সাংখ্য চক্রবর্তী

অভিধান

48 entries


/i/

আছে, বৃত্তি, উৎস, ভাব, যুক্ত, ক্ষুদ্র প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়।

‘আছে’ অর্থে: ভারি < ভার + ই; দরকারি < দরকার + ই

ইঅ

//

মুদ্রাদোষ বিশেষ। কথার সূচনায়, কোনো কথা বা ঘটনা স্মরণ করার প্রয়াসে এইটির ব্যবহার।

ইঅ, তুমারে খুজিআর বা, মোর ডামাগু বানধাইতাম আশলো।

ইঅলি

/iɔli/

দোয়েল পাখি; Magpie Robin.

সাদা কালো মেশানো সকলের পরিচিত পাখি। স্ত্রীপাখি শ্লেট-সাদা। লেজ উঁচু করে তোলা থাকে। ঝোপঝাড়ে ও লোকালয়ে দেখা যায়। দোয়েল অন্যতম শ্রেষ্ঠ গাইয়ে পাখি। পাকা ফল ও মধু এদের খাদ্য।

ইআ

/ia/

একপ্রকার ছোট মাছ।

আঁশযুক্ত এই মাছ লম্বায় চার ইঞ্চি পর্যন্ত হয়। গোলাকার। রুপোলি রং। নদীতে বাস।

ইআতা

/iat̪a/

যে কাঠের খিল দিয়ে লাঙলের সঙ্গে ইশ সংযুক্ত করতে হয়।

ইআন

/ian/

পূর্ব-উত্তর কোণ; ঘরের ঈশান কোণার খুঁটি।

ইআন থাকি মেঘ হাজাইআ আনের।

ইকটাইন

/ikɔʈain/

এইগুলি।

ইকটাইন হরাইআ পুবর ঘর খালি কর।

ইকড়

/ikɽ/

নলখাগড়া জাতীয় ইক্ষু সদৃশ গাছ বিশেষ। THE WALLING REED.

ইকড়র বেরে বউত বছর কুলায়।

ইক্‌টা

/ik‌ʈa/

এইটা।

ইক্‌টা মোর হটা তোর।

ইখান

/ikʰan/

এখান; এই জায়গা; এই বাসস্থান।

ইখান এলকু আগর লাখান শানতির জাগা নায়।

ইগু

/iɡu/

এইটা; সে [পুং]।

ইগু ললিতরমা’র পশিউক্কা।

ইগুইন

/iɡuin/

এইগুলি [সংখ্যাবাচক]।

ইগুইনতার দাম কত বা?

ইগুতা

/iɡut̪a/

এটা; এ; সে।

পাও বায় লুআ হুমাইছে ইগুতারে আশপাতালো লইতা জাও।

ইচা

/itʃa/

চিংড়িমাছ।

আগনমাশো আাধানের নেরা হরাইলেউ খালি ইচা।

ইচারাংগা

/itʃaraŋɡa/

ধানের আধপাকা রং।

ইচারাংগা অইতেউ সারা ধান কাটিআ চুরে নিছইন গি।

ইচিলা

/itʃila/

এইভাবে।

হিংগিরে ইচিলা ধরইন না, গালা মারে।

ইছা

/itʃʰa/

ইচ্ছামতো নির্বাচন করে গ্রহণ করা।

হমান তিনবাট বিরইন ধান, তুমরা দুইজনে ইছিলাও কুনে কুনবাট নিতায়।

ইজরা পুক্

/izɔra puk/

আমের ক্ষতিকারক পোকা বিশেষ; মাজরা পোকা; Mango Stem Borer. পূর্ণাঙ্গ মাইজ্রা পোকা ছাই রঙের পাখা বিশিষ্ট। এরা গাছের অমসৃণ কাণ্ডের ফাটলে ডিম পাড়ে। ৭- ১০ দিনের মধ্যে ডিম ফুটে কীড়া বের হয়। এদের আক্রমণে কাণ্ড ও শাখায় আঁকাবাঁকা ও পেঁচানো নালির সৃষ্টি হয়। আক্রান্ত শাখা শুকোতে শুরু করে এবং এভাবে গোটা গাছটাও শুকিয়ে মরে যায়। বৈজ্ঞানিক নাম— Batocera Rufomaculata.

ইজল

/izɔl/

মাঝারি উচ্চতার গাছ বিশেষ।

ইজল গাছ বড় জলাশয়ের ধারে জন্মে। এর আদি নিবাস অস্ট্রেলিয়া ও মালয়ে। চিরসবুজ গাছ। ডালপালা সবুজ পাতায় ঢাকা থাকে। কাণ্ড রুক্ষ ও গাঁটযুক্ত। শাখা থেকে ফুলের কুঁড়ি বের হয়। ফলও সবুজ; তবে আকৃতি অনেকটা কালো জামের মতো।

ইট্‌টা

/iʈ‌ʈa/

ঢিল।

হি এক ইটায় একছই ভুবি ফালাইছে।

ইণ্ড

/inɖ/

এইটা; সে [পুং]।

ইণ্ড ললিতরমা'র পশিউক্কা।

ইণ্ডতা

/inɖɔt̪a/

এটা; এ; সে।

পাও বায় লুআ হমাইছে ইগুতারে আশপাতালো লইতা জাও।

ইত করা

/it̪ɔ kɔra/

ভুক্ত দ্রব্য উগলে ফেলা।

হে কিতা খাইছে আর খালি বাইত করের।

ইতা

/it̪a/

এই সব।

মনতনে ইতা হরাও, নাইলে পিড়িব।

ইতিকিনি

/it̪ikini/

অতিক্ষুদ্রকায়; অতি সামান্য পরিমাণ; একটুখানি।

ইতিকিনি ছালনে আর কজনর পুইব।

ইত্

/it̪/

দ্র. কাইত। খাইআ কাম নাই— বাগধা. উক্তি. — কাজের কোনো ব্যস্ততা নেই; কোনো প্রয়োজন নেই।

খাইআ কাম নাই— এমেলের মিটিংগো গিআ কিতা অইত।

ইন

/in/

বহুত্ববোধক প্রত্যয়; মানে ‘রা’।

পুআ + ইন > পুআইন = বালকেরা

ইনদু

/inɔd̪u/

হিন্দুধর্ম; হিন্দু ধর্মাবলম্বী। বেদ পুরাণ স্মৃতি তন্ত্র ও ভারতীয় লৌকিক ধর্মের উপর গড়ে ওঠা ধর্ম-সংস্কৃতি।

ইনদুর পুজা বাংগালর (= মুসলমান) রুজা।

ইনো

/ino/

এইখানে।

ভাত দুগ্‌গু না জুটিলে ইনো থাকি কিতা করতাম।

ইবায়

/ibaj/

এইদিকে।

অ মউআ, ইবায় আইলায় না কেনে?

ইরও

/irɔo/

চারটি; সামান্য পরিমাণ; কম সংখ্যক।

চাইরগু ভাত দে দ মাই!

ইরাইদ

/iraid̪/

স্মরণ; পূর্বানুভূত বিষয়কে মনে মনে আবৃত্তি।

ই বুড়াকালো আগর হকলতা ইরাইদ অর না।

ইল অআ

/ilɔ ɔa/

ই টংটংগা গুআ গাছ তনে পড়লে একেরে ডাইল অই জাইবে।

ইল করা

/ilɔ kɔra/

পরিপাটি করা।

চিত্রাইল হাড়িটাইন বাইল কর।

ইল দেবা

/ilɔ d̪eba/

হাতপাখা দিয়ে বাতাস করা; ডালা বা কুলো দিয়ে হাওয়া করা।

ধান থেকে আবর্জনা প্রভৃতি পৃথক করতে ডালা বা কুলো দিয়ে হাওয়া করা হয়। পা

ইল ধরা

/ilɔ d̪ʱɔra/

কালিমাখা সূতা দিয়ে কাঠের উপর দাগ কাটা।

করাত দিয়ে কাঠিচরার সময় করাতিরা এরাপ দাগ কেটে থাকেন।

ইলফা

/ilɔpʰa/

গুল্ম জাতীয় গাছ বিশেষ।

বর্মজীবী উদ্ভিদ। পাতার ফলক করতলাকার, তিন বা পাঁচটি ভাগে খণ্ডিত কিন্তু বিযুক্ত নয়। ফুল হালকা বেগুনি-সাদা। ফল আবির লাল। এই আবির-লাল অংশটি পাঁপড়ির মতো। পাঁপড়িগুলো একটি সবুজ গুটিকে আবৃত করে রাখে। ফলের আবির-লাল কপাটিকা বা পাঁপড়ি দিয়ে উত্তম-টক চাটনি ও জেলি ইত্যাদি তৈরি করা হয়। অঘ্রানে ফুল ও পৌষে ফল র্য ।

ইলা

/ila/

এ রকম।

পাড়ো (=পাহাড়) থাকি ইলা লামিস না, পড়িআ মরবে।

ইলু

/ilu/

জাল বোনার যন্ত্র বিশেষ।

দেখতে মাকুর মতো। আকারে ছোট। সুতো জড়ানো থাকে।

ইল্

/il/

সারি। পা

মুখ্খাইআ পড়িআ তার দাতর পাইল লড়কড়া অই গেছে।

ইল্ব

/il/

হাতপাখার বাতাস। পা

ইল্লানি

/illani/

পাখা দিয়ে বাতাস করা।

গরমোর দিনো হারারাইত পাইল্লাই। পা

ইশ

/is/

লাঙলের কাঠ-নির্মিত দণ্ড।

গোরুমহিষাদির কাঁধের জোয়ালের সঙ্গে যুক্ত করা হয় দগুটি।

ইশ্

/is/

লাঙলের কাঠ-নির্মিত দণ্ড। গোরুমহিষাদির কাঁধের জোয়ালের সঙ্গে যুক্ত করা হয় দণ্ডটি।

চাউরর গাছে ভালা ইশ অয়।

ইস্

/is/

ঘৃণাসূচক অনন্বয়ী।

ইস্, পুকেজুকেখারা আমগু কিলা তানে দিতাম।

ইস্রাং

/israŋ/

ইক্ষুর রস নিংড়ানোর পর যে রসহীন অংশ থাকে; গরম ইক্ষুরসে মাখা রসহীন ইক্ষুর পরিত্যক্ত অংশ।