ সাদারঙের পিঁপড়া বর্ষায় যাদের পাখা গজায়।

আলকাতরা দিলে খুটাত উলুএ ধরইন না।

উলুপুড়া

/ulupuɽা/

অজগর জাতীয় সাপ বিশেষ; কালো ছোপ ছোপ রঙের একশ্রেণীর অজগর। লম্বায় ১০ থেকে ১২ হাত পর্যন্ত দেখা যায়।

উলুম

/ulum/

ওলনদড়ি; Plumb Line; ধাতুনির্মিত লাটিমের সঙ্গে দড়ি লাগানো রাজমিস্ত্রির যন্ত্র বিশেষ। এটি দিয়ে রাজমিস্ত্রিরা গাঁথনির মাপ ও খাড়াই পরীক্ষা করে দেখেন।

উলু্

/ulu্/

উইপোকা; ঈষৎ সাদারঙের পিঁপড়া বর্ষায় যাদের পাখা গজায়।

আলকাতরা দিলে খুটাত উলুএ ধরইন না।

উলোপালো ডাকানি

/ulopalo ɖakani/

জোরে জোরে প্রহার করা।

তারে উলোপালো না ডাকাইলে সিদা অইত নায়।

উল্ফা

/ulpʰa/

হেসকা টান; সজোরে গুঁতো।

হউল মাছগু একই উলফায় ঝাকি খান (=জাল) ফারিআ গেছে গি।

উশটা

/usɔʈa/

হোঁচট।

তলেদি চাইআ জাও নাইলে উটা খাইবায়।

উশটা খাবা

/usɔʈa kʰaba/

অপমানিত হওয়া; ব্যর্থ মনোরথ হওয়া।

ভালা অইআ না-চললে জেনো জাইবে অনো উশটা খাইবে।

উশটা মারা

/usɔʈa mara/

পায়ের অগ্রভাগ দিয়ে আঘাত করা।

‘মাটিত উটা মারলে নিজর পাওত লাগে।’

উশনা

/usɔna/

সেদ্ধ।

বুড়ামানে উশনা চাউলর ভাত খাইতা পারইন না, গলাত লাগে।

উশল

/usɔl/

আদায়।

এতে নাদিলে কাম করাইআ টেকা উশল করমু।

উশল করা

/usɔlɔ kɔra/

শোধ তোলা।

হে মোরে বাজারো চড়াইছে, দম লো, তারে গলা অনতে পাকো গাড়িআ ই চড়ানি উশল করমু।

উশা

/usa/

গুমোট।

আঢ়মাসো উশ্যা গরম পড়ে।

উশাইজ্জা

/usaizza/

শরীরে জ্বালা ধরায় এমন।

উমাইজ্জা গরম।

উশ্টা

/usʈa/

হোঁচট। (=উৎখাত) > ববাং উশটা।

তলেদি চাইআ জাও নাইলে উশ্টা খাইবায়।

উশ্টা খাবা

/usʈa kʰaba/

অপমানিত হওয়া; ব্যর্থ মনোরথ হওয়া।

ভালা অইআ না-চললে জেনো জাইবে অনো উশটা খাইবে।

উশ্টা মারা

/usʈa mara/

পায়ের অগ্রভাগ দিয়ে আঘাত করা।

'মাটিত উশ্টা মারলে নিজর পাওত লাগে।' বরাকপ্রবাদ

উশ্না

/usna/

সেদ্ধ। উশনা।

বুড়ামানে উশনা চাউলর ভাত খাইতা পারইন না, গলাত লাগে।

উশ্মা

/usma/

গুমোট।

আঢ়মাসো উশ্মা গরম পড়ে।

উস্কা

/uska/

হঠাৎ জোরের সহিত।

উসকা টান দিলে উনডিআ আইব।